All posts by jitu

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান (২৪) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর শোয়ার ঘর থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লালমাই থানা পুলিশের ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। বৃহস্পতিবার দুপুরে পরিবারের জিম্মায় মেহেদী ছেড়ে দেয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের সঙ্গে স্থানীয় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তিনি বুধবার রাতে রাতে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। রাতে ওই নারীর পরিবার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহয়তায় মেহেদীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অবৈধভাবে বসবাসের দায়ে

অবৈধভাবে বসবাসের দায়ে পুনে থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে বসবাসের দায়ে পুনে থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ভারত মহারাষ্ট্রের পুনে থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। দেশটির অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) এবং রঞ্জনগাঁও এমআইডিসি পুলিশের যৌথ অভিযানে এই অনুপ্রবেশকারীদের আটক করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বাংলাদেশি নাগরিক রঞ্জনগাঁও এমআইডিসির পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুনের গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখের নেতৃত্বে যৌথ দলটি তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় ১৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের মতে, অভিযুক্তরা ভারতে তাদের অবস্থান দীর্ঘায়িত করার জন্য জাল আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার পরিচয়পত্র সংগ্রহ করেছিল। তারা কোনো বৈধ পাসপোর্ট কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল।

এসপি দেশমুখ জানান, ২১ জন অভিযুক্তের মধ্যে ৯ জনের কাছে জাল আধার কার্ড ও প্যান কার্ড এবং ১ জনের কাছে জাল ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। অভিযুক্তরা সীমান্ত দিয়ে প্রবেশ করে নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের মতে, অভিযুক্তরা ছয় মাস থেকে এক বছর ধরে এলাকায় অবস্থান করছিলেন।

এর আগে, গত মঙ্গলবার অবৈধভাবে বসবাসের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে ৪১ বাংলাদেশিকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জন রাজশাহী জেলার বাসিন্দা এবং বাকি একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশী নাগরিক ধরা পড়েনি।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।

জীবনের ঝুঁকির মাঝেও

জীবনের ঝুঁকির মাঝেও সালমান খানকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব

জীবনের ঝুঁকির মাঝেও সালমান খানকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট:

বলিউডের ভাইজান সালমান খান নিজের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকির মৃত্যুর পর সালমান খানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং সালমান নিজেও বেশ উদ্বিগ্ন। তবে কাজের ক্ষেত্রে থেমে নেই তিনি। বর্তমানে তিনি ‘বিগ বস ১৮’-এর নিয়মিত শুটিং করছেন।

সম্প্রতি ‘বিগ বস ১৮’ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ভাইজান। শো-এর একটি ভিডিও সামনে এসেছে যেখানে সালমান খানকে প্রতিযোগী অভিনেত্রী চাহত পান্ডের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এই কথোপকথনের একটি অংশে চাহত সালমানকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভিডিওতে দেখা যায়, সালমান চাহতের কাছে জানতে চান, তিনি কেমন মানুষকে বিয়ে করতে চান। চাহত মজা করে বিভিন্ন প্রতিযোগীর গুণাগুণের কথা বলেন, যেমন কর্ণবীর মিশ্রের মতো স্বাস্থ্যসচেতন মানুষ এবং অবিনাশ মিশ্রের মতো নৃত্যশিল্পী।

এরপর সালমান জানতে চান, এত গুণ কি একসাথে একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? চাহত তখন মজা করে সালমানকে বিয়ের প্রস্তাব দেন। সালমান প্রথমে মিষ্টি হেসে উত্তর দেন যে, তিনি চাহতের মায়ের সঙ্গে মেলামেশা করতে পারবেন না। তখন চাহত মজা করে বলেন, তিনি এই ব্যাপারটা মিটিয়ে নেবেন, কোনও সমস্যা হবে না।

চাহত পান্ডে এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “ক্যাপশন দেওয়ার প্রয়োজন নেই, ভিডিওতেই সব বলা আছে।”

হজের প্রাথমিক নিবন্ধন চলবে

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট:

হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যারা হজে যেতে আগ্রহী, তাদেরকে উল্লিখিত সময়ের মধ্যে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।

আলোচিত সেফুদার বড় ভাই শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদার পানিতে পড়ে মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে পড়ে মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দুনিয়ায় আলোচিত সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল হুদা মজুমদার ওরফে সামুদা (৮৬) এর। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির চেড়িয়ারা করের বাড়ির পুকুর থেকে তার স্বজনরা মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানায়, ওই বাড়ির মৃত হাজী আলী আকবরের জ্যেষ্ঠ পুত্র শামছুল হুদা। তিনি স্থানীয় সপ্রাবির প্রধান শিক্ষক হিসেবে কর্মময় জীবন শেষ করে বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। সম্প্রতি শারীরিকভাবে নানাবিধ অসুখ-বিসুখে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরই মধ্যে এই অসুস্থতা নিয়ে একাই নিজ বাড়িতে বসবাস শুরু করেন।

স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার সকালের মধ্যে কোন এক সময় তিনি অসাবধানবশত: পুকুরের পানিতে ডুবে যায়। তিনি ব্যক্তি জীবনে এক স্ত্রী, তিন কন্যা ও একমাত্র পুত্র সন্তান এবং পুত্রবধূসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুর সংবাদটি অস্ট্রিয়ার ভিয়েনা থেকে তার ভাই সেফায়েত উল্লাহ সেফুদা পোস্ট করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে।

বুধবার বাদ এশা শামছুল হুদার নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে এ বীর মুক্তিযোদ্ধাকে দাফনের করা হয়েছে।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক সিরাজুল ইসলাম ফরায়েজীর সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক, দৈনিক নয়াদিগন্তের চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম ফরায়েজীর সুস্থ্যতা কামনায় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) বাদ আসর সাব রেজিষ্ট্রি অফিস জামে মসজিদে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাব রেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রাহী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য আবু বকর সুজন, মোঃ এমদাদ উল্যাহ, বেলাল হোসাঈন, সাংবাদিক আবুল বাশার রানা, জহিরুল হাসান, মনোয়ার হোসেন, আনিছুর রহমান, মোঃ শাহীন আলম, মু. ফখরুদ্দীন ইমন, কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, কাজী সেলিম, ইমাম হোসেন ভূঁইয়া, আবদুর রব লাভলু, সাইদুল হক, আব্দুল কাদের, ওমর ফারুক, মাঈন উদ্দিন মাসুদসহ ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরা হাইকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন।

কুমিল্লার দাউদকান্দিতে

কুমিল্লার দাউদকান্দিতে ভেজাল মসলা উৎপাদনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

কুমিল্লার দাউদকান্দিতে ভেজাল মসলা উৎপাদনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

শাহ ইমরান:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ভেজাল মসলা উৎপাদন ও বিক্রির অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) মোবাইল কোর্টের অভিযানে “মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ”, গৌরীপুর বাজার, দাউদকান্দির স্বত্বাধিকারী মোঃ বাবুল মিয়া (৫৮) কে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, বিএসটিআই থেকে মান সনদ না নিয়েই হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া পণ্য বিক্রি করছিলেন।

অভিযানে আরও একটি প্রতিষ্ঠান “থ্রি এম অটো ওয়েল মিল” কে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, কারণ প্রতিষ্ঠানটি বিএসটিআই এর অনুমোদন ছাড়াই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সরিষার তেল বিক্রি করছিল।

এছাড়া, “মেসার্স মতিন মসলা ঘর” প্রতিষ্ঠানটি মোড়কজাত সনদ ছাড়াই হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া উৎপাদন ও বিক্রির দায়ে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়, যেখানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল ও মোঃ হাফিজুর রহমান।

জনস্বার্থে এমন মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কুসিকের প্রত্যাহারকৃত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা সিটি কর্পোরেশনের  প্রত্যাহারকৃত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ২১ নং ওয়ার্ডের  সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান মাহবুব লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০২২ সালের ২৩ জুন নির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়। এর পর দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমরা স্ব স্ব পদে থেকে নিজ নিজ ওয়ার্ডের উন্নয়নসহ জনগণের সেবা করে আসছিলাম। আপনারা জানেন, বিগত ১৩ ডিসেম্বর-২০২৩ খ্রিস্টাব্দ তারিখে মেয়র জনাব আরফানুল হক রিফাত মৃত্যুবরণ করেন। এতে মেয়র পদে গত ৯ মার্চ- ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন তাহসীন বাহার সূচনা। এক্ষেত্রে ২০২২ সালের ১৫ জুনের নির্বাচনে আমরা যারা বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত এবং নির্দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীদের দ্বারা হামলা-মামলা ও নানাভাবে হয়রানীর শিকার হয়েও নির্বাচিত হয়েছি।  একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। জুলুম-নির্যাতনের শিকার হয়ে আমরা দুঃযহ জীবনযাপন করছি। শুধু তাই নয়, তৎকালীন সরকারের সময়ে বিএনপি-জামায়াত ও নির্দলীয় কাউন্সিলরগণ বৈষম্যমূলক উন্নয়ন বরাদ্দ ও বঞ্চনার কারনে এলাকার কাঙ্খিত উন্নয়ন করতে পারিনি।  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপে পড়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের পতন হয় এবং গত ০৮ আগস্ট অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এরপর ১৯ আগস্ট  দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর-২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সিটির সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কাউন্সিলরদের পদে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এতে বিএনপি-জামায়াত ও নির্দলীয় নির্যাতীত-নিপীড়িত নির্বাচিত কাউন্সিলর হয়েও আমাদেরকে মাত্র দুই বছর দুই মাস দায়িত্ব পালনের পর অপসারণের শিকার হতে হয়।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গত প্রায় ১৬ বছরে দেশে নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। বিএনপি- জামায়াত ও নির্দলীয়সহ বিরোধী দল-মতের মানুষের কথা বলার স্বাধীনতাও রুদ্ধ হয়ে পড়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে যে কোনো নির্বাচনে বিরোধী দলের যে কোনো প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তা থাকলেও তাদের অংশগ্রহণ ছিল রীতিমতো আগুনে ঝাপ দেওয়ার মতো। এমন অবস্থায় জীবনবাজী রেখে নির্বাচনে প্রার্থী হয়ে অনেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও তাদের অনুসারী সন্ত্রাসীদের হাতে হামলা-মামলা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরও জনপ্রিয়তার কারণে বিরোধী মতের হায়েও কাউন্সিলর পদে আমি (কাজী মাহবুবুর রহমান) সহ বিএনপি-জামায়াত ও নির্দলীয় অনেক প্রার্থী নির্বাচিত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের কারণে আমরা সবসময় ছিলাম নির্যাতীত ও অবহেলিত। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠন ছাত্র-জনতার আন্দোলন শুরু হয় এবং আমরা বিরোধী দল-মতের কাউন্সিলরগণও উক্ত আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। এসব কারণে আমরা বিভিন্নভাবে হয়রানীর শিকার হই। গত ২৬ সেপ্টেম্বর দেশ সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদেরকে অপসারণ করতে গিয়ে আমরা যারা বিএনপি-জামায়াত সমর্থিত ও নির্দলীয় কাউন্সিলর ছিলাম- আমাদেরকেও অপসারণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং সম্পূর্ণরুপে বৈষম্যমূলক বলে আমরা মনে করি। এতে করে কাউন্সিলরগণের নিকট হতে স্থানীয় ওয়ার্ডের জনগণও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

তিনি বলেন, উপরোক্ত অবস্থায় বিএনপি-জামায়াত সমর্থিত ও নির্দলীয় কাউন্সিলর হিসেবে আমরা যারা দীর্ঘ বছর ধরে হয়রানী ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি- তাদেরকে কাউন্সিলর পদে পুনর্বহাল করার জন্য আপনাদের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে কুসিকের ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া জানান, আমরা আপাতত আজ সংবাদ সম্মেলন করলাম। অতি দ্রুত এ দাবিতে মানববন্ধন, কুসিকের সামনে অবস্থান কর্মসূচী ও পরে ঢাকায় সম্মেলন করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহমান,৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. একরাম হোসেন , ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব,১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.রেজাউল করিম,২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন ও সংরক্ষিত নারী আসনের ১০,১১,১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুমা আক্তার সাথী এবং ১৯,২০,২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা প্রমুখ।

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দক্ষিণ আফ্রিকায় আপিংটন শহরে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী।

মঙ্গলাবার(২২অক্টোবর) বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী দেলোয়ার প্রধান (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের গ্রামের মৃত লাল মিয়া প্রধানের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট।

বুধবার(২৩অক্টোবর) সকালে দেলোয়ার প্রধানের গ্রামের বাড়ীতে গিয়ে দেখা যায়, ‘সন্ত্রাসীদের গুলিতে দেলোয়ার নিহত হওয়ার খবর জানার পর তার বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ মা মমতাজ বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। উঠানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বসে আছেন।

বড় ভাই রশিদ প্রধান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন দেলোয়ার । আমার আরেক ভাই মিজান ওখানে থাকে, সে দেলোয়ারকে নিয়েছে। এর মধ্যে দেলোয়ার কয়েকবার দেশে এসেছিল। ওইখানে দেলোয়ার আলাদা নিজে দোকান দিয়েছিল। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আফ্রিকান এক যুবক আমার ভাইয়ের দোকানে বাইরে থেকে সদাই কিনতে টাকা দেয়। ভাই দোকান থেকে সদাই নিয়ে তার হাতে দেয়ার সময় আমার ছোট ভাইয়ের পেটে গুলি করে দেয়। এতে কয়েকফুট দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমার ভাই দেলোয়ার।

পরিবার থেকে জানা যায়, ২০১০ সালে পাশের তিতাস উপজেলার নাগেরচর গ্রামে বিয়ে করেন দেলোয়ার। বিয়ের দুই বছর পর দক্ষিণ আফ্রিকা যায় দেলোয়ার। বার বছরের আল জামি নামে এক ছেলে গৌরীপুরের ভয়েজার স্কুলে ৬ষ্ট শ্রেণীতে পড়ে। ছেলেকে লেখা পড়া করানোর জন্য গৌরীপুর বাজারে ভাড়া বাসায় থাকতেন স্ত্রী শাবানা বেগম।

শাবানার ছোট বোন খালেদা আক্তার বলেন, রাত দুইটার সময় দুলাভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে অজ্ঞান হয়ে যায় আমার বোন। রাতেই বোনকে নিয়ে আমাদের বাড়ী নাগেরচর চলে যাই। তিনি জানান, আমার আপন ভাই এবং দুলাভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে আমরা খবর পাই।

নিহতের মা মমতাজ বেগম ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, এবিষয়ে এখনো কেউ জানায়নি, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।