All posts by jitu

ঈদে কিছুদিন সেতুগুলোতে টোল বন্ধ রাখার পরামর্শ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল ফিতরের সময়ে যানজট ও যাত্রীদের ভোগান্তি নিরসনে কিছুদিন সেতুগুলোতে টোল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ঈদযাত্রায় সেতুগুলোতে গাড়ি থামিয়ে টোল আদায়ের কারণে ভয়াবহ যানজট দেখা যায়। ঈদকে কেন্দ্র করে কিছুদিন এই টোল বন্ধ রাখলে যাত্রীদের ভোগান্তি কমে আসবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা’য় তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, এবার ঈদে আশা করছি যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। তবে, ভাড়া তৃতীয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে হবে। তারা সড়কের চাঁদাবাজিতে মিডিয়া (বন্দোবস্তকারী) হিসেবে কাজ করে। তাদের আয় পরিবহন মালিকদের থেকেও বেশি। তারা গাড়িগুলো থেকে যে পরিমাণ টাকা নেয়, তা একটি গাড়ির ভাড়ার চেয়ে কোনো অংশে কম নয়।

তিনি বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারলে জিনিসপত্রের দাম কমে যাবে। চাঁদাবাজি বন্ধ করতে পারছি না। নির্দেশনা জারি করলেও শতভাগ নির্দেশনা বাস্তবায়ন করতে পারিনি। এটা সেতুমন্ত্রীকে দেখার অনুরোধ করছি।

ট্রাকের ভাড়া নির্ধারণ প্রসঙ্গে শাজাহান খান বলেন, ট্রাক ভাড়া নির্ধারণ কেন করা যাবে না? যাত্রীদের ভাড়া নির্ধারণ করতে পারলে সেটিও সম্ভব। আমি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু পারিনি। মন্ত্রীকে অনুরোধ করব, যেন এ বিষয়টি দেখেন। তাহলে জিনিসপত্রের দাম কমে আসবে। আমরা প্রতি ঈদেই দেখি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, কিন্তু লাখ লাখ মোটরসাইকেল ঈদে ঢাকার বাইরে যায়। সড়ক বন্ধ করে দিলে তারা ফেরিতে যাবে। তাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না।

গার্মেন্টস মালিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা দেখি প্রতি ঈদেই বেতন-বোনাসের জন্য গার্মেন্টস কর্মীরা আন্দোলন করে। গার্মেন্টসগুলোকে অনুরোধ করব, সবাই যেন শ্রমিকদের পাওনাটা দিয়ে দেয়।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিআরটিএ কর্তৃপক্ষ, পুলিশের আইজিপিসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

কুবিতে অনুষ্ঠিত হলো কোরআন তিলাওয়াত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোরআন তিলাওয়াত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি’ এর উদ্যোগের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভাগের শিক্ষার্থী ও প্রতিযোগীদের নিয়ে ইফতারের আয়োজন করে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন সৌরভ, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, ‘আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি’র ভিপি মোতাসিম বিল্লাহ পাটোয়ারি সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহজামাল ও রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এমদাদ হোসেন।

এমন ভিন্নধর্মী আয়োজনের বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, কুবিতে কিছু ভিন্নধারার কাজ করার চেষ্টা থেকে আমাদের এই উদ্যোগ। আমরা চালু করে দিয়েছি। আশাকরি ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।

সংগঠনটির ভিপি মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, পবিত্র রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। সেই চিন্তা থেকেই কেরাত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করি। বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দর একটি আয়োজন সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। এই ধারা অব্যাহত থাকুক।

আয়োজন নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন সৌরভ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন থেকে পবিত্র মাহে রমজানেও ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন থেকেই বিভিন্ন বিভাগ ইফতারের আয়োজন করে থাকে। সেই উপলক্ষ্যে এবারের আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নবনির্বাচিত কমিটি সিদ্ধান্ত নেই এই ইফতার মাহফিল মৌলিক ভাবে আরও উন্নয়নের করবে। সেই জায়গা থেকে আজকের এই কিরাত, ইসলামি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন। যা আমাদের এই ইফতার মাহফিলের আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত করেছে।’

এসময় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তিতাসে সিগারেট বাকী না দেওয়ায় দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা

 

তিতাস সংবাদদাতা:
কুমিল্লার তিতাস উপজেলায় সিগারেট বাকী না দেওয়ায় মানিক মিয়া (৩৫) নামে এক দোকানদারকে  ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২ টায় উপজেলার কানাইনগর গ্রামে।

নিহত দোকানদার মানিক মিয়া  কানাইনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিবেশী নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন মানিক মিয়ার দোকানে গিয়ে বাকীতে সিগারেট চায়, এসময় দোকানী মানিক সিগারেট নাই বলে জানালে বাহাউদ্দীন কথা কাটাকাটি করে দোকানে প্রবেশ করে দোকানীকে মারধর করতে গিয়ে বাহাউদ্দীন নিজেই নাকে আঘাত পায় এবং রক্ত ঝরে।

পরে রক্তাক্ত অবস্থায় বাহাউদ্দিন বাড়ি গেলে তার বড় ভাই জালালসহ ৩/৪ জন মিলে ধারালো ছুরি নিয়ে দোকানী মানিক মিয়ার দোকানর ভিতর ডুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে, এসময় দোকানি মানিক মিয়া খুনিদের কাছে হাত জোর করে মাফ চাইলেও ঘাতক খুনিরা তাকে মাফ করে নাই। পরে মানিক মিয়ার ডাকচিৎকার শুনে স্বজনরা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় মানিক মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নিহত মানিকের চাচী রাজমোহন বলেন, দুপুরে বাহাউদ্দীন মানিকের দোকানে এসে বাকীতে সিগারেট চায়, তখন মানিক বলেছে সিগারেট নাই, এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে দোকানে ডুকে মানিককে মারধর করে পরে বাড়ি থেকে তার ভাই জালালাহ ২/৩ জনকে নিয়ে এসে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। আমরা খুনিদের বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে দেখা যায় ঘর তালা দিয়ে সবাই পালিয়ে গেছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং অভিযুক্তদের আটক করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

অবশেষে ১৪ মাস জেল খাটার পর জামিনে মুক্ত আলভেজ

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১৪ মাস জেল খাটার পর ধর্ষণ মামলায় দণ্ডিত ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে জামিন দিয়েছেন আদালত।

বার্সেলোনার একটি আদালত প্রায় ১২ কোটি টাকা জরিমানা দেওয়ার শর্ত সাপেক্ষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। সেই সঙ্গে আদালতের নির্দেশে আলভেজকে তার ব্রাজিলিয়ান এবং স্প্যানিশ পাসপোর্টও হস্তান্তর করতে হবে। আলভেজকে দেশ ত্যাগ না করার নির্দেশও দিয়েছেন আদালত।
এছাড়াও বাদীর ১০০০ মিটারের মধ্যে আসতে পারবেন না বা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারবেন না আলভেজ। তাকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।

শুনানির সময় আলভেজের আইনজীবী ইনেস গার্দিওলা আদালতকে বলেন, “জামিনে থাকলে আলভেজ স্পেনের বাইরে যাবেন না। মামলার কোনও আলামত-প্রমাণও ধ্বংস করার চেষ্টা করবেন না।”

এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে আলভেজ বলেন, “আমি ন্যায়বিচারে বিশ্বাসী। আমি কোথাও পালিয়ে যাব না। শেষ পর্যন্ত আদালতের হাতেই থাকব।”

৪০ বছর বয়সী আলভেজ গত মাসে ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জন্য দণ্ডিত হন। রায় ঘোষণার পর আলভেজ সাজা মওকুফের জন্য এবং প্রসিকিউশন সাজার মেয়াদ বৃদ্ধির জন্য আপিল করেছে। আপিল শুনানির পর চূড়ান্ত রায় পর্যন্ত জামিনে থাকবেন আলভেজ।

প্রসঙ্গত, আলভেজের বিরুদ্ধে অভিযোগটি ছিল ২০২২ সালের ডিসেম্বরে। স্পেনের একটি নৈশ ক্লাবে ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন ব্রাজিলিয়ান তারকা। পরে গত বছরের জানুয়ারিতে তাকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় তদন্ত। ওই নারীকে চেনেন না বলে দাবি করেছিলেন আলভেজ।

দেবিদ্বারে ভানী ইউনিয়নের আ’লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  দেবিদ্বারে আ’লীগের মধ্যে আধিপত্য বিস্তার, দখল বাণিজ্য নিয়ে সংঘর্ষ চলছেই। এতদিন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে যারা কাজ করেছিল, তারা মারধরের শিকার হয়েছিল। এখন এমপি আজাদ গ্রুপের লোকজন নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া বাস স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যার পর বরাট নামক স্থানে ভানী ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা জুনায়েদ আহমেদ ও তার গাড়ির চালকের উপর হামলা করে ভানী ইউনিয়নের কৃষকলীগ নেতা আলাউদ্দিনের গ্রুপ। এ সময় দুইজন রক্তাক্ত আহত হয়।  এ সময় গাড়ি ভাংচুর করা হয়। মারাত্মক আহত দুই জনকে রাত ৯টার দিকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, পরে চিকিৎসক তাদের আশংকাজনক অবস্থা দেখে কুমেকে প্রেরণ করেন। এই ঘটনায় আলাউদ্দিনসহ দুইজনকে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে অংশগ্রহণকারি দুই গ্রুপই আ’লীগের। তারা দুই গ্রুপই বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের  অনুসারি । স্থানীয় জমি-খালবিলে ড্রেজার ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের সংঘর্ষ হয়।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

আফগানিস্তানের কান্দাহারে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে আঞ্চলিক হাসপাতালের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন।

তালেবান সরকার নিহতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তালেবান জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যাংকে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই সময় দেশটির সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন।

বিবিসি মনে করছে, এটি এ বছর আফগানিস্তানে সবচেয়ে বড় হামলা বলে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহত ও আহতদের ৫০ জনকে ওই অঞ্চলের সবচেয়ে বড় মিরওয়াইস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্র হবে: গণপূর্তমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয় করেন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

কক্সবাজার যেন সত্যিকার অর্থে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠে সেজন্য গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কক্সবাজারের পরিকল্পিত উন্নয়নের জন্য ‘মহাপরিকল্পনা তৈরির’ ওপর জোর দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এখানে বিচ ডেভেলপমেন্ট করা দরকার। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো পাওয়া গেছে সেগুলো পর্যালোচনা করে যেগুলো জরুরি ভিত্তিতে করা দরকার সেই কাজগুলো আমরা করব।’

মন্ত্রী বলেন, ‘সরকারের সবগুলো সংস্থার মিলিত প্রচেষ্টায় আমরা কক্সবাজারকে একটা উন্নত সমৃদ্ধ অঞ্চল হিসেবে, পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব। এক্ষেত্রে প্রত্যেকটা সংস্থার সমন্বয় যাতে থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাই। যাতে কোনো সংস্থার কারণে অন্য কোনো সংস্থার কাজ বাধাগ্রস্ত না হয়।’

এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো. নুরুল আবছার পর্যটন নগরী কক্সবাজারকে সাজাতে নানা পরিকল্পনা নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে সৈকত উন্নয়ন, ক্যাবল কার, ক্রুজ লাইন, সি প্লেন, থিম পার্ক, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও আন্ডারওয়াটার ওয়ার্ল্ডসহ ৩০টির মতো প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার পরিণত হবে স্মার্ট সিটিতে।

মন্ত্রী দু’দিনের সফরে আগামীকাল শুক্রবার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পরিদর্শনে যাবেন।

তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে না

ডেস্ক রিপোর্ট:

নতুন শিক্ষাক্রমের আলোকে এখন থেকে প্রথম-তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করা হবে। প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে না। এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন এই শিক্ষাক্রম শুরু হয়। আর গত জানুয়ারি শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে ওই তিন শ্রেণি ছাড়াও নতুন করে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে চালু হয়েছে এই শিক্ষাক্রম।

পর্যায়ক্রমে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে (উচ্চমাধ্যমিক) বাস্তবায়িত হবে নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে তিনটি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো। যেহেতু এ বছর প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু হয়েছে, তাই সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল তৃতীয় পর্যন্ত আগের মতো প্রথম ও দ্বিতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা হবে কি না।

উত্তরে সচিব বলেন, পরীক্ষা নেয় বিষয়টি তেমন নয়। মূল্যায়ন পদ্ধতিটা ভিন্ন। এটা হলো ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন মানে একটা শিক্ষার্থীর সামগ্রীক আচরণ অবজার্ভ করে, এটি মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন। কিন্তু তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা লিখিত পরীক্ষা, বইয়ের বোঝা থেকে আমরা তাদেরকে মুক্ত করেছি।

তিনি বলেন, মূল কথা হলো তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক-এটি আর থাকবে না। মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হবে, যেহেতু ধারাবাহিক মূল্যায়ন। মূল্যায়ন হবে, কিন্তু আগের মতো গতানুগতিক না। ধারাবাহিক মূল্যায়ন থাকবে।

সচিব বলেন, এ মূল্যায়ণ একটা অ্যাপসের মাধ্যমে করা হবে। অ্যাপসটি এরই মধ্যে তৈরি হয়েছে। এটা আমরা সহসায় পেয়ে যাবো। মূল কথা হলো তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এটি আর থাকবে না। শিক্ষারা যাতে দ্রুত মূল্যায়ন করতে পারে এ জন্য এনসিটিবি অ্যাপস করছে।

এ বছরের জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

ডেস্ক রিপোর্ট:

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন। সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামী শরিয়াহ্‌ মতে, গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ (এক শ পনের) টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৩৯৬ টাকা, কিশমিশ দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা, খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৯৮০ টাকা ও পনির দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা ফিতরা প্রদান করতে হবে।

নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়। ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করেন।

গত বছর নির্ধারিত ফিতরার হার ছিল উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ১১৫ টাকা, যবের ক্ষেত্রে ৩৯৬ টাকা, কিশমিশের ক্ষেত্রে এক হাজার ৬৫০ টাকা, খেজুরের ক্ষেত্রে এক হাজার ৯৮০ টাকা ও পনিরের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা। অর্থাৎ গত বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

লক্কড়-ঝক্কড় গাড়িগুলো বাংলাদেশে উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় চলাচল করা লক্কড়-ঝক্কড় গাড়িগুলো বাংলাদেশে উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, যখন বিদেশিরা বাংলাদেশে আসে এবং আমাদের লক্কর-ঝক্কর গাড়ি দেখে, তখন আমাদের খুব লজ্জা হয়। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। পরিবহন মালিকদের এদিকে নজর দিতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা’য় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে, ঢাকার বাইরে থেকে ফিটনেস বিহীন গাড়ি ঢাকায় ঢোকে। আমি তো বলব বাইরে থেকে সিটিতে লক্কড়-ঝক্কড় গাড়ি কম আসে। বরং সিটিতেই অনেক লক্কড়-ঝক্কড় গাড়ির কারখানা আছে। আমি সেগুলো নিজের চোখে গিয়ে দেখেছি। ঈদের আগে সেগুলোতে রং লাগাতে দেখেছি, যে