Tag Archives: কুবির

শেষ হলো কুবি'র বিজয় ২৪ হলের

শেষ হলো কুবি’র বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া সপ্তাহ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) এর বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বিজয় ২৪ হলে’র প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে হলের ছাদে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ এবং বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষকগণ।

এ সময় বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, আমি দেখতে পেরেছি লাস্ট দুই সপ্তাহ তোমরা মিলেমিশে অনেক আনন্দ উদ্দীপনার সাথে খেলাধুলা করেছো এবং এতে তোমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে তা আমি স্পষ্ট দেখেছি এবং আমার সাথেও অনেকের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে এই প্রোগ্রামের কারণে। এজন্য আমি সম্মানিত ভিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ওনার পরামর্শ ও সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতার জন্য। এখন পর্যন্ত এখানে এসে যে সমস্যা গুলো নিয়ে গিয়েছি ভিসি স্যার ও ট্রেজারার স্যারের কাছে, উনারা খুব ভালোভাবে আমাকে রেসপন্স করেছেন ও সহযোগিতা করেছেন। সেই জায়গা থেকে আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, বিজয়-২৪ হলের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা একটি পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ যারা স্টকহোল্ডার যারা আছি, তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করি, ভূমিকা রাখি। বিশেষ করে আমাদের একটি স্বপ্ন থাকে আমাদের নতুন প্রজন্মকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে তোলা, যোগ্য করে তোলা। বিশ্ববিদ্যালয়ের অনেকটা সময় এই হলেই কাটানো হয়, তো এই ধরনের ইভেন্টগুলো আমাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক তৈরি করার সুযোগ করে দেয়। বিশ্ববিদ্যালয় একটা সার্বজনীন জায়গা, সেখান বিভিন্ন জায়গার মানুষ আসে, পরস্পরের সাথে সম্পর্ক তৈরি হয় এতে নিজেকে অনেক স্বয়ংসম্পূর্ণ মনে হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে গেইন করতে আসেন, ভ্যালু এড করতে আসেন। যখন আমাদের নলেজ গেইন হয়, আমরা অল্প শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত হই, সেইসাথে আমাদের অন্তরের উন্নতিও করতে হবে। অশিক্ষিত মানুষের আচরণ এবং শিক্ষিত মানুষের আচরণ এক নয়। শিক্ষা অর্জন করতে হবে আলোকিত মানুষ হওয়ার জন্যে। আপনারা শিক্ষা অর্জনের পাশাপাশি উচু মনের মানুষ হবেন। শিক্ষার সাথে সুপুরুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। হলকে আলোকিত রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে এতে আপনাদের সহায়তা প্রয়োজন। আমি দোয়া করি, আপনারা ভালো মানুষ হবেন, ভালো শিক্ষিত হবেন। পৃথিবীর জন্য, দেশের জন্য ভালো এ্যাসেট হবেন।

সুমন-তুষারের নেতৃত্বে

সুমন-তুষারের নেতৃত্বে কুবির খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ

সুমন-তুষারের নেতৃত্বে কুবির খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ

চাঁদনী আক্তার কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ২০১৮-১৯ সেশনের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: সুমন হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুষার ইমরান।

খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছায় পদত্যাগ করায় এবং উক্ত কমিটির একবছর পূর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে, সংগঠনের উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হালিম, সুমাইয়া ঐশী, নাজিফা আফসানা ঐশী, মাসুদ রানা, আব্দুস সালাম, কিবরিয়া বাপ্পি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এহসানউল প্লাবন আহমেদ, সজীব বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদ, তুষার, প্রিয়াংকা বিশ্বাস, ফারজানা শরিফ, পারভীন লাইলা, সাবিহা সুলতানা, বিভা মান্না ও শায়লা আক্তার। অর্থ সম্পাদক শাহরিয়ার নাফিজ জয়। উপ-অর্থ সম্পাদক মোহাম্মদ হৃদয় আহমেদ। দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম জিসান, ইন্দ্রজিৎ মন্ডল, ইশিতা ফারহানা। উপ দপ্তর সম্পাদক শাহরিয়ার সাগর, মাহমুদুল হাসান সবুজ। প্রচার সম্পাদক রকিবুল, হিমাংশু মন্ডল। উপ প্রচার সম্পাদক আজিজুল। আইন বিষয়ক সম্পাদক সবুজ। সাহিত্য বিষয়ক সম্পাদক মো: শাকিল আহমেদ, ক্রিয়া বিষয়ক সম্পাদক রকিবুল আইসিটি, তুহিন আলম, সজল, জুবায়ের। নারী বিষয়ক সম্পাদক ফারিয়া তাসনিম মুন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য আল আসমাউল হুসনা, আবু ইশরাক আহম্মেদ, আরাফাত খান, মো: ফরিদ হাসান আন্তর, মো: ফয়সাল রহমান।

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ কর্তৃক আয়োজিত “এডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট” বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ট্রাস্টি বোর্ডের আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এবং আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মোর্শেদ কাজেমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, এডভোকেট তপন বিহারী নাগ ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তপন বিহারী নাগ একজন মহান মানুষ। আইন বিভাগের শিক্ষার্থীরা তোমরা কখনো তপন বিহারী নাগকে ভুলে যেও না। এডভোকেট সাহেবের এই উদ্যোগকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করছি। পঁচে যাওয়া এই সমাজকে গড়ে তুলতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

এডভোকেট তপন বিহারী নাগ বলেন, “আমি ছোটবেলা থেকেই একটি কথা ধারণ করি তা হলো ‘প্লেইন লিভিং হাই থিংকিং’। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিন বছর পরে হলেও আজকে আবার বৃত্তি প্রদান করা হচ্ছে। গত কয়েকবছরে আমি শ’খানেক চিঠি পাঠিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। আমি চাই এই শিক্ষার্থীরা যেন দেশের কল্যাণে কাজে লাগে সে প্রয়াস থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আইন বিভাগের মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকবো”।

উল্লেখ্য, ট্রাস্টি পরিচালনার দায়িত্বে পদাধিকার বলে আহ্বায়ক হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সদস্য হিসেবে থাকবেন আইন বিভাগের ডিন ও চেয়ারম্যান এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগ ও তার অবর্তমানে উত্তরসূরির মধ্য থেকে একজন।

কুবির টাঙ্গাইলের বন্ধনের

কুবির টাঙ্গাইলের বন্ধনের দায়িত্বে রকিবুল-মাসায়িদ

কুবির টাঙ্গাইলের বন্ধনের দায়িত্বে রকিবুল-মাসায়িদ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টাঙ্গাইলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই আবর্তনের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মাসায়িদ আহমেদ।

সোমবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কার্যকরী কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাজেদুল ইসলাম, রবিন হোসেন, শরীফ হোসেন ,আল নাফিউ খান ও সুমাইয়া আক্তার শিমু। যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সিয়াম, আসাদুল ইসলাম রুমন, আব্দুল হান্নান, আল আমিন হোসেন রিফাত, জয় ঘোষ।

সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শ্যামল, মেহেদী হাসান, আশিকুল ইসলাম লগ্ন,  হারেজ আহমেদ,  সাদিক হোসেন। অর্থ সম্পাদক জান্নাতুল মিমি,দপ্তর সম্পাদক জয় ঘোষ, প্রচার সম্পাদক শুভ সিকদার। ক্রীড়া সম্পাদক আফতাব উল হক খান, সাহিত্য বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম সিফাত, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক প্রত্যাশা হাসান মুন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয় ঘোষ।