বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে জুবায়েদ হোসেন (৩) রবিবার সন্ধ্যায় পানিতে ডুবে মারা গেছে।

জানা গেছে, গত তিন বছর পূর্বে জাকির মিয়ার ৪ মেয়ের জন্মের পর একমাত্র পুত্র সন্তান জুবায়েদ জন্ম গ্রহণ করেন। পৌর এলাকার নারায়নপুর গ্রামে রবিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে ডুবে তলিয়ে যায়।

পরিবারের লোকজনসহ স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও জুবায়েদকে না পেলে, ওই দিনই সন্ধ্যায় পুকুরে জুবায়েদ নিথর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। জুবায়েদের মৃত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনের কান্নার রোল পড়ে।