কুমিল্লা সদরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
আজকের কুমিল্লা ডট কম :
July 2, 2018
আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লা সদর উপজেলায় আমেনা বেগম (২৪) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত আমেনা বেগম উপজেলার নসরাইল গ্রামের মোঃ রহিম মিয়ার স্ত্রী।
রবিবার (২ জুলাই) সকাল ১০ টায় শশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
স্থানীয় সূত্র জানায়, স্বামী নেশার টাকার জন্য প্রায় তাকে নির্যাতন করতো। শনিবার রাতভর তাকে নির্যাতন করে। সকালে গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।