All posts by jitu

পানিবন্দী মানুষের চাহিদা তুলনায় সরকারী সাহায্য অপ্রতুল: ডা. তাহের

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন,

বন্যাকবলিত মানুষ খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। বন্যার পানি থেকে রক্ষায় কোনো কোনো এলাকায় ঘরবাড়ি ছেড়ে মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।। গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন বানভাসি মানুষ। পানিতে চারদিক তলিয়ে যাওয়ায় তারা এখন নি:স্ব। এসব এলাকায় স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে পানিবন্দী মানুষকে প্রতিনিয়ত সহযোগীতাতা করা হচ্চে।সেই তুলনায় সরকারি সাহায্য অপ্রতুল। অবিলম্বে সরকারকে পানিবন্দী মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং বন্যা পরবর্তি সময় পূর্ন্যবাসন কারার আহব্বান জানান।

রবিবার সকাল থেকে কুমিল্লার -১১ সংসদীয় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা,শুভপুর,মুন্সিরহাট, গুনবতী ইউনিয়নে বন্যা কবলিত পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন।

ডা.তাহের আরো বলেন,অঞ্চলে শতবর্ষে কেউ এরকম বন্যা দেখেনি।কয়েকদিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে পানি, খাবার ও ওষুধ সঙ্কটে ভুগছেন। জামায়াত-শিবির নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালব।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, পাবনা জেলা বেড়া উপজেলা আমীর আতাউর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিন, পৌর জামায়াতের জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম,। সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

এরআগে সকালে নেতাকর্মীদের একটি বিশাল বহর সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরকে অভ্যর্থনা জানায়। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির এই সময়ে গরীব ও অসহায় মানুষ সাবেক এমপি ডাঃ তাহেরকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

অপরদিকে বুড়িচং পানি বন্দী মানুষের মাঝে কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ দদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন ও সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বুড়িচং বিপাড়া দেবিদ্বার মুরাদনগর এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করেন।

অপরদিকে কুমিল্লা জেলা দক্ষিনের সেক্রেটারী ড.সৈয়দ সারোয়ার উদ্দিন সিদ্দিকির নেতৃত্বে মনোহরগন্জ লাকসাম,নাঙ্গলকোট পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বন্যার্তদের সাহায্যার্থে ২৪ ঘন্টাই চালু কুবির পরিবহন সেবা

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা ও ফেনীর বন্যার্ত মানুষদের সাহায্যার্থে ২৪ ঘন্টাই বাস সেবা দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুল। এতে কোনো প্রকার অভিযোগ ছাড়াই কাজ করছেন বাস ড্রাইভাররা।

কুমিল্লার গোমতী নদীর পাড়ে মানুষের ঘর-বাড়ি বন্যায় ভেসে যাওয়ার পর থেকে আশ্রয়হীন মানুষদের আশ্রয়কেন্দ্রে আনার জন্য বাস ব্যবহৃত হয়। এরপর বন্যা পরিস্থিতির অবনতি হলে কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং এ বাস নিয়ে গিয়ে মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে৷ তাছাড়া রেসকিউ টিমকে নির্দিষ্ট অঞ্চলে পৌঁছে দিচ্ছে কুবির নীলবাসগুলো৷ বর্তমানে বন্যার্তদের ত্রান সহায়তা দিতে ব্যবহার হচ্ছে বাস। ত্রান সহয়তা নিয়ে কুমিল্লার বন্যা কবলিত অঞ্চল ছাড়াও ফেনীর কয়েকটি অঞ্চলে বাস সেবা দিচ্ছে।

২৪ ঘন্টাই বাসগুলো বানভাসি মানুষদের সাহায্যার্থে ব্যবহৃত হচ্ছে।

পরিবহন পুলের এমন সহযোগিতার কারণে বন্যার্তদের সাহায্য করতেও সুবিধা হচ্ছে শিক্ষার্থীদের। তারা জানান, কুমিল্লা, ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ানোয় বড় অবদান রাখছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস এবং পরিবহন পুল বাস দিতে কোনো জটিলতা করছে না। বিশেষ করে ড্রাইভার এবং হেল্পার মামারা আমাদের ডাকে সারা দিচ্ছেন। নির্দিষ্ট এলাকায় ত্রান নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হচ্ছে ততক্ষণই তারা সাহায্য করে যাচ্ছেন। অনেক সময় তারাই আমাদের সাহস যুগিয়েছেন। তাদের এই উদারতা কোনোদিন ভুলব না ইন শা আল্লাহ্। আর তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, যেকোনো দুর্যোগে আমরা পরিবহন দিয়ে সাহায্য করার চেষ্টা করি৷ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মধ্যে অন্যতম একটা শিক্ষাপ্রতিষ্ঠান। সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা করি। আমাদের ড্রাইভার সংকট থাকার পরও তাদেরকে ম্যানেজ করে আমরা কাজ করছি৷ ২৪ ঘন্টাই তারা অভিযোগ ছাড়া কাজ করে গেছে। আমাদের কয়েকজন ড্রাইভারও ভুক্তভোগী তারপরও তারা মানুষের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে। সত্যিই তারা ধন্যবাদ প্রাপ্য।

কুমিল্লার তিতাসে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহতরা হলো বাঘাইরামপুর গ্রামের মুক্তার হোসেনের বড় মেয়ে, সামিয়া আক্তার (১০) ও একই গ্রামের মনির হোসেনের মেয়ে আয়শা আক্তার (৮)। সামিয়া আক্তার স্থানীয় খাতুন কোবরা মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেনির শিক্ষার্থী।

স্থানীয়দের সুত্রে জানা যায়, বন্যায় প্লাবিত সড়কে খেলতে গিয়ে স্রোতের তোরে পড়ে সামিয়া ও আয়শা নিখোঁজ হয়। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সামিয়া ও আয়শাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিতাসে দুই জা’য়ের ঝগড়া থামাতে গিয়ে শশুরের মৃত্যু!

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে বাড়ীর আঙ্গিনা পরিস্কার করা নিয়ে দুই জায়ের ঝগড়া থামাতে গিয়ে শশুর আব্দুল হাকিম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগষ্ট ) রাত সাড়ে ৮টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে ঘটনাটি ঘটে। আব্দুল হাকিম ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ এঘটনায় বড় ছেলের স্ত্রী লাভলি আক্তার(৩৬), দুই মেয়ে মহিমা আক্তার(১৯), ফাতেমা আক্তার(১৬)কে গ্রেপ্তার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাকিমের দুই ছেলে তিন মেয়ে। ছেলে মিজান ও খোকন দুজনেই প্রবাসী। শনিবার সন্ধ্যার পর বাড়ীর উঠান পরিস্কার করা নিয়ে দুই ছেলের বউ ঝগড়া লাগে। ওই ঝগড়া থামাতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আব্দুল হাকিম । স্থানীয়রা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক ফখরুল ইসলাম বলেন, তিতাসে দুই জায়ের ঝগড়া থামাতে গিয়ে শশুরের রহস্য জনক মৃত্যু রাত আনুমানিক ৯ টায় আবদুল হাকিম নামের এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার পর বড় ছেলের স্ত্রী লাভলি আক্তার, নাতিন মহিমা ও ফাতেমা আক্তারকে গ্রামবাসী তাদের ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করে গ্রামবাসী ।

এঘটনায় ছোট ছেলে খোকনের স্ত্রী আহত সীমা আক্তার বলেন, আমার বড় জায়ের সাথে বিকালে উঠান পরিস্কার করা নিয়ে ঝগড়া হয়, পড়ে আবার রাতে আমার জা লাভলী আক্তার ও তার দুই মেয়ে এসে আমাকে এবং আমার মেয়েকে মারধর করে। আমার শশুর দেখে তাদের থামাতে গিয়ে পড়ে যায়, এর পর কি হয়েছে আমি দেখিনি।

নিহতের বড় মেয়ে শেফালী আলম বলেন, বাড়ীর উঠান পরিস্কার করা নিয়ে বড় ভাইয়ের বউ মেয়েরা ছোট ভাইয়ের বউ মেয়েকে মারতেছে। এঝগড়া থামাতে গিয়েই বাবা মারা যায়।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, নিহতের বড় মেয়ে সেফালী আলম বাদি হয়ে ৪জনকে আসামী করে হত্যা মামলা করেছেন। এঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

বুড়িচংয়ে বন্যায় একে একে ভেঙে পড়ছে মাটির ঘর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে বন্যা পরিস্থিতি দিন দিন গুরুতর আকার ধারণ করছে। সময়ের সঙ্গে সঙ্গে বন্যাকবলিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্যার পানিতে মাটির ঘরগুলো ধসে পড়ছে, যার ফলে অনেক মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বিপদে পড়েছেন। তবে, ধসে পড়া ঘরের নিচে চাপা পড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত উপজেলার অন্তত ২০টি ঘর ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

ভরাসার, ইছাপুরা, বুরবুরিয়া, খাড়াতাইয়া, শিকারপুর, কালিকাপুর, বাকশিমূল ও অজ্ঞাপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন্যার পানিতে মাটির ঘরগুলো নরম হয়ে ধসে পড়েছে। তবে, ধসে পড়া ঘরগুলোর অধিকাংশই খালি ছিল। গ্রামে পানির পরিমাণ বাড়লে মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যান।

ইছাপুরা গ্রামে কথা জাহাঙ্গীর আলম বাদশা নামের একজনের সঙ্গে। তিনি জানান, ‘আমার বয়স ৬৫ বছর। এই বয়সে গ্রামের রাস্তাঘাট কখনো ডুবতে দেখিনি। এবারের বন্যা ইতিহাস সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, বুড়িচংয়ে মাটির বসতি বেশি। অতিরিক্ত পানির কারণে ঘরের দেওয়াল নরম হয়ে ধসে পড়েছে।

বাকশিমূল গ্রামের আমজা হোসেন জানায়, ‘এর আগেও একবার গোমতীর বাঁধ ভেঙেছে, কিন্তু আমাদের গ্রামে পানি ওঠেনি। এবার বুকসমান পানি হয়েছে। পানিতে ডুবে ছয়টি মাটির ঘর ভেঙে গেছে।’

কালিকাপুর গ্রামের সাঈদ বলেন, ‘গ্রামের দিকে ঢুকতেই পুকুরপাড়ে একটি মাটির ঘর ছিল। সেটি আজ দুপুর আড়াইটার দিকে ধসে পড়েছে। পানি বাড়ার পর ওই পরিবার আগেই আশ্রয়কেন্দ্রে উঠেছে।’

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, মাটির ঘর ধসে পড়ার কথা শুনেছি। তবে বুড়িচংয়ে কয়টা ঘর ধসে পড়েছে তার সঠিক পরিসংখ্যান এখন নেই। বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, বুড়িচংয়ে বন্যায় একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তেমন কোনো হতাহতের খবর আমার কাছে নেই।

সন্ধ্যার মধ্যে কুমিল্লাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট:

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৯ অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরেক পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে এসব এলাকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রির মতো কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ১৫টি নৌকা নিয়ে কুমিল্লায়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে নৌকা ছাড়া উদ্ধার ও ত্রাণ কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছে। যেকারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আনা হয়েছে ১৫ টি নৌকা। সেচ্ছাসেবক দলের কেন্দ্রী সভাপতি একেএম জিলানী এসব নৌকা নিয়ে কুমিল্লায় এসেছেন। রবিবার (২৫ আগস্ট) বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকায় তাদের দেখা গেছে।

সেচ্ছাসেবক দলের কেন্দ্রী সভাপতি একেএম জিলানী বলেন, আমরা কালকে এসেছি। খাবার নিয়ে এলেও খাবার রিমোট এরিয়ায় দিতে পারিনি। তাই সাথে সাথে আমার এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া খবর দিয়ে ১৬ টি নৌকা ব্যবস্থা করি। ১৫ টি নিয়ে এসেছি কুমিল্লা। একটি লক্ষ্মীপুর পাঠিয়েছি। চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, নোয়াখালি, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ সারাদেশে আমাদের টিম কাজ করছে। ১৬ কোটি মানুষের এমন সহযোগিতা আগে কখনই দেখিনি। সবাই একযোগে সহযোগিতা করছে।

তিনি বলেন, কুমিল্লার অবস্থা নাজুক। এখানে নৌকা বা পানির বাহন ছাড়া কাজ করা অসম্ভব। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের পর্যাপ্ত পানি, খাবার, শুকনো খাবার, শিশুখাদ্য ও গো-খাদ্য আছে। শুধু সঠিক মনিটরিং করে সেগুলো বন্যার্তদের মাঝে পাঠানো দরকার।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহসভাপতি পারভেজ আলম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, বুড়িচং উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভুইয়াসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বন্যার্তদের জন্য নিরলস কাজ করছেন কুবির শিক্ষক-শিক্ষার্থীরা

 

চাঁদনী আক্তার, কুবি:

ভারত থেকে ধেয়ে আসা পানি ও টানা বৃষ্টির কারণে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে৷ দেশের এই ক্রান্তিলগ্নে বন্যার্তদের ত্রান সহায়তা ও তাদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বন্যা শুরুর পর থেকেই শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী সবাই নিজ দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা নিজেদের বিভাগের ব্যানারে বন্যার্তের জন্য তহবিল সংগ্রহ করছে এবং জনগণকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বন্যায় আটকে পড়ে মানুষদের উদ্ধার করছে। এছাড়া উদ্ধারকাজে শিক্ষকেরও অংশ নিচ্ছেন। এছাড়া নিজেরা তহবিল সংগ্রহ করে বন্যার্তদের ত্রান সহায়তা দিচ্ছে৷

শিক্ষার্থীরা জানান, প্রথমে যখন গোমতী’র পাড়ে বন্যা পরিস্থিতি অবনতি হয় তখন সহযোগিতার জন্য কয়েকটি টিম ভাগ করে নেই। এরপর অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হলে আমরা সেখানেও আলাদা আলাদা টিম করে কাজ করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগ থেকেই আলাদা টিম করে বন্যার্তদের সাহায্য করতে এগিয়ে আসছে৷ তারা তহবিল গঠন করছে, কাপড় সংগ্রহ করে বন্যার্তদের সাহায্য করছে।

এবিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ বিভাগের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে দিনরাত কাজ করছেন, অর্থ দিচ্ছেন, সংগ্রহ করছেন, বন্টন করছেন, উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছেন এবং স্বপ্রণোদিত হয়েই তারা এ কাজগুলো করছেন। শিক্ষার্থীদের এমন নিরলস পরিশ্রমের দৃশ্য দেখা ও সঙ্গে থাকতে পারা নিঃসন্দেহে শিক্ষক হিসেবে অত্যন্ত আনন্দের প্রেরণারও।

প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, শিক্ষকরা সবাই বিভাগ ভিত্তিক কাজ করছেন। আমি আমার বিভাগের হয়ে কাজ করছি৷ এখানে অনেক শিক্ষকই সাহায্য করছেন। আমরা এপর্যন্ত ৫০ বস্তা কাপড় তুলেছি। অনেকে ভেজা কাপড়ে আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। তাদের জন্য কাপড়টা দরকার একমুহূর্তে। আমরা ছেলে, মেয়ে, শিশুদের কাপড় আলাদা করেছি। এবং কিছু কাপড় ছেঁড়া রয়েছে সেগুলো সেলাই করে তারপর প্যাকেট করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি ঢাকার অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের সর্বাত্নক সহযোগিতা করবে প্রশাসন। বর্তমানে বন্যার্তদের সহযোগিতার জন্য ইতোমধ্যে নীল বাসগুলো দেওয়া হয়েছে। যতক্ষণ উদ্ধার কাজ শেষ হচ্ছে না তার ব্যায়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট রাতে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর ডেম বাঁধ খুলে দিলে ফেনী জেলায় বন্যার দেখা দেয়। এরপর থেকে কুমিল্লা ও নোয়াখালী বন্যার পানিতে তলিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। দুর্ঘটাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে নিহতদের এখনো নামপরিচয় জানা যায়নি।

পানিতে নতুন করে এবার ডুবছে ব্রাহ্মণপাড়া উপজেলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আরও একটি উপজেলা নতুন করে ভয়াবহ বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গোমতী নদী ও ঘুংঘুর নদীর বাঁধ ভেঙে ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত ৩০টি গ্রাম ডুবে গেছে। হঠাৎ প্রচণ্ড গতিতে পানি ঢুকে পড়ায় অনেক মানুষ তাদের বাড়িঘর ছাড়তে পারেনি। এর ফলে প্রায় ৫০ হাজার মানুষ, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, পানিবন্দি অবস্থায় রয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর থেকে রোববার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত গ্রামগুলো পানির নিচে চলে যায়।

স্থানীয়রা জানান, গত ২২ আগস্ট রাতে গোমতীর বুড়িচং উপজেলার বুরবুড়িয়া এলাকায় বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে রাতারাতি বুড়িচং উপজেলা প্লাবিত হয়। পরদিন সকাল থেকে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে বন্যার পানি ছড়িয়ে পড়ে। ২৩ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলা দিয়ে প্রবাহিত ভারতের ত্রিপুরা থেকে আসা ঘুংঘুর নদীর বাঁধ ভেঙে যায়। ফলে উপজেলায় পানি ঢুকতে শুরু করে।

শনিবার সন্ধ্যার পর থেকে পানির স্রোত আরও বেড়ে যায় এবং উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম, যেমন মালাপাড়া, সাহেবাবাদ, শশীদল, নাইঘর, নোয়াপাড়া, কল্পবাস, ধান্যদৌল, ডগ্রাপাড়া, ব্রাহ্মণপাড়া সদর, নাগাইশ, বড় দুশিয়া, এবং চান্দলার গ্রাম প্লাবিত হয়। পানি ঢুকে পড়ে মানুষের ঘরবাড়িতে, যার ফলে ওই অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আজহারুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে কিছু কিছু এলাকা জলমগ্ন ছিল। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে প্রবল বেগে পানি ঢুকে প্রায় ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। খবর পেয়ে সকাল থেকে উদ্ধার কার্যক্রম চলছে। এ পর্যন্ত সাড়ে সাত হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এদের মাঝে শুকনো খাবার, পানি এবং ওষুধ বিতরণ করা হয়েছে।