All posts by jitu

নিসচা'র ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার

নিসচা’র ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

নিসচা’র ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ইতিহাস বদলে ফেলার অপচেষ্টা ও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৪ এর জাতীয় অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে যথাযোগ্য সম্মান প্রদর্শন না করার প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদল এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এসময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম উপস্থিত ছিলেন।

কুমিল্লা মহানগরী জামায়াতের

কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)। তিনি মানবতার মূর্ত প্রতীক। বাংলাদেশসহ পৃথিবীর যেসব সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূল (স:)-এর সুন্নাহ। বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রাসূল সা:-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যাগে সীরাতুন্নবী (স:)মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

বুধবার ৩০শে অক্টোবর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি বক্তব্য তিনি আরো বলেন,দেশের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র জনতারা সকল ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয় বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম বর্ণ, সাদা কালো, ধনী গরীব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজান এডভোকেট, উত্তর জেলা আমীর আবদুল মতিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন,বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা ফখরুদ্দিন আহমদ।সৌদী প্রবাসী মাওলানা মাওলানা আজাদ সোবহানী।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন,এড এয়াকুব আলী চৌধুরী, মজিবুর রহমান,মোহাম্মদ হোসাইন প্রমুখ।

যুক্তরাজ্যে যেতে

যুক্তরাজ্যে যেতে খালেদা জিয়াকে ভিসা সহায়তা দেবে সরকার

যুক্তরাজ্যে যেতে খালেদা জিয়াকে ভিসা সহায়তা দেবে সরকার

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার সফরসঙ্গীদের যুক্তরাজ্য সফরের ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এ বিষয়ে যা যা করা প্রয়োজন, তা সরকারের পক্ষ থেকে করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে পৌঁছানোর পর তার কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। সেখানে তার নিজস্ব সংগঠন রয়েছে এবং আমাদেরও মিশন আছে। নিয়ম অনুযায়ী যা যা করণীয়, তা সরকার করবে।

এ সময় জুলাই-আগস্টের আন্দোলনে হতাহতের বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, জাতিসংঘ জানিয়েছে, প্রতিবেদনটি প্রস্তুত হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।

প্রতিদিন ৪ ঘণ্টা করে ট্রাফিকের

প্রতিদিন ৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ

প্রতিদিন ৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে, শিক্ষার্থীরা পার্ট-টাইম হিসেবে প্রতিদিন চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ৭০০ জন শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ৩০০-৪০০ জন শিক্ষার্থী নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে ৭০০ জনের নিয়োগ হবে। যানজটের চাপ বেশি থাকে এমন সময়ে অর্থাৎ সকাল ও বিকেল বেলায় তারা চার ঘণ্টা করে কাজ করবেন। পড়াশোনা শেষ হলে শিক্ষার্থীদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ফুল টাইম নিয়োগের ক্ষেত্রে সরকারের অর্থ ব্যয় বেশি হবে। তবে পার্ট-টাইম ভিত্তিতে নিয়োগ দিলে শিক্ষার্থীদের আয়ের সুযোগ তৈরি হবে। তিনি উল্লেখ করেন, বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন কাজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকে।

কমলো খরচ হজের খরচ

কমলো হজের খরচ, প্যাকেজ ঘোষণা

কমলো হজের খরচ, প্যাকেজ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় দুইটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। পাশাপাশি, গত বছরের তুলনায় হজ প্যাকেজের খরচও কমানো হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সরকারি সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতবারের তুলনায় ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম। একই সঙ্গে সরকারি সাধারণ হজ প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা, যা গত বছরের তুলনায় ১১ হাজার ৭০৭ টাকা কম।

অন্যদিকে, বেসরকারিভাবে হজে যেতে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকায় একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যা গতবারের তুলনায় ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কমানো হয়েছে।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর। হাজীদের ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে, আর বাকিটা নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। হজ নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন, যার মধ্যে এখন পর্যন্ত ৯ হাজার ২৬৯ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। পাশাপাশি ৭৫ হাজার ৫৩৩ জন প্রাক নিবন্ধন করেছেন। তবে এবার নিবন্ধনের সময় বাড়ানো হবে না, এবং হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া সরকারি খরচে হজে যাওয়া যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। প্রত্যেক হাজীকে দূরত্ব ও খাবারের জন্য এজেন্সির সঙ্গে চুক্তি করতে হবে, এবং চুক্তির ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় সতর্ক করেছে।

নতুন দাবি জানিয়ে সালমান খানকে

নতুন দাবি জানিয়ে সালমান খানকে হত্যার হুমকি

নতুন দাবি জানিয়ে সালমান খানকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের ১২ তারিখে ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। তার মৃত্যুর পরই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের জন্য। কিন্তু মৃত্যুর হুমকি এখনও পিছু ছাড়ছে না তার। একের পর এক হুমকি আসতেই থাকে। এবার আবারও খুনের হুমকি পেলেন এই বলিউড তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হত্যার একটি অজ্ঞাত মেসেজ এসেছে। সেখানে বলা হয়েছে, দুই কোটি টাকা না দিলে সালমান খানকে খুন করা হবে।

জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমে একটি মেসেজ আসে, যেখানে সালমান খানকে খুনের পরিকল্পনার কথা জানানো হয়। দুই কোটি টাকা না দিলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এই মেসেজ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ইতোমধ্যে খুনের হুমকির অভিযোগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। হুমকি দেওয়া ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সালমান খান। এর আগে নয়ডা থেকে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ, যিনি বলিউড অভিনেতা ও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিককে খুনের হুমকি দিয়েছিলেন। এর আগে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে শেখ হোসেন শেখ মৌসিন (২৪) নামে এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়, যিনি মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে সালমান খানকে খুনের হুমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। পুলিশ এখনও যাচাই করছে এটি ভুয়া হুমকি কিনা।

এদিকে, সালমান খানকে হত্যার পরিকল্পনা করছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে খুন করা হয়, যিনি সালমান খানের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। এই খুনের দায়ও লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়েছে।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা বাতিল

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা বাতিল

ডেস্ক রিপোর্ট:

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ১০টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

এর আগে, মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

সাবেক পাঁচ মন্ত্রীসহ

সাবেক পাঁচ মন্ত্রীসহ ৮ জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক পাঁচ মন্ত্রীসহ ৮ জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ মন্ত্রীসহ আটজনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহমেদের পৃথক দুটি আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে রাজধানীর পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে হাইকোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় পাঁচদিন এবং বাড্ডা থানার হত্যা মামলায় তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল-মামুনকে ধানমন্ডি থানার মামলায় তিনদিন ও বংশাল থানার মামলায় চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্রের তিনদিন ও যাত্রাবাড়ী থানার মামলায় শাজাহান খানের তিনদিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া নিউমার্কেট থানার মামলায় জিয়াউল, চকবাজার থানার মামলায় হাজী সেলিম, ধানমন্ডির হত্যামামলায় ইনু এবং চকবাজার থানার মামলায় তানভীরের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলে গ্রেপ্তার

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় গত ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নৌ পুলিশসহ জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৪২ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ সীমানায় নিয়মিত টহল দিচ্ছে চাঁদপুর নৌ থানা, মোহনপুর, আলুবাজার, নীলকমল, হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ চাঁদপুর মিডিয়া সেল জানায়, ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের এই অভিযানে ২৪২ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার কারেন্ট জাল, ১ হাজার ৬০৪ কেজি ইলিশ মাছ এবং ৮৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জেলেদের শাস্তি প্রদান করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানার হেফাজতে রাখা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আমাদের প্রতিটি ইউনিট দিনরাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযান সফল হয়েছে এবং অব্যাহত থাকবে।”

ঢাকায় ভারতীয় হাইকমিশনে

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপন

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপন

স্টাফ রিপোর্টার:

ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ২৯ অক্টোবর ২০২৪-এ গুলশানের ভা