Tag Archives: শুরু

ঐশ্বরিয়ার নতুন অধ্যায় শুরু

ঐশ্বরিয়ার নতুন অধ্যায় শুরু

ঐশ্বরিয়ার নতুন অধ্যায় শুরু

ডেস্ক রিপোর্ট:

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনার যেন শেষ নেই। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনার শিকার হচ্ছেন এই তারকা যুগল। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে বরাবরই নীরব থেকেছেন তারা। তা সত্ত্বেও নেটিজেনদের আলোচনা থামছেই না।

সম্প্রতি, বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন নিন্দুকদের জবাব দিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। বলিউডের এই অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী শুটিং সেটে ফিরে আবারও প্রমাণ করেছেন যে গুজবে কান না দিয়ে পেশাদার জীবনে মনোনিবেশ করাই তার লক্ষ্য।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে— বিচ্ছেদের পথে হাঁটছেন এ তারকা দম্পতি। যদিও এখনো সেই জল্পনা নিয়ে নীরব দম্পতি। বরং তারা যেন এই জল্পনায় কানই দিচ্ছেন না।

বহু দিন ধরেই অনুরাগীদের প্রশ্ন— কবে কাজে ফিরছেন ঐশ্বরিয়া? অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। রূপটানশিল্পী অ্যাড্রিয়ান জ্যাকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জ্যাকব। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন—কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভালো দিন কাটল। তবে কী কাজ, সে বিষয়ে বিশদ কিছু জানাননি তিনি। এ ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বরিয়ার অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আম্বানিপুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এ জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক কেউ-ই।

আরও একটি বিষয় চোখে পড়েছে নেটিজেনদের মাঝে। আরাধ্যার জন্মদিনে ঐশ্বরিয়ার সঙ্গেই ছিলেন অভিষেক। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার প্রকাশ করা ভিডিওতে প্রকাশ্যে এসেছে এ তথ্য।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল থেকে

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল থেকে

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া আগামীকাল রোববার থেকে শুরু হবে। বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি ২ হাজার ২৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ১২০ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৪ খ্রিষ্টাব্দে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

ফরম পূরণের বিস্তারিত

নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণসহ ফলাফল প্রকাশের শেষ তারিখ ২৭ নভেম্বর। অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

নিয়মিত পরীক্ষার্থী

২০২৩-২৪ সালের রেজিস্ট্রেশনধারীরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থী

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। তারা ইচ্ছা করলে অন্য সব বিষয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৩ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ

২০২০-২১ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য আছে, সেসব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবল এক বছরের জন্য নবায়ন করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

বহিষ্কৃত পরীক্ষার্থী

বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চতুর্থ বিষয়ের সুবিধা

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। ২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবে।

পাঠ্যসূচি

২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন।

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১৬ অক্টোবর

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১৬ অক্টোবর

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়।

যারা ফলাফলে সন্তুষ্ট নন, তারা উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর এবং চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের ফি এবং বিস্তারিত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল প্রকাশের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, এ বছর ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৪.৩৪ শতাংশ বেশি পাস করেছে এবং ১৫,৯৫৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

মোট ১,৪৫,৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৮০,৯৩৩ জন মেয়ে এবং ৬৪,৯৭৮ জন ছেলে। ১১টি বোর্ড মিলিয়ে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন পাস করেছেন।

গত বছরের তুলনায় এ বছরের পাসের হার সামান্য কম। গত বছর পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯২,৩৬৫ জন শিক্ষার্থী।