All posts by jitu

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য রেখেই চলছে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম

চাঁদপুরে ৬ শতাধিক শিক্ষকের পদ শূন্য রেখেই চলছে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলার ২৮৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এছাড়া ৩৩০ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে চাঁদপুরের ২৮৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি না দেয়ায় এবং অবসরের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা যায়। তবে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উক্ত স্কুলগুলোতে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম। নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় অনেক দাপ্তরিক কাজে ব্যাঘাত সৃষ্টি ও জটিলতা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ও দায়িত্বহীনতা এড়াতে জরুরী ভিত্তিতে এসব বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন অভিভাবক মহল। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও পাঠদানে সমস্যা তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। অভিভাবকরা বলছেন, মানসম্পন্ন শিক্ষার পূর্ব শর্ত হলো- প্রয়োজনীয় শিক্ষক, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও উপযুক্ত পরিবেশ। এসবের কোনো একটির কম হলে মানসম্পন্ন শিক্ষায় সংকট দেখা দেয়। বিশেষ করে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক না থাকলে পাঠদানে সমস্যা সৃষ্টি হয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮ উপজেলার ১১৫৬ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৮৯ টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। জেলায় প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষক রয়েছে ৮ হাজার ১৩০ জন, ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে ৩ লক্ষ ১২ হাজার ৩৫০ জন। ক্লাস্টার রয়েছে ৪৬ টি, সাব- ক্লাস্টার ২২৫টি, ভর্তির হার ৯৯.৯৮% ও ঝরে পড়ার হার ৮.৭৩%।

এদিকে সহকারি শিক্ষকের ৩৩০ টি পদ শূন্য নিয়েই চলছে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে শিক্ষা অফিসগুলোতে প্রায় ৫৫ টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী,

অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক সহ বিভিন্ন পদে ৫৫ টি পদে জনবল শূন্য রয়েছে। এসব পদে নতুন প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। শূন্য পদে প্রধান শিক্ষক পদায়ন হবে পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির মাধ্যমেই বেশি নিয়োগ হবে। বছরে জেলার প্রতি বিদ্যালয়ে সর্বনিম্ন ৫০হাজার এবং উর্ধ্বে ৭০হাজার দৈনন্দিন খরচ করার জন্য বরাদ্দ দেয়া হয়। স্কুল বুঝে বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দে মূলত চক, ডাস্টার, খেলাধুলাসহ বিভিন্ন অফিসিয়াল আনুসাঙ্গিক খরচ করা হয়। যা স্লিপের মাধ্যমে দেয়া হয়। এই ক্ষেত্রে অভিযোগ আছে কিছু স্কুলে এই বরাদ্দ পুরোপুরি খরচ করা হয় না।

এদিকে শিক্ষক সংকটের কারণে জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে। এতে চরমভাবে পড়ালেখায় বিঘ্ন ঘটছে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের। বর্তমানে এ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ১০৮জন। দুই শিফটে ৬শ্রেণির নিয়মিত ১০০থেকে ১০৫ জন শিক্ষার্থীর উপস্থিতি থাকলেও বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন একজন। যার ফলে ব্যাহত হচ্ছে পাঠদান ব্যবস্থা। এ বিদ্যালয়ে মাত্র ৪ জন শিক্ষকের মধ্যে দু’জনের অবসরগ্রহণ এবং একজন ছুটিতে থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষক সংকটে থাকা এই বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও ৪ জন দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। এ স্কুলের প্রধান শিক্ষক শান্তি রানী ধর অবসরে গেলে ৩ শিক্ষক মিলে বিদ্যালয়ের পাঠদান চালান। এ তিনজনের মধ্যে নুরুন্নাহার নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও গত ৩ মাস পূর্বে মারা যান। দুইজন সহকারি শিক্ষক মিলে বিদ্যালয়টির হাল ধরলেও তানিয়া আক্তার নামের একজন শিক্ষিকা শারীরিক অসুস্থতা জনিত কারণে অবসরে চলে যান। যার ফলে বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা দাঁড়ায় একজন।

বর্তমানে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক ফাতেমা আক্তার শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে হিমশিম খান। তিনি বলেন, এমন প্রেক্ষাপটে একজন অস্থায়ী শিক্ষককে আনা হয়। শিক্ষক না থাকায় সকালে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস শুরু করেন। পর্যায়ক্রমে অস্থায়ী শিক্ষকের সহযোগিতায় সব কটি শ্রেণিকক্ষে পাঠদান করাতে হয় তাদের। স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, অভিভাবকের সহায়তায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসলেও বিদ্যালয়টিতে শিক্ষক না থাকায় শিশুদের প্রাথমিক শিক্ষা নিয়ে হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বসহকারে নজর দেয়া জরুরি।

এ নিয়ে ফরিদগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুব আলম বলেন, বিদ্যালয়টির মাত্র একজন শিক্ষক রয়েছে সত্য। তবে এমন পরিস্থিতিতে একজন অস্থায়ী শিক্ষককে আনা হয়। বিদ্যালয়টিতে শিক্ষক দিতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হবে। এই বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, বিদ্যালয়টির শিক্ষক সংকট আমার জানা ছিল না। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে ওই বিদ্যালয়ে শিক্ষক দেয়ার ব্যবস্থা করব।

অন্যদিকে সাম্প্রতিক কালের বন্যায় জেলার ১৬৯টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এতে ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতি হয়। যা কাটিয়ে উঠতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইতিমধ্যে অনেক স্কুল মেরামত কাজ সম্পন্ন করেছেন। অনেক গুলোতে কাজ চলছে বলে জানা যায়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ জনবল সংকট রয়েছে। সহকারী শিক্ষক পদে শূন্য রয়েছে ৩৩০ জন। সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে এবং প্রধান শিক্ষক পদে প্রমোশন হবে বলে জানান। উচ্চমান সহকারী, অফিস সহকারী পদে নিয়োগ হবে। পদোন্নতি কার্যক্রমের মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পূরণ হলে প্রাথমিক শিক্ষা আরও বেগবান হবে বলে তিনি জানিয়েছেন।

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে শাহরাস্তির অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল একটি নাম অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। ক্রিকেট, ফুটবলসহ নানা খেলায় সকল সময়ে সমানভাবে অংশ নিয়ে ইতিমধ্যে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টিকারী একটি ক্রীড়া সংগঠন হচ্ছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।

সম্প্রতি শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নে চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। এতে জাতীয় দল সহ বিভিন্ন জেলা ও উপজেলার নামকরা খেলোয়াড়রা অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম, ফরেন স্ট্রাইকার দারুজ, বাংলাদেশ জাতীয় দলের অনুর্ধ্ব ১৭ এর মিডফিল্ডার সৌম্য চাকমা, লক্ষীপুর জেলার রাইট ব্যাক খেলোয়াড় নুরু, কুমিল্লা জেলার গোলরক্ষক মাহফুজ, চাঁদপুরের কচুয়া উপজেলার মিডফিল্ডার সাইফুল, চাঁদপুর সদরের স্টপার আশিক, শাহরাস্তি উপজেলার লেফট ব্যাক ফরিদসহ আরও অনেকেই উক্ত টুর্নামেন্টে খেলবেন বলে জানিয়েছেন ক্লাবের দায়িত্বশীল কর্মকর্তাগণ।

গত বছর শাহরাস্তি প্রিমিয়ার লীগ আয়োজিত টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনকে এনে পুরো উপজেলায় সাড়া ফেলেছেন এই ক্রীড়া সংগঠনটি। আসন্ন শাহরাস্তি প্রিমিয়ার লীগ-২০২৪ এ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানও আসার কথা রয়েছে। উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবটির পৃষ্টপোষক ও পরিচালক হিসেবে রয়েছেন কাতার প্রবাসী জাহিদুল ইসলাম দিপু। এছাড়া ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিন সুজন।

চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারের

চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ডকে হত্যা

চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ডকে হত্যা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ায়ে হামলা করে সিকিউরিটি গার্ড আবুল হাসেম (৬৫) কে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আবুল হাসেম ময়মনসিং জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলী ছেলে।

শনিবার (১৯শে অক্টোবর) ভোর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ড মধ্যম ফাল্গুন করা রবি টাওয়ার এই ঘটনা ঘটে।নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তুপ দেখা যায়।

ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে সঙ্গবদ্ধ চরচক্রের হামলায় এই ঘটনা ঘটেছে।

এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসান ছাড়াও হাফেজ সফি উল্লা সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলেন জানান। ঘটনাস্থলে সরজমিন তদন্ত করছেন এসপি সার্কেল নিশাদ তাবাসসুম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান,পিবিআই কুমিল্লার ফরেনসিক টিম।

পুলিশ ওস্থানীয়রা জানায়, নিহত আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ড এর চাকরি করে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। দীর্ঘ বছর থেকে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুন করা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। স্থানীয়দের সাথে সু-সম্পর্ক থাকলেও কখনো নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার কিংবা রবি টাওয়ার কোম্পানির বিস্তারিত ঠিকানা কাউকে দিতেননা।

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে এক তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ফারজানা আক্তার পিংকি (১৮), যিনি আব্দুল কাদেরের মেয়ে এবং স্থানীয় বাংগড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন তার মা আছমা বেগম ও ফুফাতো ভাই নাজমুল হাসান জাহাঙ্গীর।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে আব্দুল কাদের তার গরুর বাছুর বাড়ির পাশের সড়কে বেঁধে রাখেন। জুমার নামাজের সময় ৪-৫ জনের একটি দল প্রাইভেটকারে করে এসে বাছুরটি চুরি করতে গেলে আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম বাধা দেন। এ সময় তাকে প্রাইভেটকারে তুলে মারধর করা হয়।

মায়ের চিৎকার শুনে মেয়ে পিংকি এগিয়ে গেলে তার ওপর প্রাইভেটকার তুলে দেয় চোরের দল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক পর্যায়ে তারা গরু নিয়ে পালিয়ে যায়।

নিহতের মা আছমা বেগম জানান, চোরের দল প্রাইভেটকার যোগে যখন তাদের গরু নিয়ে যাচ্ছিল, তখন তিনি দৌড়ে প্রাইভেটকারের সামনে গেলে তাকে জোর করে তুলে নিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এ সময় তার চিৎকার শুনে মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারের সামনে দাঁড়ালে তার ওপর দিয়ে গাড়িটি তুলে দেয়া হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর ফল-২০২৪ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্টের রেজিস্ট্রার কর্নেল শেখ মাসুদ আহমেদ, এসপিপি, পিএসসি, এমফিল (অব.)। তিনি নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে বাইউস্টের বিগত দিনসমূহের কার্যক্রম, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিকট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন।

উক্ত প্রোগ্রামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক ও স্কুল অব বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান, এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এস এম সিরাজুল মনির।

ওরিয়েন্টেশ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাইউস্টের পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নবীন শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। ওরিয়েন্টশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশে ফিরতে সাকিব আমাকে ফোন করেছিল

দেশে ফিরতে সাকিব আমাকে ফোন করেছিল: আইন উপদেষ্টা

দেশে ফিরতে সাকিব আমাকে ফোন করেছিল: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ছাত্র-জনতার তীব্র প্রতিবাদের মুখে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। দেশে ফেরার পরিকল্পনা করলেও তাকে দুবাই থেকেই ফিরে যেতে হয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবকে ঘিরে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটে। তিনি দেশে ফেরার উদ্দেশ্যে দুবাইয়ে ট্রানজিটে ছিলেন। কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে তাকে দেশে ফেরার পরিবর্তে দুবাইতেই থাকতে নির্দেশ দেওয়া হয়। সাকিব নিজেই জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতির কারণে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়েছে এবং দেশের মাটিতে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা হচ্ছে না।

এই ঘটনার প্রেক্ষিতে ড. আসিফ নজরুল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সাকিবের বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিব আমাকে কয়েকবার ফোন করেছিল। আমি তাকে বলেছি, আইন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটি আমার এখতিয়ারের বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসানের মতো ক্রিকেটার বাংলাদেশে আর আসেনি। তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হতে পারতেন। কিন্তু যখন দেশে আন্দোলন চলছে, মানুষ প্রাণ হারাচ্ছে, ঘরে ঘরে শোক আর ক্ষোভ—সেই মুহূর্তে সাকিব সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট দিয়েছেন, যা মানুষের মনে আঘাত দিয়েছে। এটা কি একজন দায়িত্বশীল মানুষের আচরণ হতে পারে?’

ড. নজরুল আরও বলেন, ‘যে সমস্ত জুয়া, বেটিং, এবং উশৃঙ্খল আচরণের কারণে সাকিবের প্রতি মানুষের ক্ষোভ, তার জন্য অনেকাংশে শেখ হাসিনার সরকার দায়ী। এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত হলে যা খুশি করা যায় এবং কোনো শাস্তি হয় না। এটা শুধু সাকিবকেই নয়, অনেক মানুষকেই বিভ্রান্ত করেছে। তবুও সাকিবের প্রতি যে ক্ষোভ, তা মোটেও অযৌক্তিক নয়।’

চৌদ্দগ্রামে ত্যাগী ও কারা নির্যাতিত

চৌদ্দগ্রামে ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সাথে ডা: নোবেলের মতবিনিময়

চৌদ্দগ্রামে ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সাথে ডা: নোবেলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :

‘বিভেদ নয় ঐক্য, মেধা দ্বারা রাজনীতি’- এ স্লোগানকে ধারণ করে কুমিল্লার চৌদ্দগ্রামে ত্যাগী, পরিশ্রমী, পরীক্ষিত ও কারানির্যাতিত নেতৃবৃন্দের সম্মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ মজুমদার ফিরোজের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন ও কুমিল্লা জেলা কৃষকদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার খাঁ’র যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি নুর হোসেন বলাই, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মজুুমদার, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান চৌধুরী, বীরমুক্তিযোদ্বা আবদুল খালেক, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা খোরশেদ কবির শিপন, বিএনপি নেতা শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জহির উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা অভি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের হোসেন, চিওড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ফারুক, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুল হক ভুঁইয়া, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জালাল মোল্লা বিএসসি, ঘোলপাশা বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমেদ, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াছিন, জগন্নাথ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, গুনবতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাষ্টার আইয়ুব আলী, উজিরপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াছিন মিয়া, মুন্সিরহাট বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম ইমন, বিএনপি নেতা আবদুর রশিদ, কনকপৈত ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু মিয়া, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হায়াতুন নবী, পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির চৌধুরী, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান হাবিব জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের একটি মিলনমেলায় পরিণত হয়।

সিনওয়ার হত্যা

সিনওয়ার হত্যা, যা বলছেন বিশ্ব নেতারা

সিনওয়ার হত্যা, যা বলছেন বিশ্ব নেতারা

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনার পর পশ্চিমা বেশ কয়েকটি দেশের প্রতিক্রিয়া এসেছে। এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা বৃদ্ধি করবে বলেও প্রত্যাশা প্রকাশ করা হচ্ছে।

হামাস প্রধানের হত্যার খবর পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিবৃতি দিয়েছেন। বাইডেন বলেছেন, “আজ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য একটি শুভ দিন। ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার ফলে গাজায় হামাসের ক্ষমতার অবসান ঘটবে এবং একটি রাজনৈতিক সমাধানের সুযোগ তৈরি হবে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের একটি ভালো ভবিষ্যৎ উপহার দেওয়া সম্ভব হবে।”

হোয়াইট হাউস জানিয়েছে, সিনওয়ারকে হত্যার সফল অভিযানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। তারা কীভাবে জিম্মিদের দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলোচনা করেছেন। পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধ শেষ করার বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে এক নির্বাচনী সমাবেশে কমলা হ্যারিস বলেছেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি হামাসের কারণে ভুগতে থাকা পরিবারগুলো এখন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে।”

হামাস প্রধানের নিহত হওয়ার খবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্তব্য করেছেন, “ইহুদিদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনটির জন্য দায়ী ইয়াহিয়া সিনওয়ার। যুক্তরাজ্য তার মৃত্যুতে শোক প্রকাশ করবে না।” তিনি বলেন, “জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বৃদ্ধি দীর্ঘ সময় ধরে বিলম্বিত হচ্ছে। এখন আমরা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারি।”

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, “হামাসের নৃশংস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে আইডিএফ দ্বারা নির্মূল করা হয়েছে। সিনওয়ারের নেতৃত্বে হামাস ৭ অক্টোবরের ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল। সে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল এবং সারাদেশে বেসামরিক নাগরিকদের উপর নির্বোধ, ধ্বংসাত্মক হামলা শুরু করেছিল। অঞ্চলটি আজ তার শিকার ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার দিয়েছে।”

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেছেন, “সিনওয়ার ইসরায়েল ও এর জনগণকে ধ্বংস করতে চেয়েছিল। ৭ অক্টোবরের মাস্টারমাইন্ড হিসেবে তিনি হাজার হাজার মানুষের মৃত্যু এবং পুরো অঞ্চলের জন্য দুর্ভোগ নিয়ে এসেছিলেন। হামাসকে এখনই সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং অস্ত্র ফেলে গাজার মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে হবে।”

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, “ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে ৭ অক্টোবরের গণহত্যার প্রধান অপরাধীর মৃত্যু হল। আমার বিশ্বাস, একটি নতুন পর্যায় এখন শুরু হওয়া উচিত। এখন সব জিম্মিকে মুক্তি দেয়া, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা এবং গাজায় পুনর্গঠন শুরু করার সময় এসেছে। আমরা এই প্রচেষ্টাগুলোকে জোরালোভাবে সমর্থন করবো এবং একটি গুরুতর ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করতে কাজ করবো, যা দ্বি-রাষ্ট্র সমাধানের সহজ করবে।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি বড় সাফল্য। জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ শেষ করার জন্য এ সুযোগকে কাজে লাগানো উচিত। এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা জরুরি।”

এ প্রসঙ্গে উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। বুধবার দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় বলে জানায় দখলদার বাহিনী। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েক মাসের মধ্যেই সিনওয়ারকে হত্যা করলো ইসরায়েল।

সূত্র : রয়টার্স

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি আবুল খায়ের গ্রেপ্তার

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি আবুল খায়ের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি ও কুমিল্লা মহানগর শ্রমিকলীগের নেতা আবুল খায়ের সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকালে র‍্যাব-১১ সিপিসি-২ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টাসহ নাশকতা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক লীগের সদস্য (সাবেক যুগ্ম আহ্বায়ক) ও শ্রমিক নেতা মো. আবুল খায়ের সরকার।

৩ আগস্ট কোতয়ালী থানার মগবাড়ি চৌমুহনী এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিনব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে আসামি মো. আবুল খায়ের সরকারসহ তার সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতর আহত হয়। পরে আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের হয়।

পরে, বাখরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আবুল খায়ের সরকারকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে দুই কোটির টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে দুই কোটির টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সীমান্তে বিজিবির হাতে দুই টাকা বেশী মূল্যের ৫ শ ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এম এ জাবের বিন জব্বার।

বিজিবি কর্মকর্তা এম এ জাবের বিন জব্বার জানান, বৃহস্পতিবার  ভোর ৪টায় সুলতানপুর ব্যাটালিয়ন অধিনস্থ  শংকুচাইল বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পিলার ২০৬৩/এম হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনি মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময়  চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন চোরাচালানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন ভর্তি কার্টূন ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল হতে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের  অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের সিজার মূল্য  দুই কোটি ষোল লক্ষ আটাশ হাজার  টাকা।