All posts by jitu

হাজীগঞ্জে অর্ধশত পরিবার পেলো

হাজীগঞ্জে অর্ধশত পরিবার পেলো বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার ও ঈদ উপহার

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার, সেহরী ও ঈদ উপহার পেয়েছে অর্ধশত পরিবার।গত শুক্রবার বিকালে জেলার হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমূড়া, এনায়েতপুর, রায়চোঁ, ফরিদগঞ্জ উপজেলার মনতলা ও গুপ্টি ইউনিয়নে এ উপহার দেওয়া হয়।

সংগঠনটির সদস্যরা নিজ উদ্যোগে প্রায় ৫০টি হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দেয় এ উপহার। ওই সময় বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ হোসাইন পাটোয়ারী বলেন, এ সংগঠনটি গরিব, অসহায় ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করার জন্য। এখানের প্রত্যেক সদস্য নিজেদের সর্বোচ্চ দিয়ে এসব ছিন্নমূল মানুষের পাশে থেকে গেলো দুই বছর কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত রাখবো।

ইফতার, সেহরী ও ঈদ উপহার বিতরণকালে বাতিঘর মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হোসেন বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারী, প্রচার সম্পাদক মোঃ রনি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আবারও জুয়ার বিজ্ঞাপনে

আবারও জুয়ার বিজ্ঞাপনে সাকিব

ডেস্ক রিপোর্ট:

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর ক্রিকেটে ফিরে আসার অপেক্ষায় থাকা অবস্থায় আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জড়িয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার। ভিডিওতে তাকে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে। প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেওয়া এবং মানুষকে বেটিংয়ের জন্য আহ্বান করার কারণে এই ভিডিওটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে সাকিব আল হাসান একটি সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের কারণে তিনি ভুল স্বীকার করে সেই বিজ্ঞাপন থেকে সরে আসেন। তখন তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তির অধীনে ছিলেন। তবে এবার তিনি বিসিবির চুক্তি থেকে বাদ পড়েছেন।

এদিকে, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাকিব আল হাসান দেশে ফিরে আসেননি। ক্রিকেটে ফিরে আসার অপেক্ষায় থাকা এই তারকা খেলোয়াড় আবারও বিতর্কে জড়িয়ে পড়ায় তার ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ

দেশের বেকারত্ব পরিহার করে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে “জনকল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকার বেকারত্ব দূরীকরণে দায়িত্বশীলদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ্য চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সহ-সেক্রেটারি মেসকাত উদ্দিন সেলিম।

শনিবার বিকেলে কল্যাণপুর খাজা আইটি পার্ক অডিটোরিয়ামে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের কমিটি মেম্বারদের সম্মানে বিশিষ্ট ব্যবসায়ী ইসরাফিল মোল্লার সৌজন্যে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত ইফতার মাহফিল সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপন করেছে, যেখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের একত্রিত হয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ্য গুণবতী ফাউন্ডেশনের সেক্রেটারি আবু সাঈদ মজুমদার ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের সেক্রেটারি আহসান উল্লাহ মোল্লা এবং সভাপতিত্ব করেন ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের সভাপতি ফরিদ হোসেন ভূঁইয়া।এছাড়া ও উপস্থিত ছিলেন মুন্সিরহাট ফাউন্ডেশন এর অন্যান্য নেতৃবৃন্দ ।

কুমিল্লায় আনজুমানে মফিদুল ইসলামে

কুমিল্লায় আনজুমানে মফিদুল ইসলামে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার:

মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ’ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে আজ ২২ মার্চ শনিবার বিকেলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় আনজুমানে মফিদুল ইসলামে মাহফিলের আয়োজন করা হয়। আনজুমানে মফিদুল ইসলাম এর ইয়াতীম ছাত্র ও শিক্ষকগণ মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন। সাধারণ সম্পাদক এডভোকেট নাছির আহম্মদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএইচআরএফ কুমিল্লা মহানগর সভাপতি মো: হারুনূর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নেতা বিএইচআরএফ’র কুমিল্লা মহানগর কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী ও ডা: টুন্টু কুমার চক্রবর্তী, নিবার্হী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: বশীরুল আনোয়ার বশীর ও ফাতেমা বেগম।

ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে গাজায় যুদ্ধবিরতি ভেঙে আবারো ইসরাইলের নৃশংস হামলার তীব্র নিন্দা করে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়।

‘রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে

‘রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত’

ডেস্ক রিপোর্ট:

রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত। যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সমন্বয়ে বিএনপি দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব পেশ করেছিল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, তাদের সকলের লক্ষ্য ছিল দেশ ও জনগণের কল্যাণ। মানুষ চায় বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দুঃখের বিষয় হলো, সংস্কার ও নির্বাচনকে পরস্পরের বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কোনো সমাপ্ত ঘটনা নয়। তিনি মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। পাশাপাশি, ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া থেকে সকলকে বিরত থাকারও অনুরোধ করেন তিনি।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আবারও আগুন!

 

চাঁদনী আক্তার, কুবি:

প্রতি বছরের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে অবস্থিত একটি পাহাড়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আনসার সদস্য সবুজ গাছের ডালপালা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে, দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুসলেম উদ্দিন মিয়াজি বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে আগুন ছড়ানোর মতো কোনো দ্রব্য বা জনসমাগম ছিল না। তাই আগুনের মূল উৎস নির্দিষ্ট করে বলা কঠিন।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে অনুমান করা যায়, ছোট বাচ্চাদের খেলাধুলা বা বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আনসার সদস্যদের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দাউদকান্দিতে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দাউদকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে মানুষ তাদের বাড়ি ফিরবে, বিশেষ করে প্রবাসী এবং দেশের বিভিন্ন স্থানে কর্মরত লোকজনের ঈদযাত্রা নির্বিঘ্নে করতে এবং যানজট নিরসনে কুমিল্লা জেলা ও উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে শনিবার গৌরীপুর বাসস্ট্যান্ডে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই অভিযান পরিচালিত হয়েছে। গত দুই দিন মাইকিং করা হয়েছে এবং অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। তবে ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় শনিবার এই অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ নুরুল আফসার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি মডেল থানা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশিং দাউদকান্দি হাইওয়ে থানার সভাপতি ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেন, গৌরীপুর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ নজরুল ইসলাম উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
জাকির হোসেন হাজারী

মৌলভীবাজার জেলাকে হারিয়ে

মৌলভীবাজার জেলাকে হারিয়ে কুমিল্লা ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার:

পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে কুমিল্লা জেলা ক্রিকেট দল নিজেদের গ্রুপের ৩য় ও শেষ খেলায় মৌলভীবাজার জেলাকে ৭ উইকেটে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছে।

প্রথমে ব্যাট করতে নামে মৌলভীবাজার জেলা ক্রিকেট দল ।

কুমিল্লার নাহিদ হাসান সায়মনের আগ্রাসী ঘূর্নি বোলিংয়ের তোপে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। সায়মন ৯ ওভার বোলিং করে ৪টি মেডেনসহ ১৪ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে মৌলভীবাজার জেলা দলের ব্যাটিং ধ্বসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অন্যান্য বোলারদের মধ্যে কাজী জাহিদ ১৮ রানে দুই উইকেট এবং স্বপন কুমার দে ২ রানে ১ উইকেট নেন।

৫৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে। দলের পক্ষে সফিক এবং সাইফুল যথাক্রমে ১৭ এবং ১৮ রানে অপরাজিত থাকেন।

ফাইনাল রাউন্ড ঈদ উল ফিতরের পর কক্সবাজারে অনুষ্ঠিত হবে।

দলের সাথে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার ফখরুল আলম উল্লাস এবং কোচ হিসেবে ছিলেন সাবেক ক্রিকেটার মানিক কুমার দাস।

আওয়ামী লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি সমাবেশের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২২ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সমাবেশের ডাক দেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশের বিস্তারিত:

স্থান: শাহবাগ

সময়: ২২শে মার্চ, বিকাল সাড়ে ৩টা

আয়োজক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর

নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার

নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ও জনগণের মালিকানার প্রতিফলন ঘটে নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে নির্বাচন, জাতীয় ঐক্য ও সংস্কার ইস্যু নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এই দেশ ও দেশের মানুষের মূল চালিকাশক্তি। এই ঐক্যকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না, যাতে এই ঐক্য বিনষ্ট হয়। তাই অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক সুবিধা দিতে সরকারের কর্মপরিকল্পনা যেন প্রভাবিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। ‘নির্বাচন আগে সংস্কার পরে’ বা ‘সংস্কার আগে নির্বাচন পরে’— এমন অনাবশ্যক বিতর্কের কোনো প্রয়োজন নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি করা যেতে পারে, যা নির্বাচিত সরকার পরবর্তীতে বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের করণীয় হলো একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচিত সরকারই জনগণের কাঙ্ক্ষিত সংস্কারসমূহ সম্পন্ন করতে সক্ষম হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করার নানা লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো বিষয়গুলো প্রস্তাব আকারে আসার পরিবর্তে প্রশ্ন আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন, প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কি না? হ্যাঁ বা না বলুন। কিন্তু প্রথমে সিদ্ধান্ত নেওয়া দরকার যে, গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কি না। একইভাবে ‘গণভোট’, ‘গণপরিষদ এবং আইন সভা’র মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কি না— এমন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বলতে বলা হয়েছে। সংবিধানের ‘প্রস্তাবনা’র মতো গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে ৭০টির মতো প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশ সংখ্যা প্রায় ১২৩টি। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনে ১৫০টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র ২৭টি বিষয় উল্লেখ করা হয়েছে, যার অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট। তাই আমরা মনে করছি, স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার ওপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে।

তিনি আরও বলেন, সুপারিশমালা পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, এতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ (এনসিসি) নতুন নতà