All posts by jitu

চান্দিনায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার(২০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার চান্দিনা—রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৭) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩৫)।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ি দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

প্রযুক্তির ব্যবহার ও কর্মমুখী শিক্ষাগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে : আবদুস সবুর এমপি

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আবদুস সবুর বলেছেন, স্মার্ট দেশ গড়তে স্মার্ট বিদ্যালয় গড়ে তুলতে হবে। বিদ্যালয় স্মার্ট হলে শিক্ষার্থীরাও স্মার্ট হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের শিক্ষা প্রতিষ্টান এবং ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন চলমান রয়েছে। তাই দাউদকান্দি তিতাসের প্রতিটি বিদ্যালয়ের নতুন ভবন, ডিজিটাল ল্যাব, সীমানা প্রাচীর, চলাচলের পথ নির্মাণসহ আধুনিক মানসম্মত স্মার্ট বিদ্যালয় করতে যা যা দরকার পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

সোমবার (২০ মে) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিটগঞ্জ রাজেন্দ্র মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে নিজেদেরকে যোগ্য করে তুলতে সুশিক্ষিত হতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বিদ্যালয়ের পরিবেশেরও মান উন্নয়নে কাজ করতে হবে।

ইঞ্জিঃ আবদুস সবুর আরো বলেন, আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিদ্যলয়গুলোকে আধুনিক এবং স্মার্ট করতে কর্মমুখী শিক্ষার বিষয় চালু করার দরকার। এবিষয়টি নিয়ে প্রস্তাবনা রয়েছে। যাতে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে। শিক্ষার্থীদের প্রযুক্তির ব্যবহার এবং কর্মমুখী শিক্ষা গ্রহনের মাধ্যমে সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে। পাশাপাশি প্রয়োজন ছাত্র শিক্ষকের মধ্যে নিয়মানুবর্তিতা (ডিসিপ্লিন)। কারন তোমাদের মাঝে স্বপ্ন দেখি জননেত্রী শেখ হাসিনার আগামীদিনের উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশের। তোমাদের মধ্যে আমরা স্বপ্ন দেখি স্মার্ট দাউদকান্দি স্মার্ট তিতাস, উন্নত দাউদকান্দি উন্নত তিতাস।

বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মাধুরি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হামদার্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, ইলিয়টগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ।

বার্সেলোনা সেরা দুইয়ে থেকেই মৌসুম শেষ করছে

ডেস্ক রিপোর্ট:

আগেই ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে রিয়াল মাদ্রিদ। যে কারণে বার্সেলোনার সামনে সুযোগ ছিল শুধু সেরা দুইয়ে থেকে মৌসুম শেষ করার। সে লক্ষ্যে এক ম্যাচ হাতে রেখেই সেরা দুই নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। এতে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৭ ম্যাচে ৮২। একই দিনে জয় পেয়েছে বার্সার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিরোনাও। ভ্যালেন্সিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে জিরোনা।

বাসা ও জিরোনা- দুই দলেরই আছে একটি ম্যাচ। পরের ম্যাচে বার্সা যদি হেরেও যায় আর জিরোনা যদি পায়, তাহলেও দুইয়ে উঠতে পারবে না জিরেনা। বার্সা হারলে তাদের পয়েন্ট ৮২ ই থেকে যাবে। আর জিরোনা জিতলেও তাদের পয়েন্ট হবে বার্সা থেকে এক পয়েন্ট কম ৮১।

আর বার্সা থেকে ১২ পয়েন্ট বেশি নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে রিয়াল। আরও আগেই চলতি মৌসুমের লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল।

গতকাল বার্সার হয়ে মাত্র ৩ মিনিটে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ার ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জোড়া গোল করেন পেদ্রি। ৩ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন তিনি। ৭২ মিনিটে করেন প্রথম গোল। আর ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে বার্সাকে দাপুটে জয় উপহার দেন তিনি। এতে ৩-০ গোলে জয় পায় কাতালানের ক্লাবটি।

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন বাবুল সভাপতি, কাউছার সাধারণ সম্পাদক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে । প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে রোববার (১৯ মে) বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটিতে দৈনিক সমকালের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুলকে সভাপতি  এবং  দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি কাউছার হায়দারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে আছেন- আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার এ্যাডভোকেট সুদীপ চন্দ্র রায়, দৈনিক মুক্তির লড়াইয়ের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক নতুন কুমিল্লার সম্পাদক মমিনুর রহমান বুলবুল, কবি ও কলমের সহ-সম্পাদক একেএম ফজলুল আমিন খাঁন রাসেল।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার দেবিদ্বার প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, সংবাদের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মুন্সি, অর্থ সম্পাদক আছেন দেবিদ্বার নাগরিক টেলিকাস্টের সম্পাদক সাইদুজ্জামান টিটু, আইন বিষয়ক সম্পাদক পদে কুমিল্লার দৈনিক ঢাকার প্রতিনিধি মোহাম্মদউলা ভুঁইয়া সোহাগ, দফতর সম্পাদক দৈনিক শিরোনাম প্রতিবেদক আল-আমিন কিবরিয়া, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে অননিউজ২৪ দেবিদ্বার প্রতিনিধি রিফাত মাহামুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ঢাকা টাইমসের দেবিদ্বার প্রতিনিধি ইসহাক হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সস্পাদক পদে গণতদন্তের তোফায়েল আহমেদ, সদস্য পদে আছেন জুয়েল সাহারিযার, রাসেল সরকার ও মো. তামিম আহমেদ।

রাইসিকে বহনকারী হেলিকপ্টারে কোনো আরোহী বেঁচে নেই

ডেস্ক রিপোর্ট:

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যান্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। খবর এএফপির।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেলেও হেলিকপ্টারের যাত্রীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে… দুর্ভাগ্যবশত কোনো আরোহীরই বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

এর আগে উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্স্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছেন তারা। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পরিস্থিতি ভালো নয়।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, উদ্ধারকারীরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন।

তিনি বলেন, হেলিক্প্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে তারা মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছেন। এর আগে জানা যায় যে, উদ্ধারকাজে সহযোগিতার জন্য ইরানে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া।

অনুসন্ধানে সহযোগিতা করার জন্য ৪৭ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে রাশিয়া। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।

লালমাইয়ে আলী আক্কাছ, শাহিন, শিমূলের নেতৃত্বে হেলিকপ্টার প্রতিকের মিছিল

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দঃ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বাবলুর হেলিকপ্টার প্রতিকের মিছিল নিয়ে আলী আক্কাছ, শাহিন, শিমূলের নেতৃত্বে আজ রোববার বিকালে লালমাই হাই স্কুল মাঠে উঠান বৈঠকে যোগ দেন।

এ সময় এলাকার সকল শ্রেণির লোক মিছিলটিতে অংশ নেয়।

উল্লেখ্য আগামী ২১ তারিখ কুমিল্লা সদর দক্ষিণ  উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমাই হাইস্কুল মাঠে আব্দুল হাই বাবলুর উঠান বৈঠক অনুষ্ঠিত

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ  উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার  আজ শেষ দিনে উপজেলার লালমাই হাইস্কুল মাঠে বিকাল ৫টায় সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হেলিকপ্টার প্রতিকের  আব্দুল হাই বাবলুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামিলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এবিএ ম খোরশেদ আলমের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ, রতনপুর কেন্দ্রের আহবায়ক তোফাজ্জল হোসেন ছোটন,দক্ষিন জেলা আওয়ামী লীগ সেক্রেটারী হাজী ইয়াছিন,যুবলীগ নেতা দুলাল হোসেন অপু, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আব্দুর রহমান,,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ,,উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক ফারুক চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহআলম চৌধুরী,যুবলীগ নেতা ফাইজুল আলম মজুমদার রনি, বারপাড়া ইউপি যুবলীগ নেতা মো জহিরুল ইসলাম, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন শিমূল, যুবলীগ নেতা আলী আক্কাছ মেম্বার,রুহুল আমিন, আমিনুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কুমিল্লা দক্ষিণ জেলা  স্বেচ্ছাসেবক লীগের  সহ সভাপতি কামরুল হাসান দুলাল ও বারপাড়া ইউপি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক,আ স ম আজাদ সোহাগ প্রমুখ।

এক ঘন্টার স্কুলশিক্ষক ইউএনও আরফাতুল আলম

জাকির হোসেন হাজারী:

এক ঘন্টার স্কুলশিক্ষক হয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করালেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম ।

রবিবার (১৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে আকস্মিক ভাবে তিনি উপস্থিত হন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। পরে ষষ্ঠ  ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে পাঠদানের পাশাপাশি দেশ প্রেম, স্বাস্থ্যসেবা, ডেঙ্গু, পানিবাহিত রোগ, হাত ধোয়া, সাঁতার শেখার জন্য তাগাদা দিয়ে সচেতনামূলক আলোচনা করেন।

শুধুমাত্র প্রশাসনিক কাজের ক্ষেত্রে নয়, শিক্ষা  ব্যবস্থার উন্নতিতেও নিরলস কাজ করে যাওয়া ওই ব্যক্তি হলেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আরফাতুল আলম ।

এ ছাড়া ইউএনও আরফাতুল আলম নিয়মিত পাঠদানের উপর গুরুত্ব দিয়ে সকল শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার আহবান জানান।তিনি একজন পেশাদার শিক্ষকের মতোই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে মজার সব গল্পের মাধ্যমে সমসাময়িক বিষয়ে সচেতনতামূলক পাঠদান করেন এ সময় স্কুলের প্রধান শিক্ষক ও  শ্রেণি শিক্ষক উপস্থিত ছিলেন।

ইউএনও’র ক্লাস নেওয়া প্রসঙ্গে শিক্ষার্থী  ইসরাত কামাল, কলি খন্দকার, আফরিন ইসলামসহ শিক্ষার্থীরা বলে, ইউএনও স্যার  আমাদের ক্লাস নিয়েছেন। ক্লাসে এসে স্যার  আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন এবং মজার গল্প
বলেছেন, কিভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন। মা, মাটি দেশ সম্পর্কে আমাদের শিখিয়েছেন, আমারা মাকে যেমন ভালবাসি তেমনি দেশকে মায়ের সাথে তুলনা করে মায়ের মতো দেশকে ভালোবাসতে হবে সেই বিষয়টি আমাদের সুন্দর ভাবে বুঝিয়েছেন। স্যারের কথা শুনে দেশের প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে গেছে। আমরাও স্যারের মতো ভালো মানুষ বড় অফিসার হয়ে দেশের সেবা করবো।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ইউএনও স্যার হঠাৎ করে স্কুলে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করান, স্কুলের আঙিনা ঘুরে দেখেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ক  পরামর্শ দেন, মনে হয়েছে যেন শিক্ষা ব্যবস্থায়  আমরাও নতুন কিছু শিখেছি।

পাঠদানের বিষয়ে ইউএনও আরফাতুল আলম বলেন, বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে।শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর  কিছুতে নেই।ছোট ছোট বাচ্চাদের পড়ানো অসাধারণ ব্যাপার। এতে দুটি লাভ হয়। বাচ্চাদের পড়াতে পারছি  আবার ওই স্কুলে কোনো সমস্যা আছে কিনা, সেটাও সরেজমিন দেখতে পারছি।

ইউএনও আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি  গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের  কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে  শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

হোমনায় সাদেক মিয়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টার:

২০১৫ সালের কুমিল্লার হোমনায় ব্যবসায়ী সাদেক মিয়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেয়া হয়েছে।

রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল জানান, টাকা চাওয়াকে পাওনাকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই খুন হয় হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মোঃ সাদেক মিয়া। ওই দিন দুপুরে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সাদেক মিয়ার হাত পা কেটে ফেলে রাখা হয় ধনিয়া ক্ষেতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল আটটায় মৃত্যুবরণ করে সাদেক মিয়া। এই ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার ১৮ জনের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ শুনানির পর আদালত সাদেক মিয়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদন্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আইনজীবী কামরুজ্জামান আরো জানান, নিহত সাদেক মিয়া মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি প্রদান করেছেন। বিজ্ঞ বিচারক রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামী ও খালাস প্রাপ্ত একজন উপস্থিত ছিলেন।

মামলার বাদী রেখা আক্তার জানান, আসামিরা সবাই সাদেক মিয়া পূর্ব পরিচিত। তাদের কাছে সাদেক মিয়া যেসব টাকা পায় সেগুলো যেন না দিতে হয় সেজন্য পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে আদালতের রায় কার্য করার দাবি জানান।

চৌদ্দগ্রামে জমিতে মাটি কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামের একহন মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন।

তিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল- লনিশ্বর মাঠে এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা। এসময় আহত হয়েছেন আরেক শ্রমিক একই এলাকার মজিবুর রহমান।

আহত মজিবুর রহমান জানান, লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের কৃষি জমিতে সকাল থেকে মাটি কাটার কাজ করছিলাম আমরা ১০/১২ জন শ্রমিক। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল হকের মৃত্যু হয়। আমাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ মজিবুর রহমান নামের আরেক জনকে চিকিৎসা সেবা দেওয়া à