Tag Archives: বেপরোয়া

বেপরোয়া যুবলীগ নেতা শাহাব উদ্দিন

বেপরোয়া যুবলীগ নেতা শাহাব উদ্দিন, একাধিকবার অভিযানেও বন্ধ হয়নি সীমান্তের মাটি উত্তোলন

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চৌদ্দগ্রামে গত ১৭বছরে মাটি ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত চিওড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন। একাধিকবার প্রশাসনের অভিযান, জরিমানা করলেও তার মাটি ব্যবসার সাম্রাজ্য যেন বন্ধ হওয়ার নয়। দক্ষিণ চৌদ্দগ্রামের জগন্নাথ, চিওড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় আতংকের নাম সাহাব উদ্দিন।

তার বয়াল থাকায় সীমান্তবর্তী শত শত কৃষি জমিন বিলীন হওয়ার পথে। শিগগিরই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সচেতন মহল। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটলেও এক ছাত্রদল নেতার সেল্টারে সেই শাহাব উদ্দিনের এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা অভিযোগ করেন, আ’লীগ সরকারের সময়ে গত ১৫ বছর ধরে চিওড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ শাহাব উদ্দিন মাটিকাটা ও মাদক কারবার করে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ড জানাজানি হয়। গত কয়েকদিন আগে মাটি কাটার সময় তার একটি ভেকু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এরপরও তার দৌরাত্ম থেমে নেই। প্রতিদিন রাতে ও দিনে চলছে ডিমাতলী এলাকায় তার মাটি কাটার মিশন। তাঁর সাথে শান্তি কলোনি ও কেছকিমুড়া গ্রামের বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তার কর্মকান্ডের প্রতিবাদ করলে মানুষকে মাদক দিয়ে প্রশাসনের কাছে দেয়ার ভয় দেখায়।

এদিকে স্বৈরাচার সরকারের দোসর যুবলীগ নেতা মোহাম্মদ শাহাব উদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায়

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেল এর ধাক্কায় মাওলানা জয়নাল আবদীন ওরপে ছোট হুজুর (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

নিহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবদীন জগন্নাথদীঘি ইউনিয়ন মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রবিবার (১৩ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফকির বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেন নিহতের ভাগিনা আব্দুল জব্বার বলেন, আমরা সাহাপুর গ্রামে মাদ্রাসা মসজিদে একসাথে মাগরিবের নামাজ আদায় করে ফকির বাজার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে মাওলানা জয়নাল আবদীনকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। এ সময় জয়নাল আবদিনের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত মাওলানা জয়নাল আবদীনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাসবি জানান, গুরুতর আহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবদীন কে হাসপাতালে আনার পূর্বেই পথে তার মৃত্যু হয়েছে ।

চৌদ্দগ্রাম মিয়াবাজার ফাড়ি থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান লোক মারফত দুর্ঘটনার খবর শুনেছি।