Tag Archives: বৈষম্যবিরোধী

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলার দিলবার হোসেন(৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। দিলবার উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে।

জানাযায় , ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান , রিফাত হত্যার ২৪ নং আসামি দিলবারকে সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৯টি মামলা রয়েছে।

৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দেবে

৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক রিপোর্ট:

৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রোববার (২৯ ডিসেম্বর) বাংলা মটরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মুজিববাদী ৭২ এর সংবিধানকে কবর দেয়া হবে।

সারজিস আলম জানান, ৩১ ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠান করে তারা এ ঘোষণাপত্র প্রদান করবেন।

এর আগে গতকাল (শনিবার) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?’ এবং পরের পোস্টে ইংরেজিতে লেখা ছিল, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’।

একই সময়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পরপর দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমটিতে লেখা ছিল, ‘কমরেডস, নাউ অর নেভার’, এবং দ্বিতীয়টিতে লেখা ছিল, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’।

পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও ফেসবুকে দুটি ইংরেজি পোস্ট দেন। প্রথমটিতে তিনি লেখেন, ‘অল আইজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময়: বিকেল তিনটা’, এবং দ্বিতীয়টিতে লেখা ছিল, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন, নাউ অর নেভার’। সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন ফেসবুকে লিখেছেন, ‘এ বছরেই হবে, ৩১ ডিসেম্বর, ইনশা আল্লাহ!’ মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকেল তিনটা; এখনই সময়, বাংলাদেশের জন্য।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে দুটি পোস্ট দিয়েছেন। প্রথমটিতে তিনি লেখেন, ‘কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ অর নেভার’। দ্বিতীয় পোস্টে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন, ৩১ ডিসেম্বর, শহীদ মিনার, বিকেল তিনটা’। সংগঠনটির সদস্যসচিব আরিফ সোহেল লেখেন, ‘জুলাই হাজির হবে ইতিহাসে অমলিন হতে, ৩১ ডিসেম্বর ২০২৪’।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যা মামলায় দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের তথ্য জানান।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে পৃথক দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, রিফাত হত্যার আসামি মোখলেসুর রহমানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আবদুল্লাহ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিরাপদ চাঁদপুর এর দাবি

নিরাপদ চাঁদপুর এর দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

নিরাপদ চাঁদপুর এর দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদাবাজি, দখলদারি, মিথ্যা মামলা, হুমকি, নানান অনিয়ম ও হয়রানিমুক্ত ‘নিরাপদ চাঁদপুর’ চাই দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২২সেপ্টেম্বর) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ছাত্ররা জমায়েত হয়। এসময়ে তারা ‘নিরাপদ চাঁদপুর’ চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে যখন রাজপথে দৃশ্যমান, তখন ফ্যাসিবাদি সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ দৃশ্যমান রাজনৈতিক দেশপ্রেমী জনতার হাত ধরে জাগ্রত হয় নতুন বাংলাদেশের স্বাধীন পতাকা। তারই ধারাবাহিকতায় সংকটময় বাংলাদেশে বন্যা, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, অরাজিকতা অস্থিতিশীলতা, গুজবের বিরুদ্ধে কাজ করে থাকে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতা। যার কারণে চাঁদপুরেও ফিরে আসে দীর্ঘদিনের অস্বস্তিকর পরাধীন থাকা স্বস্তির আবাসনের পরিবেশ।

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচারে থমকে বাঁধা বিশৃঙ্খলা ও নিজের হাতে তুলে নেয়ার মত ঘটনা। যা ইতিমধ্যে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরবাসী অবগত হয়েছে। শুধু তাই নয়, তার এই বেআইনি কুকর্মের গতি অব্যাহত থাকায় বিপন্ন হতে চলেছে চাঁদপুরের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক স্বাভাবিক পরিবেশসহ বৈষম্য বিরোধী অবস্থান। এজন্যই কি ফ্যাসিবাদী সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশ।

এসব ঘটনা দেশের বুলেটবিদ্ধ শত শত তাজা রক্তের সাথে বেইমানি ও গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। বরং কোটি তরুণের শ্রমে ঘামে ও রক্তে অর্জিত নতুন স্বাধীনতার পরিপন্থী।

এমতাবস্থায় চাঁদপুরের স্বাধীনতাকামী ছাত্র সমাজ ও আপামর জনতার আস্থার আবাসস্থল চাঁদপুরকে ফ্যাসিবাদীর দালাল চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও আইন নিজের হাতে তুলে নেয়ার মত অপরাধে ব্যবস্থা গ্রহণ ও চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরসহ নিরাপদ চাঁদপুর দাবি করেন।

মামলা প্রত্যাহারের দাবীতে

মামলা প্রত্যাহারের দাবীতে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন

মামলা প্রত্যাহারের দাবীতে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাত হত্যার বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ।

মঙ্গলবার(১০সেপ্টেম্বর) বেলা ১১টায় দাউদকান্দির বারপাড়া কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারপাড়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ শহিদুল্লাহ ঘটনাস্থলে এসে মিছিলকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বারপাড়া ইউনিয়েনর সুকিপুর গ্রামের রিফাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রিফাত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’টি হত্যা মামলায় সাধারণ মানুষকে জড়িয়ে হয়রানিসহ অর্থ বানিজ্য করছে একটি মহল। আমরা এঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রিফাত হত্যার সাথে জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

আন্দোলন অংশগ্রহনকারী বরকোটা কলেজের ছাত্র সাদাফ হোসেন বলেন, রিফাত হত্যা ঘটনায় দু’টি মামলায় অনেক নিরীহ মানুষকে আসামী করা হয়েছে। একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এ মামলা করিয়েছে। আমরা ছাত্র সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রকৃত হত্যাকারীদের বিচার দাবী করছি।

মোঃ শাকিব আরেক ছাত্র নিজেকে সমন্বয়ক দাবী করে বলেন, অন্যায় করছে ২০/২৫জন, আর মামলার আসামি দেয়া হয়েছে ১০০/১৫০জনকে। একটি ফ্যাসিবাদি দল এগুলো করেছে। আমরা চাই যে, প্রকৃত খুনিদের বিচার করা হোক আর নিরীহ নিরপরাধ মানুষ হয়রানি থেকে মুক্তি পাক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা সমন্বয়ক মোঃ নাজমুল হাসান মুঠোফোনে বলেন, আমি একটু অসুস্থ্য, ঢাকায় আছি। মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে পরে জানাব।

উল্লেখ, গত ৫ আগষ্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শহিদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিফাত হোসেন নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় ১৮ আগষ্ট দশপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকির নামে এক ব্যাক্তি ৪৮ জনের নামে এবং অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। ১সেপ্টেম্বর নিহত রিফাতের মা নিপা কুমিল্লার আদালতে ৫৫ জনের নামে আরেকটি মামলা করেন। মামলার আরজিতে নিপা উল্লেখ করেন যে, কতিপয় ব্যাক্তিরা আব্দুর রাজ্জাক ফকির নামে জনৈক ব্যাক্তিকে দিয়ে থানায় মামলা করিয়েছে। ওই ব্যাক্তির আমার সাথে কোন যোগাযোগ নেই, তাকে আমি চিনিও না।