All posts by jitu

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১২টা থেকেই জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এস.এ, আর.এম, জেনারেল সার্টিফিকেট শাখা, ) শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেইট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে

জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ

জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপ প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুলের

জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপ প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

১০০টি পণ্যের ওপর নতুন ভ্যাট ও শুল্ক আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই সিদ্ধান্ত জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “আমরা লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ১০০টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ করেছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষত দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে এবং তাদের অর্থনৈতিক দুরবস্থা আরও গভীর করবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্রেন্ডস অফ কুমিল্লার ব্যাচের উদ্যোগে

ফ্রেন্ডস অফ কুমিল্লার ব্যাচের উদ্যোগে প্রানবন্ত “কার্নিভাল ফেস্ট-২০২৫” সম্পন্ন

ফ্রেন্ডস অব কুমিল্লার উদ্যোগে গেট টুগেদার-২০২৫ অনুষ্ঠিত

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:

২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এসএসসিতে উত্তীর্ণদের একত্রিত করার প্ল্যাটফরম হিসেবে ‘বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে’ স্লোগান নিয়ে “ফ্রেন্ডস অব কুমিল্লা” গ্রুপের যাত্রা শুরু হয় ২০১৮ সালের জুন মাসে ।‘বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। গ্রুপের সদস্যদেরকে নিয়ে নিয়মিত গেট টুগেদারের আয়োজন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার(১৭ জানুয়ারি) সারাদিনব্যাপি কুমিল্লা ফানটাউনের অডিটোরিয়ামে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম,কুমিল্লা,বরিশালসহ সারা দেশের জেলা ও উপজেলার পর্যায়ের ব্যাচের বন্ধুদের সমাগম হয়।


মিলনমেলায় দুপুরে ভোজের আয়োজন ছিল। এরপর সাংস্কৃতিক প্রোগ্রাম, আলোচনা, র্যা ফেল ড্র এবং ডিজের আয়োজন করা হয়। রাত প্রায় সাড়ে ৮ টায় মিলনমেলার সমাপ্তি ঘটে।

ডিজে চলাকালে ইবনে সিনা, ফরহাদ, অপূর্ব দত্ত, আহমেদ ইমন, শিমুলসহ আরো অনেকে নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন।


গ্রুপের এডমিন ইবনে সিনা বলেন, দেশের এসএসসি-২০০১ ও এইএসসি-২০০৩ ব্যাচের সকল বন্ধুদের একত্রিত করা, বন্ধুদের পাশে দাঁড়ানো এবং বন্ধুরা একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতার কিছু দায়িত্ব পূরণ করার স্বপ্ন নিয়ে এই ফেসবুক গ্রুপটির যাত্রা। খুব শিগগির এই ব্যাচের চিকিৎসক বন্ধুদের নিয়ে ঢাকাসহ সারা দেশব্যাপী পর্যায়ক্রমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার প্রস্তুতি চলছে। তাছাড়া অন্যান্য সেবামূলক কাজের পরিকল্পনাও প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এই গেট টুগেদারে এডমিন ইবনে সিনা, ডা: রিয়াজ, মামুন, সুমন, আহমেদ ইমন, রাজিব, মাহাদী, শিমুল, সৌরভী ও মডারেটর সোহেল, সামাদ, এরশাদ, সাইফুল, লাকি, কান্তা এবং তানিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএসজিতে মেসি-নেইমার বন্ধুত্বে

পিএসজিতে মেসি-নেইমার বন্ধুত্বে জ্বলতেন এমবাপ্পে

পিএসজিতে মেসি-নেইমার বন্ধুত্বে জ্বলতেন এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর একটি পডকাস্টে পিএসজিতে কাটানো দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। আলোচনা করতে গিয়ে উঠে এসেছে প্যারিসের ক্লাবটিতে তার অভিজ্ঞতা, সহ-খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক এবং সেখানকার গোপন কিছু অশান্তির কথা।

নেইমার জানিয়েছেন, পিএসজিতে থাকাকালীন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক শুরুতে ভালোই ছিল। কিন্তু ২০২১ সালে লিওনেল মেসি ক্লাবে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে যেতে থাকে। নেইমার দাবি করেন, মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব এমবাপ্পেকে হিংসাত্মক করে তুলেছিল। এমবাপ্পের মধ্যে একটি অহংবোধ ছিল, যা দলের পারফরম্যান্সকেও নেতিবাচকভাবে প্রভাবিত করত।

পডকাস্টে রোমারিওর এক প্রশ্নের জবাবে নেইমার বলেন, “না, এমবাপ্পে বিরক্তিকর নয়। তবে আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত মনোমালিন্য ছিল। শুরু থেকেই আমরা জানতাম, সে ক্লাবের মূল তারকা। আমি তাকে ‘গোল্ডেন বয়’ বলে ডাকতাম এবং সব সময় তাকে সাহায্য করতাম। আমরা একসঙ্গে খেতাম, খেলতাম। তবে মেসি আসার পর পরিস্থিতি পাল্টে যায়। সে আমার সঙ্গে অন্য কারও ঘনিষ্ঠতা মেনে নিতে পারত না।”

পিএসজির ভয়ংকর আক্রমণ ত্রয়ী—নেইমার, মেসি ও এমবাপ্পে—দেখতে যতটা ভয়ংকর মনে হতো, মাঠে ততটা কার্যকর ছিল না। নেইমারের মতে, এর কারণ ছিল খেলোয়াড়দের মাঝে থাকা অহংবোধ। তিনি বলেন, “অহংকার থাকা ভালো, তবে মনে রাখতে হবে, দলগত খেলা একার পক্ষে সম্ভব নয়। যদি একা দৌড়ান এবং অন্য কেউ সাহায্য না করে, তাহলে কিছুই জেতা সম্ভব নয়।”

মেসি, নেইমার ও এমবাপ্পে এখন তিনটি ভিন্ন দলে। ২০২৩ সালে মেসি পাড়ি জমান ইন্টার মায়ামিতে। নেইমার যোগ দেন সৌদি আরবের আল হিলালে। অন্যদিকে এমবাপ্পে ২০২৪ সালে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে।

আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমারের ভবিষ্যৎ কী হবে, সে সম্পর্কে নিশ্চিত কিছু না বললেও তিনি ব্রাজিলে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেননি।

চৌদ্দগ্রামে নেতাকর্মীদের নিয়ে

চৌদ্দগ্রামে নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় কাটালেন ডাঃ নোবেল চৌধুরী

চৌদ্দগ্রামে নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় কাটালেন ডাঃ নোবেল চৌধুরী

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল গত শুক্রবার রাতে নিজ এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।

এসময় কেন্দ্রীয় এ নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে ডা. নোবেল চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে স্লোগানে হলরুম মুখরিত করে তুলেন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ কবির শিপন বলেন, ডা. নোবেল চৌধুরী শুক্রবার বিকেলে নিজ গ্রাম সোনাপুর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে রাতে গুনবতী কলেজ মিলনায়তনে গুনবতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

গুনবতী ইউনিয়ণ বিএনপি’র সাবেক সভাপতি আলী হোসেন পন্ডিতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ফিরোজ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গাজী কবির হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, খালেদ সাইফুল্লাহ সবুজ, চিওড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা শ্রমিকদলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মির্জা হিরণ, ইমাম হোসেন মজুমদার রুবেল প্রমুখ।

৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসাম

৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসাম পৌরসভার বিএনপির কর্মী সমাবেশ

৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসাম পৌরসভার বিএনপির কর্মী সমাবেশ

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির উদ্যোগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভার সামনে এ কর্মী সমাবেশ আয়োজন করা হয়।

পৌর বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব বেলাল রহমান মজুমদার ও যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।

এতে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন চেয়ারম্যান, শাহ আলম, মোশাররফ হোসেন মশু, টি আর হারুন, খোরশেদ আলম, মাহবুবুর রহমান মানিক, মাহবুবুল হক মনু, মনোহরগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক শাহ সুলতানা খোকন, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা যুবদলের জিল্লুর রহমান ফারুক, পৌর যুবদলের আফজাল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি পান্না আক্তার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক সাজু, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান৷
৫ নং ওয়ার্ড সভাপতি আবদুর রশিদ কমিশনার, সাধারণ সম্পাদক ছাদেক হোসেন, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মপু, ৬ নং ওয়ার্ড সভাপতি বেলায়েত হোসেন, সহ সভাপতি মোহাম্মদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেজবাহ উদ্দিন ফয়সাল, সদস্য সচিব আলী হায়দার মামুন, রায়হান আহমেদ সমুন, যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন রুবেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের ভুয়া ভ্রমণ ভাতা উত্তোলন

লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদয়ের ভুয়া ভ্রমণ ভাতা উত্তোলন

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ

লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন উপজেলা পরিষদের উন্নয়নমূলক কাজ পরিদর্শন না করেই গত পাঁচ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জ্বালানি ও ভ্রমণ ভাতা বাবদ ১৪ লাখ ১৩ হাজার ৬শ ৭১টাকা উত্তোলন করেছেন।

উপজেলা পরিষদের জন্য বরাদ্দকৃত জীপগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অফিসে আসা-যাওয়া, অন্যান্য প্রশাসনিক ও উন্নয়য়নমূলক কাজ পরিদর্শনের জন্য ব্যবহার করার সরকারী বিধান অমান্য করে উপজেলা পরিষদের জীপ গাড়িটি ব্যবহার করেছেন একান্ত ব্যক্তিগত কাজে।

ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে জ্বালানি বাবদ গত পাঁচ বছরে ৪ লাখ ৮৩ হাজার ৬৪ টাকা এবং ভ্রমণ ভাতা বাবদ ৯ লাখ ৩০ হাজার ৬শ ২৫ টাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা পরিষদের গাড়ীর জন্য লগ বই সংরক্ষণ করার বিধান রয়েছে। উক্ত লগ বইয়ে ব্যবহারকারীর নাম, পদবী, স্বাক্ষর ও তারিখ উল্লেখপূর্বক প্রতিদিন গাড়ী ভ্রমণের স্থান, দূরত্ব (মাইল/কিলোমিটার) ও ব্যবহারের উদ্দেশ্য লিপিবদ্ধ করতে হবে মর্মে নির্দেশনা থাকলেও লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ির কোন লগ বই পাওয়া যায়নি।

জিপ গাড়ি চালক আব্দুল কাদের জানিয়েছে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে গাড়ির লগ বই উপজেলা পরিষদে জমা দিয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

এদিকে উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটার রাকিবুল হাসান, অফিস সহায়ক মানিক মিয়া ও আহসানুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা (সিএ) মোঃ হারুনুর রশিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারী মোঃ আবুল বাশার ও অফিস সহকারী মোঃ এনামুল করিম কেউ উক্ত লগ বই সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, উক্ত জিপ গাড়ির জ্বালানি ব্যয়, মেরামত ব্যয় ও ভ্রমণ ভাতা উত্তোলনের মাধ্যমে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল যেভাবে মহা লুটপাট হয়েছে তাহা ধামাচাপা দেওয়ার জন্যই এই লগ বই লুকানো হয়েছে অথবা লগ বই ব্যবহার করেনি।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ি মেরামত খাতে এপ্রিল ২০২০ ইং মাসে ৫০ হাজার টাকা, জানুয়ারি ২০২১ ইং মাসে ৪ লাখ ৩২ হাজার ৯ শত ৫০ টাকা, ফেব্রুয়ারি ২০২১ ইং মাসে জিপি গাড়ির ডেন্টিং পেন্টিং খাতে ৭০ হাজার টাকা, জুন ২০২১ ইং মাসে মেরামত খাতে ৩০ হাজার টাকা, সেপ্টেম্বর ২০২১ ইং মাসে ৬৪ হাজার টাকা, ফেব্রুয়ারি ২০২২ ইং মাসে ২৩ হাজার টাকা, অক্টোবর ২০২২ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, মার্চ ২০২৩ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, জুন ২০২৩ ইং মাসে ৩১ হাজার ৮ শত টাকা, সেপ্টেম্বর ২০২৩ ইং মাসে ৫৫ হাজার টাকা, নভেম্বর ২০২৩ ইং মাসে ৪৫ হাজার টাকা, মার্চ ২০২৪ ইং মাসে ৩ লাখ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ২৫ হাজার টাকা জিপ গাড়ি মেরামত খাতে খরচের টাকা উত্তোলন হয়েছে।

ভ্রমণ ভাতা বাবদ মে ২০২০ ইং মাসে ১লাখ ৭৩ হাজার ৩শ ৭৫ টাকা, মে ২০২১ ইং মাসে ১ লাখ ৬০ হাজার ৮ শ ৭৫ টাকা, জুন ২০২১ ইং মাসে ৩২ হাজার ৫ শত টাকা, মার্চ ২০২২ ইং মাসে ৯৭ হাজার ৫ শত টাকা,এপ্রিল ২০২২ ইং মাসে ৯২ হাজার ৬ শত ২৫ টাকা, জুন ২০২২ ইং মাসে ৩২ হাজার ৫ শত টাকা, এপ্রিল ২০২৩ ইং মাসে ১ লাখ ৩০ হাজার টাকা,জুন ২০২৩ ইং মাসে ৬৫ হাজার টাকা,মার্চ ২০২৪ ইং মাসে ৯৭ হাজার ৫ শত টাকা এবং এপ্রিল ২০২৪ ইং মাসে ৪৮ হাজার ৭ শত ৫০ টাকা চেয়ারম্যানদয়ের ভ্রমণ ভাতা উত্তোলন করা হয়েছে।

জ্বালানি খাতে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এপ্রিল ২০২২ ইং মাসে ৫৬ হাজার ৩ টাকা, জুন ২০২২ ইং মাসে ৪১হাজার ১ শত টাকা, এপ্রিল ২০২৩ ইং মাসে ১ লাখ ৫ হাজার ৬ শত ৪০ টাকা, জুন ২০২৩ ইং মাসে ৫২ হাজার ৮ শত ২০ টাকা, এপ্রিল ২০২৪ ইং মাসে ১ লাখ ৩১ হাজার ২ শত ৬৫ টাকা, জুন ২০২৪ ইং মাসে ৪০ হাজার ২ শত ১৫ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ৫৬ হাজার ৩ টাকা জ্বালানি খাতে ব্যয় দেখানো হয়েছে। জ্বালানি, ভ্রমণ ও গাড়ি মেরামত খাতে গত পাঁচ বছরে ২৬ লাখ ৮ হাজার ৬ শত ২১ টাকা উত্তোলন করা হয়েছে।

সাধারণভাবে উপজেলা এলাকার বাইরে গাড়ী ব্যবহার করা যাবে না। তবে সরকারী কাজে জেলা সদরে কিংবা জেলা এলাকার মধ্যে গাড়ী ব্যবহার করা যাবে। যদি কোন বিশেষ কারণে জেলার বাইরে গাড়ী নেয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
উপজেলা পরিষদের জীপগাড়ী কোন ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।

উপজেলা পরিষদের গাড়ীর ব্যবহার ও জ্বালানী ব্যয় যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকার কর্তৃক অনুমোদিত বাজেটে এ খাতের জন্য বরাদ্দের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখতে হবে বলে উপজেলা পরিষদ ম্যানুয়ালে নির্দেশনা থাকলেও লাকসামে তার ব্যতিক্রম ঘটেছে বলে মনে করেন বিজ্ঞ মহল। উক্ত বিষয়ের প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি জানান এলাকাবাসি।

৪ বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন

৪ বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক: বালু নিয়ে খেলাই ছিল অপরাধ!

৪ বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক: বালু নিয়ে খেলাই ছিল অপরাধ!

ডেস্ক রিপোর্ট:

বুড়িচং উপজেলায় বালু নিয়ে খেলার কারণে চার বছরের একটি শিশুকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মো. শাহজাহান নামের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি মিফতাহুল মাওয়া, বুড়িচং পূর্ব পাড়ার নজির আহমদের মেয়ে। অভিযুক্ত শাহজাহান তাদের প্রতিবেশী এবং বুড়িচং উপজেলা সদরের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক। এ ঘটনায় শিশুটির মা শামছুন নাহার তানিয়া থানায় মামলা দায়ের করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুটির মা অভিযুক্ত শাহজাহানকে প্রশ্ন করছেন, “আপনার মধ্যে কি মনুষ্যত্ব নাই? আমার বাচ্চাকে এভাবে পানিতে ফেলে দিলেন! একটু বালু ফেলেছে বলে বাচ্চাকে পুকুরে ফেলে দেবেন?” উত্তরে শাহজাহান বলেন, “তোমার বাচ্চা নাকি কার বাচ্চা, এটা আমি দেখব না। আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি। তোমার বাচ্চা আমার এখানে আসবে কেন?”

শিশুটির মা তানিয়া বলেন, “আমার দুই মেয়ে বালু নিয়ে খেলা করছিল। এই সময় মাস্টার শাহজাহান তাদের বকাঝকা করে আমার ছোট মেয়ে মাওয়াকে পাশের পুকুরে ফেলে দেন। তখন আমার বড় মেয়ে পুকুরে নেমে তাকে উদ্ধার করে। আমার সন্তানকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।”

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত শাহজাহান গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, “শুক্রবার শিশুটির মা বাদী হয়ে শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।”

ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসন ও স্থানীয় জনসাধারণ এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

বারপাড়ায় শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ

বারপাড়ায় শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা আদর্শ সদরের ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অন্তগত ২নং ওয়ার্ড বারপাড়া যুব সমাজের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬জানুয়ারী) রাত ৮ টায় বারপাড়া কৃষ্ণপুর লালমিয়া বাউন্ডারি সংলগ্ন মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মরণে লাল দল ও সবুজ দল একাদশ দলের মধ্যকার দিনব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে প্রথমে লাল দল একাদশ ১০ ওভারে ১০০ রানের বিপরীতে সবুজ দল একাদশ ৯.২বল ওভারে ১০১ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বারপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদের সাধারণ সম্পাদক নাছরুল হক রাসেল,কুমিল্লা সরকারি কলেজ ছাএদলের আহ্বায়ক আমির ফারুক । চ্যাম্পিয়ান দল কে নগদ অর্থ প্রদান ও রানার্সআপ দলকে ১টি ক্রিকেট ব্যাট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। করোনার চেয়ে অত্যান্ত ভয়াবহ মাদক, তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়।

বারপাড়া যুব সমাজের আয়োজনে ৬নং জগন্নাথপুর ইউনিয়ন ছাএদল নেতা তানভীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাসুম আহমেদ সর্দার,আনোয়ার হোসেন আনু,হাসান মিয়াসহ ক্রীড়াপ্রেমি অনেক দর্শক।

এসময় আয়োজক কমিটির মধ্যে ছিলেন শাহি,আয়ন,ফাহিম, তানিম, রিফাত, আলাউদ্দিন, আহনাফসহ আরো অনেকে

এদিকে খেলা দেখার জন্য ক্রীড়ামোদী দর্শকে মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। খেলায় টান টান উত্তেজনা বিরাজমান ছিল। এসময় প্রাণের স্পন্দন ঘটতে দেখা যায়।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগনেতা  কবির শিকদার  গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে  নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে  সেনাবাহিনীর সদস্যরা । ওই সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,  তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে৷

সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এ ছাড়া আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে জানা যায়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে গ্রেপ্তার আওয়ামী লীগনেতা কবির শিকদারকে আদালতে পাঠানো হবে।