All posts by jitu

ভারতীয় হাই কমিশন উদ্‌যাপন

ভারতীয় হাই কমিশন উদ্‌যাপন করলো “মৈত্রী দিবস”

ভারতীয় হাই কমিশন উদ্‌যাপন করলো “মৈত্রী দিবস”

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় হাই কমিশন ৬ ডিসেম্বর, ২০২৪-এ “মৈত্রী দিবস”-এর ৫৩তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের দশ দিন আগে, ১৯৭১ সালের এই দিনে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।

 

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দিনটিকে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেন।

 

হাই কমিশনার বলেন, উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত এবং এই সম্পর্কের ভিত্তি হলো মানুষ। হাই কমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের রক্ষক হিসেবে তরুণদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেটার ওপর বিশেষভাবে জোর দেন।

 

তিনি সংযুক্তি, সংস্কৃতি ও বাণিজ্যে আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তঃনির্ভরতাকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

 

এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ, বিশেষত বাংলাদেশের শিক্ষার্থী ও যুবসমাজ অংশগ্রহণ করে। এছাড়াও, কিছু বিদেশি মিশনের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল একটি প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন। তরুণ ও খ্যাতিমান শিল্পীগণ ঐতিহ্যবাহী, লোকজ ও আধুনিক সঙ্গীতের আবেগময় পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে সন্ধ্যাটিকে তারুণ্যের শক্তিতে পূর্ণ করে তোলে।

মিথ্যার বেড়াজাল তৈরি করে

মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত : রিজভী

মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত : রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ভারত মিথ্যার বেড়াজাল তৈরি করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায়, “আমরা বিএনপি পরিবার” এর উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ, নীতিনির্ধারক এবং মিডিয়ার কিছু ব্যক্তি পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন। তারা বলছেন, বাংলাদেশে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের পুড়িয়ে মারা হচ্ছে। এসব পুরোপুরি মিথ্যা এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস। কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এই মিথ্যা টিকে থাকতে পারছে না। তারা হিংসা ও প্রতিহিংসার কারণে প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “যে ভারতকে আমরা গণতান্ত্রিক ও জ্ঞানী-গুণীদের দেশ হিসেবে জানতাম, এখন সেই দেশকে রক্তপিপাসু হিংস্র ঘাতকদের আবাসস্থল মনে হচ্ছে।”

ভারতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “তারা এতটাই নিচে নেমে গেছে যে আমাদের প্রিয় স্বাধীনতার পতাকা ছিঁড়ে ফেলেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের গায়ে হাত তোলা একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধ। তারা শেখ হাসিনার সরকারের নিষ্ঠুর আচরণ একবারও ভাবেনি।”

বার্ন ইউনিটে আহতদের দেখে তিনি বলেন, “এমন দৃশ্য বর্ণনা করা যায় না। আন্দোলনের সময় আমি কারাগারে ছিলাম। মুক্তি পাওয়ার পর অনেক হাসপাতালে গিয়েছি। কিন্তু এত বর্বরতা, এত মর্মান্তিক পরিস্থিতি কখনো দেখিনি। যারা এই অবস্থা তৈরি করেছে, তাদের দায় কে নেবে?”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। রক্তের দামে কেনা এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। যারা অপরাধ করেছে, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, “আমরা বিএনপি পরিবার” এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা ডা. আওয়াল প্রমুখ।

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায়

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে পৃথক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার(৭ডিসেম্বর) সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় এদুর্ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, আজ শনিবার সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় ইট বোঝাই একটি ট্রাক্টরকে আল আরাফাহ বাস চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন(১৮) এবং জামালপুর জেলার মোঃ আলী ওরফে সোহেল(৩৫)। পুলিশ বাসটিকে আটক করেছেন।

একইদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় সিএনজি এবং বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ আরো পাঁচজন। আহতরা হলেন উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম, নাতনি জিয়ানা(১০), আয়শা(৮) ও নাতি তানভীর(৫)।

আহত সালেহা বেগম জানান, আমার মেয়ে নাতি নাতনিদের নিয়ে ৬দিন আগে বেড়াতে এসেছিল। আজ তাদেরকে কুমিল্লা মেয়ের শশুর বাড়ীতে নিয়ে যাচ্ছিলাম। বড় সড়কে(মহাসড়কে) উঠার সময়ই বাসের সাথে ধাক্কা লাগে। এরপর আর কিছুই মনে নেই।

প্রত্যক্ষদর্শী অটোচালক শাহজালাল ও ফারুক মিয়া জানান, সিএনজিটি ডানে বামে না চেয়েই মহাসড়কে উঠে যায়। বাস চালক জোরে ব্রেক করায় কিছুটা রক্ষা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শিলা বলেন, সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, পৃথক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দু’টি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আইরিন

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আইরিন

ডেস্ক রিপোর্ট:

প্রায় দুই বছর পর ‘দুনিয়া’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘কাগজ’। তারপর থেকে তাকে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি।

আইরিনের অভিনীত নতুন সিনেমা ‘দুনিয়া’টি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এর আগে সাইফ চন্দনের পরিচালনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন আইরিন।

সিনেমাটির প্রথম নাম ছিল ‘টার্গেট’, কিন্তু পরে এটি পরিবর্তন করে ‘দুনিয়া’ রাখা হয়েছে।

ছবি মুক্তির ব্যাপারে আইরিন বলেন, ‘আমি এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একটি চরিত্র আধুনিক, শহুরে, আরেকটি চরিত্র মফস্বলের একটি মেয়ে। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

এই দুই বছরে আইরিনকে সিনেমার পর্দায় নিয়মিত দেখা না গেলেও, তিনি চাকরি নিয়েছিলেন, তবে বছরখানেক আগে তা ছেড়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ব্লগিংও করছেন।

‘দুনিয়া’ সিনেমায় আইরিনের সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নিরব এবং অমৃতা।

ইসলামের আকিদা বিরোধী

ইসলামের আকিদা বিরোধী ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ ইজরায়েল-ভারতীয় এজেন্ট দৈনিক প্রথম আলো নিষিদ্ধ করতে হবে- ৬ শতাধিক ওলামা মাশায়েখের বিবৃতি

 

ডেস্ক রিপোর্ট:

ইসলাম দেশ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা ধর্মীয় বোধ-বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশকে অস্থিতিশীল করার বহুমুখী চক্রান্তে লিপ্ত ইসলামের আকিদা বিরোধী ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ ইজরায়েল-ভারতীয় এজেন্ট দৈনিক প্রথম আলো অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশের প্রতিনিধিত্বশীল ওলামা-মাশায়েখরা।

আজ ৭ ডিসেম্বর, শনিবার, গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দেশের ৬শতাধিক আলেম ওলামা উপরোক্ত দাবি জানিয়ে বলেন, দৈনিক প্রথম আলো পত্রিকা বাংলাদেশকে মৌলবাদী, জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করছে। তারা ধর্মীয় শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠীকে মন্দভাবে চিত্রিত করতে প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। আলেম-ওলামার অবদান ও কর্মসূচি বিষয়ক নিউজ কিলিং করার মিশন বাস্তবায়ন করছে। বিদেশি এনজিওগুলোর ইসলাম ও দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে। মুসলিম জনসংখ্যা রোধ করার জন্য লাগাতার প্রচারণা অব্যাহত রেখেছে। অশ্লীলতার প্রচার ও প্রসারে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারিবারিক কাঠামো ভাঙার নতুন নতুন ফর্মুলা আবিস্কার করে তা সুক্ষ্মভাবে বাস্তবায়নে কাজ করছে। মুসলিম বাংলার প্রচলিত ভাষার বিপরীতে কলকাতাকেন্দ্রিক হিন্দুয়ানি বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে পুরুষবিদ্বেষ উসকে দিয়ে পুরুষের অবদান ছোট করে দেখাচ্ছে। তারা ক্ষণে ক্ষণে বোল পাল্টিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে। এই প্রথম আলো পত্রিকাটি জন্মলগ্ন থেকে ভারতপন্থী পত্রিকা হিসেবে কাজ করছে। দ্বীনি শিক্ষা বিস্তারের সূতিকাগার মাদরাসা শিক্ষার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারে মরিয়া হয়ে বহুমুখী কর্মকান্ড চালাচ্ছে।

তাই ইসলাম দেশ ও মুসলিম জনগোষ্ঠীর বোধ বিশ্বাসকে ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নকারী ইসলামের আকিদা বিরোধী ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ ইজরায়েল-ভারতীয় এজেন্ট দৈনিক প্রথম আলো নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দেশের আলেম ওলামাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শীঘ্রই আলেম ওলামারা জনগনের ঈমান ইসলাম ও দেশ রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতা ওলামা মাশায়েখরা হলেন- আল্লামা সিদ্দিকুর রহমান ইসলামাবাদী, মুফতী রফিকুন্নবী কাসেমী, মুফতী আবদুল জলিল ফরাজী, আল্লামা আজিজুল্লাহ জালালাবাদী, মুফতী ওমর ফারুক খলিলী, হাফেজ মাওলানা নুরুল আমিন জাহানাবাদী, মুফতী আবদুল গাফ্ফার নদভী, প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মাদানী, আল্লামা কামাল উদ্দীন যশোরী, হাফেজ মাওলানা নুরুল্লাহ ভৈরবী, মুফতী মুহিউদ্দীন তরফদার, মাওলানা মামুনুর রশিদ কাসেমী, হাফেজ মাওলানা আলী হোসেন খাঁন, মুফতী মোঃ নুরুল ইসলাম, শাইখুল হাদীস মোহাম্মদ জালালুদ্দিন হবিগঞ্জি, মাওলানা আতাউর রহমান প্রধানিয়া, মাওলানা জুনায়েদ আলী কাসেমী, মাওলানা আবদুল বারী নূর, মুফতী ওমর ফারুক চৌধুরী, হাফেজ মাওলানা আলী হোসেন আকন, মাওলানা জহিরুল ইসলাম হাওলাদার, মুফতী শাহাদাত হোসেন, আল্লামা জিল্লুর রহমান সিদ্দিকী, মুফতী আবদুল কুদ্দুস প্রধান, মুফতী সাখাওয়াত হোসেন নাটোরী, মাওলানা আলমগীর হোসেন, মুফতী নজরুল ইসলাম, মুফতী সেলিম উদ্দিন, মুফতী ইমরান হোসেন, মুফতী মাহফুজুর রহমান, মুফতী সফিকুল ইসলাম খান, মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, মাওলানা আলিমুজ্জামান, মাওলানা আবদুল আলিম, মাওলানা ফজলুল হক, মাওলানা গাজী রফিকুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ছালেহ আহাম্মদ, মাওলানা ইসমাইল কাশিমপুরী ও মুফতী রিয়াদুল করীম খান প্রমুখ।

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল

ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল সামরিক আইন ঘোষণা করার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। শুক্রবার একটি টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ভবিষ্যতে আর কখনো এমন কিছু করবেন না। তিনি বলেন, “আমি অনেক দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।” এই তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা গেছে।

গত মঙ্গলবার, হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইয়ুন। তবে, কয়েক ঘণ্টার মধ্যে পার্লামেন্ট তার বিরুদ্ধে ভোট দেওয়ার ফলে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এই ঘটনার ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ইয়ুন বলেছেন, “এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত।”

প্রেসিডেন্টের এই ক্ষমা প্রার্থনার পর, ক্ষমতাসীন দল পিপিপির নেতা হ্যান ডং হুন মন্তব্য করেছেন যে, প্রেসিডেন্ট ইয়ুনের জন্য এখন স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তিনি বলেন, “তাকে শীঘ্রই পদত্যাগ করতে হবে।”

যুক্তরাষ্ট্রের মেজর লিগে

যুক্তরাষ্ট্রের মেজর লিগে বর্ষসেরা মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগে বর্ষসেরা মেসি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে প্রথম পূর্ণ মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্লাবের প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে তিনি অর্জন করেছেন আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার।

২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এবারের মৌসুমে মায়ামির হয়ে প্রথমবারের মতো পূর্ণ সময় খেলার সুযোগ পান তিনি। যদিও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অংশ নেওয়া এবং চোটের কারণে ৬২ দিন দলের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবুও, মাঠে ফিরেই নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। ১৯ ম্যাচে ২০টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন তারকা।

এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারটির নাম রাখা হয়েছে ল্যান্ডন ডোনোভ্যানের নামে, যিনি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবল তারকা। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং ক্লাবগুলোর ভোটের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস পেয়েছেন ৩৩.৭০ শতাংশ ভোট। বাকি তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কেউই ১০ শতাংশ ভোটের সীমা ছুঁতে পারেননি।

ইন্টার মায়ামির ইতিহাসে মেসিই প্রথম খেলোয়াড় যিনি এমএলএসের আসরের সেরা খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন। মেসির নেতৃত্বে ক্লাবটি প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ের পাশাপাশি মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছে। ইস্টার্ন কনফারেন্সে ২২টি জয় এবং ৮টি ড্রয়ে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে মৌসুমের প্রথম ভাগ শেষ করেছে দলটি।

ভারতের অপতথ্য প্রচারে

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: নৌপরিবহন উপদেষ্টা

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: নৌপরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।”

সাখাওয়াত হোসেন আরও বলেন, “সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।”

সাখাওয়াত বলেন, “আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। তাই কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ রইল, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।”

বেনাপোল বন্দর পরিদর্শনের সময় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।