Tag Archives: চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ফুটপাত দখলমুক্ত

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে চৌদ্দগ্রাম বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা চৌদ্দগ্রাম বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় অনুমোদন না নিয়ে পণ্য বাজারজাত করার অভিযোগে ইসলামিয়া সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্য তালিকার হালনাগাদ না থাকা সহ বিভিন্ন অভিযোগে সফিক পাটোয়ারীর মুদি দোকানকে ৫ হাজার টাকা ও ওয়াপদা রোডর মুদি দোকান রাখাল এন্ড সন্সকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা সহ নগদ আদায় করা হয়। অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: মাহতাব উদ্দিন, পৌরসভা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম সহ চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এবং ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (০৩ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ চৌদ্দগ্রাম খাদ্য গুদামের বিপরীত পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের দক্ষিণ পাশে মিজানের কলার আড়ৎ এ অভিযান চালিয়ে বিষাক্ত ক্যামিকেল দ্বারা মাত্র এক ঘন্টার মধ্যে কলা পাকানোর অভিযোগে ওই কলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদেকেও এ ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও একই দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করায় এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা সেনেটারী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘রমযানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী বিষাক্ত ক্যামিকেল মিশিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে কাঁচা কলা পাকানোর পর বাজারজাত করছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে থানার দক্ষিণ পাশের একটি কলার আড়ৎ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে ধোড়করা বাজার এলাকার এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও অবৈধ ব্যবসা বন্ধে উপজেলার প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজেস্ট্রিট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ডিজিএম (কমন সার্ভিস) শাহনুর আলম, ডিজিএম ভিজিল্যান্স প্রকৌশলী ছগির আহমেদ, ব্যবস্থাপক বিক্রয় প্রকৌশলী জিয়াউল হক চৌধুরী, ব্যবস্থাপক সেফটি সিকিউরিটি মো: শাহজাহান, ব্যবস্থাপক প্রটোকল মো: বেলায়েত হোসেন, উপ-ব্যবস্থাপক ভিজিল্যান্স ইঞ্জিনিয়ার সেলিম খান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সার্ভিস ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, উপ-ব্যবস্থাপক বিক্রয় ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী ভিজিল্যান্স মো: সাজ্জাদ হোসেন।

জানা গেছে, ৫-৬ বছরে ধরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দেড় কিলোমিটার এলাকায় বিপুল সংখ্যক পরিবার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। এর মধ্যে ৩০-৪০ পরিবারের গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। অনেকে বিল পরিশোধ করেছে। কিন্তু বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের মতে, পুরো গ্যাস লাইনটি অনুমোদনহীন। অফিসের নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে খাজুরিয়া গ্রামে মঙ্গলবার প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক সাধারণ গ্রাহক।

ভুক্তভোগী অনেকের অভিযোগ, গ্যাস ব্যবহারকারী হিসেবে অনেকের বিল পরিশোধ বই রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় আমরা ভোগান্তিতে পড়েছি। এখন নতুন চুলা ও বোতলজাত এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে। কে দিবে নতুন চুলা ও বোতলজাত গ্যাসের টাকা?

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ডিজিএম (কমন সার্ভিস) শাহনুর আলম বলেন, ‘বই অথবা অনলাইন কার্ডের মাধ্যমে ব্যাংকে বিল পরিশোধ করলে সঠিক হবে না। কারণ-মূল লাইনটিই অবৈধ। অভিযানের দুই মাস আগে থেকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু গ্রাহকরা এখন বিষয়টি স্বীকার করছে না’।

চৌদ্দগ্রামে পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২জুলাই) সকাল থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এদিন মহাসড়কে গণপরিবহণ বন্ধ থাকলেও রাস্তায় পণ্যবাহী যান, রিকশার পাশাপাশি সিএনজি ও অটোরিকশা সীমিত আকারে চলতে দেখা গেছে।

সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকারের নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজারসহ উপজেলার জগন্নাথদীঘি, গুনবতী বাজার, ধোড়করা বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীকে ২০টি মামলায় ৩২হাজার ৪শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সারাদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার ভ্রাম্যমাণ আদালতে ২০টি মামলায় এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ফুটপাত দখলমুক্ত

 

শাহ ইমরানঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন সড়কে  ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয় ।

বুধবার (১৫ মে) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ।