,

চৌদ্দগ্রাম থানার নবনির্মিত গেইট উদ্বোধন করলেন পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2018
news-image

ষ্টাফ রিপোর্টার :
ফিতা কেটে চৌদ্দগ্রাম থানার নবনির্মিত দৃষ্টিনন্দন গেইটের শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হাসান বি.পি.এম।

সোমবার (১৩ আগষ্ট) বিকেলে চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, সদর সার্কেল অফিসার গোলাম আম্বিয়া মাহমুদ, চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল অফিসার সাইফুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সল, পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমা, কনকাপৈত পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক অমর চন্দ্র দাস প্রমুখ। পরে পুলিশ সুপার শাহ আবিদ হাসান ও অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।