Tag Archives: আসামী

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলার দিলবার হোসেন(৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। দিলবার উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে।

জানাযায় , ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান , রিফাত হত্যার ২৪ নং আসামি দিলবারকে সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৯টি মামলা রয়েছে।

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের কাজী এছাক মিয়ার ছেলে কাজী আরব আলী (৪৫) ও উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাবেদ মিয়া (২৩)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে আরব আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে কুমিল্লার যুগ্ম দায়রা জজ ৩য় আদালতের পৃথক দু’টি মামলায় এক বছর করে দুই বছরের সাজা এবং ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার জরিমানা ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরো জানান, পৃথক অভিযানে জাবেদ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার জরিমানার রায় ঘোষণা করেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত। এরপর থেকে তিনিও পলাতক ছিলেন। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ রায়হান (৩৮) নামে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৫টায় পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকার একটি গলি থেকে তাকে আটক করা হয়। রায়হান পৌরসভার উত্তর নসরুদ্দি গ্রামের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র।

দাউদকান্দি মডেল থানার ওসি মো মোজাম্মেল হক আজকের কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। রায়হানের নামে দাউদকান্দি থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। অস্ত্র আইনে আরো একটি মামলা দিয়ে তাকে আজ (৭ নভেম্বর) মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।

কুমিল্লার শাসনগাছা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

কুমিল্লার শাসনগাছা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরী থেতে ইব্রাহীম হাসান উরফে ইবু (২৩) হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চম্পকনগরের (সাতরা) রশিদ মিয়ার ছেলে রানা (২৩) এবং ফজলু মিয়ার ছেলে মোঃ রমজান (৩৫)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ২২ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫টার সময় আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক ভিকটিমের লাশ শনাক্ত হয় এবং ভিকটিমের পরিচয় ইব্রাহীম হাসান উরফে ইবু (২৩)। সে চম্পকনগরের (সাতরা পশ্চিম পাড়া) মোঃ রুবেল মিয়ার ছেলে।

এরই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন ইজিবাইক চালক এবং ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমানিল্য চলমান ছিল। গত ১৪ তারিখ রাতে ভিকটিম বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় ভিকটিমের স্ত্রী তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় তার গ্রেফতারকৃত আসামী রমজান, রানাসহ অন্য দুই আসামীর সাথে কিছু কাজ আছে। ঐ রাতে ভিকটিম বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের স্ত্রী সকল আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য অন্যান্য স্থানে খোজাখুজি করে ভিকটিমকে খুজে পায় না। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রমজান ও রানাসহ অন্য দুই আসামীকেও জিজ্ঞাসা করলে তারা ভিকটিমের কোন খোজ জানে না মর্মে ভিকটিমের স্ত্রীকে অবহিত করে। অতঃপর ২২ তারিখে লোক মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের স্ত্রী উদ্ধারকৃত ভিকটিমের অর্ধগলিত লাশ শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ টা ২০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে শাসনগাছা এলাকা থেকে এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার বরুড়ায় সাত্তার হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

কুমিল্লার বরুড়ায় সাত্তার হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় চাঞ্চল্যকর আব্দুস সাত্তার হত্যা মামলার ৫ আসামীকে দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-০২, সিপিসি-৩, আগারগাঁও এর যৌথ অভিযানিক দল।

গত ১ সেপ্টেম্বর বরুড়ার জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫৫) খুন হয়। বাদীর দায়েরকৃত এজহারের মাধ্যমে জানা যায়, ভিকটিম আব্দুস সাত্তার (৫৫) এর সাথে গ্রেফতারকৃত আসামীদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে ভিকটিম তার  জমিতে চাষাবাদ করতে গেলে আসামীরা লাঠিশোঠা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এর ফলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্যান্য আসামীরা তাদের সাথে থাকা লাঠি দিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। ভিকটিম বাঁচার আশায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নিকটবর্তী একটি কচু ক্ষেতের জলার মধ্যে উপস্থিত হলে গ্রেফতারকৃত আসামী ইমন, রাজ্জাক ও আজাদ তাদের সাথে লাঠি দিয়ে পিটিয়ে ভিকটিমের বাম পা ভেঙে দেয় এবং চাকু দিয়ে আঘাত করে ভিকটিমের দুই পায়ের হাটুর নিচে ছিদ্র করে ফেলে। ভিকটিমের মৃত্যু নিশ্চিত জেনে আসামীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীসহ অন্যান্য লোকজন ভিকটিমকে ঘটনাস্থল হতে উদ্ধার করে সিএনজি যোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরবর্তীতে ভিকটিমের স্ত্রী রোশন আরা বেগম (৪০) বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১, কুমিল্লা ও র‌্যাব-০২, সিপিসি-৩, আগারগাঁও, ঢাকা মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার দাউদকান্দির টোল প্লাজা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।

আসামীরা হলেন, ৪নং আসামী ইমন @ রিমন (২০), ৬নং আসামী আব্দুর রাজ্জাক (৪৫), ৭নং আসামী সেকান্দার আলী (৬০), ৮নং আসামী জয়নাল (৪৬) ও ৯নং আসামী আজাদ (৪০)

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লার বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।