All posts by jitu

কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ২২ এপ্রিল আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট:

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-আবেদন শুরু হবে ২২ এপ্রিল, যা চলবে ৩০ মে পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগামী ২০ জুলাই ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম লুৎফুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০১৯/২০২০/২০২১ সালে এসএসসি/সমমান এবং ২০২২/২০২৩ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই আবেদন করতে পারবেন।

২০২২ সালে এসএসসি/সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য গুরুত্ব বিষয় অনলাইন ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১ হাজার ১১৬টি, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩৫টি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৮টি আসন রয়েছে।

এছাড়া চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকে দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হয়েছে।

কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের আরও ৪৬ বিজিপি সদস্য

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৪৬ জন সদস্য। এনিয়ে বর্তমানে দেশটির সেনা ও বিজিপির ২৬০ জন সদস্য বাংলাদেশে অবস্থান করছে।

এর মধ্যে সর্বশেষ গত ৩ দিনে মিয়ানমারের ৮০ জন সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মঙ্গলবার রাতে নতুন করে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে।

এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। যাদের গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এ শক্তিকে প্রতিহত করতে হবে।

বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এ দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব,পরাভূত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।

স্বাধীনতা পাওয়ার পর আমাদের কোনো অর্জন বাকি আছে যেটা আমরা এখনো পূরণ করতে পারিনি? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অর্জন করার বাকি আছে সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো, বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত করতে হবে, প্রতিহত করতে হবে।

বিএনপি দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি তো কোনো দাবিকে বিচ্ছিন্নভাবে কিছু বলতে পারি না। মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী আছেন। তারা এত বছর পর দাবিটা তুলছেন, কেন তুলছেন এটাও জানার দরকার আছে।

তিনি বলেন, আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের শপথ।

ইসরাইলে ৪৫০ কেজি ওজনের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলে গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা করেছে ইরান। এ হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেলআবিবের, খরচ হয়েছে বিলিয়ন ডলার।

এবার জানা গেলো, ওই হামলায় ৪৫০ কেজি ওজনেরও ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছিল ইরান। এ বিষয়ে ইসরাইলের গণমাধ্যম চ্যানেল-টুয়েলভ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ৪৫০ কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি। ধারণা করা হচ্ছে, ইসরাইলে হামলার সময় এটি মৃত সাগরে পড়েছে।

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান তিন শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানে।

এদিকে এ মুহুর্তে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কারণ এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না। বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে।

ইরানের এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো জানা যায়নি

প্রকাশিত সংবাদে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

গত ১৬ এপ্রিল কুমিল্লা থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ’আজকের কুমিল্লা’য় ঈদ পুনর্মিলনীতে জামায়াত নেতাদের সাথে আওয়ামী লীগ নেতার মত বিনিময় শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।

প্রকাশিত সংবাদের উল্লেখ করা হয়, তিতাস উপজেলা সমাজসেবা সংগঠনের নামে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াত নেতাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের মতবিনিময় করার অভিযোগ উঠেছে। তবে দেলোয়ার হোসেন পলাশ এই অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। সংবাদে আরও উল্লেখ করা হয় “তিতাস উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের ব্যানারে মূলত জামাতের বর্ধিত সভা ছিল, সেখানে আওয়ামী লীগের একজন পদধারী রাজনীতিবিদ হয়ে পলাশের উপস্থিত থাকাটা মেনে নেয়া যায় না।”

তিনি বলেন, সামাজিক সংগঠনের ব্যানারে আমি জনপ্রতিনিধি হিসেবে ঈদ পুনর্মিলনী/ওয়াজ-মাহফিলের মত সামাজিক অনুষ্ঠানে যাওয়ার অধিকার রাখি। আর আমার উপজেলার জনগণের স্বার্থ এবং মঙ্গলের জন্য যেকোনো কাজ করতে আমি বদ্ধপরিকর। সেজন্য তিতাস উপজেলার শান্তি ও উন্নয়নের জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

আমি জেলা পরিষদের সদস্যদের পুনর্মিলন শেষে ঢাকা ফেরার পথে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি দেখা করে যাওয়ার অনুরোধ করলে সেখানে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করি। এটি কোন রাজনৈতিক মতবিনিময় সভা ছিল না।

তিন দশক পর ঈদ পূণর্মিলনে মিলিত হল কাদিয়ারভাঙ্গা ন্যাশনাল ক্লাবের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:

দাউদকান্দি দক্ষিন অঞ্চলের নব্বই দশকের প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক সংগঠন “কাদিয়ারভাঙ্গা ন্যাশনাল ক্লাব-এর প্রবীন সদস্যদের “তিন দশক পর ঈদ পূণর্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে উপজেলার কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসা মাঠে এই অনুষ্ঠানে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মো. কামরুল হাসান খোকন, ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন, মো. রোশন প্রধান, ফারুক হোসেন আখন্দ, আব্দুল আউয়াল, বিশ্বনাথ বনিক, মিজানুর রহমান মেম্বার, অ্যাডভোকেট রাসেল রাফী, জহিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম প্রধান, নূরআলম সরকার, মাওলানা ওমর ফারুক, সাংবাদিক নুরুন্নবী, মো. ফারুক আহাম্মেদ ও মাছুম বিল্লাহ আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, হজু মিয়া মেম্বার, হান্নান মেম্বার, মকবুল মজুমদার, সেলিম সরকার, আব্দুল আউয়াল, আমির হোসেন মেম্বার, আলী আহাম্মেদ প্রধান, রুহুল আমিন প্রধান, মো. কবির হোসেন, আব্দুল লতিফ প্রধান, ক্ষুদিরাম ঘোষ, মনির হোসেন ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন মুহুরি, মহসিন আখন্দ, আব্দুল কাদির মজুমদার, আবু কালাম ভূঁইয়া

বাবুল ভূঁইয়া, শফিক প্রধান, সোলেমান প্রধান, সেলিম প্রধান, সুরুজ প্রধান, মাছুম প্রধান, হারুন প্রধান, নাজির প্রধান, বিল্লাল হোসেন রিয়াদ, ফারুক প্রধান, মনির হোসেন, বাবুল মিয়া, নুরুন্নবী প্রধান, নজরুল প্রধান, রাজু প্রধান, দিপু প্রধান, উজ্বল প্রধান, জাহিদুল ইসলাম, শান্ত প্রধান, মনির হোসেন ও শাহাবুদ্দিন প্রধান প্রমূখ।

উল্লেখ্য, ১৯৮৯ সালে কাদিয়ারভাঙ্গা ন্যাশনাল ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ২০ আগস্ট সর্বশেষ কমিটির নির্বাচন হয়। সে সময় ১০৮ সদস্যের মধ্যে ৩০ জন সদস্য মৃত্যুবরন করেছে। জীবিতদের অনেকে বৃদ্ধ ও অসুস্থ। ৩০ বছর পর মিলিত হতে পেরে তারা খুবই আনন্দিত। আলোচনা শেষে মৃতদের রুহের মাগফেরাত কামনা ও সকল সদস্যদের জন্য দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

সালমানের বাসায় গুলিবর্ষণকারী দুই যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকি সাহেব গুপ্ত এবং সাগর শিরিযোগেন্দ্র পাল নামের ওই দুই ব্যক্তিকে গুজরাটের ভুজ এলাকার একটি মন্দির থেকে গ্রেপ্তার করা হয়। দুজনই বিহারের বাসিন্দা।

মুম্বাই পুলিশের দাবি, তারা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। ভিকি সাহেব এবং শিরিযোগেন্দ্র কয়েকদিন আগে মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি জায়গা থেকে দুটি বাইক ভাড়া নেন। এরপর সালমানের খামারবাড়ি পানভেল এলাকার ভাড়াবাড়িতে বাইক দুটো এনে রাখেন তারা। ঘটনার দিন রোববার ভোরে ওই বাইকে করেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এসে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান তারা, যে দৃশ্য ধরা পড়েছে সালমানের বাড়ির সিসি ক্যামেরায়।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই হামলার দায় স্বীকার করে নতুন আরেকটি হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মূলত এরপরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার করেছে অভিযুক্ত দুজনকে। যাদের একজনের বয়স ২৫ বছর, অপরজনের ২২।

ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লেখেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম।’

এদিকে সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ। এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে। অভিনেতার পরিণতিও সিধু মুসেওয়ালার মতোই হবে, এমন বার্তাই লেখা ছিল সেই মেইলে।

পরবর্তীতে মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬-২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় এফআইআর দায়ের করে।

নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইসরাইলের নতুন করে ইরান আক্রমণ সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। নেতানিয়াহু এ যুগের হিটলার।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নেতানিয়াহু হিটলারের চেয়ে ভয়ংকর ভূমিকায় আবির্ভূত হয়েছেন।

এ সময় বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করেছিল। আমাদের জানা মতে, স্থানীয়পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে।

উপজেলা নির্বাচনের একজন প্রার্থীকে অপহরণ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এত বড় একটা নির্বাচন, তাতে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না, ঘটেনি তা নয়। তবে তা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। প্রশাসনিকভাবে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি।

স্থায়ী দোকানে বিক্রি হবে টিসিবির পণ্য: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও সরবরাহ নিশ্চিত করতে স্থায়ী দোকান তৈরি করা হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, টিসিবি সাধারণত একত্রে চার থেকে পাঁচটি পণ্য সরবরাহ করে। কিন্তু অনেক সময় এমন হয় একটি পণ্য পৌঁছাতে দেরি হলে ডিসিরা বাকি পণ্যগুলো আটকে রাখেন, সবগুলো পণ্য একত্রে দেবেন বলে৷ কিন্তু যখন ফিক্সড দোকান করে দেবো তখন যে মাল যখনই দোকানে চলে যাবে তখনই সেই মাল বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ডিআরইউর সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।

মাঝে মাঝে টিসিবির পণ্য সরবরাহে সমস্যা হচ্ছে, এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, জরুরিভিত্তিতে পণ্য সরবরাহ ও সেবা নিশ্চিত করতে টিসিবি শুরু হয়েছিল। পরে এটাকে একটা কাঠামোতে নিয়ে আসতে আমরা কাজ করছি। আমাদের নিজস্ব কোনো গুদাম ছিল না। যে কোনো পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে সেটার বাফার স্টক থাকা দরকার৷

তিনি বলেন, বাফার স্টকের জন্য আমাদের গুদাম দরকার। চট্টগ্রামে আমরা ৪০ হাজার স্কয়ার ফুটের একটি নতুন গুদাম করেছি। বিভিন্ন বিভাগীয় শহরে গুদাম করছি। চেষ্টা করবো দ্রুত যেন বাফার স্টক তৈরি করতে পারি। এছাড়া টিসিবিতে আমাদের চার-পাঁচটি পণ্য দেওয়া হয়, অনেক সময় একসঙ্গে সব পণ্য না পেলে ডিসিরা পণ্য দেন না। এজন্য আমরা নির্দিষ্ট দোকান তৈরি করে দেবো, যাতে যখন যে মাল আসবে তখন সেটা বিক্রি শুরু করতে পারবে।

তিন কারণে মাঝে মাঝে টিসিবির পণ্য সরবরাহে সমস্যা হচ্ছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের তিনটা কারণ এক হলো, বাফার স্টক না থাকায় আমাদের পণ্য কিনেই বিক্রি করতে হচ্ছে। বিভাগীয় পর্যায়েও আমাদের বাফার স্টক নেই। দ্বিতীয় আমাদের সংরক্ষণের জন্য স্টোরেজ নেই এবং ডিলারদেরও ১৫ দিন বা একমাস পণ্য রাখার মতো নিজস্ব কোনো ব্যবস্থা নেই। এই তিন কারণে টিসিবির পণ্য সরবরাহে ৭ বা ১০ দিন আগে-পিছ হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, যেখানে যে জিনিস ভালো পাওয়া যায় আমরা সেটা সংগ্রহ করে টিসিবির মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং নির্দিষ্ট আয়ের মানুষের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করবো। টিসিবির পণ্য হতদরিদ্র মানুষের জন্য নয়। কারণ ৬০০ থেকে এক হাজার টাকা পণ্য ক্রয় করার ক্ষমতা তাদের নেই। এজন্য এমন মানুষদের সম্পৃক্ত করবো যাতে নিম্ন, মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষ তাদের একটু সুযোগ সুবিধা দিতে পারি।

তিনি বলেন, আমরা আরেকটি বিষয়ে নজর দিচ্ছি সেটা হলো পণ্য বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি বাড়ানো। এত কিছুর মধ্যেও গত তিন মাসে, প্রতি মাসে আমরা রপ্তানি বাড়িয়েছি। এখন আমরা আমদানিতেও বহুমুখীকরণ করতে চাচ্ছি। যাতে একটি স্থান বা দেশের ওপর নির্ভর না থাকতে হয়। আমরা অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের পর স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে (এলডিসি) উত্তরণ ঘটবে। এজন্য আমরা তিন বছর বিভিন্ন সুযোগ সুবিধা পাবো। ফলে আগামী পাঁচ বছর আমাদের জন্য আরেক চ্যালেঞ্জিং। একই সঙ্গে আমরা যে সুবিধাগুলো পেতাম সেটা এলডিসি হলে পাবো না। সেজন্য এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।

স্থায়ী দোকান থেকে বিক্রি হবে টিসিবির পণ্য : বাণিজ্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, এ পর্যন্ত ছয়টি দেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ করতে আগ্রহী। এ পর্যন্ত অনেকগুলো দেশের সঙ্গে এফটিএ করার জন্য আলোচনা করেছি।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বড় কাজ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, এর সঙ্গে আমদানি-রপ্তানি, দ্বিপাক্ষিক পলিসি নিয়ে কাজ করছি। ট্যারিফ পলিসি নিয়ে কাজ চলছে, আমদানি-রপ্তানি নীতিমালা চূড়ান্ত হয়েছে। অফিসিয়ালি লঞ্চ করবো। আমরা বহুমুখী কাজ করছি। সেজন্য আপনাদের সহযোগিতা চাই।

এলডিসি উত্তরণের পরে আমাদের দেশের শিল্পগুলো রক্ষায় কি উদ্যোগ নেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে গবেষণার জন্য প্রতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। আমরা শুধু কি কি পরিবর্তন আসবে সেটা করে দেবো। বাকি কাজগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের করতে হবে।

তিনি বলেন, আমাদের লোকাল শিল্প ও কর্মসংস্থার কথা মাথায় রেখেই আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টসহ যা করি সেটা আমাদের একটি নীতিমালা আছে সে অনুযায়ী করবো, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে করবো। ফলে এলডিসি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। বুঝে শুনে এফটিএ করা হবে। এমনভাবে এফটিএ করা হবে না যাতে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়।

এলিডিসি হওয়ার পর ভর্তুকি বা সুবিধা কীভাবে দেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ডব্লিউটিও’র আইন অনুযায়ী বাংলাদেশ ভর্তুকি দেবে না। বাংলাদেশ নিজেদের কৌশল মেনেই ভর্তুকি দেবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে দেশের লোকাল ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। ডব্লিউটিও কিছু বললেই মেনে নিতে হবে এমন নয়। ভারত তাদের কৃষি ভর্তুকি তুলে নেয়নি।

গরুর মাংস আমদানি নিয়ে এক প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্à