Tag Archives: হামলার প্রতিবাদে

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

 

দাউদকান্দি প্রতিনিধি:

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ৭ কিলোমিটার এবং গৌরীপুর-হোমনা সড়কের এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গত শুক্রবার বখাটের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করায় বখাটের হাত শিক্ষক আব্দুর রহমান ঢালী হেনস্তার শিকার হয়েছেন। এর আগে মফিজুল ইসলাম নামে আরেক শিক্ষক লাঞ্চিত হয়েছেন। কোন সুষ্ঠু বিচার হয়নি। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম তালুকদার বলেন, আমাদের শিক্ষকের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দাড়িয়েছি। বিচারের দাবী এবং আর যেন কোন শিক্ষক কোথাও লাঞ্চিত হতে না হয় সেজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছি।

এ বিষয়ে শিক্ষক শিক্ষক আবদুর রহমান ঢালী বলেন, অমর একুশের অনুষ্ঠান শেষে দুই ছাত্রীকে আমি অটোরিকশায় উঠিয়ে দেই। ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে না পেরে হাটচান্দিনা গ্রামের বখাটে রনি তার সহযোগীদের নিয়ে গৌরীপুর বাজারে আমার ওপর আক্রমণ করে। এ সময় বাজারের লোকজন জড়ো হলে রনি দৌড়ে পালিয়ে যায়। আর ওনদিন স্থানীয় কয়েকজন বিচারের আশ্বাস দেয়ায় আমি কোন অভিযোগ করিনি। মানববন্ধন, বিক্ষোভ মিছিল বা মহাসড়ক অবরোধের বিষয়ে আমি কিছুই জানিনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, আমি অসুস্থ ছিলাম। স্কুলে যেতে পারিনি। শুনেছি মহাসড়ক অবরোধ করেছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শিক্ষক হেনস্থার ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। তারপরও বখাটে রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ না দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এভাবে মানববন্ধন বা বিক্ষোভ করা কতটা যুক্তিসঙ্গত!

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম যৌথবাহিনী সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দ্রুত ওই বখাটেদের গ্রেফতার করবো এবং তোমাদের দাবি-মেনে নেব। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

আগরতলার সহকারী হাইকমিশনে

আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার কান্দিরপাড় এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতি নামক একটি সংগঠনের সমর্থকেরা হামলা চালায়। তারা হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের পতাকা নামিয়ে সেটিতে আগুন দেয় এবং ভাঙচুর করে।

এ ঘটনার প্রতিবাদে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। তারা অভিযোগ করেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছে।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যদি এমন ষড়যন্ত্র চলতে থাকে, তবে সারা বাংলার মানুষ ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক নাঈমুর রহমান, সংগঠক বিল্লাল হোসেন, মুখ্য সংগঠক আরাফ ভূঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু প্রমুখ।

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোটার:

খাগড়াছড়ির মধুপুর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে সেটেলার কর্তৃক আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি-দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটিকনিক্যালসহ বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মজিবীরা অংশগ্রহন করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘ঠিক কতবার স্বাধীন হলে পাহাড়ের শান্তি ফিরবে? পাহাড়ের সেনা ব্যারাকে পাঠাও; পর্যটনের নামে ভূমি দখল বন্ধ কর; এক দেশে দুই নীতি মানিনা মানবো না; পাহাড়ে আগুন কেনো? সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে; বিচ্ছিন্নতাবাদী নয় সম্পৃক্ত হতে চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

বক্তারা বলেন, অনেকেই মনে করে যে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই, ব্যাপারটা সত্য নয়। আমরা বাংলাদেশের সাথে থেকেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চাই। বিভিন্ন সময় পাহাড়ের বসবাসকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে যেটা সত্যি নয়। বরঞ্চ আদিবাসীদের জমি নিয়ে সেখানে বাঙ্গালীদের আবাসন করা হয়েছে। আমাদের অনেকেই এখনো ভারতের শরণার্থী হিসেবে বাস করে। আমরা কোনভাবে জুমল্যান্ড গঠনের পরিকল্পনা করছি না।