All posts by jitu

কুমিল্লায় ইউসিবি বাফুফে অনুর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবল লীগে বি বাড়িয়া জেলা চ্যাম্পিয়ন

 

হাবিবুর রহমান মুন্না:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ইউসিবি বাফুফে অনুর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবলীগের কুমিল্লা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র দও স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা টিমকে তিন শুন্য গোলো হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা টিম।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(মানবসম্পদ ও উন্নয়ন) তৌহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, কুমিল্লা-নোয়াখালী রিজিওনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সির রিজিওনাল হেড মোঃ শফিকুল ইসলাম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি।

ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান উল্লাহ স্বপন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস প্রমুখ।

চৌদ্দগ্রামে সাবেক কাউন্সিলরসহ চার আ’লীগ নেতা আটক

চৌদ্দগ্রামে সাবেক কাউন্সিলরসহ চার আ’লীগ নেতা আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটককৃতরা হলো; পৌর সদরের চান্দিশকরা গ্রামের মৃত শামছুল হক পাটোয়ারীর ছেলে, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী (৫৩), পৌরসভার লক্ষীপুরের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬), মুন্সীরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ইউনিয়নের পেঁচাইমুড়ী গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে মফিজুর রহমান (৪৫), ঘোলপাশা ইউনিয়নের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা ৫ই আগষ্টের পূর্বে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত ছিল। ৫ই আগষ্টের পরেও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো

টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো

টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো

ডেস্ক রিপোর্ট:

কয়েক দিন আগেই ৪০ বছরে পা দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সে আসার আগেই অনেক ক্রীড়াবিদ অবসর নিয়ে নেন। তবে এখনও মাঠে দুর্দান্ত পারফর্ম করছেন সিআর৭। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।

মাঠের বাইরেও রোনালদো তৈরি করছেন নতুন নতুন রেকর্ড। এবার আরও একটি অর্জন যোগ করেছেন তার ঝুলিতে। খেলাধুলার আর্থিক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এটি টানা দ্বিতীয়বারের মতো রোনালদোর শীর্ষে থাকা।

২০২৪ সালে রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫০ কোটি টাকা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া বিভিন্ন স্পনসর চুক্তি থেকে আয় করেছেন আরও সাড়ে চার কোটি ডলার।

সর্বোচ্চ আয়ের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৬ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকা গত বছর পারিশ্রমিক বাবদ পেয়েছেন ৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া বিভিন্ন স্পনসর থেকে আয় করেছেন ১০ কোটি ডলার।

তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটেনের ৩৬ বছর বয়সী সাবেক বক্সার টাইসন ফিউরি। তিনি গত বছর মোট ১৪ কোটি ৭০ লাখ ডলার আয় করেছেন। এর মধ্যে পারিশ্রমিক বাবদ আয় করেছেন ১৪ কোটি ডলার এবং স্পনসর চুক্তি থেকে ৭০ লাখ ডলার।

চতুর্থ স্থানে রয়েছেন রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী ইন্টার মায়ামির এই তারকা গত বছর মোট ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। এর মধ্যে পারিশ্রমিক বাবদ ৬ কোটি ডলার এবং স্পনসর চুক্তি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

পঞ্চম স্থানে রয়েছেন ৪০ বছর বয়সী বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তিনি গত বছর মোট ১৩ কোটি ৩২ লাখ ডলার আয় করেছেন।

২০২৪ সালের শীর্ষ আটজনের মধ্যে ৩৩ বছর বয়সী নেইমারই একমাত্র খেলোয়াড়, যার বয়স ৩৬-এর নিচে। রোনালদোর পরেই রয়েছেন এনবিএ তারকা স্টিফেন কারি।

এই তালিকা থেকে স্পষ্ট যে, ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তার আর্থিক সাফল্য দিয়ে ক্রীড়াজগতে নিজের আধিপত্য বজায় রেখেছেন। তার এই সাফল্য তাকে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

‘ভারতের কাছে শেখ হাসিনাকে

‘ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি’

‘ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি’

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি উত্থাপন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে—এটা প্রমাণিত হয়েছে। আমরা চাই, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) অবিলম্বে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় আনা হোক। শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন, তাদেরও বিচার করা হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে আমাদের বৈঠক হয়েছে। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন, কবে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবার আগ্রহ রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা এতে সন্তোষ প্রকাশ করছি। ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে যখন এসব ঘটনার কথা বলি, তখন অনেকেই তা বিশ্বাস করতে চান না।’

আয়নাঘর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শুধু দলীয় কর্মী নয়, দেশের বিভিন্ন মানুষকে গুম করা হয়েছে। তাদের তুলে এনে জঙ্গি নাটক সাজানো হয়েছে।’

নির্বাচনের ‘ডেড লাইন’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।’

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ড

কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর বিএনপির ১২ নং ওয়ার্ডের ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এই কমিটির অনুমোদন দেন।

১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে রয়েছেন মনিরুল ইসলাম বাচ্চু (ভিপি বাচ্চু), সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন সফিকুল ইসলাম ভিটু, সাধারণ সম্পাদক পদে রয়েছেন গাজী আরিফুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জাফর আহম্মদ।

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লায় দাউদকান্দি উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এই সময় দূর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সঙ্গে থাকা সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের উপর হামলা চালায়। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।

আহতরা হলেন দাউদকান্দি উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন।

দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময় কয়েকজন এসে আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার একজন উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এই সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা করে দুর্বৃত্তরা। দাউদকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামকে বাচাতে গিয়ে দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হয়। এই ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, দূর্বৃত্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেয়া হবে।

কুমিল্লায় বিজিবি অভিযানে

কুমিল্লায় বিজিবি অভিযানে ভারতীয় আতশবাজি ও কিসমিস জব্দ

কুমিল্লায় বিজিবি অভিযানে ভারতীয় আতশবাজি ও কিসমিস জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী রসুলপুর রেলস্টেশন থেকে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও কিসমিস আটক করেছে। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

কুমিল্লার ব্যাটালিয়ন-১০ বিজিবি অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ ফেব্রুয়ারি বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রসুলপুর রেল স্টেশনে চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাস কোর্স সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস আটক করেন। এসব পণ্যের বাজার মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা ব্যাটেলিয়ান বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে একটি চোরা চালান বিরোধী বিশেষ ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস আটক করা হয়।

আনুতপাতিক হারে নির্বাচন প্রশ্নেই ওঠে না

আনুতপাতিক হারে নির্বাচন প্রশ্নেই ওঠে না: মির্জা ফখরুল

আনুতপাতিক হারে নির্বাচন প্রশ্নেই ওঠে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া, বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয়।

জুলাই মাসের গণঅভ্যুত্থান বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। তিনি আরও বলেন, দেশে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা বা নিষিদ্ধ হবে কিনা, তা জনগণই সিদ্ধান্ত নেবে।

এছাড়া, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

 

গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন

গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, তোলপাড় বিশ্বমিডিয়ায়

গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, তোলপাড় বিশ্বমিডিয়ায়

ডেস্ক রিপোর্ট:

গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের দমন-পীড়ন ও হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি বিবিসি, সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমসের মতো খ্যাতনামা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও গুরুত্বসহকারে খবর প্রকাশ করেছে।

বিবিসি
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত ও প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে জাতিসংঘ জানিয়েছে। সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছেন, গত বছর বাংলাদেশে আন্দোলন চলাকালে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান বলে বিবিসি উল্লেখ করেছে।

সিএনএন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও তাদের প্রতিবেদনে সরকারি বাহিনীর হাতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার বিষয়টি তুলে ধরেছেà