,

বুড়িচংয়ে খাল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় রাস্তার পাশের খাল থেকে নজরুল ইসলাম খন্দকার (৫০) নামের এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাদামাটা স্বভাবের মানুষ  নজরুল ইসলাম খন্দকার নোয়াখালীর একটি মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন। করোনায় স্কুলে ছুটি চলায় নিজ বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুরপুর গ্রামেই থাকছেন। তিনি ওই গ্রামের মরহুম মাজেদুল হকের পুত্র।

প্রায় দিনই তিনি বুড়িচং উপজেলা সদর বাজারে তার ছোট ভাই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে আসা যাওয়া করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাতে আর বাড়ি আসেন নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসুল্লীরা তাকে খালে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে গ্রামবাসীর সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হয়, রাতে সাইকেল চালিয়ে আসার পথে বাড়ির নিকটবর্তী কালভার্ট অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সাইকেলসহ খালে পড়ে যান। হয়তো এঅবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

নিহত স্কুল শিক্ষকের আত্মীয় সাবেক ইউপি সদস্য ও শিবরামপুর প্রাথমিক বিদালয় পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।