Tag Archives: আইজিপি

বিশ্ব ইজতেমায় আগের চেয়ে আরও বেশি

বিশ্ব ইজতেমায় আগের চেয়ে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

বিশ্ব ইজতেমায় আগের চেয়ে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও অনেক বেশি গ্রহণ করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এসব কথা বলেন।

আইজিপি জানান, এবারের বিশ্ব ইজতেমায় প্রায় সাত হাজারের মতো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫ টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমায় এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া র‍্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোট দিয়ে টহল দেবেন।

তিনি আরও জানান, ইজতেমা ময়দানের আশপাশে বিশটি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার এর মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে সীমান্তে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে গুরুতর আহত রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতে উন্নত চিকিৎসা শেষে রাজ্জাককে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘুমধুম সীমান্ত এলাকার পরিস্থিতি ভয়াবহ। স্থানীয় লোকজন আতঙ্কে আছে, সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, এখন পর্যন্ত আহত হয়ে যারা আমাদের দেশে এসেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন সবাই মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য।

সীমান্ত এলাকায় মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছে, এখন তারা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? জানতে চাইলে আইজিপি বলেন, কে মর্টার শেল নিক্ষেপ করেছে তা এখনো সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাত। তদন্তে যাদের নাম আসবে পরবর্তী সময়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের প্রতি কী নির্দেশনা আছে জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনে যে সহযোগিতা চাচ্ছে আমরা সে সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধিসহ পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সব সংশ্লিষ্ট সংস্থা দায়িত্ব পালন করছে।

এসময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্তে বিজিবির সাথে কাজ করছে পুলিশ : আইজিপি

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারে সীমান্তবর্তী এলাকায় চলমান সহিংসতায় সৃষ্ট সংকট মোকাবিলায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) পাশে থাকার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় ‘ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব বলেন।

সীমান্তে চলমান সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এ ব্যাপারে বিজিবি কাজ করছে। আমরা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আমাদের কাছে আইনানুগভাবে যে সহযোগিতা পাবে আমরা বিজিবিকে সেটা দেব।

নৌ-তদন্ত কেন্দ্র প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ নগরী, এখানে দেশের প্রধান সমুদ্র বন্দর রয়েছে। এ কেন্দ্র চালুর মাধ্যমে এ এলাকার পাশাপাশি নৌ-এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে আমাদের সদস্যরা কাজ করবেন। এতে করে বন্দরের কার্যক্রমের গতিশীলতাও বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে কর্ণফুলীর রাঙাদিয়া, চাক্তাই ও গুপ্তখাল এলাকায় আরও তিনটি নৌ-তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। দুই লাখ সদস্যের এ বিশাল বাহিনী সরকারের বিধিবিধান মেনে আমরা শৃঙ্খলা বজায় রাখি। শৃঙ্খলার বিষয়ে আমরা জিরো টলারেন্সের নীতি গ্রহণ করি। আমাদের সদস্যরা যথাযতভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা ঈর্ষণীয় একটা পর্যায়ে অবস্থান করছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এএসএম মাহাতাব উদ্দিন, বন্দর ডিসি শাকিলা শারমিন, নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিন, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, এসি আরিফ হোসেন, ওসি জহির হোসেন প্রমুখ।

উল্লেখ্য চট্টগ্রাম বন্দর চ্যানেলের নিরাপত্তা জোরদার করতে বন্দর কর্তৃপক্ষ ২০০২ সালের দিকে নৌ-তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানায়। পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কর্ণফুলী নদীর দুই তীরে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর, রাঙাদিয়া, নগরীর চাক্তাই ও গুপ্তখাল এলাকায় চট্টগ্রাম বন্দরের জায়গায় দুটি করে চারটি নৌ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।

যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা : আইজিপি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার দুপুরে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, যে বা যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আইজিপি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি। আমরা সারা দেশের ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে কাজ করে যাব।

যার বিরুদ্ধে যেই তথ্য সেই মামলায় গ্রেপ্তার : আইজিপি

ডেস্ক রিপোর্ট:

যার বিরুদ্ধে যেই তথ্য সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ‌‘বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতা ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও নাশকতার মামলায় গ্রেপ্তার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তনাধীন রয়েছে। তদন্তে যে তথ্য আসবে, যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে সেই মামলা আমরা দিচ্ছি। তাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যদি হত্যা মামলার তথ্য পাওয়া যায় তাহলে ওই মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।

হামলা ও নাশকতায় পুলিশ সদস্য নিহত-আহত হওয়ার ফলে আগামীতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং এতে পুলিশের মনোবলে কোনো প্রভাব পড়বে কিনা এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়শ বছরের একটি পুরোনো প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা গর্বের সঙ্গে সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এদেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে আসছি। সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হব না। যেকোনো উসকানির মুখে আমরা আমাদের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করব। আমাদের যেই প্রশিক্ষণ ও সামর্থ্য আছে সেটি দিয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট এবং চাঙ্গা আছে।

তিনি বলেন, আমরা যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, আমাদের কেউ আক্রান্ত হয় তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকি সেটা দেশে কিংবা বিদেশে হোক। আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং আমাদের মনোবলও অটুট আছে।

আইজিপি বলেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে পেশাদারিত্বের সাথে যেভাবে দায়িত্ব পালন করি। গত ২৮ অক্টোবরও আমরা সেভাবেই দায়িত্ব পালনে প্রস্তুত ছিলাম। আমরা নিরাপত্তা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখি কিছু বাসে আগুন দেওয়া শুরু হলো। পথচারীদের ওপর আক্রমণ, কিছু রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়। এটা যখন শুরু হয় একজন মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য। এই জন্যই আমরা দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, যারা আক্রমণকারী দুষ্কৃতিকারীরা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েছে। বিচারপতিদের বাসভবনে আক্রমণ করেছে। এসব জায়গায় যখন আক্রমণ শুরু করে তখন আমাদের কি করা উচিত ছিল, আমাদের পেশাদারিত্বের সাথে যেটুকু শক্তি প্রয়োগ করার প্রয়োজন ছিল সেটুকু শক্তিই আমরা প্রয়োগ করেছি এবং পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছি।

তিনি বলেন, অনেকেই বলতে চেষ্টা করেছেন আমরা নাকি ‘প্রেস’ লাগানো পোশাক লাগিয়ে রাজনৈতিক কর্মীদেরকে পুলিশের সঙ্গে সংযুক্ত করেছি। এরা নাকি বিভিন্ন অগ্নিসংযোগ করেছেন। কারা এই অগ্নিকাণ্ড করেছে এটা আপনারা জানেন এবং আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আমি আশা করি দেশবাসীও বুঝতে পেরেছেন।

কথিত জো বাইডেনের উপদেষ্টার সঙ্গে বিএনপির নীতিনির্ধারণীর দেশে ও বিদেশের কেউ জড়িত কিনা এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, একটা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যে ধরনের পরিবেশ রাখা প্রয়োজন সেটা যখন আমরা নিশ্চিত করেছিলাম তখন বিতর্কিতভাবে মানুষের জানমালের ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হয়েছে। আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম। সে সময় আমরা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কেউ উদ্যোগ গ্রহণ করেনি। আমরা তদন্ত করে দেখছি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করছি।

পুলিশের ওপর হামলা-অগ্নিসংযোগে জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগে যারা জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে এমন মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, আমরা তাদের (বিএনপি) শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিয়েছিলাম। সেখানে তারা প্রথমে প্রধান বিচারপতির বাসায় হামলা চালায় এবং আমাদের পুলিশকে পিটিয়ে হত্যা করে। কীভাবে শান্তিপূর্ণ সমাবেশে তারা আমাদের ওপর হামলা করে আমাদের পুলিশ সদস্যদের আহত করেছে। আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতিকারী জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে।

সাংবাদিকদেরকেও টার্গেট করে হামলা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তাদেরকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। তারা যে অপরাধ করছে সাংবাদিকদের মাধ্যমে সেটি তাদের বিরুদ্ধে চলে যাবে, সেজন্য তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় মানুষ নিরাপদে চলতে পারবে সেটাও যেমন তার অধিকার, রাজনৈতিক দল প্রোগ্রাম করবে সেটাও তাদের অধিকার। কিন্তু মানুষ নিরাপদে চলাচলের ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করে জান-মালের ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জো বাইডেনের কথিত উপদেষ্টা এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে আপনারা গ্রেপ্তার করেছেন, এর পেছনে আর কারা জড়িত আছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর পেছনে কারা জড়িত আছে সে বিষয় নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এ বিষয়টি তদন্তাধীন, তাই মন্তব্য করতে চাই না।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় আসছেন বৃহত্তর কুমিল্লার কৃতিসন্তান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আগামী ০৮ মার্চ ২০১৯ শুক্রবার কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ উপলক্ষে কুমিল্লায় আসছেন।

তিনি ৮ মার্চ ২০১৯ দুপুর সোয়া ২ টায় প্রধান অতিথি হিসেবে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন। পরে তিনি কুমিল্লা পুলিশ লাইন্সেস নবনির্মিত “মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ ভবন”উদ্বোধনসহ “১৫ তলা ভিত বিশিষ্ট ৫৬০ বর্গফুট আবাসিক টাওয়ার ভবন”এবং “১৫ তলা ভিত বিশিষ্ট ১০০০ বর্গফুট আবাসিক টাওয়ার ভবন”এর ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।

এছ্ড়াাও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ মুক্তিযোদ্ধা ১২ জন বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করবেন। সন্ধ্যায় পুলিশ প্রধান দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মাদক বিরোধী কনসার্টে উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানটি দেশ টিভি কর্তৃক রাত সাড়ে ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান শেষে তিনি রাতে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা জেলা ত্যাগ করবেন।