Tag Archives: তিতাসে যৌথ বাহিনীর অভিযান

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা তিতাস উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে।

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর যৌথ বাহিনী ও তিতাস থানা পুলিশ তিতাস উপজেলার শাহপুর এলাকায় অভিযান পরিচলনা করা হয়।

উক্ত অভিযানে অস্ত্রধারী নাজিয়া সুলতানা (২৭), ময়না (৩২), ফারজানা (২৮) এবং শান্তি রানীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ টি রিভলবার, ৩ টি স্থানীয় বন্দুক, ৩ টি বড় ছুরি, ১ টি সুইচগিয়ার, ১ টি ছোট কুঠার এবং ১০ টি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদী তিতাস থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিতাসে যৌথ বাহিনীর অভিযান: শর্ট গান ও বুলেট উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা কর্মসূচীর অংশ হিসেবে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট এর মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ ভোররাতে যৌথ বাহিনী কর্তৃক তিতাস উপজেলার গোপালপুর এলাকায় আসলাম খানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী পালিয়ে যায়। সন্ত্রাসী মোঃ আসলাম খানের বাড়ি তল্লাশি করে ১ টি দেশীয় তৈরী শটগান ও ০৫ রাউন্ড শটগান এ্যামোঃ পাওয়া যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামোঃ তিতাস থানায় হস্তান্তর করা হয়।

যৌথবাহিনী সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।