All posts by jitu

রুপালি পর্দার জনপ্রিয় তারকারা

রুপালি পর্দার জনপ্রিয় তারকারা এখন সেইলর এর ব্রান্ড অ্যাম্বাসেডর

রুপালি পর্দার জনপ্রিয় তারকারা এখন সেইলর এর ব্রান্ড অ্যাম্বাসেডর

ডেস্ক রিপোর্ট:

সেইলর -এর সাথে ব্র‍্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের শীর্ষ তারকা জুটি সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিমকে চুক্তিবদ্ধ করেছে। গত ১৭ ই নভেম্বর জমকালো আয়োজনের মাধ‍্যমে এ ঘোষণা করা হয় ।

এই অনুষ্ঠানে সেইলরের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকবৃন্দ সহ উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

২০১৫ সালে যাত্রা শুরু করা সেইলর আজ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন‍্যতম একটি ফ্যাশন ব্র্যান্ড। সেইলর-এর এই উদ্যোগ ফ্যাশন দুনিয়ায় এক বিপ্লব বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে ।

সেইলরের এক মুখপাত্র জানিয়েছেন, “সিয়াম ও মিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগদান আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের প্রতিভা, স্টাইল এবং জনপ্রিয়তা সেলরের দর্শনকে পরিপূর্ণভাবে উপস্থাপন করে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগ শুধু গ্রাহক সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে না, বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি সেইলর-এর দায়বদ্ধতাও প্রতিফলিত করে। সেইলর দেশের ফ্যাশন দৃশ্যপটে এক নতুন মানদণ্ড তৈরি করতে চায়, যেখানে কাস্টমারদের চাহিদা, চিত্তবিনোদন এবং গুণগত মান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এটি সেইলর-এর জন্য একটি নতুন যুগের সূচনা । প্রতিষ্ঠানটি আশা করছে, এর মাধ্যমে তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টিভঙ্গি ও গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে ।সেইলর এক্ষেত্রে তাদের পরবর্তী পরিকল্পনা , ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও নতুন সংগ্রহ নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেন, যা ব্র্যান্ডটির অবস্থানকে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশী ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

কে রাজনীতি করবে আর কে করবে না

কে রাজনীতি করবে আর কে করবে না, তা জনগণই নির্ধারণ করবে: মির্জা ফখরুল

কে রাজনীতি করবে আর কে করবে না, তা জনগণই নির্ধারণ করবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না, তা জনগণই নির্ধারণ করবে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচীতে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা ও লুটপাট করেছে, তার দায়ে শেখ হাসিনাসহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনা হবে এবং শাস্তি প্রদান করা হবে। একইসাথে তিনি বলেন, জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আশা প্রকাশ করেন, একদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিষ্কার হয়ে একটি অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছিল। সেই সময় তাকে একটি ছোট, অস্বাস্থ্যকর কক্ষে থাকতে হয়েছিল। জেলে থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন।

ফখরুল বলেন, খালেদা জিয়া ছয়টি বছর জেলে কাটালেও কখনো মাথা নত করেননি। বর্তমানে তিনি খুবই অসুস্থ। দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও তিনি জানান।

মার্তিনেজের গোলে

মার্তিনেজের গোলে আর্জেন্টিনা জয়ে ফিরল

মার্তিনেজের গোলে আর্জেন্টিনা জয়ে ফিরল

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাইপর্ব হলেও ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ পেরু হলেও, বর্তমান ফর্ম ও দলের সেরা তারকাদের ইনজুরির কারণে চাপে ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। হার বা ড্র করলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়তে হতো লিওনেল মেসিদের।

গত বছরের এপ্রিল থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। দেড় বছরের বেশি সময় ধরে শাসন করার পর শীর্ষস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছিল। পেরুর বিপক্ষে ড্র বা হারলে দুই নম্বরে নেমে যেতে হতো তাদের। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে সেই শঙ্কা দূর করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আর্জেন্টিনা।

ম্যাচের নির্ধারক গোলটি আসে ৫৫তম মিনিটে। ডি-বক্সের ভেতর লিওনেল মেসির দারুণ এক চিপ পাসে ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান। এই গোলেই ডেডলক ভাঙে এবং ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

২০২৬ সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করল আর্জেন্টিনা।

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শাহ ইমরান:

কুমিল্লার আদর্শ সদরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি (১০ ব্যাটালিয়ন) এক সফল অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে। অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায়, কুমিল্লা সদরের পালপাড়া এলাকায়।

আটককৃতরা হলেন, কালীকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আবু ইউসুফের ছেলে মো. রাসেল (২২) এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. বাহার মিয়া (২০)।

বুধবার (২০ নভেম্বর) বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক ইফতেখার হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং সিএনজির মোট বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণহত্যার মামলায়

গণহত্যার মামলায় ৮ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হলো

গণহত্যার মামলায় ৮ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হলো

ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে প্রিজন ভ্যানের মাধ্যমে এই ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা বর্তমানে আটক আছেন, তাদের আদালতে উপস্থাপন করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা বুড়িচংয়ে দেড় কোটি টাকার মাদকসহ মাদক কারবারি আটক

কুমিল্লা বুড়িচংয়ে দেড় কোটি টাকার মাদকসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রায় দেড় কোটি টাকার মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জংগলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জসিম উদ্দিনকে আটক করে। এই সময় তার কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার মূল্যের ৪৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটককৃত মাদক কারবারি জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

বিজিবি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি দল বুড়িচং সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় উপজেলার সীমান্ত পিলার ২০৬৭/৮-এস থেকে আনমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি এলাকা থেকে ১ কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটর সাইকেল জব্দ করে। আটককৃত মাদকসহ আসামীকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয় সরকার করে

জাতীয় সরকার করে যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাব: মির্জা ফখরুল

জাতীয় সরকার করে যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাব: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি একা দেশ পরিচালনা করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা একটি জাতীয় সরকার গড়ে তুলব। যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাব। তাহলে সমস্যাটা কোথায়? সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, “পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। তবে সন্দেহ এখন আপনাদের (অন্তর্বর্তী সরকার) ওপর আসতে শুরু করেছে। আমরা চাই সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানেই আমাদের সাফল্য। কিন্তু আমরা কোনোভাবেই চাই না শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক।”

দেশের শিক্ষা কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, “৫৩ বছরে আমাদের শিক্ষাক্ষেত্রে কী অর্জন হয়েছে? বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি নই। দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন শেখ হাসিনা। গত ১৫ বছরে দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছেন তিনি।”

মির্জা ফখরুল আরও বলেন, “দেশে গার্মেন্টস শিল্প, রেমিটেন্স এবং উচ্চ ফলনশীল ধানের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নারীর ক্ষমতায়নেও তিনি কাজ করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাসী জিয়াউর রহমানকে যারা দেশ ধ্বংস করতে চেয়েছে, তারা হত্যা করেছে।”

তিনি ইস্পাত-কঠিন সময়েও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএসপিপির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সঞ্চালনা করেন সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, ড্যাবের সাবেক সভাপতি আজিজুল হক এবং ড্যাবের বর্তমান সভাপতি হারুন আল রশীদ।

৮১ বছর পর ময়নামতি থেকে

৮১ বছর পর ময়নামতি থেকে ২৪ সেনার দেহাবশেষ ফেরত নিচ্ছে জাপান

৮১ বছর পর ময়নামতি থেকে ২৪ সেনার দেহাবশেষ ফেরত নিচ্ছে জাপান

স্টাফ রিপোর্টার:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ২৪ জন জাপানি সেনার দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে এই দেহাবশেষ উত্তোলনের কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল, যাঁরা কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করছেন।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এসব জাপানি সেনার দেহাবশেষ সমাধিস্থ করার ৮১ বছর পর নিজ দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেহাবশেষ উত্তোলন ও যাচাইয়ের পাশাপাশি সমাধিতে পাওয়া স্মৃতিচিহ্নগুলোও সংগ্রহ করা হচ্ছে। জাপানের ৭ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল, যার মধ্যে ছয়জন জাপানি ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, এই কার্যক্রমে কাজ করছেন। তাঁদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সরকারও।

বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন ইনোওয়ে তাতসুকায়ি। তিনি জানান, সমাধিগুলো থেকে প্রাপ্ত দেহাবশেষ এবং অন্যান্য জিনিস সংরক্ষণ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সৈনিকদের পরিবারের জন্য কিছুটা সান্ত্বনা প্রদান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সহযোগিতায় এই কার্যক্রম গত ১৩ নভেম্বর শুরু হয়েছে এবং আগামী ২৪ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। প্রধান আর্কিওলজিস্ট ফ্রান্সিস মাইকেল বলেন, ‘মাটি খুঁড়ে দেহাবশেষ ও স্মৃতিচিহ্নগুলো সাবধানে সংগ্রহ করা হচ্ছে। এই কাজ শেষ হওয়ার পরই আমরা নিশ্চিতভাবে বলতে পারব, কী পাওয়া গেছে।’

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের বাংলাদেশের মুখপাত্র লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক জানান, জাপান সরকার ২০১৩ সালেই এই দেহাবশেষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, তবে বিভিন্ন কারণে তা তখন সম্ভব হয়নি। গত বছর আবারও এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয় এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে কাজটি শুরু করা হয়।

ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের মোট ৭৩৭ জন সৈনিক সমাহিত আছেন। প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কুমিল্লা ইপিজেডের সাথে কুসিক সমন্বয় করলে ভোগান্তি থেকে মুক্তি পাবে দক্ষিণের লোকজন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দক্ষিণের বিভিন্ন এলাকার ভোগান্তি দূর করার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে যার যার অবস্থান থেকে। যেমন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নর্দমা বর্জ্য পরিশোধনের জন্য খালের যে কোন সুবিধাজনক স্থানে/জায়গায় অতি দ্রুত এসটিপি স্থাপন করতে হবে।পানির প্রবাহ বাড়াতে খালের সব বাধা (ড্রেজিং, প্রস্থ বাড়ানো, অননুমোদিত দখল অপসারণ, যথাযথ রক্ষণাবেক্ষণ)অপসারণ করা জরুরি। খালে পানির প্রবাহ বৃদ্ধি পেলে খালের পানির দুর্গন্ধ দূরীভূত হবে। ইপিজেডের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব দিক দিয়ে সিটি কর্পোরেশনের ২টি ড্রেন অত্র জোনে প্রবেশ করেছে যার মাধ্যমে নর্দমা বর্জ্য প্রবাহিত হয়।বর্ষাকালে উক্ত ড্রেন দুটির কারণে ইপিজেড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে ইপিজেড কর্তৃপক্ষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং মাঝে মধ্যে অত্র জোনে শ্রমিক অসন্তোষ হওয়ার আশংকা থাকে। উক্ত ড্রেন দুটি ইপিজেডের বাইরে স্থানান্তর করা যেতে পারে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার উদ্যোগে কুমিল্লা ইপিজেডের বেপজা জোন অফিসে কুমিল্লা ইপিজেডের সার্বিক অগ্রগতি ও কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার (সিইটিপি) এর অপারেশনাল কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব এসব বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় আরো বক্তব্য রাখেন বেপজার জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ার পারভেজ, সি ই টি পির পরিচালক অপারেশন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) মির্জা মোহাম্মদ