Tag Archives: আগামীকাল

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল থেকে

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল থেকে

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া আগামীকাল রোববার থেকে শুরু হবে। বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি ২ হাজার ২৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ১২০ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৪ খ্রিষ্টাব্দে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

ফরম পূরণের বিস্তারিত

নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণসহ ফলাফল প্রকাশের শেষ তারিখ ২৭ নভেম্বর। অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

নিয়মিত পরীক্ষার্থী

২০২৩-২৪ সালের রেজিস্ট্রেশনধারীরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থী

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। তারা ইচ্ছা করলে অন্য সব বিষয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৩ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ

২০২০-২১ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য আছে, সেসব শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবল এক বছরের জন্য নবায়ন করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

বহিষ্কৃত পরীক্ষার্থী

বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চতুর্থ বিষয়ের সুবিধা

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা ২০২৩ ও ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবে। ২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবে।

পাঠ্যসূচি

২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন।

আগামীকাল এইচএসসির ফলাফল প্রকাশ

আগামীকাল এইচএসসির ফলাফল প্রকাশ, যেভাবে জানা যাবে

আগামীকাল এইচএসসির ফলাফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ডেস্ক রিপোর্ট:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হবে। এদিন সকাল ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে একযোগে পৃথকভাবে ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—HSC DHA 123456 2024 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd, http://www.eduboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করে ফলাফল শিট ডাউনলোড করা যাবে। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল টাঙানো হবে।

এদিকে, এবার সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফলাফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। সব প্রথা ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যানরা ফল ঘোষণা করবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘এবার আগের সিস্টেমে ফল প্রকাশ হবে না। সম্পূর্ণ ভিন্নভাবে ফল প্রকাশ করা হবে। সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ফল প্রকাশের অনুষ্ঠান করবেন না। আমরাও কোনো বক্তব্য দেবো না।’

তিনি বলেন, ‘ঠিক সকাল ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেও শিক্ষার্থীরা ফল পাবেন। আর ১১টি বোর্ডের সমন্বিত ফলের সারসংক্ষেপ ঢাকা বোর্ড থেকে দেওয়া হবে। কোনো সংবাদ সম্মেলন বা ব্রিফিং করবো না আমরা। শুধুমাত্র ফলাফলের সারসংক্ষেপটি আমরা সাংবাদিকদের জানাবো।’

বিগত বছরগুলোতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন। সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফল বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরতেন। এই প্রক্রিয়া এক ধরনের রীতি হয়ে উঠেছিল। এতে অনেক সময় ফল প্রকাশে দেরি হতো। এবার সেই ধারায় পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার।

আগামীকাল থেকে বিএনপি ও সমমনাদের ৪৮ ঘণ্টার হরতাল

ডেস্ক রিপোর্ট:

সরকারের পদত্যাগের একদফা দাবি এবং তফশিল ঘোষণার প্রতিবাদে এবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। সারাদেশে আগামীকাল রোব ও সোমবার হরতাল কর্মসূচি পালন করা হবে।

গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে একদফা এবং নির্বাচন কমিশন যে একতরফা তফশিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

বিএনপির এই সিনিয়র নেতা জানান, ঢাকাসহ দেশব্যাপী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক বিভেদের মধ্যে ১৫ নভেম্বর সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বিএনপি ও এর সমমনা দলগুলোর পাশাপাশি বাম গণতান্ত্রিক জোট এই তফশিল প্রত্যাখ্যান করেছে।

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট:

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ হরতালের তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

তবে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শুক্রবার নোয়াখালীতে বিএনপির পদযাত্রা, উৎসবের আমেজ

নোয়াখালী প্রতিনিধি:

যুগপৎ আন্দোলনের কর্মসূচির ধারাবাহিকতায় নোয়াখালীতে আগামীকাল বিএনপির দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ৩টায় নোয়াখালী শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরই মধ্যে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল,তাঁতীদল ও জাসাসের উদ্যেগে এই পদযাত্রার আয়োজন করা হয়।

পথযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন।

পদযাত্রা ঘিরে বিএনপির নেতাকর্মিদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, মাহবুব আলমগীর আলো, ছাত্রদল চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মনজুরুল আজম সুমন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল, জেলা শ্রমিকদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সভাস্থল পরিদর্শন করেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ বলেন, তারুণ্যের সমাবেশের পাশাপাশি শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের যৌথ উদ্যোগে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা সরকার বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। নোয়াখালীতে পাঁচ সংগঠনের যৌথভাবে পদযাত্রা কর্মসূচি পালনে শ্রমজীবী মানুষের নবজাগরণ ঘটাবে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, এ পদযাত্রায় বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মি অংশ গ্রহণ করবে। জেলা বিএনপির নেতাকর্মিরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি দলের নেতাকর্মি বা পুলিশ আমাদের নেতাকর্মিদের কোন হয়রানি করেনি।