Tag Archives: শিক্ষার্থীদের

কুমিল্লায় আনন্দধারা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের

কুমিল্লায় আনন্দধারা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দধারা বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

আনন্দধারা বিদ্যাপীঠ এর অধ্যক্ষ আফরোজা হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ, আনন্দধারা বিদ্যাপীঠ এর পরিচালক মাকসুরা মোস্তফা, প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনী, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্য শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এতে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্কুলের শিশু শিক্ষার্থীরা নাচ-গান, আবৃত্তি পরিবেশন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

 

দাউদকান্দি প্রতিনিধি:

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ৭ কিলোমিটার এবং গৌরীপুর-হোমনা সড়কের এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গত শুক্রবার বখাটের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করায় বখাটের হাত শিক্ষক আব্দুর রহমান ঢালী হেনস্তার শিকার হয়েছেন। এর আগে মফিজুল ইসলাম নামে আরেক শিক্ষক লাঞ্চিত হয়েছেন। কোন সুষ্ঠু বিচার হয়নি। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম তালুকদার বলেন, আমাদের শিক্ষকের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দাড়িয়েছি। বিচারের দাবী এবং আর যেন কোন শিক্ষক কোথাও লাঞ্চিত হতে না হয় সেজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছি।

এ বিষয়ে শিক্ষক শিক্ষক আবদুর রহমান ঢালী বলেন, অমর একুশের অনুষ্ঠান শেষে দুই ছাত্রীকে আমি অটোরিকশায় উঠিয়ে দেই। ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে না পেরে হাটচান্দিনা গ্রামের বখাটে রনি তার সহযোগীদের নিয়ে গৌরীপুর বাজারে আমার ওপর আক্রমণ করে। এ সময় বাজারের লোকজন জড়ো হলে রনি দৌড়ে পালিয়ে যায়। আর ওনদিন স্থানীয় কয়েকজন বিচারের আশ্বাস দেয়ায় আমি কোন অভিযোগ করিনি। মানববন্ধন, বিক্ষোভ মিছিল বা মহাসড়ক অবরোধের বিষয়ে আমি কিছুই জানিনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, আমি অসুস্থ ছিলাম। স্কুলে যেতে পারিনি। শুনেছি মহাসড়ক অবরোধ করেছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শিক্ষক হেনস্থার ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। তারপরও বখাটে রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ না দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এভাবে মানববন্ধন বা বিক্ষোভ করা কতটা যুক্তিসঙ্গত!

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম যৌথবাহিনী সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দ্রুত ওই বখাটেদের গ্রেফতার করবো এবং তোমাদের দাবি-মেনে নেব। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন

সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন

সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

আট বছর আগে বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তার সমাধানে সাত কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এক গণমাধ্যমে টেলিফোনে আলাপকালে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের এই সুখবর দেন।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি জটিল প্রক্রিয়া। এটি কয়েক দিনের কাজ নয়। এর কাঠামো, মডেলসহ বিভিন্ন দিক নিয়ে কাজ করতে হবে। কারণ একটি বিশ্ববিদ্যালয় দীর্ঘমেয়াদে বহু শিক্ষার্থীর স্বার্থের সাথে জড়িত। তাই তড়িঘড়ি কোনো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়া যাবে না। যথাযথভাবে ভেবে-চিন্তে পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও জানান, “একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথমে সংবিধি তৈরি করতে হয়। শিক্ষক নিয়োগ, আইনগত দিক, আর্থিক কাঠামো, এবং সনদ অনুমোদনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সনদ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত হওয়ার পরেই একটি বিশ্ববিদ্যালয় বৈধভাবে কার্যক্রম শুরু করতে পারে।”

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট করে বলেন, “সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে। এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে নীতি নির্ধারণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থীদের যুবদল নেতার হুমকি

শিক্ষার্থীদের যুবদল নেতার হুমকি, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীদের যুবদল নেতার হুমকি, প্রতিবাদে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির বরকোটা স্কুল এন্ড কলেজকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত করার দাবীতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শতাধিক শিক্ষার্থী ব্যানার হাতে সড়কে বসে এ আন্দোলন করেন। শিক্ষার্থীরা স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনকে উদ্দেশ্য করে “ রুহুল আমিন তুই বাটপার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়” স্লোগান দেন।

এসময় মহাসড়কের ঢাকামুখী লেনের প্রায় তিন কিলোমিটার এবং কচুয়া সড়কের প্রায় এককিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যৌথবাহিনীর বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবিদাবা শোনেন। পরে শিক্ষার্থীদের আশ্বস্থ করা হলে ১ ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা রুহুল আমিন কলেজের অফিস সহকারী মো. আদিলকে পিটিয়ে আহত করেন। এ ছাড়া কলেজে নির্মিত পাঠাগারটি ভেঙে ফেলেন। কলেজের অফিস কক্ষে লুটপাট করে এবংপাঠাগারে থাকা কয়েক হাজার বই লুট করে নিয়ে যান। এখন ওই নেতা কলেজের সভাপতি হতে চান। এনিয়ে কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের হুমকি ধামকি দিচ্ছেন যুবদল নেতা রুহুল আমিন। কলেজ ক্যাম্পাসকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত করার দাবীতে আমরা সড়কে নেমেছি।

বিক্ষোভকারীদের মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহাম্মেদন শুভ ও জুবায়ের বলেন, যুবদল নেতা রুহুল আমিন কলেজে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। বিভিন্ন অনিয়ম করে। তাকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জিহাদ ভূঁইয়া, ফয়সাল ও মিনহাজ বলেন, আমরা সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা লেখাপড়ার সুন্দর পরিবেশ চাই।

কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, কলেজের দোকান নিয়ে স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিনের সাথে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। আগের অধ্যক্ষ২০২১ সালে দোকান ভেঙ্গে পাঠাগার নির্মাণ করেছিলেন। ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর পাঠাগার ভেঙ্গে ফেলেন। তবে কে বা কারা ভেঙ্গেছে আমি বলতে পারবো না। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আমি জানতাম না, শুনে আন্দোলনস্থলে এসেছি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে গেছি।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আস্বস্থ করেছি। কলেজে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেয়া হবেনা। পরে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুর আমিন বলেন, আমার সম্মান নষ্টœ করার লক্ষ্যে চক্রান্ত করা হয়েছে। আমি স্কুলের সভাপতি প্রার্থী হয়েছি এটাই আমার অপরাধ। আমি আমি যাতে সভাপতি না হতে পারি এজন্য আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে।

উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শাহ আলম বলেন, রুহুল আমিনের বিষয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা, বিষয়টি আমি শুনেছি। দলীয় ফোরামে আলোচনা এবং সাংগঠনিকভাবে তদন্ত করা হবে। রুহুল আমি দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আমরা তাদেরকে আশ্বস্থ করেছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রুহুল আমিন নামের এক বিএনপি নেতার নাম এসেছে। আমরা এ ব্যাপারে বিএনপির স্থানীয় সিনিয়র নেতাদের অবহিত করবো। ওই ব্যক্তির নামে উঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

চাঁদপুরে ডিজিটাল মার্কেটিং

চাঁদপুরে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায়

চাঁদপুরে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায়

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ক্যারিয়ারে আরো একধাপ এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে উৎসাহ আর উদ্দীপনায় প্রশিক্ষণ শেষে মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে বিদায় নিলো ফ্রিল্যান্সিং সাকসেস আইটির ডিজিটাল মার্কেটিং কোর্সের সফল ৩টি ব্যাচ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর বাগাদী চৌরাস্তা সংলগ্ন ইট এন্ড চিল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। মাহমুদুল হাসান কাকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রিল্যান্সিং সাকসেস আইটির সিইও এবং মেন্টর মো. রাসেল হোসেন।

এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফ্রিল্যান্সিং কাজ শিখে অনেকে এখন স্বাবলম্বী হয়েছে। এমনকি অনেকে গাড়ি-বাড়ি এবং অনেক টাকার মালিকও হয়েছে। আপনারা ফ্রিল্যান্সিং কাজ শিখেছেন ঠিকই, নিজেদের ক্যারিয়ার তৈরি করতে ও নিজেদেরকে ভালো পজিশনে নিয়ে যেতে এটিকে কাজে লাগাতে হবে। ফ্রিল্যান্সিং থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। তাই আজকে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে টাকা ইনকাম করা কেন ব্যাপার না। এতে নিজে স্বাবলম্বী হওয়া যায় অন্যদিকে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকাও রাখা যায়।

তিনি আরো বলেন, আজকের এই বিদায় মূলত বিদায় নয়। এটি কোর্স সম্পন্ন করার একটি আনুষ্ঠানিকতা মাত্র। মুক্ত এই পেশায় কাজ করতে গিয়ে যেকোন প্রয়োজনে সবসময় আমার সহযোগিতা পাবেন। গত চার মাসের ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স সম্পন্নকারী ১ম, ২য় ও ৩য় ব্যাচের শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের নানা অভিজ্ঞতার কথা। প্রতিষ্ঠানটির মেন্টর রাসেল হোসেন এর প্রশংসার কথাও স্মৃতিচারণ করেন তারা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও ফিচার লেখক সাংবাদিক মো. মাসুদ হোসেন, সফল ফ্রিল্যান্সার মো. রবিউল ইসলাম, নূর মোহাম্মদ, রিয়াদ হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৬০ জন শিক্ষার্থীবৃন্দ।

ফলাফল পরিবর্তনের দাবিতে

ফলাফল পরিবর্তনের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফলাফল পরিবর্তনের দাবিতে দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবি জানিয়েছে।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থান নেন এবং প্রধান ফটক আটকে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এসএসসিতে ভালো ফলাফল করলেও এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। সাতটি বিষয়ে পরীক্ষা দিলেও বাকী বিষয়গুলোর ফলাফল এসএসসির উপর ভিত্তি করে ম্যাপিং করা হয়েছে। শিক্ষার্থীরা চায়, সব বিষয়ের ফল ম্যাপিং করে তাদের পাস দেখানো হোক।

জানা গেছে, সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীরা সকাল থেকেই বোর্ডে জড়ো হন। তারা বোর্ডের সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ করেন এবং নানা স্লোগান দেন। পরে বোর্ডের নিরাপত্তারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিছু শিক্ষার্থী বোর্ড চেয়ারম্যানের ভবনে গিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। শিক্ষার্থীদের একজন প্রতিনিধি বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিমের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান তাদের লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে আশ্বাস দেন।

তবে সেই আশ্বাসে অনেক শিক্ষার্থী সন্তুষ্ট না হয়ে তাৎক্ষণিকভাবে ফলাফল পরিবর্তনের দাবি জানান। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা ফটকে অবস্থান করে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে বলেছি এবং তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো। কিন্তু তারা তা না শুনেই বোর্ডের সামনে বসে আছে। তারা সবাই আজই পাস চায়।’

বরুড়ায় মানবসেবা সংগঠনের উদ্যেগে

বরুড়ায় মানবসেবা সংগঠনের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

বরুড়ায় মানবসেবা সংগঠনের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের ছাড়া বিতরণ

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫শে সেপ্টেম্বর) বুধবার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

মানব সেবা সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়ার সভাপতিত্বে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, মাদরাসার দাতা সদস্য ও বরুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান জাফরী, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ ইকরামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক অনু চৌধুরী, সাংবাদিক মোঃ গাজী মোঃ শরীফ উদ্দিন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

নিরাপদ চাঁদপুর এর দাবি

নিরাপদ চাঁদপুর এর দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

নিরাপদ চাঁদপুর এর দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদাবাজি, দখলদারি, মিথ্যা মামলা, হুমকি, নানান অনিয়ম ও হয়রানিমুক্ত ‘নিরাপদ চাঁদপুর’ চাই দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২২সেপ্টেম্বর) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ছাত্ররা জমায়েত হয়। এসময়ে তারা ‘নিরাপদ চাঁদপুর’ চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে যখন রাজপথে দৃশ্যমান, তখন ফ্যাসিবাদি সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ দৃশ্যমান রাজনৈতিক দেশপ্রেমী জনতার হাত ধরে জাগ্রত হয় নতুন বাংলাদেশের স্বাধীন পতাকা। তারই ধারাবাহিকতায় সংকটময় বাংলাদেশে বন্যা, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, অরাজিকতা অস্থিতিশীলতা, গুজবের বিরুদ্ধে কাজ করে থাকে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতা। যার কারণে চাঁদপুরেও ফিরে আসে দীর্ঘদিনের অস্বস্তিকর পরাধীন থাকা স্বস্তির আবাসনের পরিবেশ।

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচারে থমকে বাঁধা বিশৃঙ্খলা ও নিজের হাতে তুলে নেয়ার মত ঘটনা। যা ইতিমধ্যে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরবাসী অবগত হয়েছে। শুধু তাই নয়, তার এই বেআইনি কুকর্মের গতি অব্যাহত থাকায় বিপন্ন হতে চলেছে চাঁদপুরের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক স্বাভাবিক পরিবেশসহ বৈষম্য বিরোধী অবস্থান। এজন্যই কি ফ্যাসিবাদী সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশ।

এসব ঘটনা দেশের বুলেটবিদ্ধ শত শত তাজা রক্তের সাথে বেইমানি ও গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। বরং কোটি তরুণের শ্রমে ঘামে ও রক্তে অর্জিত নতুন স্বাধীনতার পরিপন্থী।

এমতাবস্থায় চাঁদপুরের স্বাধীনতাকামী ছাত্র সমাজ ও আপামর জনতার আস্থার আবাসস্থল চাঁদপুরকে ফ্যাসিবাদীর দালাল চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও আইন নিজের হাতে তুলে নেয়ার মত অপরাধে ব্যবস্থা গ্রহণ ও চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরসহ নিরাপদ চাঁদপুর দাবি করেন।

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার:

বন্যার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, গোমতী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার কারণে উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনি। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবু অনেক শিক্ষার্থী এখনও বিদ্যালয়ে ফিরছে না। এ পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মুড়ি, চিড়া, গুড়, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়, যাতে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার আগ্রহ বাড়ে। পাশাপাশি বিশুদ্ধ পানির বোতল, জেরিকেন জার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়গুলোতে হাত ধোয়ার সাবান, টাওয়েল এবং ফার্স্ট এইড সামগ্রী হিসেবে স্যাভলন ও ডেটল সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, ভয়াবহ বন্যার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে আসছে না। শিক্ষার্থীদের ফেরাতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের বাড়ি গিয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু, করতে হবে যেভাবে

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু, করতে হবে যেভাবে

ডেস্ক রিপোর্ট:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।

রোববার, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন সকল উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটের College Log in প্যানেলে (কলেজের EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) প্রবেশ করে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে পরবর্তীতে সৃষ্ট জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনো দায়ভার গ্রহণ করবে না।