All posts by jitu

জগন্নাথপুরের বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়

জগন্নাথপুরের বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের শাখা উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নে বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের শাখা উদ্বোধন হয়েছে ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বালিকা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের শিক্ষক আবু হান্নান, শিক্ষক বাশির আহমেদ, শিক্ষক সুজন মিয়া, শিক্ষক মারজাহান ।

স্কুলে কারাতে পরিচালনা করেন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নুরে আলম ও ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক আকিবুল ইসলাম দিনার, ছাত্র শহিদুল্লাহ তানভীর ।

প্রধান অতিথি আজিম খান রাজু বলেন, বর্তমানে কারাতে এমন একটি জিনিস, প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য কারাতে প্রশিক্ষণ প্রয়োজন । আমি সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয় থাকাকালীন ওই স্কুলের অনেক মেয়ে আমার মাধ্যমে যখন কারাতে প্রশিক্ষণ শুরু করি তখন থেকে শেষ পর্যন্ত এই কারাতের মাধ্যমে আঁখি নামের একটি মেয়ে আর্মিতে সৈনিক পথে চাকরি শুরু করে । আজ সে আর্মি অফিসার । এমনি করে অনেক মেয়ে এই স্কুলের কারাতের মাধ্যমে চাকরি করছেন। আমি অনেক সহযোগিতা করেছি মেয়েদেরকে। আজ অনেক মেয়ে ভালো আছেন । চেষ্টা করেছি যখন আমি বাজগড্ডা সহ সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাই তখন আমি আন্তর্জাতিক কারাতে কোচ নুর আলম ভাইকে দাওয়াত করি। আমারই প্রতিষ্ঠানে আবার শুরু করি আজকে উদ্বোধন দিয়ে । প্রতি বৃহস্পতিবার মেয়েদেরকে কারাতে প্রশিক্ষণ দিবেন আন্তর্জাতিক কারাতে পদপ্রাপ্ত ও আন্তর্জাতিক কারাতে কোচ সকলের প্রিয় সাদা মনের মানুষ তিনি হচ্ছে কুমিল্লা মাটি ও মানুষের প্রাণপ্রিয় মোঃ নুরে আলম ।

ন্যান্সি নুর আলম তার বক্তব্যে সর্বপ্রথম ওস্তাদদেরকে শ্রদ্ধা জানিয়ে চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলের সুস্বাস্থ্য কামনা করেন বলেন, আজ আমার ওস্তাদ রুবেলের কারণে এ পর্যন্ত আসতে পেরেছি । মোখলেসুর রহমান আবু সহযোগিতায় অনেক দূর এগোতে পেরেছি । আমি আমার সর্বোচ্চ চেষ্টা মেধা বুদ্ধি দিয়ে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাব আর আপনার মান-সম্মান রাখার চেষ্টা করব ।

কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক

কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল ও কমিটি গঠন

কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল ও কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

জেলা রোভারের এডহক কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক পূরবী সরকার শম্পার পরিচালনায় প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সৈয়দ শামসুল তাবরীজ। এতে আয়- ব্যয়, সংস্কার কমিটির প্রস্তাবনা উপস্থাপন ও অনুমোদন করা হয়।
এরপর নতুন নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন রোভার অঞ্চলের প্রতিনিধি সহ-সভাপতি প্রফেসর মোজাহেদ চৌধুরী। তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- পরবর্তী তিন বছরের জন্য পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি, সহসভাপতি কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুর রহমান, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎপুর রহমান, রূপসী বাংলা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া, ড. মোশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।

কমিশনার পদে কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুক আলতাফ চৌধুরী উডব্যাজার, কোষাধ্যক্ষ পদে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. মাঈনুদ্দীন খন্দকার উডব্যাজার।

সম্পাদক পদে কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন সিএএলটি।

যুগ্মসম্পাদক এথনিকা স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. দাউদ খান দোলন, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিব প্রসাদ দাশ গুপ্ত ও তিতাস মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি মো. লিয়াকত আলী, রোভার নেতা প্রতিনিধি সোনার বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. আবুল কালাম আজাদ ও মেঘনা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার মামুনুর রশিদ, লিডার_ট্রেইনার_প্রতিনিধি মো. আবু তাহের এলটি।

এছাড়াও তিন বছরের জন্য অডিট কমিটি গঠন করা হয় । অডিট কমিটির সদস্যরা হলেন আবেদানূর উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের রোভার স্কাউট দলের লিডার মো. শরিফ উদ্দিন আহম্মেদ, ভাষা সৈনিক অজিত গুহ কলেজের রোভার লিডার মাহবুব আলম, চান্দিনা রেদোয়ান আহম্মেদ কলেজের রোভার লিডার মো. জামাল হোসেন।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা তোহিদুল ইসলাম, কুমিল্লা জেলা রোভারের এডহক কুমিটির সদস্য মোহাম্মদ এনাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার স্কাউট লিডার গোলাম জিলানী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, কুমিল্লা অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহম্মেদ, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহিববুল্লাহ, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, এথনিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাকসুদুল আজম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম উডব্যাজার, কুমিল্লা সরকারি মহিলা কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ছামিয়া নুছরাত জাহান, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার রাবেয়া খানম, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মু. ইলিয়াস শাহ, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের গালর্স ইন রোভার লিডার সেলিনা আক্তার, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার মো. শহিদুল ইসলাম, আড্ডা ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার মো. জসিম উদ্দিন, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের রোভার স্কাউট লিডার রফিকুল ইসলামসহ কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে পিস্তল ঠেকিয়ে স্বর্ণ দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

বেলাল হোসাইন :

কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে জিম্মী করে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে ডাকাতচক্র।

শনিবার রাতে পৌনে আটটায় মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জনতা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশ-পাশের দোকানগুলোতে ক্রেতারা মাল ক্রয়ের জন্য দেখছেন। এ সময় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে পৌনে আটটার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সকলকে জিম্মী করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে সংঘবদ্ধ ডাকাতচক্র।
ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

প্রীত জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে ৫-৭ জনের একটি চক্র ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে সকলকে জিম্মী করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এছাড়া একটি নোহা মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘মিয়াবাজার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জনতা এক ডাকাতকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে। অপর ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

লাকসাম নবাব বাড়ি পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক

সারিয়া চৌধুরীঃ

কুমিল্লা লাকসাম নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।

শনিবার (৮ ফেব্রুযারি) বেলা ১২.৩০ টার দিকে তিনি বাড়ীটি (বর্তমানে জাদুঘর) পরিদর্শনে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান নবাব পরিবারের উত্তরসূরি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. ফজলে রহমান চৌধুরী আয়াজ।

পরিদর্শনকালে কুমিল্লা জেলা প্রশাসক নবাব ফয়জুন্নেছা জাদুঘরে রক্ষিত বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত বৈঠকখানা, মসজিদ, কলেজ এবং ফযজুন্নেছার কবরসহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন। এসময় কুমিল্লা জেলা প্রশাসককে ফয়জুন্নেছার লেখা “রুপ জালাল” বই উপহার দেন ফয়জুন্নেছা চৌধুরীর উত্তরাধিকারী ফজলে রহমান চৌধুরী আয়াজ।

পরিদর্শনকালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি জাদুঘরের পূর্বপাশের গেইটে অবৈধভাবে গড়ে ওঠা দেওয়াল অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। এছাড়া নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত মসজিদ সংস্কারে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

কুমিল্লা জেলা প্রশাসকের লাকসাম নবাব বাড়ি জাদুঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, জাদুঘরের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহা, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, জাফর আহমেদ, আবদুর রহিম, সেলিম চৌধুরী হিরা, আবুল কালাম, শাহ নুরুল আলম, নাজমুল হাসান, জাহিদ হোসেন, মনির হোসেন, কামরুজ্জামান রিয়াদ প্রমূখ।

কুমিল্লা জেলা অনুর্ধ্ব -১৭ দল বান্দরবান জেলাকে ২-১ গোলে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার:

অনেক বছর পর কুমিল্লা জেলা ক্রীড়াঙ্গনের একটি দারুণ সাফল্য পেয়েছে।

কুমিল্লা জেলা অনুর্ধ্ব -১৭ দল বিভাগীয় ফাইনালে বান্দরবান জেলা টীমকে ২-১ গোলে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন ট্রফি হয়েছে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে কুমিল্লা জেলা অনুর্ধ্ব -১৭ ফুটবল টীম এবং কোচকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

বেপরোয়া যুবলীগ নেতা শাহাব উদ্দিন

বেপরোয়া যুবলীগ নেতা শাহাব উদ্দিন, একাধিকবার অভিযানেও বন্ধ হয়নি সীমান্তের মাটি উত্তোলন

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চৌদ্দগ্রামে গত ১৭বছরে মাটি ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত চিওড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন। একাধিকবার প্রশাসনের অভিযান, জরিমানা করলেও তার মাটি ব্যবসার সাম্রাজ্য যেন বন্ধ হওয়ার নয়। দক্ষিণ চৌদ্দগ্রামের জগন্নাথ, চিওড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় আতংকের নাম সাহাব উদ্দিন।

তার বয়াল থাকায় সীমান্তবর্তী শত শত কৃষি জমিন বিলীন হওয়ার পথে। শিগগিরই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সচেতন মহল। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটলেও এক ছাত্রদল নেতার সেল্টারে সেই শাহাব উদ্দিনের এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা অভিযোগ করেন, আ’লীগ সরকারের সময়ে গত ১৫ বছর ধরে চিওড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ শাহাব উদ্দিন মাটিকাটা ও মাদক কারবার করে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ড জানাজানি হয়। গত কয়েকদিন আগে মাটি কাটার সময় তার একটি ভেকু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এরপরও তার দৌরাত্ম থেমে নেই। প্রতিদিন রাতে ও দিনে চলছে ডিমাতলী এলাকায় তার মাটি কাটার মিশন। তাঁর সাথে শান্তি কলোনি ও কেছকিমুড়া গ্রামের বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তার কর্মকান্ডের প্রতিবাদ করলে মানুষকে মাদক দিয়ে প্রশাসনের কাছে দেয়ার ভয় দেখায়।

এদিকে স্বৈরাচার সরকারের দোসর যুবলীগ নেতা মোহাম্মদ শাহাব উদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

ম্যুরাল বানিয়ে শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছে

ম্যুরাল বানিয়ে শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছে শেখ হাছিনা: ড. খন্দকার মোশাররফ

ম্যুরাল বানিয়ে শেখ মুজিবকে দ্বিতীয়বার হত্যা করেছে শেখ হাছিনা: ড. খন্দকার মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন, বর্তমানে নির্দলীয় অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। খুন,গুম, নির্যাতনের বিরুদ্ধে গনতন্ত্র পূনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলনে করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ওয়ার্ডের কর্মীদেরকেও হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে ৫ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনে দের হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আ’লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, যে কারনে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সে কারনগুলো অন্তবর্তী সরকারকে সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানাহ ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিলো তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃস্টি করতে চায়। ফ্যাসিস্টরা যেখান থেকেই ষড়যন্ত্র করুক না কেন আমরা জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করবো।

তিনি আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৫টায় দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদেএবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করবো, সেটা দেড় বছর আগে প্রচার করছি। যে কোন সময় নির্বাচনের দিন তারিখ ঘোষনা করা হোক ৩০০ আসন নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে। এদেশের জনগন এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আ’লীগ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। শেখ মুজিবকেও দ্বিতীয়বার তারা হত্যা করেছে শত শত কোটি টাকায় রাস্তাঘাটে ছবি ম্যূরাল বানিয়ে যা এদেশের ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে। এই শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে থাকা লুটপাট কারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া হোক। না হলে তারা দেশে ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা তত্বাবধায়ক সরকারে সাথে কথা বলেছি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করবো।

সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অন্যান্যনেতৃবৃন্দ।

 

কুমিল্লায় আইনজীবী সমিতিতে আ’লীগ নেতাদের অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ আইনজীবীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জেলা আইনজীবীদের একাংশ ২০ আইনজীবীর বহিষ্কারের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, এসব আইনজীবী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে আন্দোলন দমন ও হত্যাকারীদের পক্ষে কাজ করছেন।
৫ আগস্টের ঘটনার পর থেকে এই আইনজীবীরা আদালত প্রাঙ্গণে অরাজকতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঞা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষায় যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়।

তবে সাম্প্রতিক সময়ে এই দুই আইনজীবী আদালতে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ আইনজীবী ও শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। গত বৃহস্পতিবার আন্দোলনকারীরা ২০ আইনজীবীর নাম ও ছবি সংবলিত ব্যানার আদালত ভবনের সামনে টাঙান। একই দিন সন্ধ্যায়, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের পক্ষে থাকা আইনজীবীরা কুমিল্লার আদালতে ঢুকতে পারবে না। কেউ ঢোকার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।”
অভিযোগ রয়েছে, মোস্তাফিজুর রহমান পিপি থাকা অবস্থায় বিএনপিপন্থী আইনজীবীদের আদালতে প্রবেশ করতে দেননি। বেগম খালেদা জিয়ার মামলার শুনানিতেও বাধা দিয়েছেন তিনি। এছাড়া, ক্ষমতার অপব্যবহার করে একজন মহিলা আইনজীবীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে ওই মহিলার স্বামী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।

শিক্ষার্থী ও আইনজীবীদের অভিযোগের ভিত্তিতে ২০ জন চিহ্নিত আইনজীবীর ছবি ও নামসহ ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে লেখা, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের দোসরদের কোর্ট থেকে বহিষ্কার করুন।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান বলেন,”আওয়ামী লীগের দোসর এই আইনজীবীরা হত্যাকারীদের রক্ষা করতে ষড়যন্ত্র করছেন। তাই তাদের ছবি ব্যানারে প্রকাশ করা হয়েছে। কুমিল্লায় আওয়ামী ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। যেখানে ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ করা হবে।”

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঞা বলেন,”জুলাই-আগস্টের মামলায় আসামিদের আইনি সহায়তা দেওয়া যাবে না, এমন কোনো সরকারি নির্দেশনা নেই। সংবিধান ও বার কাউন্সিলের বিধান অনুযায়ী, প্রত্যেক আইনজীবীর পেশাগত দায়িত্ব পালন করার অধিকার রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান (লিটন) ফোনে পাওয়া যায়নি।

এ ঘটনায় কুমিল্লার আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, ফ্যাসিবাদ প্রতিহত করতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।