,

আলোর পথ দেখাবে শুভসংঘ – ইমদাদুল হক মিলান

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2021
news-image

 

মোঃ কামাল হোসেন জনি :
সারাদেশে প্রতিটি এলাকায় শুভসংঘের বন্ধুরা ভালো কাজ করে সমাজের মানুষদেরকে আলোর পথ দেখাবে। সমাজের প্রতিটি ভালো কাজেই শুভসংঘের বন্ধুরা অংশগ্রহণ করবে। শুভসংঘের মাধ্যমে প্রতিমাসে একটি পরিবারকে ছাগল বা আর্থিক সহয়তা দিয়ে থাকি। এর পাশাপাশি অসহায় পরিবারের মাঝে বিনা সুদে ঋণ দিয়ে ওই পরিবারটিকে স্বচ্ছল হওয়ার জন্য সুযোগ করে দি।

শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হল রুমে শুভসংঘ শাখার বন্ধুদের আয়োজিত ‘শুভ উৎসব-২০২১’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দু’বাংলার কথা সাহিত্যক কালের কন্ঠ পত্রিকা সম্পাদক ইমদাদুল হক মিলান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষ স্বপ্ন দেখিয়েছেন। মানুষকে ভালোবেসেছিলন। ১৫ আগষ্ট স্ব-পরিবারে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে। ভাগ্য ক্রমে বেঁচে যায় তার দু’মেয়ে। তার রেখে যাওয়া এ স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে পদ্মাসেতু। যা এক সময় এটি ছিলো শুধুই স্বপ্ন। বর্তমানে পদ্মা সেতু এলাকায় গেলে মনে হয় কোন এক ইউরোপ দেশে এসেছি।

আরো বলেন, প্রতিদিন একবার করে হলেও প্রতিটি শিশুকে ‘আমার সোনার বাংলা, আমি তোমাই ভালোবাসি’ মুখে মুখে শিখাবেন। তাহলে দেশের প্রতি ভালোবাসা বেড়ে যাবে ওই শিশুদের। পাশাপাশি আপনারাও প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে এক বার করে হলেও ভালোবাসার কথা বলবেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, সাবেক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, নাঙ্গলকোট এক্সপ্রেসের সম্পাদক সায়েম মাহাবুব, আ’লীগের সংগঠন সম্পাদক মজিবুর রহমান মিন্টু, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সহ সভাপতি জহিরুল ইসলাম, সাংবাদিক কামাল হোসেন জনি, রতন মজুমদার, আলোকিত সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এআর কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল ও শুভসংঘের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি একেম মারুপ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত মেহমানদের মাঝে ক্রেস্ট দেয়া হয়।