,

চৌদ্দগ্রামে প্রবাসীদের সংগঠন দারিদ্রের আলো’র অর্থায়নে নতুন ঘর হস্তান্তর

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2017
news-image

মো. আরিফুর রহমান মজুমদার:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে প্রবাসীদের সংগঠন দারিদ্রের আলো’র অর্থায়নে নতুন ঘর পেয়েছেন দক্ষিণ প্রতাপপুর গ্রামের হতদরিদ্র আবুল খায়ের। শুক্রবার নবনির্মিত টিনসেড ঘরটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

সংগঠনের সভাপতি প্রভাষক আরিফুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রবাসী কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ আনোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম মজুমদার, ব্যবসায়ী ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দারিদ্রের আলোর সদস্য মীর আজিজুল হকের পরিচালনায় অতিথিবৃন্দ হতদরিদ্র আবুল খায়ের ও তার পরিবারের নিকট ঘরটি হস্তান্তর করেন। নতুন ঘর পেয়ে হতদরিদ্র আবুল খায়ের প্রবাসীদের সংগঠন দারিদ্রের আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।