Tag Archives: ২ বিলিয়ন ডলার

চার মাসে রেমিট্যান্স এসেছে

চার মাসে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারেরও বেশি

চার মাসে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারেরও বেশি

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। গত চার মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে।

শুধু নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ২২০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এটি প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার পাঠিয়েছেন। এ মাসে প্রতিদিন গড়ে ৭ কোটি ৩৩ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ৬২ লাখ ৮০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকের মাধ্যমে।

এ সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৯টি। এর মধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। পরবর্তী মাসগুলোতে আসে যথাক্রমে ২২২ কোটি ৪১ লাখ ডলার, ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, ২৪০ কোটি ডলার এবং সর্বশেষ নভেম্বর মাসে আসে প্রায় ২২০ কোটি ডলারের রেমিট্যান্স।

চলতি অর্থবছরেই বাংলাদেশকে

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: মার্টিন রেইজার

চলতি অর্থবছরেই বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: মার্টিন রেইজার

ডেস্ক রিপোর্ট:

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার আশা প্রকাশ করেছেন যে চলতি অর্থবছরেই বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মার্টিন রেইজার বলেন, “আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”

অন্তর্বর্তী সরকারের জন্য কত পরিমাণ সহায়তা দেওয়া হবে, এ প্রশ্নে তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালকরা। এজন্য আমি কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি বলছি, আমরা বাংলাদেশের বিভিন্ন খাতে সহায়তা করতে চাই। চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়া হবে বলে ধারণা করছি।”

তিনি আরও বলেন, এই অর্থের কিছু অংশ বাজেট সহায়তা হিসেবে, কিছু প্রকল্প এবং স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য ব্যয় করা হবে। বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর পাশাপাশি জরুরি সহায়তা হিসেবেও এই অর্থ ব্যয় করা হবে।