All posts by jitu

ড. মোহাম্মদ ইউনূসকে দেশের জন্য কোনো কাজে পাওয়া যায় না : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ড.মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি ড. মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই যে, তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক। তার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা দুটি রেখেই বলতে চাই, দেশে যখন বন্যা হয় তখন তাকে দেখা যায় না। দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করা হয় তখন কোনো বক্তব্য শোনা যায় না। দেশে যখন কোনো দুর্যোগ হয় তখন তিনি বিদেশে ব্যস্ত থাকেন পুরস্কার নেওয়ার জন্য। আপনারা জানেন তিনি কিছুদিন আগে আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত-সাজাপ্রাপ্ত হয়েছেন৷ এর মধ্যে দেখলাম তিনি বাকু সম্মেলনে যেয়ে পুরস্কার গ্রহণ করেছেন৷ পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্ট ফার্ম যোগাযোগ করে এখান থেকে পুরস্কার আনে৷ আমার প্রশ্ন হচ্ছে, যাকে দেশের কোনো কাজে কোনো সময় পাওয়া যায় না৷ তাকে যদি কেউ পুরস্কার দিয়ে বেড়ায় সেটি অত্যন্ত হাস্যকর৷

বিএনপি নেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির দু’একজন ঘনঘন প্রেস কনফারেন্স করছে। তারা নির্বাচনের আগে সরকারের সঙ্গে লাইন দিয়েছিল৷ বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দেবো৷

শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারী দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিচারে মিলে নাই, চাওয়া পাওয়ার সঙ্গে প্রাপ্তি কি হতে পারে তা নিয়ে শঙ্কায় পরে আবার… করেছিল৷ এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দেবো। সুতরাং আমরা চিনি জানি কতজন লাইন দিয়েছিল সে তালিকাও আমাদের কাছে আছে।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন সুন্দর সুন্দর কথা বলে, তারা আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করে। আসলে এরা সবাই রাজনীতির কাক৷ ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কাকদের সন্নিবেশ ঘটিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। রাজনীতির কাকরা যেখানেই ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানেই ছুটে যেতে চায়। এই রাজনীতির কাকরা ক্ষমতার উচ্ছিষ্ট ঠিক মতো পাই নাই বলেই তো লাইন দেওয়ার পরেও তারা ভিন্ন লাইনে কথা বলা শুরু করেছে। আমরা সবাইকে চিনি-জানি, সবার গোমর আমাদের কাছে জমা আছে।

মন্ত্রী বলেন, এই ধরনের আরও কিছু ব্যক্তি বিশেষ আছে যারা দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যোগাযোগ করে দেশকে খারাপ ভাবে বিদেশীদের সামনে উপস্থাপন করেন। বিএনপি এবং জামায়াত মিলে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেছিল৷ কিন্তু সেই অপচেষ্টা ভেসতে গেছে। দেশে অত্যন্ত সুন্দর,অবাধ,নিরপেক্ষ, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই কারণে পৃথিবীর ৮০টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

বঙ্গবন্ধু সম্পর্কে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সমস্ত প্রেরণার উৎস৷ আজকে জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সমস্ত প্রেরণার উৎসও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ বঙ্গবন্ধুর বিরুদ্ধাচারিরা,দেশের বিরুদ্ধাচারিরা যেমন রাজনীতিতে পরাস্থ হয়ে ষড়যন্ত্র করেছিল তেমনি আজকেও জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের বিরুদ্ধেচারিরা, জননেত্রী শেখ হাসিনার প্রতিপক্ষ রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়েছে৷ সেই কারণে তারা নানা ষড়যন্ত্র করছে৷ ষড়যন্ত্রকারীরা থেমে নেই৷ আমি মুক্তিযুদ্ধের সব স্বপক্ষের শক্তিকে আহ্বান জানাবো এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ (২২ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট শুরু হয়েছে। রাজধানী বিভিন্ন বোর্ডিং পয়েন্ট বা কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন।

শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বাস কোম্পানিগুলোর অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘বাসবিডি ডটকম ডট বিডি’ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট আজ (শুক্রবার) থেকে অনলাইনে মাধ্যমে প্রদান করা হবে।

ই-টিকিট কেনা যাত্রীদেরকে জানানো হয়েছে, রাস্তায় সৃষ্ট জ্যামের কারণে ও গাড়ির যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য প্রাকৃতিক কারণে যাত্রার সময় পরিবর্তন হতে পারে। বিষয়টি জেনে টিকিট ক্রয় করতে। আমাদের অব্যাহত প্রচেষ্টা সঠিক সময়ে যাত্রীদের যাত্রা নিশ্চিত করা।

ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন করা পাগলামি। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার’এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার-এর উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদ সমাজ, কেন্দ্রীক মক্তবের শিক্ষার্থীদে মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কাদিয়ারভাঙ্গা আরফানুননেছা ঈদগাহ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মুসুল্লিদের মাঝে মেসওয়াক ও মুরুব্বীদেরকে রুমাল উপহার প্রদান করা হয়।

আলোচনা সভায় পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মো. শাহিন আলম দিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল্লামা সাইফুল ইসলাম জিহাদী, ফেরদৌস রহমান, মাওলানা কাজী বশির উল্লাহ, মাওলানা শাহআলম মাসুদ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, অ্যাডভোকেট নুরুন্নবী ও রাজু প্রধান ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার এএসআই শেখ সাইফুল ইসলাম, এএসআই মো. উজ্বল হোসেন, এ এসআই বিল্লাল হোসেন, রুহুল আমিন প্রধান, পাঠাগার’এর সভাপতি মোয়াজ্জেম প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

সুইডেনকে বড় ব্যবধানে হারালো পর্তুগাল

ডেস্ক রিপোর্ট:

রোনালদো বিহীন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সুইডেনকে ৫-২ গোলে হারিয়েছে পর্তুগাল। গোল করেছেন রাফায়েল লিয়াও, ম্যাথিয়াস নুনেস, ব্রুনো ফের্নান্দেস, ব্রুমা ও গঞ্চালো রামোস।

সুইডেনের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। দলে ছিলেন না কানসেলো, জোয়াও ফেলিক্স, দিয়োগো দালোত, ভিতিনিয়ার মতো তারকারাও। তবে তাদের অভাব বুঝতে দেননি রামোস-লিয়াও-ফের্নান্দেসরা।

ফোনসো হেনরিকস স্টেডিয়ামে ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় পর্তুগিজরা। যার ৮টিই ছিল গোলমুখে। আক্রমণে পিছিয়ে ছিল না সুইডিশরাও। প্রতিপক্ষের মাঠে ১৩টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। তবে প্রথমার্ধে কোনো পাত্তাই পায়নি সফরকারীরা। পিছিয়ে ছিল ৩-০ ব্যবধানে।

২৩তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন লিয়াও। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে শট নিয়েছিলেন বের্নার্দো সিলভা। তবে দুর্ভাগ্যবশত সেটি জালে না জড়িয়ে বারে লেগে ফিরে আসে। পেয়ে যান লিয়াও। জোরালো শটে কাঁপান সুইডেনের জাল। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নুনেস। সিলভার পাস দখলে নিয়ে সুইডেনের চার ডিফেন্ডারের বাধা অতিক্রম করে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির ঠিক আগে ব্যবধান ৩-০ করেন ফের্নান্দেস। সতীর্থের ক্রস দখলে নিয়ে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে পড়েন নেলসন সেমেদো। এরপর আলতো পাস দেন অরক্ষিত থাকা ফের্নান্দেসকে। বাকি কাজটা অনায়াসে সেরে নেন তিনি।

৫৭তম মিনিটে ব্যবধান ৪-০ করেন ব্রুমা। প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে উঠে ফের্নান্দেস পাস দেন ব্রুমাকে। অনেকটা ফাঁকা পোস্ট পেয়ে অনায়াসে বল জালে জড়ান এ স্ট্রাইকার। পরের মিনিটে ব্যবধান কমায় সুইডেন। দলকে প্রথম সাফল্য এনে দেন ভিক্টর গিওকেরেস। পর্তুগালের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে ঢুকে মিল হোম পাস দেন ভিক্টরকে। গোলমুখে বল পেয়ে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান তিনি।

দুই মিনিট না যেতে অবশ্য ফের ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগিজরা। আকস্মিক আক্রমণে সতীর্থের লম্বা পাস প্রতিপক্ষের ডি-বক্সে অনেকটা ফাঁকায় পেয়ে যান সেমেদো। সেটা তিনি বাড়িয়ে দেন এগিয়ে আসা রামোসের উদ্দেশে। সুইডেনের ডিফেন্ডাররা তার পিছু নিলেও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ওয়ান অন ওয়ান পজিশনে বল জালে জড়ান রামোস। ম্যাচের শেষ মিনিট গিয়ে বদলি নামা গুসতাফ নিলসন দারুণ এক হেডে ব্যবধান কমান। ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

কুবিতে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও ইফতার মাহফিল

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন এর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের ফুল ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিয়ে বরণ করা হয়।

বৃহস্পতিবার (২১শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লা’র সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক মো.আলম, অতিরিক্ত জেলা জজ কুমিল্লা মো.জাহাঙ্গীর, বাংলা বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান ও প্রফেসর ডা. আজিজুর রহমান। এছাড়াও সংগঠনের সদস্যরা এবং এতিম শিশুরাও উপস্থিত ছিল।

প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার মাধ্যমে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করি। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য কি সেটা আমাদের এখন নির্ধারণ করতে হবে। সেজন্য এই সময়টাকে আমাদের নিজেদের, পরিবারের কথা চিন্তা করতে হবে। আমরা যদি বড় কোন কিছু দিয়ে শুরু করতে যাই তাহলে হোঁচট খাওয়ার সম্ভবনা থাকে তাই ছোট জিনিস দিয়ে শুরু করা উচিত। তাহলেই সফলতা আসবে। আর আমরা যারা আছি সবাই এটাকে পরিবার মনে করি। আমরা যেন কোনো বিবাদে না জড়ায়। মনে রাখবো একতাই শক্তি। আমরা সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করবো।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অনেক দিন ধরে একসাথে কাজ করছে। করোনা ভাইরাসের পর ২টা ব্যাচকে একসাথে নবীন বরণ করা হয়েছে। আমি আশা করবো সবাই যেন একসাথে সুন্দর ভাবে চলাফেরা করে এবং পড়াশুনা করে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাল ভাল কাজের সাথে যেন জড়িত থাকে এই প্রত্যাশা থাকবে তোমাদের কাছ থেকে। জীবনের প্রতিটা মুহূর্তে তোমরা পজিটিভ থাকবে। পজিটিভ থাকলেই জীবনের সার্থকতা আসবে। পরিশ্রম করে যেতে হবে নিজেকে প্রমাণের জন্য।

অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, আমার একটা প্রত্যাশায় থাকবে আপনাদের কাছে আপনারা কখনো কিশোরগঞ্জের সুনাম ক্ষুণ্ন করবেন না। সবসময় কিশোরগঞ্জের সুনাম ধরে রাখবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রবি চন্দ্র দাস বলেন, আমরা জানি আমাদের সংগঠনের স্লোগান ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলা, সেই প্রতি সূত্রে আমরা এলাকার প্রত্যেকজন শিক্ষার্থী ক্যাম্পাসে বিচরণ করে থাকি। আজকে তোমরা যারা নবীন হয়ে এসেছো তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এলাকার প্রতিটি মানুষের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলবে। প্রতিবছরের ন্যায় আমরা মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকি, এ বছরেও সবার সহযোগিতায় আমরা সফলভাবে আয়োজন করতে পেরেছি।

১৯ বিভাগের বিশেষজ্ঞ কুবি উপাচার্য-কোষাধ্যক্ষ, টাকা ফেরত দিতে চিঠি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা প্রস্তাবনা ও ২০২২-২৩ অর্থবছরের গবেষণা রিপোর্ট মূল্যায়ন কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের শিক্ষকদের গবেষণা প্রস্তাবনা ও মূল্যায়ন কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তাঁরা। তবে তাঁরা সকল বিভাগের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকতে পারেন না বলে অভিযোগ তুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি প্রতিটি বিভাগের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে অনুষদভিত্তিক যে সম্মানী (টাকা) গ্রহণ করেছেন তা ফেরত দিতে প্রশাসন বরাবর চিঠি দিয়েছে শিক্ষক সমিতি।

বুধবার (২১ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যবস্থাপনা শিক্ষা বিষয়ের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ের অধ্যাপক। তবে প্রত্যেক অনুষদ থেকেই ১৯টি বিভাগের মূল্যায়নেই দুইজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রত্যেক অনুষদ থেকেই সম্মানী গ্রহণ করেছেন। এতে গবেষণা প্রস্তাবনাগুলোও যথোপযুক্ত মূল্যায়ন হয়নি এবং অর্থেরও অপচয় হয়েছে। অতীতে গবেষণা প্রস্তাবনাসমূহ ডিনের সভাপতিত্বে এবং বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে বিষয়ভিত্তিক বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যগণের মাধ্যমে যথাযথভাবে মূল্যায়ন করা হতো, যাতে গবেষকগণ প্রয়োজনীয় দিকনির্দেশনা পান। এতে গবেষণা খাতের অর্থেরও যথোপযুক্ত ব্যবহার হতো।

তারা আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরে ১৫৫ জন শিক্ষককে গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ১৫২টি প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যবস্থাপনা শিক্ষার অধ্যাপক হয়ে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল, আইন অনুষদসমূহের গবেষণা প্রস্তাবনা ও রিপোর্টসমূহ মূল্যায়ন করে সম্মানী গ্রহণ করেছেন। তেমনিভাবে কোষাধ্যক্ষ অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক হয়ে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদসমূহের গবেষণা প্রস্তাবনা ও রিপোর্টসমূহ মূল্যায়ন করে প্রত্যেক অনুষদ থেকেই সম্মানী গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাগারে অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, উভয় ক্ষেত্রেই বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্য না হয়েও শুধুমাত্র সম্মানী গ্রহণের জন্য উপাচার্য এবং কোষাধ্যক্ষ গবেষণা মূল্যায়নে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিজেরাই বিশেষজ্ঞ সদস্য হিসেবে অর্থ গ্রহণের মাধ্যমে গবেষণা প্রস্তাবনা মূল্যায়নটি প্রশ্নবিদ্ধ করেছেন এবং এই খাতের অর্থেরও অপচয় করেছেন। এমতাবস্থায় শিক্ষক সমিতি মনে করে উপাচার্য ও কোষাধ্যক্ষ নিজস্ব ক্ষেত্রের বাইরে যেসব বিভাগ ও অনুষদ থেকে বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত থেকে সম্মানী গ্রহণ করেছেন সেসব বাড়তি অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত প্রদান করা উচিত।

এ বিষয়ে কথা বলতে চাইলে একাধিকবার কল দিয়েও উপাচার্য ও কোষাধ্যক্ষ কে পাওয়া যায়নি।

কুজেআস সেক্রেটারির সাথে কুবি আইনজীবী সমিতির শুভেচ্ছা বিনিময় ও ইফতার অনুষ্ঠিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়ার সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা ইয়াং লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এএমএম মঈন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি (CoULA) এর যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি(বাইউস্ট), কুমিল্লা এর আইন বিভাগের প্রভাষক অ্যাডভোকেট মোঃ শামিম আহমেদ, অ্যাডভোকেট
শাকিলা জামান, অ্যাডভোকেট উম্মে ফাতিমা তুজ জোহরা, অ্যাডভোকেট ফাহমিদা বিনতে মাতিন, অ্যাডভোকেট সামিয়া হক রিভা, অ্যাডভোকেট মোঃ তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মুতাসিরুল ইসলাম ইমন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ রিয়াজ উদ্দিন বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনারা সবাই আপনাদের পেশাগত জীবনে আইন পেশার মতন গুরু দায়িত্বটি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।’

৪দিন পর কুমিল্লায় পুরোপুরি স্বাভাবিক ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার ভোরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজে নিয়োজিত একটি উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশন এলাকার লুপলাইনে লাইনচ্যুত হয়। পরে বুধবার ভোর রাতে আরেকটি উদ্ধারকারী ট্রেন এসে ওই ইঞ্জিনটি উদ্ধার করে।

গত রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর ও গুণবতী স্টেশনের মধ্যবর্তী নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের তেজের বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় ঘটে। জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে ৯টি লাইন থেকে ছিটকে পড়ে যায়।

এ সময় ট্রেনের বগি ছিটকে গিয়ে রেলপথ সংলগ্ন ২টি বসত ঘরে পড়ে ঘর গুলো তছনছ হয়ে যায়। ওই রেলপথের তেজের বাজার এলাকার আপলাইনের ২০৮নং ব্রিজের কাঠের স্লিপার ভেঙে গিয়ে ইঞ্জিন থেকে বগিগুলো আলাদা হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী শিপন ও প্রত্যক্ষদর্শীদের।

নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন জানান, উদ্ধারকারী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনটি বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়েছে। এছাড়া, লাইন মেরামত হওয়ায় আপ এবং ডাউন লাইনে ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে।