All posts by jitu

প্রেমে বাধা দেওয়ায়

প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা

প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা করলো ফারহান ভূঁইয়া রনি নামের এক যুবক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

নিহত নারীর নাম হরলুজা (৫০)। তিনি একই ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। রনি ওই এলাকার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে। সে এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসী ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পুড়তে দিয়েছে। এ কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভিতর দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান।

এ বিষয়ে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এসময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন ওই যুবক।

কুমিল্লার লাকসামে

কুমিল্লার লাকসামে সরকারি খালের মাটি হরিলুট

কুমিল্লার লাকসামে সরকারি খালের মাটি হরিলুট

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে অশ্বদিয়া সরকারি খালের মাটি হরিলুট করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৪-৫ টি ভেকুর দিয়ে মাটি তুলে সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে হরিলুট করছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট। মহলটি দিনরাতে সমান তালে খাল খননের মাটি লুট করে বিক্রি করছে।

উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন অশ্বদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বিজরা-নোয়াপাড়া সরকারি খাল পাড়ের মাটি কেটে কৃষি জমিতে বড় বড় মাটির স্তূপ তৈরি করা রয়েছে। ঠাৎ দেখে মনে হবে জমির ও খালের পাড় ছোট পাহাড় রয়েছে। জানা গেছে- সেই মাটিগুলো সরকারি অর্থায়নে গত দুই বছর পূর্বে খাল খননের মাটি। গত চারদিন ধরে খালের মাটিগুলো হরিলুটের মাধ্যমে বিভিন্ন গ্রামে নেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৪-৫ টি এক্সকেভেটর দিয়ে মাটি তুলে সেই মাটি ট্রাক্টর মাধ্যমে হরিলুট করছে স্থানীয় ভূমিদস্যু ও প্রভাবশালী সিন্ডিকেট।তারা গাড়িপ্রতি (ট্রাক্টর) ২ হাজার থেকে ২ হাজার ৫শ টাকায় বিভিন্ন ইটভাটায় ও স্থানীয় প্রভাবশালীর বসতবাড়িতে বিক্রয় করছেন।

স্থানীয়রা বলেছেন, বাকই গ্রামের লালু মিায়ার নেতৃত্বে ও পলুয়া গ্রামের জাফর এবং তারাপুর গ্রামের আক্তারের সহযোগিতায় খালের পাড়ের মাটি হরিলুটের মাধ্যমে বিক্রি করে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসতবাড়ি ও পুকুর ডোবা ভরাট করছে তারা।

এ বিষয়ে জানতে চাইলে লালু মিয়া বলেন, আমার একক নেতৃত্বে মাটি নিচ্ছি এ কথা সঠিক নয়! আমার মত আরও কয়েকজন ব্যক্তি ভেকুর মাধ্যমে খাল পাড়ের মাটি কেটে নিচ্ছে। আমি খালপাড়ের জমির মালিকদের মাটি কাটছি এবং তাদের বাড়িতে নিচ্ছি এতে কোন দোষের কিছু নয়- এ নিয়ে কারও কাছে জবাবদিহি করতে হবে?

খালের মাটি ভেকুর মাধ্যমে কাটা সহযোগিতাকারী তারাপুর গ্রামের আক্তার মিয়া বলেন, আমি মাটি কাটার জন্য কোন সহযোগিতা করেনি বরং তারা খাল খননের মাটি যে যার মতো করে কয়েকটি ট্রাক্টরের মাধ্যমে বাড়িতে নিচ্ছে। এতে করে কৃষি জমি ও সড়ক ভেঙে পেলছে মাটি বহনকারী ট্রাক্টর। আমি বাঁধা দিলে তারা বলছে বিএনপি করি কিছু না করলে কর্মী চালাবে কে।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ শনিবার সন্ধ্যায় বলেন, খাল খননের মাটি ভেকুর মাধ্যমে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে শনিবার বিকালে পুলিশ ও গ্রাম পুলিশসহ আমি ঘটনাস্থলে যাই। এসময় খননকারী ও ট্রাক্টরের চালক পালিয়ে যায়। আমরা ৪টি ট্রাক্টর জব্দ করি। পরবর্তীতে খননকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাবিকে খুন

ভাবিকে খুন করে তাবলিগ জামায়াতে যান দেবর, অতঃপর গ্রেপ্তার

ভাবিকে খুন করে তাবলিগ জামায়াতে যান দেবর, অতঃপর গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে সড়কে পথ আটকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা করা হয়। এর আগে, সোমবার নরসিংদী জেলার মনোহরদী থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল সাইফুল্ল্যাহ ওরফে খালেদ (২৮) উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার চিরণভূঁইয়ার নতুন বাড়ির আব্দুল কাইয়ুম লিটন ওরফে ডিশ লিটনের ছেলে। নিহত শাহনাজ আক্তার পিংকি (৩০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার নোয়াবাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং ২ ছেলের জননী।

জানা যায়, পারিবারিকভাবে ১৬ বছর আগে পিংকির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। খালেদ পিংকির দূর সম্পর্কের চাচাতো দেবর হয় এবং একই বাড়ির বাসিন্দা। বছর খানেক আগে পিংকির ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায়। স্বামী প্রবাসে থাকায় তার বড় ছেলের মাধ্যমে সেটি বাজার থেকে ঠিক করে আনতে দেয় খালেদকে। ওই সময় খালেদ মোবাইল থেকে পিংকির স্বামীকে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মুঠোফোনে নিয়ে নেয়। এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে পিংকিকে ব্ল্যাকমেইল করে সাত লাখ টাকা আদায় করে। একই কায়দায় পরকীয়া ও শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালায়। এরপর সে আরও টাকা দাবি করে এবং পরকীয়ায় ব্যর্থ হয়ে গত মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার মাইল্যা বাদশা মিয়ার বাড়ির সামনের সড়কে পিংকিকে ছুরিকাঘাত করে হত্যা করে খালেদ। একই সময়ে আসামি ভিকটিমের শ্বশুর রেজাউল হক (৮০) কেও কুপিয়ে জখম করে।

পুলিশ জানায়, ঘটনার পর পরই আসামি খালেদ ফেনী থেকে বাস যোগে সরাসরি ঢাকা কাকরাইল জামে মসজিদে গিয়ে তাবলিগ জামায়াতের সাথে যোগ দিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে ঢাকায় ৩ দিন তাবলিগ জামায়াত সম্পন্ন করে নরসিংদী জেলার মনোহরদী থানার মৌলভীবাজার এলাকার নলুয়া জামে মসজিদে গিয়ে তাবলীগে জামায়াতে যোগদান করে। বেগমগঞ্জ মডেল থানার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নির্ণয় করে। পরে গতকাল সোমবার নলুয়া জামে মসজিদে তাবলীগ জামায়াত শেষ পর্যায়ে অপর মসজিদে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ আল ফারুক বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

২৪ ঘন্টায় চাঁদপুরে

২৪ ঘন্টায় চাঁদপুরে ১১ জনের মর্মান্তিক প্রাণহানি

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

গত ২৪ ঘন্টায় চাঁদপুরে পৃথক ৫টি ঘটনায় ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। জানা যায়, চাঁদপুরের মেঘনা নদীতে নোঙ্গর করা সারবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, ফরিদগঞ্জে পুকুরে ভাসমানবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার, শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু, চাঁদপুর সদরে অটোবাইক চাপায় ৫ বছর বয়সী শিশুর প্রাণহানি ও হাজীগঞ্জের বাকিলায় বোগদাদ বাসের চাপায় জুলহাস খান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। পরে জাহাজে গিয়ে নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন। নিহতরা হলেন- মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তাঁরা সবাই নড়াইল জেলার বাসিন্দা।

নৌ পুলিশ জানায়, ৯৯৯ এর মধ্যমে খবর পেয়ে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় এমভি আল বাখেরা জাহাজ থেকে রক্তাক্ত আট জনকে উদ্ধার করে। এদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে দুই জন হাসপাতালে মারা যায়। জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা। এটিতে ইউরিয়া সার বোঝাই ছিল।

একই দিন ফরিদগঞ্জে নিখোঁজের ৮দিন পর পুকুরে ভাসমানবস্থায় সুফিয়া বেগম (৭৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সুফিয়া বেগম তার পিতার বাড়ি একই ইউনিয়নের সেকদি হাজী বাড়ীতে বসবাস করতেন। নি:সন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন এ বাড়ি থেকে। পরে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে নিখোঁজের সংবাদে স্থানীয়ভাবে মাইকিং করে। সোমবার সকালে মদনের গাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমানবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান (১৪) নামে এক ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে তার দুই বন্ধু নেওয়াজ (১৪) ও রবিন (১৩) বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে প্রাণে বেঁচে যায়। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাইজের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, ওইদিন সূচিপাড়া উবির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহেদী বন্ধুদের সঙ্গে রাস্তার উপর খেলাধুলা করছিল। তখন বিদ্যুতের খুঁটি থেকে ছুটে পড়া বিদ্যুৎসহ তারে মেহেদী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। ওই সময় তাকে রক্ষা করতে গিয়ে দুই বন্ধু নেওয়াজ ও রবিন বিদ্যুৎপৃষ্ঠে আহত হয়ে আত্মচিৎকার শুরু করে। মেহেদীর বৃদ্ধ পিতা মিজানুর রহমান জানান, ডাক চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে শুকনো বাঁশ দিয়ে সন্তানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করি। পরবর্তীতে তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এদিন হাজীগঞ্জের বাকিলায় বোগদাদ বাসের চাপায় চাঁদপুর সদর এলাকার কুমড়ারঢুগি খান বাড়ির জুলহাস খান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সন্ধায় বাকিলা বাজারে বিপরীত দিক থেকে আসা বোগদাদ ট্রান্সপোর্ট মোটরসাইকেল আরোহী জুলহাসকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় নির্মাণ শ্রমিকরা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এদিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় দ্রুতগামী ইজিবাইক চাপায় অহিল নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত অহিল তরপুরচন্ডি ইউনিয়নের আলো আমিনের ছেলে।

মুরাদনগরে কবরকে

মুরাদনগরে কবরকে সামনে রেখে চলছে পাঠদান, স্থানান্তরের দাবি এলাকাবাসীর

মুরাদনগরে কবরকে সামনে রেখে চলছে পাঠদান, স্থানান্তরের দাবি এলাকাবাসীর

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১০ বছর ধরে কবর’কে সামনে রেখে চলছে শিক্ষার্থীদের পাঠদান। জনপ্রতিনিধিরা কবর স্থানান্তরের উদ্যোগ নিলেও প্রশাসনের হস্তক্ষেপের অভাবে তা এখনো সম্ভব হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। যা-নিয়ে দিনের পর দিন স্থানীয়দের মাঝে ক্ষোভ বেড়েই চলছে।

অভিভাবকরা জানান, ক্লাসের বিরতির সময় শিক্ষার্থীরা সেই কবরটির উপর ওঠে খেলাধুলা করে। এর ফলে অধিকাংশ বাচ্চারাই রাতে ঘুমাতে গেলে ভয় পায়। খুব দ্রুত সময়ের মধ্যে যদি কবরটি স্থানান্তর করা না হয়। তাহলে যে কোন সময় এই কবরটিকে ঘিরে বড় ধরনের দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুরাদনগরে কবরকে

খোজ নিয়ে জানা যায়, চন্দনাইল গ্রামের কাউছার আহম্মেদের ওয়ারিশগনের কাছ থেকে একটি কবরসহ জমি খরিদ করে চন্দনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে লিখে দেন একই গ্রামের সরতনাথ ব্যাপারী ও যুগেন্দ্রনাথ ভুইয়া। ২০১৩-১৪ অর্থ বছরে ওই জায়গায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করতে গেলে সেই কবরটি নিয়ে শুরু হয় জটিলতা। এক পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের হস্তক্ষেপে আগের জায়গা থেকে স্থানান্তর করে বিদ্যালয়ের পুরাতন এবং নতুন ভবনের সামনে কবরটি স্থাপন করা হয়।

মুরাদনগর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মোঃ সাদেকুল ইসলাম বলেন, হাদিস শরীফে স্পষ্ট বলা আছে আলাদা আলাদা কবর না দিয়ে একটি নির্দিষ্ট স্থানে কবর দিতে হবে। কারণ একক কবর যেকোনো মুহূর্তে ফেতনা তৈরি করতে পারে। সর্বোত্তম পন্থা হচ্ছে যদি একক কবর থেকে থাকে তাহলে সেটিকে সরিয়ে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া।

চন্দনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আমি এই বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকেই কবরটি স্থানান্তরের জন্য বহুবার সভাপতি মহোদয় ও এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং শিক্ষা কর্মকর্তা মহোদয়কেও অবহিত করেছি। শিক্ষার্থীদের কথা কি বলব মাঝেমধ্যে আমরা শিক্ষকরাই ভয় পাই। এটি যত দ্রুত সম্ভব স্থানীয় কবরস্থানে স্থানান্তর করা হলে খুব ভালো হয়।

বিদ্যালয়ের সাবেক সভাপতি কায়েদে আজম বলেন, আমি যতবার স্থানীয় জন প্রতিনিধিদেরকে নিয়ে কবরটি স্থানান্তরের চেষ্টা করেছি ততবারই বিভিন্নভাবে বাধা এসেছে। বিদ্যালয়ের এরিয়া থেকে কবরটিকে অন্যত্র সরিয়ে নিতে লিখিত এবং মৌখিকভাবে প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হলেও আন্তরিকতার অভাবে তা এখনো সম্ভব হয়নি।

মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হায়াতুন্নবী বলেন, আমি যতবার বিদ্যালয়টিতে ভিজিটে গিয়েছি। ততবারই সর্বপ্রথম সমস্যা হিসেবে বিদ্যালয়ের রেজিস্ট্রারে লেখার পাশাপাশি অফিসে জানিয়েছি বিষয়টি। আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে কবরটিকে সরাতে পারলে খুবই ভালো হয়।

মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক বলেন, আমি এই উপজেলায় নতুন এসেছি। তাই বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। যদি সত্যিই বিদ্যালয় প্রাঙ্গনে কবর থেকে থাকে। তাহলে বিষয়টি খুবই দুঃখজনক এবং বিগত দিনের কর্মকর্তাদের আন্তরিকতার অভাব বলে মনে করছি। আমি খুব দ্রুত সময়ের মধ্যেই চেষ্টা করব কবরটিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সরিয়ে স্থানীয় কবরস্থানে স্থানান্তর করতে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে কবরটি স্থানান্তরের জন্য খুব অল্প সময়ের মধ্যেই আমরা স্থানীয় লোকজনদের সাথে কথা বলবো। প্রয়োজনে স্থানীয় আলেমদের সহযোগিতায় যেভাবে ভালো হয় ঠিক সেভাবেই কবরটিকে সরিয়ে স্থানীয় কবরস্থানে স্থানান্তর করা হবে।

ব্রাজিলে খেলতে গিয়ে আর্জেন্টিনার

ব্রাজিলে খেলতে গিয়ে আর্জেন্টিনার ৪ ফুটবলার আটক

ডেস্ক রিপোর্ট:

ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা, তাদের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টে এই উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের চার নারী ফুটবলারকে আটক করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর গ্রেমিওর সঙ্গে ম্যাচের পরে বর্ণবাদের অভিযোগে রিভার প্লেটের চার ফুটবলার—কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজকে আটক করা হয়।

ম্যাচটি নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হয়, তবে ম্যাচ চলাকালীন বর্ণবাদী আচরণের অভিযোগে গ্রেমিওর খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। এরপর রেফারি গ্রেমিওকে জয়ী ঘোষণা করেন এবং রিভার প্লেটের ছয় খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। ফলে ম্যাচ চালানোর মতো যথেষ্ট খেলোয়াড় না থাকায় আর্জেন্টাইন ক্লাবটি আরও বিপাকে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কান্দেলা দিয়াজ বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। গ্রেমিওর এক বিবৃতিতে বলা হয়, তাদের খেলোয়াড়দের এবং এক বল বয়ের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হয়।

এ ঘটনার পর সাও পাওলোতে একটি আদালত আটক হওয়া চার ফুটবলারকে প্রিভেনটিভ ডিটেনশনে রাখার নির্দেশ দিয়েছে। জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, এই ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিভার প্লেট ক্লাব এক বিবৃতিতে বর্ণবাদী অঙ্গভঙ্গির নিন্দা জানিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, তারা বর্ণবাদ দূর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে।

উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনালে বাহিয়াকে টাইব্রেকারে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও।

নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে

নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ৭৬ দিনের ছুটি, তালিকা প্রকাশ

 

ডেস্ক রিপোর্ট:

দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় মোট ৭৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা একটি প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটির কারণে সেসময়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

এছাড়া, ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশে সরকারি-বেসরকারি স্কুলগুলোতে টানা ১৫ দিন ছুটি থাকবে। এই ছুটি ১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। দুর্গাপূজার সময় ৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ কয়েকটি ছুটি অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যেগুলো প্রয়োজনে তারা প্রদান করতে পারবেন। এছাড়া, বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নির্ধারিত ছুটিও থাকবে।

ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

লাকসামে নারায়ণ মূর্তি ভাংচুর করেছে হিন্দু যুবক, পরিবার বলছে মানসিক রোগি

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লার লাকসামে নারায়ন দেবের মূর্তি ভাংচুর করেছে সুজন দে (২৫) নামের এক হিন্দু যুবক।
উক্ত মন্দিরে কোন সিসি ক্যামেরা নেই তবে মুল মন্দিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে উক্ত ব্যক্তিকে সনাক্ত করেন মন্দির কর্তৃপক্ষ ।তবে ঘটনার কয়েক ঘন্টার পর মন্দির কর্তৃপক্ষ ছেলেটিকে মানসিক রোগি বলে আখ্যায়িত করেন।তবে এ ভাংচুরের ঘটনায় কোন মামলা করবে না মন্দির কর্তৃপক্ষ।
রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫ টায় লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চুনাতী গ্রামের প্রদীপ মজুমদারের বাড়ির পারিবারিক নির্মাণাধীন মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে। সকাল ৮ টায় মন্দির কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পায়।

মূর্তি ভাংচুরকার