All posts by jitu

‘বছরের পর বছর বই উৎসবের নামে

‘বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে’

‘বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে’

ডেস্ক রিপোর্ট:

বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। বুধবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে এবং আজ থেকেই এনসিটিবির ওয়েবসাইটে বইগুলোর অনলাইন ভার্সন পাওয়া যাবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই এবং ২০ জানুয়ারির মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

তিনি আরও জানান, ৪১ কোটি টাকার মধ্যে ৬ কোটি বই বিতরণ করা হয়ে গেছে এবং আরও ৪ কোটি বই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সঠিক সময়ে বই বিতরণ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারায় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

সারা দেশের সব কোচিং সেন্টার

সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সামনে রেখে আজ থেকে সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার সকাল থেকে ২২ জানুয়ারি রাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সব সময় সজাগ রয়েছে।

স্বচ্ছতা ও সতর্কতা নিশ্চিত করতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইন প্রয়োগকারী সংস্থা এ বিষয়ে সজাগ থাকবে।

সবাইকে এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইসকন ও চিন্ময় কৃষ্ণের ২০৩টি অ্যাকাউন্টে

ইসকন ও চিন্ময় কৃষ্ণের ২০৩টি অ্যাকাউন্টে ২৪০ কোটি টাকার সন্ধান পেয়েছে বিএফআইইউ

ইসকন ও চিন্ময় কৃষ্ণের ২০৩টি অ্যাকাউন্টে ২৪০ কোটি টাকার সন্ধান পেয়েছে বিএফআইইউ

ডেস্ক রিপোর্ট:

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) ও চিন্ময় দাসের ২০৩টি ব্যাংক হিসাবে প্রায় ২৪০ কোটি টাকার সন্ধান পেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে ইসকনের নামে ২০২টি অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা। পাশাপাশি, ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর, যিনি চিন্ময় কুমার দাস নামে পরিচিত, তার নামে তিন কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল। এর মধ্যে প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল এবং জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে।

জানা গেছে, ৩০ নভেম্বর চিন্ময় কুমার দাসসহ ইসকনের ১৭ জন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ। ওই দিনই বিএফআইইউ এসব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল।

যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়, তারা হলেন- চন্দন কুমার ধর (চিন্ময় কৃষ্ণ দাস), কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

এর আগে ২৮ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইইউ।

সূত্র: ইত্তেফাক

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন অভিনেতা আল্লু অর্জুন

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন অভিনেতা আল্লু অর্জুন

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সব দুঃখ-কষ্ট দূরে রেখে এবং সাফল্যকে পুঁজি করে তিনি নতুন রূপে আবির্ভূত হচ্ছেন।

পুরনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকেই বিভিন্নভাবে করেন। কিন্তু বিগত বছরে যেসব অভাব পূর্ণ করা যায়নি, তা নতুন বছরে পূরণ করার চেষ্টা থাকে। নতুন বছরে নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। যদিও খুব কম সংখ্যক মানুষ সেই সমস্ত পরিকল্পনা সফলভাবে পূর্ণ করতে পারেন। বেশিরভাগই তাদের প্রতিজ্ঞা পরবর্তী বছরের জন্য মেনে চলার প্রতিশ্রুতি রাখেন। আল্লু অর্জুনও ডিসেম্বরের শুরুতে এমনই একটি প্রতিজ্ঞা করেছিলেন, ‘পুষ্পা ২’ মুক্তির পর।

কী ছিল সেই প্রতিজ্ঞা? পর্দার ‘পুষ্পা’ অভিনেতা বলেছিলেন—ছবির কারণে তার মুখে যে দাড়িগোঁফের জঙ্গল ছিল, তা তার কন্যা আরহার একদমই পছন্দ ছিল না। আরহা বাবার কাছ থেকে দূরে থাকত, কারণ সে তার দাড়িগোঁফ পছন্দ করত না। এই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির পর থেকে তার দাড়িগোঁফ পরিষ্কার করে ফেলবেন। তিনি বলেছিলেন, “এবার এগুলো কেটে ফেলতে হবে, নইলে মেয়ে কাছে আসছে না।” বছর শেষে, তিনি তার দেওয়া কথা রাখছেন এবং পাঁচ বছর ধরে যত্নে রাখা দাড়িগোঁফ কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনায় ব্যস্ত নেটিজেনরা।

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব -১৪ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব -১৪ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বিশাল ব্যবধানে হারালো কুমিল্লা জেলা

 

স্টাফ রিপোর্টার:

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব -১৪ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ তে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ৩০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা জেলা ক্রিকেট দল।

মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) চাঁদপুর ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমে টসে জিতে কুমিল্লা জেলা ক্রিকেট দল ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩১ রান করে। কুমিল্লা দলের পক্ষে মিনহাজুল ইসলাম ফারহান ১২৭ বলে ১০৮ রান এবং মোয়াজ্জেম হোসেন ১৩৯ বলে ১২৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল ২৯ রানে অলআউট হয়ে যায়।

কুমিল্লা দলের ডানহাতি পেসার মারুফ ৭টি উইকেট নিয়ে একাই ব্রাহ্মণবাড়িয়া দলের ব্যাটিং বিপর্যয় ঘটান।

এ টুর্নামেন্টে কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করছেন হাবিব মোবাল্লেগ জেমস ।

নতুন বছরে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের

নতুন বছরে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক: প্রধান উপদেষ্টা

নতুন বছরে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালি এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার নতুন বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বছরের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে একটি সুন্দর ভবিষ্যতের পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা রক্ষা করার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে আমাদের সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।’

নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি।’

বাংলাদেশ দলের ২০২৫ সালের সূচি

বাংলাদেশ দলের ২০২৫ সালের সূচি

বাংলাদেশ দলের ২০২৫ সালের সূচি

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দল একটি ব্যস্ত সময় পার করবে। বিপিএল শেষ করার পর, দলটি চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে পাড়ি জমাবে। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে অংশ নেবে।

২০২৫ সালের সূচি এক নজরে:

ফেব্রুয়ারি-মার্চ: চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)

তারিখ | প্রতিপক্ষ
২০ ফেব্রুয়ারি – ভারত
২৪ ফেব্রুয়ারি – নিউজিল্যান্ড
২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান

গ্রুপ পর্ব পার হলে বাংলাদেশ সেমিফাইনাল এবং ফাইনালে খেলার সুযোগ পাবে।

মার্চ-এপ্রিল: জিম্বাবুয়ের বিপক্ষে (হোম)
৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

মে: পাকিস্তানের বিপক্ষে (অ্যাওয়ে)
৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

জুন-জুলাই: শ্রীলঙ্কার বিপক্ষে (অ্যাওয়ে)
২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

আগস্ট: ভারতের বিপক্ষে (হোম)
৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

সেপ্টেম্বর: এশিয়া কাপ

অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (হোম)
৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

নভেম্বর-ডিসেম্বর: আয়ারল্যান্ডের বিপক্ষে
২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

নারী ক্রিকেট দলের সূচি
২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজ জিতলে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি সরাসরি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। সিরিজ হারলে বাছাইপর্ব খেলতে হবে।

বিশ্বজুড়ে উৎসবে বরণ ২০২৫ সাল

বিশ্বজুড়ে উৎসবে বরণ ২০২৫ সাল

বিশ্বজুড়ে উৎসবে বরণ ২০২৫ সাল

ডেস্ক রিপোর্ট:

নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাতে শুরু করেছে বিশ্ব। সবার আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি নতুন বছরে প্রবেশ করেছে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির ঝলকানিতে বরণ করা হয়েছে নতুন বছরকে।

প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার সিডনি নতুন বছরকে স্বাগত জানিয়েছে ঝলমলে আতশবাজি দিয়ে। রাত ১২টা বাজতেই আকাশে আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে শহরটি। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিও একই সময়ে ২০২৫ সালে প্রবেশ করে।

এরপর নতুন বছরে প্রবেশ করেছে জাপান। রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঐতিহ্যবাহী ঘন্টাধ্বনির মাধ্যমে বর্ষবরণ করেছে দেশটি।

জাপানের পরে দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ এবং শ্রীলংকা একে একে ২০২৫ সালে প্রবেশ করে। এর পরপরই যুক্তরাজ্যসহ আরও ২৫টি দেশ নতুন বছরকে স্বাগত জানাবে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটা পরে নতুন বছরে প্রবেশ করবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সবশেষে, নতুন বছরকে বরণ করবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলো।

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় বাংলার মানুষ: জামায়াত আমির

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় বাংলার মানুষ: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ দেখতে চায়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ দেখতে চায়।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের জন্য আমাদের সবাইকে একটি নতুন যুদ্ধে অংশ নিতে হবে। কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ বা টেন্ডারবাজদের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে গড়ে তোলা না গেলে জাতি বারবার পথ হারাবে।”

১৫ বছর পর উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারা দেশ থেকে আসা সদস্যরা সকালেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন।

এই সম্মেলনে ২০২৫-২৬ মেয়াদের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সাধারণ সম্পাদক মনোনীত করবেন সারা দেশ থেকে আসা সদস্যরা।

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা হাইকমিশনে খোলা শোক বইতে শোকবার্তা লিখেন।

জানা গেছে, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তার দীর্ঘদিনের বন্ধু ড. মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করে বলেন, “তিনি কত না সরল ছিলেন! কত না প্রজ্ঞাবান ছিলেন তিনি!”

তিনি আরও বলেন, “মনমোহন সিং ভারতকে বৈশ্বিক অর্থনীতির পরাশক্তি হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছেন।”

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৬ ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।