All posts by jitu

ইসরায়েলে নেতানিয়াহুর

ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা

ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও হামলা হয়েছে। টাইমস অব ইসরায়েল এবং এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা বিভাগ এই ঘটনাকে গুরুতর উল্লেখ করেছে। পুলিশের সঙ্গে যৌথ বিবৃতিতে শিন বেত ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর বাসভবনের সামনে দুটি আগুনের গোলা পড়ে। তবে হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না।

ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিরক্ষামন্ত্রী কাটজ মন্তব্য করেছেন, “এই ঘটনা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে।” তিনি নিরাপত্তা বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তবে কারা এই হামলার পেছনে রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ একটি ড্রোন হামলা চালিয়েছিল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারের উচিত দ্রুত সংস্কার

সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা: মির্জা ফখরুল

সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে সুষ্ঠু নির্বাচন আয়োজন দেশের মানুষের জন্য কল্যাণকর হবে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল আওয়ামী লীগের ১৬ বছরের শাসনকালে ও জুলাই-আগস্ট আন্দোলনে যারা আহত এবং শহিদ হয়েছেন, তাদের স্মরণ করে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, বরং আগামীতে যে সরকার আসবে তাদেরও। তিনি বলেন, ‘‘এখন আমরা কঠিন সময় পার করছি। এই সময়টি সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে।’’

বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করছে এবং আমরা তাদের সমর্থন করছি।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘স্পষ্টভাবে বলতে চাই—মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যত সময় বাড়বে, তত সমস্যা বাড়বে। নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচন ব্যবস্থা করা এ দেশের মানুষের জন্য কল্যাণকর।’’

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং তা অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি, সেদিকে খেয়াল রাখতে হবে।’’

এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।

তিতাসে জান্নাত হত্যা, ঘাতক মুন্নার ফাঁসির দাবিতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে ফোন করে ডেকে ২ সন্তানের জননী গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে (২৫) হত্যা করে মরদেহ ৬ টুকরো করে নদীতে ফেলে দেয় ঘাতক মুন্না। সেই ঘাতক মুন্নার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসি।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশে ঘাতক মুন্নাসহ অন্য সহযোগিদের ফাঁসির দাবি করে নিহতের আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকাবাসিরা।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর এ লোমহর্ষক হত্যার ঘটনা ঘটে।  এর আগে গত ১১ সেপ্টেম্বর নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে মুন্না ও তার মামা নাইমসহ ৭ জনকে আসামি করে তিতাস থানায় একটি অপহরণ মামলা করেন।

এর  আগে  কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে প্রেমিক তারেক মাহবুব মুন্না গ্রেফতার হওয়ার পর জান্নাতকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় । ঘাতকের ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি ও মামলা সূত্রে জানা যায়, তিতাসের জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের জামাল সরকারের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই গ্রামের আব্দুল করিমের ছেলে তারেক মাহবুব মুন্নার পরকিয়া প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি জানাজানি হলে ২০১৮ সালের দিকে জান্নাতের প্রথম সংসার ভেঙ্গে যায় এবং গত ২০২৩ সালে গ্রাম্য শালিসের মাধ্যমে মুন্নার সাথে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের দিন ঠিক হয়। কিন্তু মুন্না জান্নাতকে বিয়ে না করে গোপনে বিদেশ চলে যায় এবং চলতি বছরের আগস্টের দিকে মুন্না দেশে আসে এবং অন্যত্র বিয়ে করে ফেলে। বিষয়টি জান্নাতকে কষ্ট দিলে দু’জনের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয় এবং জান্নাতকে হত্যার  পরিকল্পনা করে মুন্না। সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসের ৫ তারিখে জান্নাতকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকা দিয়ে কাঁঠালিয়া নদীতে নিয়ে প্রথমে দেহ থেকে মাথা আলাদা করে এরপর হাত ও পা বিচ্ছিন্ন করে মোট ৬ টুকরো করে নদীতে ফেলে দেয়া হয়।

 

ধর্ম মন্ত্রণালয় থেকে

ধর্ম মন্ত্রণালয় থেকে হাজিদের প্রতারক চক্রের বিষয়ে সতর্কতা

ধর্ম মন্ত্রণালয় থেকে হাজিদের প্রতারক চক্রের বিষয়ে সতর্কতা

ডেস্ক রিপোর্ট:

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক শ্রেণির প্রতারক চক্র হজের রিফান্ডের টাকা ফেরতের নামে প্রতারণা করছে। এ বিষয়ে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ছাড়াও হজ গাইডদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এই প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীকের সই করা ওই সতর্কবার্তায় জানানো হয়, সম্প্রতি এক শ্রেণির প্রতারক চক্র ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে হজের রিফান্ডের টাকা ফেরতের নাম করে হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ছাড়াও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিড বা ক্রেডিট কার্ড ছাড়াও নগদ কিংবা বিকাশের তথ্য চাচ্ছে। ইতোমধ্যে এমন প্রতারণার ঘটনাও ঘটেছে।

এতে আরও জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সরাসরি ব্যাংক হিসাবে বিইএফটিএন (BEFTN) অথবা চেকের মাধ্যমে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা পাঠানো হয়। এজন্য কোনো ডেবিড বা ক্রেডিট কার্ড, কিংবা নগদ বা বিকাশের তথ্য চাওয়া হয় না। ফলে প্রতারক চক্র ফোন করে টাকা ফেরতের নামে এমন তথ্য চাইলে তা না দেয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এছাড়াও প্রতারণামূলক এমন ফোনকল পেলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে এমন বিষয়ে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ৭ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসেবা ও ৩ লাখ টাকা মূল্যের ঔষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরণশাল মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিএম মোহাম্মদ বেলাল হোসাইন। হাসপাতালের প্যাসেন্ট কেয়ার অফিসার শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, খিরণশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে গাজা সহ আটক ১

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে গাজা সহ আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথবাহিনীর উদ্যোগে টাস্কফোর্স অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০১ জন আটক এবং মাদক সেবনের অপরাধে ০২ জনকে মোবাইল কোর্টে কারাদন্ড প্রদান।

কুমিল্লার ডিএনসিসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম এঁর নেতৃত্বে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪,০০০ হাজার টাকাসহ ব্রাহ্মণপাড়া গ্রামস্থ রাজ্জাক সরদার বাড়ির আব্দুর রাজ্জাক এর ছেলে মোকলেস মিয়া(৫২) কে আটক করা হয়।

এছাড়াও একই এলাকার আব্দুর রহমান এর ছেলে হারুন অর রশিদ(৬২) এবং ধন্যদৌল এলাকার মনু মিয়ার ছেলে মজিবুর রহমান সুজন(৩৪) কে মদ্য পানের অপরাধে যথাক্রমে ০১ মাস ও ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে অংশে নেয়া এক সদস্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ নভেম্বর) ভোরে
ডিএনসি- কুমিল্লার পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান হোসেন এর নেতৃত্বে ২১ জন সেনা সদস্যের একটি টিম এবং সশস্ত্র আনসার সদস্যগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন এবং তাদের আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামি মোখলেছ মিয়া(৫২)এর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ধামতীতে নানা পন্থায়

ধামতীতে নানা পন্থায় ইউপি চেয়ারম্যানের বসতজমি দখলের চেষ্টার অভিযোগ

ধামতীতে নানা পন্থায় ইউপি চেয়ারম্যানের বসতজমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের ধামতী ইউনিয়নে নানা পন্থায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ক্রয় করা বসত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এমপির কর্মীদের বিরুদ্ধে। বসতজমির কলাগাছ কেটে নেয়া, বসতঘর কুপিয়ে ঘরের বাসিন্দাদের মারধর-মালামাল লুট, আবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আওয়ামী দোসর বানিয়ে ইউপি চেয়ারম্যানকে বির্তকিত করে তার ক্রয় করা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির ও মকবুল হোসেনদের বিরুদ্ধে।

ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই মোঃ সোহরাব হোসেন জানান, আমার বড় ভাই ধামতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিগত ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া এলাকায় ৫২ শতক জায়গা হুমায়ুন কবির ও মকবুল হোসেনের কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করে এবং সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লক্ষ টাকার চেক তাদের প্রদান করেন। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদেরকে জায়গা ভোগ দখল বুঝাইয়া দিলে আমরা গত দুই বছর যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে সেখানে কলার বাগান করি। আমরা বহুবার তাদেরকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়া ‘অদ্যবধি তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেয়নি। চলতি বছরে দ্বাদশ সংসদ নির্বাচনের পরেই তারা বেপরোয়া হয়ে উঠে। তারা এমপি আবুল কালাম আজাদের অনুসারি ছিলেন। ৫ ফেব্রুয়ারি আমাদের বায়না করা ৫২ শতক জমির ৫ পাঁচ শতাধিক কলা গাছ কেটে নিয়ে জমির চারপাশে তার কাটা বেড়া দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের নেতৃত্বে আলামিন বাশার ও আলামিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা । পরে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে কিছুদিন তারা চুপচাপ থাকে। এছাড়া আমরা এই বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেছি।

সোহরাব আরো জানান, পরবর্তীতে ১৫ অক্টোবর বিকেল ৫ টায় আমাদের জমিতে নির্মিত দুটি ঘরে বসবাসরত মো: জুয়েল (১৮) ও মো: হোসাইনকে (১৮)মারধর করে দুটি ঘর ভাংচুর করে মালামাল লুট করে নেয় হুমায়ুন কবির বাহিনী। এ ঘটনায় আমি বাদি হয়ে দেবিদ্বার থানায় ৭ জনের উল্লেখ করে অভিযোগ দায়ের করি। এ ঘটনায়ও জড়িত ছিলেন ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের মো: বাচ্চু মিয়ার ৩ ছেলে মো: হুমায়ুন কবির, মকবুল হোসেন ও মহসিন, মৃত. খোরশেদ মিয়ার ছেলে এছাড়া আবু বকর ও আবু সাইদ, হোসেন মেম্বারের ছেলে আল আমিন ও মো: খলিল, জসিমের ছেলে মো: রিফাত এবং শাহ জালালের ছেলে মো: সিয়াম প্রমুখ। হামলা–ভাংচুর করেও জায়গা দখল করতে না পেরে ১৪ নভেম্বর আমার ভাইকে আওয়ামী দোসর বানিয়ে সংবাদ সম্মেলন করে হুমায়ুন কবির বাহিনী। আমরা তো বসতজমি দখল করিনি, জমিটি ক্রয় করেছি।

স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠু আওয়ামী সমর্থিত প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থিত আওয়ামী নেতাকর্মীদের রোষানলে পড়েন তিনি। চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজাদ এমপি হওয়ার পর ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়েও তিনি যেতে পারতেন না এমপি আজাদ সমর্থিত নেতাকর্মীদের হুমকির কারণে। এরপরই চেয়ারম্যান মিঠুর লোকজনকে একাধিকবার মারধর করা হয়। সম্প্রতি তার বসতজমিটিও দখলের চেষ্টা করা হচ্ছে। মহিউদ্দিন মিঠু দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য চেয়ারম্যান । বর্তমানে মহিউদ্দিন মিঠু চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ইন্সপেক্টর শাহীন ইসলাম জানান, আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। ওসি স্যার ছুটিতে আছেন। তিনি হয়তো এ বিষয়ে বলতে পারবেন।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ জানান, মিঠু সাহেবের বসতজমিতে হামলার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। উভয় পক্ষকে ডেকে কথা বলেছি। পরিবেশ যাতে ঘোলাটে না হয় সে জন্য সর্তক করা হয়েছে।আর বসতজমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

লেবাননজুড়ে ইসরাইলি হামলায়

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত ৫৯ জন

লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহত ৫৯ জন

ডেস্ক রিপোর্ট:

ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮২ জন লেবানিজ।

শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৯ জন ছাড়িয়েছে। এর ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৩,৪৪৫ জনে পৌঁছেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নিহত ৫৯ জনের মধ্যে ১৮২ জন আহত হয়েছে, ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ১৪,৫৯৯ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হয়। তবে সেপ্টেম্বর মাস থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এছাড়া, গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা এই হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভ সদস্য, অবকাঠামো এবং অস্ত্রাগারের ওপর।

হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, লেবাননে অভিযানরত ইসরাইলি সেনাসদস্যদের হত্যা করার পাশাপাশি, ইসরাইলের গভীরে তাদের সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে।