All posts by jitu

ধার করা আংটি দিয়ে

ধার করা আংটি দিয়ে ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব করেন অভিষেক

ধার করা আংটি দিয়ে ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব করেন অভিষেক

ডেস্ক রিপোর্ট:

২৪ বছর আগের কথা। প্রথম দেখা হয়েছিল দুজনের। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির শুটিংয়ের সময়। এরপর ‘কুছ না কহো’ এবং ‘ধুম ২’-তে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। তবে মণিরত্নম পরিচালিত ‘গুরু’ ছবির সময় জীবন তাদের জন্য নতুন মোড় নেয়। ২০০৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবির সময়ই তারা নিজেদের ভালোবাসার কথা প্রকাশ্যে আনেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন জানিয়েছেন, সেই সময় নিউইয়র্কের এক হোটেলে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক বচ্চন। অভিষেকও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গুরু’ ছবির শুটিং চলার সময় থেকেই তিনি বারবার ভেবেছিলেন তার মনের কথা ঐশ্বরিয়াকে জানাবেন। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সে কথাই কল্পনা করতেন। এরপর এক সন্ধ্যায়, হালকা বাতাস বইছিল, ঐশ্বরিয়াকে সেই বারান্দায় নিয়ে এসে প্রথা মেনে একটি আংটি দিয়ে তাকে বিয়ের প্রস্তাব করেন।

কিন্তু মজার বিষয় হলো, সেই আংটি আসলে নকল ছিল। ‘গুরু’ ছবিতে ঐশ্বরিয়ার আঙুলে যে আংটিটি দেখা যাচ্ছিল, সেটি ছিল প্রযোজনা সংস্থার। সেই নকল আংটিই অভিষেক ধার করে এনে ঐশ্বরিয়াকে দিয়েছিলেন।

এই ঘটনার কথা আজও মনে রেখেছেন ঐশ্বরিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই মুহূর্ত থেকেই তাদের সম্পর্ক চিরকালের জন্য বাঁধা পড়ে। অভিষেকের সেই প্রস্তাব খুবই স্বতঃস্ফূর্ত এবং অর্থবহ ছিল। ঐশ্বরিয়া বলেন, “আমাদের জীবনে কোনো একঘেয়েমি নেই, সবকিছুই জীবন্ত এবং অনিশ্চিত। আমরা হয়তো কোনো দামী পাথরের আংটি কিনতে পারতাম, কিন্তু সত্যিই কি তার প্রয়োজন ছিল?”

উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিলে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করেন এবং ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

সাবেক ৩ সিইসির বিরুদ্ধে

চট্টগ্রামে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

চট্টগ্রামে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

ডেস্ক রিপোর্ট:

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিবুদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ গত তিন মেয়াদের সংসদ সদস্যদের।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ কাজী শরিফুল হকের আদালতে এ মামলা দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

বাদীর আইনজীবী কফিল উদ্দিন জানান, গত তিনটি নির্বাচনে বিরোধী দল ও জনপ্রিয় নেতাদের অংশগ্রহণ না থাকায় সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা তখন কমিশনে দায়িত্বে ছিলেন, তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করেছে। বিপুল অর্থ ব্যয়ে সম্পন্ন হওয়া এ নির্বাচনগুলো সংবিধানবিরোধী ছিল এবং কমিশনারসহ প্রশাসনিক কর্মকর্তারা এতে জড়িত ছিলেন। এসব কারণেই রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়েছে।

একই সঙ্গে এসব নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাঁদেরও এ মামলায় আসামি করা হয়েছে।

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী কী কী করতে পারবে

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী কী কী করতে পারবে

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকাসহ সারা দেশে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাঁদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যা যা করতে পারেন—

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তাঁর উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা, যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩ ও ৮৪: ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২): নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তাঁর (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

এসব ক্ষমতা ছাড়াও, যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তাঁর বা তাঁর সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয়।

টাইগার আইটির আধিপত্য

টাইগার আইটির আধিপত্য বিআরটিএতেও

টাইগার আইটির আধিপত্য বিআরটিএতেও

ডেস্ক রিপোর্ট:

শুধু এনটিএমসি নয়, বিআরটিএতেও টাইগার আইটির আধিপত্য। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরএফআইডি ভেহিক্যাল নম্বর প্লেট এবং ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রকল্প বাস্তবায়ন করছে টাইগার আইটি নামে এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জালিয়াতি ও অনিয়মের দায়ে বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত।

তারপরও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবদুল কাদেরের প্রভাব খাটিয়ে বিআরটিএর এ প্রকল্পের কাজ করছে কোনো প্রকার টেন্ডার ও যাচাই-বাছাই ছাড়াই। এতে একদিকে সরকারি কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। অন্যদিকে বিআরটিএর এ প্রকল্পকে কুক্ষিগত করে কোনো প্রতিযোগিতামূলক কার্যক্রম ছাড়াই বছরের পর বছর কাজ পেয়ে আসছে টাইগার আইটি।

জানা গেছে, আওয়ামী লীগ ২০০৯ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর এক যুগের বেশি সময় ধরে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই বিআরটিএতে বিভিন্ন প্রকল্পের কাজ পেয়ে আসছে এ প্রতিষ্ঠানটি। সক্ষমতা থাকলেও বিআরটিএর আরএফআইডি স্মার্টকার্ড প্রকল্পে টাইগার আইটির সঙ্গে প্রতিযোগিতা করার সাহস দেখায়নি কোনো দেশি প্রতিষ্ঠানই। কেননা সেখানে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে অন্য কোনো প্রতিষ্ঠান অংশ নিতে এলে সুকৌশলে সেটাকে অযোগ্য ঘোষণা করা হতো। যার ফলে দীর্ঘদিন ধরে কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই কাজ পেয়ে যায় টাইগার আইটি।

সূত্র জানায়, টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় ওরাকল, সিসকোর মতো মার্কিন প্রতিষ্ঠান টাইগার আইটির সঙ্গে কোনো কাজ করছে না। নিষেধাজ্ঞা এড়িয়ে কাজ করার জন্য ইউরোপে কয়েকটি শেল কোম্পানি (মূলত মুদ্রা পাচারের লক্ষ্যে) খুলেছেন জিয়াউর রহমান। নির্বাচন কমিশন, ঢাকা ওয়াসা, পাসপোর্ট অধিদপ্তর, এনআইডি অনুবিভাগের বিভিন্ন প্রকল্প থেকে বাংলাদেশে আইবিসিএস-প্রাইমেক্স নামে ছদ্মবেশী প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক শ কোটি টাকার কাজ করেছে টাইগার আইটি সবকিছুই অডিট ও মূল্যায়ন ছাড়াই।
সূত্র জানায়, নির্বাচন কমিশনের স্মার্টকার্ড মুদ্রণ-সংক্রান্ত বিশ্বব্যাংকের প্রকল্পেও দুর্নীতি প্রমাণিত হয়েছে টাইগার আইটির বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক বাংলাদেশি প্রতিষ্ঠান টাইগার আইটিকে ২০১৯ সালে সাড়ে ৯ বছরের জন্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমানকে সাড়ে ৬ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে। তারপরও বিআরটিএতে টাইগার আইটির আধিপত্য সামান্যতম কমেনি।

বর্তমানে বিআরটিএর স্মার্টকার্ডসহ অন্যান্য সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত হতে চেষ্টা অব্যাহত রাখেন তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহনাজ সিদ্দিক। বিভিন্ন কোম্পানির নামে পুরো প্রকল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন টাইগার আইটির জিয়াউর রহমান। কালো তালিকাভুক্ত হিসেবে ২০২৭ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের কোনো টেন্ডারে অংশ নিতে পারবে না টাইগার আইটি এবং চেয়ারম্যান জিয়াউর রহমান ২০২৫ সাল পর্যন্ত কোনো ধরনের আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেওয়ার যোগ্যতা নেই।

জানা গেছে, কালো তালিকাভুক্ত হলেও হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ছায়ায় বিআরটিএর প্রকল্পে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে টাইগার আইটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অফিসের (পিএমও) দাপটে কোনো বিআরটিএ অফিসার মুখ খোলেননি ১৩ বছর ধরে। জাল, অবৈধ ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স ঠেকাতে ২০১১ সালে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রবর্তন করে। শুরু থেকেই বিআরটিএ প্রকল্পে যুক্ত টাইগার আইটি। বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়া ২০১৯ সালের আগস্টে ‘টাইগার আইটি’র সঙ্গে চুক্তি বাতিল করে বিআরটিএ। এটা এক ধরনের আইওয়াশ বলা যায়। নতুন টেন্ডার করে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সকে নিয়োগ দিলেও চুক্তির মেয়াদ ২০২১-এর জুন পর্যন্ত স্মার্টকার্ডের সার্ভার এবং ডেটাবেজ হস্তান্তরে গড়িমসি করে।

বিআরটিএর প্রকল্পে প্রতিযোগিতা ছাড়াই কাজ করা প্রসঙ্গে টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমানের মন্তব্য জানতে কয়েকবার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা ও ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়ে বর্তমানে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা গেছে। গত ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি টেন্ডার ছাড়াই ৪ লাখ ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স কিনতে ১৮ দশমিক ৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় হাসিনার মন্ত্রিসভা। প্রতিটি লাইসেন্স প্রায় ১০ গুণ বেশি দামে কেনা হয় উচ্চপর্যায়ের নির্দেশে। প্রতিটি স্মার্টকার্ডের বাজারমূল্য ৫০ টাকা হলেও প্রকল্পে প্রায় ৫০০ টাকা (৪৭২.৬০ টাকা) করে কেনা হয়। বিগত বছরগুলো ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পরিসংখ্যান ও সম্ভাব্য ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করে প্রতি বছর গড়ে ৩ লাখ স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়। এর পুরোটাই টাইগার আইটি সরবরাহ করে আসছে এক যুগেরও বেশি সময় ধরে।

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার:

বন্যার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, গোমতী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার কারণে উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনি। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবু অনেক শিক্ষার্থী এখনও বিদ্যালয়ে ফিরছে না। এ পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মুড়ি, চিড়া, গুড়, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়, যাতে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার আগ্রহ বাড়ে। পাশাপাশি বিশুদ্ধ পানির বোতল, জেরিকেন জার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়গুলোতে হাত ধোয়ার সাবান, টাওয়েল এবং ফার্স্ট এইড সামগ্রী হিসেবে স্যাভলন ও ডেটল সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, ভয়াবহ বন্যার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে আসছে না। শিক্ষার্থীদের ফেরাতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের বাড়ি গিয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় রোপা আমন চাষাবাদে কৃষকের শঙ্কা

 

ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আকস্মিক বন্যায় রোপা আমন চাষে কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষকের আমনের বীজতলা ও জমিতে চারা রোপনের পর বন্যার পানিতে সব তলিয়ে গিয়ে পঁচে নষ্ট হয়ে গেছে। এতে আমন চাষাবাদে বড় রকমের লোকসানের আশঙ্কায় ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষকেরা।পুরো ভাদ্র মাস জুড়ে বন্যার কারণে ডুবে যায় আউস ধান এবং পঁচে যায় রোপা আমনের বীজতলা। তাই এবছর আউস ধানের পাশাপাশি ব্যাহত হবে আমন ধান উৎপাদন। উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি নেমে গেলেও নিচু জমিতে এখনো পানি রয়েছে, ফলে নিচু জমিতে রোপা আমন রোপনে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া দেরিতে ধান রোপনে ফলন কম হওয়ার সম্ভবনা বেশি থাকে। বন্যায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় আমনের চারা বিভিন্ন স্থান থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে।

ধান্যদৌল গ্রামের কৃষক জামাল মিয়া বলেন, আমি আমার ৩০ শতক জায়গা রোপন করার জন্য বীজতলা তৈরি করেছিলাম। বীজতলা বন্যার পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন উপজেলার মিরপুর এলাকা থেকে বেশি দাম দিয়ে আমনের চারা কিনে আনছি। ৩০ শতক জায়গা রোপন করতে প্রায় ৩ হাজার টাকার চারা লাগছে। এ ছাড়া চাষা, সার ও কাজের লোকের পেছনে প্রায় আরো তিন হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হলে ভাল কিছু আশা করি।

চান্দলা গ্রামের কৃষক মোবারক মিয়া বলেন, ৬০ শতক (১ কানি) জায়গার মধ্যে আমনের চারা রোপণ করেছিলাম। বন্যায় সব নষ্ট হয়ে গেছে। পুনরায় রোপন করতে হলে এখন দ্বিগুণ খরচ হবে। এছাড়া ধানের চারা পাওয়া যাচ্ছে না, যদি পাই তাহলে আবারো রোপণ করব। যদি ক্ষতিটা পুষিয়ে আনা যায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, এবারের বন্যায় উপজেলার ০৮ টি ইউনিয়নে রোপা আমনের ৫ হাজার ৪ শত ৩০ হেক্টর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল। কিন্তু গোমতী ও সালদানদী ভাঙাপড়ে পুরো উপজেলা প্লাবিত হয়ে যায়। বন্যার আগে আমনের লক্ষমাত্র আর্জত হয়েছিল ১২শত ১৫ হেক্টর। যা সমস্ত জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগের হিসাবে, ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় আমনের চাষ করতে ২৭৩ হেক্টর জমির বীজতলা প্রয়োজন। কিন্তু বন্যায় বীজতলার ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো উপজেলাতে আমনের চারার চরম অভাব দেখা দিয়েছে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়াউপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, বন্যা ও পাহাড়ি ঢলে রোপা আমন মৌসুমে ধানের চারা পুরো নষ্ট হয়ে যায়। পুরো উপজেলায় চারা সংকট দেখা দিয়েছে। তবে আশা করি, এটা কিছুটা সময়সাপেক্ষ চারা প্রস্তুত করা যাবে। কৃষকদের মাঠপর্যায়ে এ বিষয়ে বেশকিছু পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের চলতি রোপা আমন ধানের চারা সংকটের কারণে চারার চাহিদা জোগান দেওয়ার জন্য কৃষকরা পরস্পরকে সহযোগিতা করে আসছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে প্রণোদনাও দেওয়া হয়েছে। আশা করি, তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার যুক্তিখোলা হাইস্কুল মাঠে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করবেন চিকিৎসকরা

স্টাফ  রিপোর্টার:

ডক্টর’স ফোরাম আব লালমাই এবং ঢাকাস্থ কুমিল্লা জেলা গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে
বন্যাদুর্গতদের জন্য ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে ।

কুমিল্লার যুক্তি খোলা হাই স্কুল মাঠে  আগামী বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এছাড়া অসহায় মানুষও ফ্রি স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীদের

কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীদের নামে মামলা দেয়া শিক্ষকদের বিচার দাবি

কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীদের নামে মামলা দেয়া শিক্ষকদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার:

তিন জন ছাত্রীর নামে মামলা দেয়া শিক্ষকদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবাব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে তাদের আটক করে পুলিশ। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর নতুন অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীরা। প্রশাসনিক ভবনের সামনে ফেস্টুনসহ ঘণ্টাব্যাপী অবস্থান করেন তারা।

সূত্রমতে, ২০১৬ সালের ২৭ জুলাই মধ্যরাতে কলেজের নবাব ফয়জুন্নেসা হলে পুলিশ প্রবেশ করে তিন জন ছাত্রীকে আটক করে। সন্ত্রাসবিরোধী আইনে তাদের নামে মামলা হয়। ২৮ জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তিন ছাত্রী হলেন, কানিজ ফারহানা বাতুল, আরজিনা আক্তার চম্পা ও সালমা আক্তার।

হিসাববিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী, ফয়জুন্নেসা হলের বাসিন্দা কানিজ ফারহানা বাতুল বলেন, ডা. জাকির নায়েকের লেকচার সমগ্র ও ইসলামী বই পড়ার অপরাধে জঙ্গি নাটক সাজিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা। হলের ম্যাডাম ও কলেজের শিক্ষকরা, পুলিশ ডেকে এনে তিন জন ছাত্রীর নামে মিথ্যা মামলা দেয়া, ৮ বছর যাবৎ হয়রানি, সরকারি চাকরিতে যোগদান না করতে দেয়া এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতি করেছেন। অভিযুক্ত শিক্ষকদের বিচার চাই।

ব্যবস্থাপনা বিভাগের সাবেক ছাত্রী ও ফয়জুন্নেসা হলের বাসিন্দা আরজিনা আক্তার বলেন, হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক মিতা সাফিনাজ, সহকারী প্রভোস্ট নিলুফার সুলতানা, সহকারী প্রভোস্ট তোফায়েল আহমেদ, সে সময়ের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের এবং শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী। পুলিশসহ অনেকে এ হয়রানি সাথে জড়িত। আমরা অভিযুক্ত শিক্ষকদের বিচার চাই। মিতা সাফিনাজ, নিলুফার সুলতানা ম্যাম আমাদের আসবাব ভাঙচুর করেছে। তারা পরিকল্পিতভাবে আমাদের আটক করিয়েছেন। আমাদের সম্পদ বুঝে পাইনি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, লিখিত অভিযোগের আলোকে তদন্ত হবে। দোষী হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।