Tag Archives: আইন

পুরো দেশটাই এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সারাদেশটাই এখন জুলুমের নগরী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

‘আজ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালত কতৃর্ক বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, সারাদেশটাই এখন জুলুমের নগরী। হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ। আইনের শাসন ও সুশাসন দেশ থেকে চিরতরে বিদায় করে জনগণকে অত্যাচার আর উৎপীড়নের মধ্যে রাখা হয়েছে, যাতে কেউ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে আসতে না পারে। এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। দেশে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা ও নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী অতি মাত্রায় বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে। কারাগারে বন্দি করা হচ্ছে নির্বিচারে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের জমিদারী বানানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

বিদেশ যেতে পারবেন না খালেদা, মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক রাজধানীর সচিবালয়ে বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগের দুটি শর্তেই দণ্ডের মেয়াদ ৬ মাস বাড়ানোর আবেদনে ইতিবাচক মত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে তিনি বিদেশ যেতে পারবেন না।

এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

তিনি বলেছিলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তাকে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করার অনুমতিও দিয়েছিলাম। ডাক্তার তাকে চিকিৎসাও করেছিলেন, ডাক্তার তাকে সুস্থও করেছেন।

কেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া যাবে না, সেই প্রশ্নে পুরোনো ব্যাখ্যা তুলে ধরে মন্ত্রী বলেন, একটা জিনিস আমি বুঝতে পারছি না। বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়েছি। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার বাইরে গিয়ে আমাদের কিছু করার নেই। তারপর প্রতিবারই তারা প্রথম যে চিঠি লিখেছিল সেই আকারেই আবেদন করছে।

সরকারপ্রধান চাইলে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, সরকারপ্রধান মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি যেহেতু এটা নিষ্পত্তি করে দিয়েছেন, এখন এটা পরিবর্তন করার আইনি কোনো বিধান নেই।

তিনি আরও বলেন, সরকার প্রধানকে আইনের ভেতরে থেকে মানবিক বিবেচনা করতে হবে। আইনের বাইরে গিয়ে তিনি মানবিক কারণ দেখাতে পারবেন না। প্রথম বার থেকেই মানবিক কারণে খালেদা জিয়াকে জামিন (নির্বাহী আদেশে সাময়িক মুক্তি) দেওয়া হচ্ছে। এখন সেই মেয়াদ বারবার রিনিউ হচ্ছে, সেটা কিন্তু মানবিক কারণেই হচ্ছে।

গত ৬ মার্চ পরিবারের পক্ষে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। গতকাল রোববার সন্ধ্যায় তিনি বলেন, আবেদনপত্রে ম্যাডামের স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। ম্যাডামের ছোটভাই (শামীম ইস্কাদার) অসুস্থ থাকায় আমি চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছি। আবেদনপত্রে শামীম ইস্কাদার বলেন, বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেন আদালত। সেই থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন তিনি। পরে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে ২০২০ সালের ২৫ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

প্রথমটি হলো, তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয় শর্তটি হলো, তিনি বিদেশ যেতে পারবেন না। তখন করোনাভাইরাস মহামারির মধ্যে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই মেয়াদ শেষ হচ্ছে ২৪ মার্চ। এবার নবম বারের মতো মুক্তির মেয়াদ বাড়ছে খালেদা জিয়ার।

বুড়িচংয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় বহিরাগতকে ২ বছরের কারাদন্ড ও জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ১২ টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে।

তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকল করার দায়ে এক শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে।

একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার, ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই: আসাদুজ্জামান খান

ডেস্ক রিপোর্ট:

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তার গ্রামীণ টেলিকমের ভবন দখলের অভিযোগের বিষয়ে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আইনের ব্যাপার। আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই।’

শুক্রবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপিকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে। ২০০৮ সালের নির্বাচনে তারা ৩০টি আসনে জয় পেয়েছে। ১৪ সালের নির্বাচন বয়কট করেছে এবং ১৮ সালের নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। বিএনপি সুনিশ্চিত ছিলো সুষ্ঠ নির্বাচনে কোন ষড়যন্ত্র না করলে বা তাদের বিদেশি প্রভুরা হস্তক্ষেপ করতে না পারলে তারা কখনো ক্ষমতায় আসবে না। যার কারণে তারা নির্বাচনে আসেনি।’

বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে কারাগার থেকে বের হয়ে বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, ‘তারা আগেও দিন তারিখ ঠিক করে দিয়েছিল সরকার পতনের। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি, বরং তাদের দেখে মানুষ হেসেছে। এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, সারা মিয়ানমারে অনেকগুলো গ্রুপ যুদ্ধে লিপ্ত রয়েছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে যুদ্ধ করছে। সেটার কারণে এখানে কিছু গোলাগুলির শব্দ যেমন আসছে, সেখানকার সরকারি বাহিনী বিজিপি ও অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছে। সীমান্তে আমাদের বিজিবি বাড়ানো হয়েছে। এছাড়াও আমরা তাদের ডুকতে দিচ্ছি না। সীমান্তে বিজিবি, কোস্টগার্ড, নেভি ও পুলিশ সজাগ রয়েছে।

নোয়াখালীতে কিশোরীকে এক মাস আটকে রেখে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নোয়াখালীর বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার সৌরভ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মামলার বাদী ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আলিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে চট্টগ্রামের একটি বাসায় এক মাস ছয় দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে বিয়ে না করে গতকাল শুক্রবার দুপুরে মেয়েকে বাড়ি পাঠালে বিস্তারিত জানতে পারি। পরে রাতেই থানায় মামলা করি।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘মামলা দায়েরের পর রাতেই আলিফকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

‘আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার আইনে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই’

‘আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার আইনে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই’

ডেস্ক রিপোর্ট:

সাইবার নিরাপত্তা আইনে (সিএসএ) আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব ধারা নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, সেই ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার সকালে তার নির্বাচনি এলাকা আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চ বিদ্যালয়ে দলীয় বর্ধিতসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আনিসুল হক জানায়, যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা। পাশাপাশি হ্যাকিং সংক্রান্ত বিষয়টি আগের আইনে ছিল না, যা এবার নতুন করে সংযোজন করা হয়েছে। আর এই আইনে অন্যের কম্পিউটারে ঢুকে কোনো তথ্য-উপাত্ত নষ্ট করলে চৌদ্দ বছরের সাজা।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজনু মিয়ার সভাপতিত্ব করেন। এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, হীরাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ধর্ষণের শিকার নারীর সন্তান হলে দায়িত্ব নেবে সরকার, সন্তান বেড়ে উঠবে মায়ের পরিচয়ে

 

ডেস্ক রিপোর্টঃ

ধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর সন্তান হলে সেই সন্তানের দায়িত্ব নেবে সরকার। ধর্ষকের সম্পদ থেকে ভরণপোষণের এ টাকা আদায় করা হবে। প্রস্তাবিত ‘নারী শিশু নির্যাতন দমন আইন ২০২১’- এমন বিধান রাখা হয়েছে। ভুক্তভোগীকে দেয়া হয়েছে গর্ভপাতের অনুমতিও। আর ধর্ষণের শিকার নারীর সন্তান বেড়ে উঠবে মায়ের পরিচয়ে। এ আইনকে দেশের বিচারবিভাগের জন্য মাইলফলক বলছেন আইন সংশ্লিষ্টরা।

মাতৃত্ব প্রতিটি নারীর জন্য গৌরব বয়ে আনলেও ধর্ষণের শিকার নারী কিংবা কিশোরী যখন মা হয়, তখন তার নবজাতক শিশুটির ভাগ্যে জোটে অসহনীয় অপমান আর লাঞ্ছনা। ভুক্তভোগীর মতোই শিশুটির ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত।

বিচারের জন্য আদালতের দ্বারস্ত হলেও মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর পার হয়। ততদিনে হতদরিদ্র ভুক্তভোগী পরিবার নিঃস্ব হয়ে মামলা তুলে নিতে বাধ্য হন। আবার কখনও জামিনে বেরিয়ে ধর্ষক দেখাতে থাকে রক্তচক্ষু।

ভুক্তভোগী এক নারী জানান, কোথায় আমার সন্তানকে নিয়ে যাবো। তার ভবিষ্যৎ কী হবে। আমার কী হবে।

এমন অবস্থায় ধর্ষণের শিকার নারী আর তার সন্তানের সুরক্ষায় নতুন আইন পাসের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে বলা হয়েছে ধর্ষণের শিকার নারীর সন্তান শুধু তার মায়ের পরিচয়েই পরিচিত হবেন। আর শিশুটির ২১ বছর পর্যন্ত সরকার তার ভরণপোষণের দায়িত্ব নেবে। যা আদায় করা হবে ধর্ষকের কাছ থেকে।

খসড়া আইনটিতে বলা হয়েছে, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হলে গর্ভধারণের ১০ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় ভুক্তভোগী গর্ভপাত করাতে পারবেন।

দেশের বিচার বিভাগের জন্য এ আইনকে মাইলফলক- বললেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শাসমুদ্দিন চৌধুরী। তিনি বলেন, এই আইনটা আরো আগে করা প্রয়োজন ছিলো। কেউ যদি ধর্ষণের শিকার হয়ে অন্তঃস্বত্বা হয়ে যান তাহলে বাচ্চার দায়িত্বভার বহন তার জন্য বোঝা।

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, আইনটি বাস্তবায়ন হলে ধর্ষণের শিকার নারী ও তার সন্তানের সুরক্ষা অনেকাংশে নিশ্চিত হবে।

আইন কমিশনের প্রস্তাবিত আইনটি সংসদে বিল আকারে উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আইন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে।
সূত্র-স:নি

আইন, অর্থ, শিক্ষা, স্হানীয় সরকার মিলে কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবি!

 

ডেস্ক রিপোর্টঃ
আইন, অর্থ, শিক্ষা, স্হানীয় সরকার মিলে কুমিল্লা বিভাগ কার্যকর দাবি কুমিল্লার মানুষের। কুমিল্লা বিভাগ নিয়ে কথা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র রাকিবের সাথে সে প্রতিবেদককে বলেন: শুনিতেছি, ‘ময়নামতি’ নামে নয় কুমিল্লাকে বিভাগ করা হবে ‘মেঘনা’ নদীর নামে। ভালো কথা, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীধন্য এদেশের যেকোনো কিছুর নামই নদীর নামে হতে পারে। কিন্তু কথা অাছে। শুধু কুমিল্লাকে নদীর নামে বিভাগ করলে নদীধন্য পৃথিবীর এই বৃহত্তম ব-দ্বীপ যে সত্যিকারের নদীময় তা বুঝানো যাবে না। এজন্য অন্যান্য বিভাগগুলোর নামও নদীর নামে করতে হবে।

গুরুত্ব বিবেচনায় প্রথমেই বদলাতে হবে ঢাকা বিভাগের নাম। অামরা সবাই জানি ও পড়ি- ‘ঢাকা স্টান্ডস্ অন বুড়িগঙ্গা (Dhaka stands on Buriganga)’ বা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। অাবার, বর্তমানে বুড়িগঙ্গা নদীর যে অবস্থা! অাগামী ১০০ বছরে ঐতিহ্যবাহী এ নদীটি হারিয়েও যেতে পারে। কাজেই ঢাকা বিভাগকে এখনই ‘বুড়িগঙ্গা’ নদীর নামে নামকরণ করতে হবে। অার এ পদক্ষেপের মাধ্যমে বুড়িগঙ্গা নদীকে সংরক্ষণ করার দায়িত্ব এখনই নিতে হবে। না হয় নতুন প্রজন্ম এককালে ঢাকার বুড়িগঙ্গা নদী না পেয়ে হতাশায় ভোগবে। যদি ঢাকা বুড়িগঙ্গা নামে বিভাগ হয়, তাহলে অাগামী প্রজন্ম অন্তত স্বস্তি নিয়ে বাঁচতে পারবে অার মন ভরে পড়বে- ঢাকা স্টান্ডস্ অন বুড়িগঙ্গা।

বাংলাদেশের বন্দর নগরী বললেই চট্টগ্রামের নাম চলে অাসে। অার এ বন্দর নগরীটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। কাজেই, চট্টগ্রাম নামটি ‘কর্ণফুলী’ নদীর নাম দ্বারা প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠার কথা নয়। কর্ণফুলী নদী ছাড়াও অারও কিছু নদী উল্লেখযোগ্য যেমন – সাঙ্গু, ডাকাতিয়া, হালদা ইত্যাদি। ইচ্ছেমতো নদীর নাম বাছাই করে চট্টগ্রাম বিভাগকে নামগত দিক দিয়ে উন্নত করতে হবে।

রংপুর বিভাগে অাছে নানান নদী। বিশেষভাবে উল্লেখযোগ্য তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা। অন্যান্য বিভাগের নাম পদ্মা ও মেঘনা রাখা গেলে রংপুর বিভাগের নাম পরিবর্তন করে ‘যমুনা বিভাগ’ রাখা শতভাগ যৌক্তিক হবে। অাবার, চাইলে ব্রহ্মপুত্র নদের নামে হলেও রংপুর বিভাগের নামগত উৎকর্ষ সাধন করতে হবে।

খুলনা বিভাগকে নদীর মেলা বললে ভুল হবে না। নদী হিসেবে মধুমতি, বলেশ্বর, সোনাই, কালিন্দি, হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর নাম বলা যেতে পারে। সোনাই নদীর নামে খুলনা বিভাগের নাম হতে পারে ‘সোনাই বিভাগ’! মাইকেল মধূসুদন দত্তের নাম তো সবাই জানেন। খুলনা বিভাগে তার বাড়ি। এটাও জানেন যে, ইংরেজী সাহিত্যে খ্যাতি লাভের মোহে তিনি প্রবাসে চলে গিয়েছিলেন। প্রবাসে থেকেও এদেশকে ভুলে থাকতে পারেননি তিনি। বিশেষভাবে কপোতাক্ষ নদ কবিকে বার বার অাকর্ষণ করেছে। তিনি কপোতাক্ষ নদকে নিয়ে কবিতা লিখেছেন। এইটা বুঝি কোনো কাজ হইল বলেন? নদীর নামে বিভাগ করবেন অার খুলনা বিভাগের নামটা ‘কপোতাক্ষ’ নদের নামে হবে না, তা কী সুবিচার হয় বলেন! বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মাইকেল মধূসুদনের প্রিয় নদের নামকে এভাবে দৃষ্টির অগোচরে যেতে দেয়া অাদৌ ঠিক হবে কী? কাজেই খুলনা বিভাগকে ‘কপোতাক্ষ’ নদের নামে নামকরণের মাধ্যমে খ্যাতিমান কবির প্রিয় নদকে সংরক্ষণ এবং নদীমাতৃক বাংলাদেশে নদীর নামে বিভাগ ঘোষণার উৎসবকে ত্বরান্বিত করতে হবে।

অনুরূপভাবে, বাংলাদেশের প্রতিটি বিভাগকে নদীর নামে নামকরণের মাধ্যমে নদীমাতৃক এই দেশটাকে বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত করানো যেতে পারে। অার যদি অন্য সকল বিভাগের নাম নদী কিংবা অন্য কোনো নামে নামকরণ না করা হয়, তাহলে শুধু কুমিল্লার বেলায় কেন এমন নীতি? অঞ্চলভেদে কি নাগরিক অধিকারে তারতম্য অাছে? যদি না থাকে, তাহলে কুমিল্লা অঞ্চলের সকল মানুষের প্রাণের দাবি অনুসারে জেলাশহর কুমিল্লার নামেই কুমিল্লা নামক বিভাগ ঘোষণা করতে হবে।

প্রসঙ্গ যখন “কুমিল্লা”

স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছিলেন ও দেখিয়েছিলেন কোটি কোটি বাঙালিদের এবং সেই স্বপ্নকে বাস্তব করে বিশ্বমানচিত্রে চিত্রিত করেছিলেন লাল-সবুজের শান্তিময় বাংলাদেশকে, তিনি হলেন অামাদের সবার প্রিয় ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক রচনা করেছিল কুমিল্লার একটা মানুষ, যার নাম খন্দকার মোশতাক। অামরা সবাই মোশতাককে ঘৃণা করি। নাকি কেউ বলতে পারবে যে, কুমিল্লার মানুষ কোনো সময় মোশতাককে সমর্থন দিয়েছে বা অাজকেও সমর্থন দিচ্ছে? পারবে না। যেখানে সারা দেশের মানুষের সাথে মোশতাকের নিজ জেলার মানুষেরাও তাকে ঘৃণা করছে এবং বর্জন করেছে, সেখানে অাজও কেন শুধু একটা মানুষের জন্য কুমিল্লার সকল মানুষকে ছোট করে দেখা হচ্ছে? কুমিল্লাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটা মানুষের জন্য অাদৌ বাকি ৯৯ জন মানুষ খারাপ হতে পারে না।

অার যদি ইতিহাস থেকে বলি তাহলে এমন উল্লেখযোগ্য সূর্যসন্তান পাওয়া যাবে, যারা কুমিল্লার বাসিন্দা ছিলেন। এগুলো অাসলে সুরওয়ালা বাঁশির হৃদয়হরণ করা সুর, কেউ কি পারবে অস্বীকার করতে? শুধু একজনের কথা বলবো। এ কথা কে না জানে যে, ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারীতে পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটুকু করেছিলেন কুমিল্লার একটা মানুষ, তিনি অামাদের ধীরেন্দ্রনাথ দত্ত। সেদিন তো এই পূর্ব-পাকিস্তানের অারও প্রতিনিধি ছিল। কোথায়, অন্য কেউ তো বাঙালির এই প্রাণের দাবিটুকু তুলে ধরেনি! যেখানে গণপরিষদের সবাই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেয়, সেখানে শুধু একজন হয়েও বাংলা ভাষার পক্ষে কথা বলা উত্তাল সমুদ্রে জাহাজ ভাসাবার মতো সাহসী পদক্ষেপ।

শেরে বাংলা এ কে ফজলুল হকের পর এই বাংলায় যদি অার কোনো শের থাকে তাহলে তিনি হলেন অামাদের ‘শেরে কুমিল্লা’ ধীরেন্দ্রনাথ দত্ত! সেদিন তিনি অাওয়াজ দিয়েছিলেন বলেই বাংলা ভাষার দাবির পক্ষে অান্দোলনে নামার সাহস পেয়েছিল বাঙালি জাতি। অার রক্ত-সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলা ভাষায় অাজ এদেশের প্রতিটি মানুষ কথা বলতে পারছে।

এতকিছুর পরও কুমিল্লার প্রতি বিরূপ মনোভাব পোষণ করা অন্তত কোনো বিবেকবান মানুষের পক্ষে অাদৌ সম্ভবপর হওয়ার কথা নয়।

কেন কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিত

অাপনি যদি অামাকে ঢাকার কথা বলেন, তাহলে অামাকে বুঝতে হবে ঢাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ভাষার দাবিতে রক্তে রঞ্জিত সেই রাজপথ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বা বঙ্গবন্ধুর ৭ই মার্চের রেসকোর্স ময়দান, অাহসান মঞ্জিল, লালবাগের দুর্গ, পুরান ঢাকার বাকরখানি ও বিরিয়ানী ইত্যাদি। ঢাকা নামের সাথে এই সবকিছুর একটা সম্পর্ক অাছে, ঐতিহাসিক সম্পর্ক। এখন যদি হুট করে ঢাকা নামটি পরিবর্তন করে দেন, তাহলে কী হবে! এককথায় ঢাকা তার ঐতিহ্য হারাবে, এতদিনের পরিচিতিগুলো নিমিষেই ফিকে হয়ে যাবে।

ঠিক তদ্রুপ, কুমিল্লা নামটি কয়েক বছর অাগের দেয়া নাম নয়। কুমিল্লা নামের ঐতিহ্য অাছে। কারণ, রসমালাই বললে অাপনি বুঝেন দেশ-বিদেশখ্যাত কুমিল্লার রসমালাই, খাদি বললেও কুমিল্লার খাদি, শীতলপাটিতে খ্যাত কুমিল্লা। সুর সম্রাট ওস্তাদ অালাউদ্দিন খাঁ’র বাড়ি কুমিল্লায়, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর অাবদুল গণি ছিলেন কুমিল্লার মানুষ। নারী জাগরণের অগ্রদূত হয়েও যিনি অাড়াল হয়ে অাছেন, যিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মের ৪৬ বছর অাগে জন্মেছিলেন তিনি হলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী। ব্রিটিশ ভারতে সর্বপ্রথম ‘নওয়াব’ উপাধি পাওয়া এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানব সেবামূলক কাজের ক্ষেত্রে তৎকালে একমাত্র নারী নিদর্শন ছিলেন যিনি, তিনি এই কুমিল্লার মানুষ। ‘জননী সাহসিকা’ খ্যাত কবি সুফিয়া কামালও ছিলেন কুমিল্লার অধিবাসী। দেশের একমাত্র সার্ভে ইনস্টিটিউট কুমিল্লায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD) কুমিল্লায়, প্রত্নতাত্ত্বিক যাদুঘরের শহরটিও কুমিল্লা, বিভাগীয় শহর না হয়েও স্বতন্ত্র শিক্ষাবোর্ড অাছে একমাত্র কুমিল্লায় ইত্যাদি।

যদি বলা হয়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য স্থানের কথা সেটিও অামাদের কুমিল্লা। বঙ্গবন্ধুর মুখেও কুমিল্লার মানুষের কথা ছিল, তিনি তাঁর ‘অসমাপ্ত অাত্মজীবনী’ তে বলেছিলেন – “হাজী গিয়াসউদ্দিন নামে একজন বন্ধু ছিল আমার। তার বাড়ি কুমিল্লায়। যখন আর কোথাও টাকা জোগাড় করতে পারি নাই, তখন তার কাছে গেলে কখনও আমাকে খালি হাতে ফিরে আসতে হয় নাই।” এখন, বিভাগ করার বেলায় কুমিল্লা নামকে অাড়াল করা মানে বঙ্গবন্ধুর প্রিয় বন্ধু হাজী গিয়াসউদ্দিন সাহেবের কুমিল্লাকে অাড়াল করা।

কাজেই, কুমিল্লা নামটির পরিবর্তন মানে কুমিল্লার ঐতিহ্যকে অাঁধারে ঠেলে দেয়া। সবকিছু ছাপিয়ে প্রতিটি মানুষের একটা অঞ্চলগত অাইডেন্টিটি অাছে, যা প্রতিটি মানুষ ধরে রাখতে চায়। এসব কারণে অন্যান্য বিভাগের নাগরিকদের চাওয়ার সাথে মিল রেখে কুমিল্লার মানুষদেরও এই একটি চাওয়া। অার তা হচ্ছে- ‘ময়নামতি’ কিংবা ‘মেঘনা’ কিংবা ‘গোমতী’ নয়, ‘কুমিল্লা’ নামেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক।