All posts by jitu

ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের

ডেস্ক রিপোর্ট:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলার পর নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি রাশিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র “ওরেশনিক” ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভে নীতিনির্ধারণে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আক্রমণের হুমকি দিয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) এই তথ্য বিবিসির অনলাইন প্রতিবেদন থেকে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে তীব্র আক্রমণ চালায় রুশ বাহিনী। এই হামলার কয়েক ঘণ্টা পরেই পুতিন নতুন হুঁশিয়ারি দেন।

পুতিন দাবি করেছেন, মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জ্বালানি স্থাপনায় আক্রমণ করে রাশিয়া ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে প্রথমবারের মতো ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালায়। এর জবাবে রাশিয়া বৃহস্পতিবার রাতে ইউক্রেনজুড়ে হামলা চালায়।

বিবিসি জানিয়েছে, রুশ হামলার কারণে ইউক্রেনের অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তবে এ হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুতিন দাবি করেছেন, হামলায় ৯০টি ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে “ওরেশনিক” ক্ষেপণাস্ত্রও রয়েছে।

ওরেশনিক সম্পর্কে পুতিন জানিয়েছেন, এটি ম্যাক ১০ (শব্দের গতির দশগুণ) গতিতে চলতে সক্ষম, অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করে। এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার কোনো কার্যকর পদ্ধতি বর্তমানে নেই।

রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক বলেছেন, ওরেশনিক সম্ভবত মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম। এর পাল্লা ২,৫০০ থেকে ৩,০০০ কিলোমিটার হতে পারে এবং এটি সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কুমিল্লায় একাধিক অভিযানে অর্ধ কোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একাধিক অভিযানে অর্ধ কোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০। বৃহস্পতিবার সকালে কটকবাজার বিওপির বিশেষ একটি দল পাচথুবি এলাকায় অভিযান করে ৫০ লক্ষ টাকার মূল্যের ২৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গোলাবাড়ি পোষ্টের বিশেষ একটি দল পৃথক দুইটি অবিযানে দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩ লাখ ৯৫ হাজার দুইশত টাকা মূল্যের ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর কটকবাজার বিওপির একটি বিশেষ দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তের মেইন পিলার ২০৮০ থেকে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচথুবি নামক এলাকায় অভিযান করে ২৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। একই দিনে বিজিবি ১০ অধীনস্থ গোলাবাড়ি পোষ্টের বিশেষ একটি দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ দুইটি অভিযানে দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৯৮৮ বোতল ফেন্সিডিল জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বিজিবি প্রতিনিয়ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ একাধিক অভিযানে অর্ধ কোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করেছে কটকবাজার বিওপি ও গোলবাড়ি পোস্টের বিশেষ দল। ইতিমধ্যে মাদকগুলো জব্দ তালিকা করা হয়ে। এই বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরে বাবার লাশ দাফনে

চাঁদপুরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা: ২০ ঘন্টা পর দাফন সম্পন্ন

চাঁদপুরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা: ২০ ঘন্টা পর দাফন সম্পন্ন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটিতে বড় ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বৃদ্ধ আব্দুল মালেক তালুকদারের লাশ দাফনে বাধা দিয়েছেন অন্য সন্তানরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ইউনিয়নের সেনগাঁও তালুকদার বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় এদিন বাদ জোহর লাশ দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গনি তালুকদারের ছেলে আব্দুল মালেক তালুকদার তার ২ একর সম্পত্তির মধ্যে বড় ছেলে ওসমান তালুকদারের নামে প্রায় ৯০ শতাংশ সম্পত্তি লিখে দেন। এই নিয়ে তার অন্য ২ ছেলে ও ৩ মেয়ের চরম বিরোধ সৃষ্টি হয়। পরে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে স্ট্রোক করলে হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হলে ছোট দুই ছেলে আব্দুস সোবহান ও মনির তালুকদার সহ তিন বোনেরা বাবার লাশ দাফনে বাধা দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে আশপাশের মানুষজন ঐ বাড়িতে ভিড় জমায়। এক পর্যায়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ইউসুফ মিন্টু মিজি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এই বাড়ির বাসিন্দা সাবেক ইউপি সদস্য কামাল আহমেদ তালুকদার বলেন, লাশ দাফন না করার বিষয়টি আমি শুনে তার বড় ছেলে সৌদি আরব প্রবাসী ওসমান তালুকদারের সাথে কথা বলি। তিনি আমাকে মোবাইলে জানান, আমার নামে যে সম্পত্তি লিখে দেয়া হয়েছে ওখান থেকে ৫ শতাংশ ছাড়া বাকী সম্পত্তি আমি ফিরিয়ে দিবো। তবে লাশ দাফনে আপাতত কোন বাধা নেই। চারদিকে মাইকিং চলছে, বাদ জোহর লাশ দাফন করা হবে। এদিকে ওসমান তালুকদারের এক ভগ্নিপতি বলেন, আমি তাদেরকে অনেকবার বলেছি বিষয়টি মিমাংসা করার জন্য। গত প্রায় ২ মাস আগে আমার শাশুড়ী মারা যাওয়ার পরেও বলেছিলাম। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার জন্য, কিন্তু কেউ কোন কর্নপাত করেনি।

মৃত আব্দুল মালেক তালুকদারের দুই ছেলে ও তিন মেয়ে বলেন, আমার বাবা আমাদের বড় ভাইয়ের নামে এককভাবে ৯০ শতাংশ সম্পত্তি লিখে দিয়েছে। জীবিত থাকা অবস্থায় আমাদের বাবা ও আমার বড় ভাইকে অনেকবার বলার পরেও তারা জবাবে বলেন, বাবা মারা যাবার পরে এ বিষয়ে যা করার করবে। আমাদের বাবাকে ভুলভাল বুঝিয়ে আমার ভাই এমনটা করেছে। তারা আরো বলেন, আমাদের বাবাকে ডাক্তার দেখানোর নাম করে চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে ভুল বুঝিয়ে ৯০শতক জমি আমাদের বড় ভাই তার নামে লিখে নেন। বাবা জীবিত থাকতে অনেকবার তাকে বললেও তিনি কর্ণপাত না করে গোপনে ৩দিন আগে বিদেশে চলে যান। গন্যমান্য ব্যক্তিবর্গ আমার বড় ভাইয়ের কাছ থেকে বাবার সম্পত্তি সকল ভাইবোনদের সমান হারে বন্টন করে দেওয়ার আশ্বাস দেন। আমরা সকলের সিদ্ধান্তে বাদ জোহর জানাযা শেষে বাবার লাশ দাফন করি।

প্রবাসী ওসমান তালুকদারের স্ত্রী সালমা বেগম বলেন, আমার শশুর গত ২০ বছর যাবত আমাদের এখানেই থেকেছেন। তাঁর দেখাশোনা ও চিকিৎসা খরচ আমরাই একা বহন করেছি। ওনার কোন ছেলে মেয়ে কোনদিন খোঁজখবর নেয় না। আমার শশুর অন্য ছেলে মেয়েদের কাছ থেকে সেবাযত্ন ও খোঁজ খবর না পেয়ে আমার স্বামীকে স্বেচ্ছায় এই সম্পত্তি লিখে দিয়ে যান। এমনকি বুধবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে আমি সাথে সাথে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি আরো বলেন, আমার শশুরের দুই ছেলের পেছনে বিদেশ পাঠানো সহ বিভিন্ন কারনে প্রায় ২০-২৫ লক্ষ টাকা খরচ করেছেন। এর পরেও তারা এমনটা করে যাচ্ছেন। তিনি বলেন, আমার স্বামী গত ৫-৬ দিন হলো সৌদি আরব গিয়েছে। ওখানে গিয়েও একটি ঝামেলায় পড়তে হয়েছে তাকে। তিন সন্তান নিয়ে অসহায়ের মত পড়ে আছি। এরমধ্যে আমার দেবররা আমাকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসছেন। আমি নাকি সম্পত্তি লিখে নেয়ার ব্যাপারে সবকিছু জানি। আমার স্বামীর অবর্তমানে আমাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। এজন্য আমি প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই প্রান কৃষ্ণ বলেন, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তাদের পারিবারিক সম্পত্তিগত সমস্যায় বাবার লাশ দাফন করতে দেয়া হচ্ছেনা বলে জেনেছি। আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমস্যাটি মিমাংসা করে নিতে বলি’। অবশেষে আব্দুল মালেক তালুকদারের মৃত্যুর ২০ ঘন্টা পর তার লাশ দাফন করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনাও হতে দেখা যায়।

আমাদের কাজের কারণেই

আমাদের কাজের কারণেই ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু কাজ করছি, যার মাধ্যমে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় কবিতা পরিষদের আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে যেকোনো সময় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। আমরা যেন সেই রাস্তা তৈরি না করি, সেটাই এখন আমাদের লক্ষ্য। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু কাজ করছি, যা ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিয়েছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়।”

তিনি বলেন, “একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা এবং সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ, বিশেষ করে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। তবে, আমাদের এই কাজটি করতে হবে। আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হলো ঐক্য। যারা ফ্যাসিবাদের পতন চেয়েছি এবং একটি জনমুখী রাষ্ট্র, সমাজ নির্মাণের পক্ষে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “আজকে কষ্ট ও দুঃখ অনুভব করি। এখান (মতবিনিময় সভা) আসার আগে, ‘মায়ের ডাক’ কর্মসূচির সমন্বয়ক সানজিদা তার ভাইকে নিয়ে আমার বাসায় এসেছিল। তিনি বললেন, ‘স্যার, আজকে মন খুব খারাপ।’ আমি জানতে চেয়েছিলাম কেন? তিনি বললেন, ‘গত কয়েকদিন ধরে যা দেখছি, তাতে মন খারাপ হয়ে যাচ্ছে। এতদিনের কষ্ট, পরিশ্রম, ত্যাগ, প্রিয় মানুষের চলে যাওয়া, এসব কিছু ছাড়িয়ে একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে।’ আমার মনে হয়, অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে এবং এটা করছে কথিত ফ্যাসিবাদ।”

ফখরুল আরও বলেন, “আমরা যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম, লড়াই করেছি, সংগ্রাম করেছি, কেন আমরা এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় নানা কথাবার্তা শুনলে ভয় হয়। আমরা এখন পুরো আন্দোলনকে এক ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত: তা হলো একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং পার্লামেন্টে গিয়ে কাজ করা।”

বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, “আমাদের সবার উচিত, অনৈক্য সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে যে সুযোগটি পেয়েছি, সেটি কাজে লাগিয়ে কিছুটা হলেও সামনে এগিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ৫৩ বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত পিসফুল ট্রান্সফার অব পাওয়ার (শক্তি শান্তিপূর্ণ হস্তান্তর) করতে পারিনি। আমরা সবসময় যুদ্ধ করছি, লড়াই করছি, ভাইয়ের রক্ত ঝরাচ্ছি।”

তরুণদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আপনারা অনেকে দায়িত্বে এসেছেন, এই দায়িত্বটিকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে। গোটা জাতিকে সামনে রেখে দায়িত্ব পালন করতে হবে। আমরা এমন কিছু করবো না, এমন কোনো হঠকারিতা করবো না, যার মাধ্যমে আমরা আবার অন্ধকারে চলে যাবো।”

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, লেখক ও বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, সাংবাদিক আবু সাঈদ খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

চিন্ময়কে নিয়ে শেখ হাসিনার বিবৃতি কুমিরের কান্না: রুহুল কবির রিজভী

চিন্ময়কে নিয়ে শেখ হাসিনার বিবৃতি কুমিরের কান্না: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেপ্তার হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কুমিরের কান্না কাঁদছেন বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমানের গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “চিন্ময় গ্রেপ্তার হওয়ার পর আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বিবৃতি দিচ্ছে, কিন্তু যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করেছিল, সেদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোন বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে প্লাবিত করা হয়েছিল, সেদিনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোন বিবৃতি দেয়নি।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বর সেই দিন, যেদিন আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করেছি। ৭ নভেম্বরের বিপ্লবের ভিত্তিতেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে বাংলাদেশে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রাক্তন উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বশির আহমদ চৌধুরী, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, বিজিবি’র বিওপি কমান্ডার দেবব্রত বাবু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাস্টার মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সারওয়ার লিমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কাশীনগর ডিগ্রী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও গণ-অভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা সভা

কাশীনগর ডিগ্রী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও গণ-অভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে শহীদের স্মরণে কুমিল্লা চৌদ্দগ্রাম কাশিনগর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে স্মরন সভা ও সাংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কাশিনগর ডিগ্রি কলেজের হল রুমে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী,  শিক্ষক,  অভিভাবকসহ উপস্থিতিতে স্মরন সভায় আয়োজন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জামায়াতের দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোঃ শাহজাহান।

কুমিল্লা বার্ডের সহকারী পরিচালক ছালেহ আহমেদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারী ফয়েজ আহমেদ,অধ্যাপক জিকির হোসেন গন্যমান্য ব্যক্তিবর্গরা।

মেডিকন স্পেশালাইজড

মেডিকন স্পেশালাইজড হসপিটালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেডিকন স্পেশালাইজড হসপিটালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ ইমরান:

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় পুঁথিপত্র ভবন বাদুরতলা, কান্দিরপাড় অবস্থিত মেডিকন স্পেশালাইজড হসপিটালে মালিক, পরিচালক ও পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময়  অনুষ্ঠিত হয়।

মেডিকন হসপিটালের মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ডাঃ মীর হোসেন।

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃবোরহান উদ্দিন দুলাল বলেন, উন্নত প্রযুক্তির প্রয়োজনীয় চিকিৎসা সেবার সুলভ প্রাপ্তির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মেডিকন হাসপাতাল কাজ করে যাচ্ছে।

বর্তমানে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ডায়াবেটিকস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অব্স, চক্ষু, নাক কান গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেডিক্স ও নেফ্রোলজি বিভাগ সমূহে চিকিৎসকগণ সেবা দিচ্ছেন।

আধুনিক অপারেশন থিয়েটার,প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ সকল ডায়াগনস্টিক সেবা চালু রয়েছে বলেও জানান তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডাঃ তাজিনা জাহান মিথিল, ডাঃ আহসান হাবীব আশিক, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন দুলাল, চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার দাস, অর্থ পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক,ডাক্তার মীর হোসেন, মোঃ আলাউদ্দিন, দিলীপ কুমার সাহা, মোঃ কামাল হোসেনকাকা, মোঃ মোবাশের হোসেন,সহ হসপিটালের কর্মচারী কর্মকর্তাগণ ও বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী চিকিৎসকগণ।

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদল দুটি পৃথক স্থান থেকে মোট ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটককৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার ২ শত টাকা।

অপর দিকে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এর