All posts by jitu

অরুণাচল ভারতের রাজ্য, চীনের নয় : যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

অরুণাচল নিয়ে গত কয়েক দশক ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই এ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অরুণাচলকে ভারতীয় রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার।

এ দিন ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সেখানে সীমান্ত পেরিয়ে অন্য কোনো রাষ্ট্রের সামরিক বা বেসামরিক অনুপ্রবেশ, স্থাপানা নির্মাণ ও দখলদারিত্বের মাধ্যমে অরুণাচলকে নিজেদের এলাকা বলে প্রচারের এক তরফা চেষ্টারও তীব্র বিরোধিতাও করছে যুক্তরাষ্ট্র।’

হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমাংশের এক পাশে চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বত, অন্যপাশে অরুণাচল রাজ্য। তিব্বত-অরুণাচল সীমান্তের দৈর্ঘ্য ৩ হাজার কিলোমিটার।

গত শতকের ষাটের দশক অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। এ ইস্যুতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের দেশের মধ্যে প্রথম যুদ্ধটি হয়েছে ১৯৬২ সালে, সর্বশেষ যুদ্ধ হয়েছে ২০২০ সালে। সর্বশেষ যুদ্ধে ২০ জন ভারতীয় ও ৪ জন চীনা সেনা নিহত হয়েছিলেন।

তারপর আর যুদ্ধে না জড়ালেও অরুণাচল-তিব্বত সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে দুই দেশই।

চলতি সপ্তাহের শুরুর দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এবং দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শ্যাং জিয়াওগ্যাং এক সাক্ষাৎকারে অরুণাচলকে তিব্বতের অংশ বলে দাবি করে বলেছিলেন, ‘ওই অঞ্চলটি তিব্বতের। ভারত অবৈধভাবে সেটি দখল করে নাম দিয়ে অরুণাচল প্রদেশ। বেইজিং ভারতের এই পদক্ষেপের তীব্র বিরোধী এবং ওই অঞ্চলকে কখনও ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দিতে দৃঢ় প্রতিজ্ঞ।’

শ্যাং জিয়াওগ্যাংয়ের এই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই এ ইস্যুতে ভারতকে সমর্থন করে বক্তব্য দিলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : রয়টার্স, এনডিটিভি

কুবিতে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দিদার এর সঞ্চালনায় এবং সভাপতি মেহেদী হাসান তানিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আবু বকর সিদ্দিক(সোহেল) এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো: আবু বকর ছিদ্দিক (মাসুম)। এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান রাহিম এবং সাবেক সহ সভাপতি মনজুরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এল বসুন্ধরা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক:

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন সম্প্রতি কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার এ দুরোরোগ্য ব্যাধির চিকিৎসায় এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশন। বুধবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি টাওয়ারে শোয়েব মিথুনের মা-বাবার হাতে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

এসময় উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।

আর্থিক সহায়তা পেয়ে শোয়েব মিথুনের বাবা মজিবুর রহমান বলেন, আমার ছেলের চিকিৎসা সহায়তায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সাহেব যে সহায়তা করেছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমি সবার কাছে আমার ছেলের সুস্থতা কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করবো। শোয়েব মিথুনের মা রোকেয়া আক্তার বলেন, অর্থ আসলে মানুষকে সুস্থ করতে পারে না। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইতে হয়। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন।

বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বসুন্ধরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে মূলত ক্যানসার, হৃদরোগ এবং হতদরিদ্র শিশু-কিশোরদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। বসুন্ধরা ফাউন্ডেশন মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কয়েক যুগ ধরে এ কাজ করে আসছে।

চান্দিনায় কাভার্ড ভ্যানের চাপায় পথচারী ভিক্ষুক নিহত

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সড়ক পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে পরী বেগম (৬০) নামে এক পথচারী ভিক্ষুক নিহত হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর গ্ৰামের শহীদ ভিক্ষুকের স্ত্রী।

স্থানীয় জানান, পরী বেগম ও তার স্বামী প্রতিদিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। সকাল ১০টার দিকে মহাসড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করায় গাড়িটিকে শনাক্ত করা যায়নি।

এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইন-চার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা জানান, বিষয়টি সম্পর্কে তাৎক্ষনিক ভাবে আমাদের কেউ জানায়নি। সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি।

কুবি বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট অধ্যাপক শামসুজ্জামান মিলকী

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী।

বুধবার বার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আগামী ২ বছরের জন্য বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী কে নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, এর আগে উপাচার্যের নির্দেশক্রমে ২ বছরের জন্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদারকে নিয়োগ দেওয়া হলেও প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।

দেশে মদ আসে বিনা শুল্কে, খেজুর আনতে হয় শুল্ক দিয়ে: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে বিনা শুল্কে মদ আমদানি করা হয়। অথচ খেজুর আনতে হয় শুল্ক দিয়ে। আমরা কি এই দেশ চেয়েছিলাম? একাত্তরে বাংলাদেশকে কেন স্বাধীন করেছিলাম?

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যুদ্ধ চলছে। অঘোষিত স্বাধীনতা যুদ্ধ। এ যুদ্ধে দেশের প্রতিটি মানুষকে শরিক হতে হবে। কেননা আমরা এখন ত্রিশংকু অবস্থায় আছি। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা অসঙ্গতি দেখা দিয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা আব্বাস বলেন, কথা ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার থাকবে। কিন্তু আমরা ভোটাধিকার, কথা বলার অধিকার ও গণতন্ত্র আজও পাইনি। এই পাওয়া না-পাওয়ার পেছনে কারও প্রভাব রয়েছে।

তিনি বলেন, আজকে এ উপমহাদেশের অনেক ছোটো ছোটো দেশ বড় দেশের পেটে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সেটা না। ইনশাআল্লাহ, সময় সুযোগ আসবে দেশের জনগণ ও তরুণরা সেটা প্রমাণ করবে।

ড্যাব সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব মো. আবদুস সালাম এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মো. মেহেদী হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র বলেন, দেশে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। স্থান-কাল ভেদে কোনো আন্দোলন হয় না। আমাদের যখন সময় হবে আঘাত করার তখন আঘাত করবো। জালিমের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে জালিমকে সরাতে হবে। তবেই দেশের জনগণ মুক্তি পাবে। খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্ত পাবে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি চাইবো না, আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো। দেশকে জালিমের হাত থেকে মুক্ত করবো। আমরা কী পেলাম আর কী পেলাম না এই হিসাব করা যাবে না। বরং আমরা দেশকে কী দিলাম, জনগণের জন্য কী করতে পারলাম এটা ভেবে আন্দোলনে নামতে হবে।

ড. মঈন খান বলেন, আজকে জগদ্দল পাথরের মতো এই স্বৈরাচার সরকার বসে আছে। মনোবল শক্ত রাখুন, আমরা রাজপথে নেমেছি। যে গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি এই সরকারকে হটিয়ে আবারও সেই গণতন্ত্র পুনরুদ্ধার করবো। এটাই হোক আমাদের আজকের শপথ।

সেলিমা রহমান বলেন, আজকে আমরা কঠিন সময় পার করছি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সাধারণ মানুষ খেতে পারছে না। ইফতার মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গণতন্ত্র উত্তরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার পতন ঘটিয়ে আমাদের গণতন্ত্র ফেরাতে হবে।

তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য।

দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেতারা নেতৃত্বের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে দাবি করে তিনি বলেন, ‘আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন। এসব বলে লন্ডনে থাকা পলাতক কুলাঙ্গার তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপির দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এ দেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকে সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে।’

বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ (আইডিইবি ভবন) এক আলোচনা তিনি এ কথা বলেন। গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কোন দল ভাঙে? যেটা দল আস্ত থাকে সেটা ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গিয়েছে, সে দল নিয়ে আওয়ামী লীগ কেন- বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। স্বাধীনতা পরবর্তীতে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়।

আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা আজকে দেশে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে তারাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করেছে।

দুইদিনের রিমান্ড শেষে কারাগারে আম্মান

স্টাফ রিপোর্টার:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি রায়হান সিদ্দিকী আম্মানকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ।

বুধবার (২০ মার্চ) দুপুরে রিমান্ড শেষে শেষ হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আবু বকর সিদ্দিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় অপর আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিবেন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে তোলা হলে আদালত দুজনকে কারাগারে পাঠিয়েছেন। রিমান্ডে তারা যে-সব তথ্য দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে দুজনের আরও রিমান্ড চাওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে দায়ী করে গলায় ফাঁস নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। তার আত্মহত্যার ঘটনার পর গত শুক্রবার রাতে তার মা তাহমিনা শবনম বাদী হয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে দায়ী করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

কুমিল্লায় আগামী ২৪ মার্চ শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিমানবন্দরে সপ্তাহব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত কুমিল্লা বিমান বন্দর এলাকায় সমরাস্ত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।

আগামী ২৪ মার্চ  বেলা ১১ টায় সপ্তাহব্যাপি এ প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করবেন জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বিএ-৪৩২৩ মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।

উক্ত প্রদর্শনী আগামী ২৫ ও ২৬ মার্চ দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং ২৭ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এই প্রদর্শনীতে বিভিন্ন অত্যাধুনিক স্টল স্থাপন করা হবে। উক্ত স্টলগুলোতে সাঁজোয়া যান, কামানসহ সেনাবাহিনীর বিবিধ অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হবে। এছাড়াও মুক্তিযুদ্ধের ‘ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দূর্যোগ ব্যবস্থাপনা ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও সেনাবাহিনীর নানাবিধ কার্যক্রম বিষয়ক স্টল রাখা হবে।

ফেনীতে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ফুলগাজীতে পুকুরে ডুবে নাজমুল হোসাইন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়ার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসাইন স্থানীয় পোদ্দার বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যখন পরিবারের সবাই ইফতার নিয়ে ব্যস্ত ছিলো তখন নাজমুল হোসাইনরা ছোট দুই ভাই ঘরে খেলাধুলা করছিলো। কোন এক ফাঁকে সবার চোখকে ফাঁকি দিয়ে সে বাড়ির বাহিরে চলে যায়। নাজমুলকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন আশপাশ এলাকায় খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভাসতে দেখে তারা। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন মজুমদার পুকুরে ডুবে শিশু না