বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও জুয়ার বিজ্ঞাপনে সাকিব

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর ক্রিকেটে ফিরে আসার অপেক্ষায় থাকা অবস্থায় আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জড়িয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার। ভিডিওতে তাকে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে। প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেওয়া এবং মানুষকে বেটিংয়ের জন্য আহ্বান করার কারণে এই ভিডিওটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে সাকিব আল হাসান একটি সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের কারণে তিনি ভুল স্বীকার করে সেই বিজ্ঞাপন থেকে সরে আসেন। তখন তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তির অধীনে ছিলেন। তবে এবার তিনি বিসিবির চুক্তি থেকে বাদ পড়েছেন।

এদিকে, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাকিব আল হাসান দেশে ফিরে আসেননি। ক্রিকেটে ফিরে আসার অপেক্ষায় থাকা এই তারকা খেলোয়াড় আবারও বিতর্কে জড়িয়ে পড়ায় তার ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।