Tag Archives: পৌরসভা

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজা সহ ৬ মাদক কারবারি আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার গাবতলী নতুন বাজার (মাজদাইর গোরস্থান সংলগ্ন তুহিন মিয়ার ভাড়াটিয়া) এলাকার মৃত মাসুদ পারভেজ এর ছেলে হায়দার আহম্মেদ উৎসব প্রকাশ উৎসব শিকদার (৩০), একই থানার পশ্চিম ইসদাইর গ্রামের আলমাছ ঢালীর ছেলে মাহফুজুর রহমান প্রকাশ মুন্না (৩০), মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বাহারপাড়া গ্রামের মৃত হয়দার আলীর প্রকাশ হাসান আলীর ছেলে মো: রাকিব হোসেন প্রকাশ রকি (৩৫), লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার করপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে সুফিয়ান হোসেন সজল (২৪), জামালপুর জেলার ইসলামপুর থানার নোয়াপাড়া গ্রামের আব্দুল বাসেত মন্ডলের ছেলে মো: ইব্রাহিম (২৬) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাধিন কমলপুর গ্রামের মৃত শিহাবুল আলম মিলন এর ছেলে রবিউল আলম পিয়াস (২৬)।

বুধবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ এপ্রিল) সকাল পৌঁনে সাতটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: মশিউর আলম সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর রাস্তার মাথা এলাকায় চৌদ্দগ্রাম উপ-কর কমিশনারের কার্যালয়ের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে বিশেষ অভিযান চালিয়ে চটের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ১৩ পোটলায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ৬ মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত রকির বিরুদ্ধে ৫টি মাদক মামলা সহ মোট ৬টি মামলা, উৎসব এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা সহ মোট ৫টি মামলা, মাহফুজ মুন্নার বিরুদ্ধে ১টি মাদক ও ১টি ধর্ষণের মামলা বিচারাধিন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ৩ আসামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (০৩ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ চৌদ্দগ্রাম খাদ্য গুদামের বিপরীত পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের দক্ষিণ পাশে মিজানের কলার আড়ৎ এ অভিযান চালিয়ে বিষাক্ত ক্যামিকেল দ্বারা মাত্র এক ঘন্টার মধ্যে কলা পাকানোর অভিযোগে ওই কলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদেকেও এ ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও একই দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করায় এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা সেনেটারী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘রমযানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী বিষাক্ত ক্যামিকেল মিশিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে কাঁচা কলা পাকানোর পর বাজারজাত করছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে থানার দক্ষিণ পাশের একটি কলার আড়ৎ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে ধোড়করা বাজার এলাকার এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও অবৈধ ব্যবসা বন্ধে উপজেলার প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেক কাউন্সিলর বাদশা গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর মো: ফরিদ উদ্দিন বাদশা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আদালতের একটি মামলায় (মামলা নং-৩৮/২৪) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পৌরসভাধিন পশ্চিম চাঁন্দিকরার মৃত সুরুজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন।

জানা গেছে, নিয়মিত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বুধবার রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার পশ্চিম চাঁন্দিশকরা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী, পৌরসভার সাবেক কাউন্সিলর মো: ফরিদ উদ্দিন বাদশাকে তার নিজবাড়ী থেকে আটক করা হয়। এর আগেও তিনি বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতার হন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ফরিদ উদ্দিন বাদশা নামে একজনকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ সদা তৎপর রয়েছে।’

বাস চাপায় নারী-শিশুসহ ২জনের মৃত্যু, বাস চালকসহ গ্রেপ্তার-৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সাথে বাসটি আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩১) সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের (২৬) সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ য়ৌথ অভিযান চালিতে চালক সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাদের মৃত ঘোষণা করে।

 

নোয়াখালীতে কিশোরীকে এক মাস আটকে রেখে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নোয়াখালীর বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার সৌরভ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মামলার বাদী ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আলিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে চট্টগ্রামের একটি বাসায় এক মাস ছয় দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে বিয়ে না করে গতকাল শুক্রবার দুপুরে মেয়েকে বাড়ি পাঠালে বিস্তারিত জানতে পারি। পরে রাতেই থানায় মামলা করি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘মামলা দায়েরের পর রাতেই আলিফকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

কুমিল্লার নাঙ্গলকোটে ‘চিরকুট’ লিখে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে স্বামীর সঙ্গে অভিমান করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার তানজিনা (২০) নামে এক গৃহবধূ। আজ বুধবার দুপুর ১২টার দিকে পৌরসভার দক্ষিণ শাকতলী গ্রামে বসতঘরের সিলিংয়ের সঙ্গে তাকে ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা।

তানজিনা দক্ষিণ শাকতলী গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের মেয়ে। ৪ বছর আগে নাওগোদা গ্রামের শহীদের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ সোহাগের সঙ্গে বিয়ে হয় তার। জান্নাতুল ফেরদৌস নামে দেড়বছরের একটি মেয়ে রয়েছে তানজিনার।

চিরকুটে তানজিনা লিখেন, ‘আমি মরে গেলে আমার মরার পিছনে কেউ দায়ী নয়। আমি স্বেচ্ছায় আমার জীবন দিয়েছি। আমাকে মাটি দিবে চট্টগ্রামের বাড়িতে। আমাকে বাড়িতে মাটি দিবেন না। আমি মরার পরে কেউ কান্না করবেন না। আমি মরার পর চারজন মাটি দিবে। তারা হলো শহরের মানুষ। মাটি দিবে হৃদয়, আকরাম, রাজু ভাই, রকি ভাই। এ চারজন আমাকে মাটি দেবে। আর এছাড়া কেউ আমাকে মাটি দিবেন না। আর আমাকে পালকি করে নিয়ে যাবে, প্রথম মাটি দিবে আমার বাবা। বাবার টাকায় কাফন কিনে আমাকে মাটি দিবে। আমি মরে গেলে আমাকে কেউ ফিরে পাবে না। ইতি- তানজিনা।’

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীসহ তানজিনা চট্টগ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। গত শুক্রবার স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি বাবার বাড়ি কুমিল্লায় চলে আসেন। আসার পর থেকে স্বামী যোগাযোগ না করায় অভিমানে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তানজিনার মা তাসলিমা বেগম বলেন, ‘আমার মেয়ে তার স্বামীর অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছে। তাকে সবসময় মারধর ও গালমন্দ করতো তার স্বামী সোহাগ।’

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাঁজা রাখার দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা বিক্রির দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৪৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মরনীর বাড়ির রসুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মরনীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, জসিম বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ ঘরে গাঁজা রেখে মাদক কারবার করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বসত ঘরে সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।