All posts by jitu

অপরাধীকে ক্ষমা করায় হাঙ্গেরির প্রেসিডেন্টের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট:

হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক পদত্যাগ করেছেন। দেশটিতে শিশু যৌন নিপীড়নে জড়িত এক ব্যক্তিকে ক্ষমার জেরে বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দেশটির জাতীয় টেলিভিশনে বক্তৃতাকালে তিনি বলেন, আমি গত এপ্রিলে এক ব্যক্তিকে ক্ষমা করেছিলাম। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিনের পদত্যাগের দাবিতে ক্রমেই চাপ বাড়ছিল। গত শুক্রবার সন্ধ্যায়ও প্রেসিডেন্ট প্রাসাদের সামনে পদত্যাগের দাবিতে বিক্ষোভ পালিত হয়। এমন পরিস্থিতিতে সাবেক বিচারমন্ত্রী জুডিভ ভার্গ জানান যে নোভাক আর তার পদে বহাল থাকছেন না।

নোভাক হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালের মার্চে তিনি এ দায়িত্ব নিয়েছিলেন। যদিও তার এ পদটি আলংকারিক পদ। তিনি এর আগে পারিবারিক নীতিবিষয়ক মন্ত্রী ছিলেন।

তিনি বলেন, আমি যাদের কষ্ট দিয়েছি এবং যেসব ভুক্তভোগীর মনে হয়েছে তোদের আমি সমর্থন করিনি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি শিশুদের এবং তাদের পরিবারেরর সুরক্ষায় আছি, ছিলাম এবং থাকব। একটি শিশুসদনের সাবেক উপপরিচালককে ক্ষমা করায় এ বিতর্কের শুরু হয়। গেল বছরের এপ্রিলে পোপ ফ্রান্সিস বুদাপেস্ট সফরের সময় তাকে ক্ষমা করা হয়। যদিও বিষয়টি গত সপ্তাহে প্রকাশ পায়। দেশটির সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ্যে আনে। এরপর থেকে বিরোধীরা তার পদত্যাগ দাবি করে আসছিলেন।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

ডেস্ক রিপোর্ট:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইহকালের শান্তি, পরকালের মাফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে শেষ হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত।

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ রোববার বেলা ১১টা ১৭ মিনিটে শুরু হওয়া এই আখেরি মোনাজাতে অংশ নেন কয়েক লাখ মুসল্লি। মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার আয়োজন।

রোববার ফজরের পর বয়ান করেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে ছুটে আসেন মুসল্লিরা। রোববার ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজর নামাজে অংশ নেন। এ ছাড়া পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীরাও অংশ নেন আখেরি মোনাজাতে।

আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় স্থান না পেয়ে যে যেখানে পেরেছেন বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে কিংবা যানবাহনেই। তবু তাদের কোনো আক্ষেপ নেই। আখেরি মোনাজাতে যে কোনোভাবে অংশ নিতে পেরেই তারা খুশি।

আখেরি মোনাজাত কেন্দ্র করে আজ রোববার ভোর থেকে দলে দলে যোগ দেন হাজার হাজার মানুষ। মধ্যরাত থেকে ইজতেমা ময়দান এলাকায় বাস চলাচল বন্ধ থাকায় হেঁটেই রওনা হন মুসল্লিরা। তবে ঢাকার দক্ষিণাঞ্চল থেকে মেট্রোরেলে করে ইজতেমা এলাকায় এসেছেন অনেকে। এতে অফিস সময়ে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে মেট্রোরেল স্টেশনগুলোতে।

মতিঝিল, প্রেসক্লাব, কারওয়ানবাজার, ফার্মগেট, মিরপুর ১০-এর মুসল্লিরা মেট্রোরেলে উঠে উত্তরা স্টেশনে আসেন। গতকাল মধ্যরাত থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, কলেজগেট, বিমানবন্দর, উত্তরা, আব্দুল্লাহপুর, কামারপাড়া ও টঙ্গী রেলস্টেশন এলাকা হয়ে ঢাকা ও গাজীপুরের আশপাশের জেলার মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় এসেছেন।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেছেন। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানান। আখেরি মোনাজাত উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।

এতে ঘটনাস্থলেই হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২) ও তার স্ত্রী সাথী আহম্মেদ (৪৫) নিহত হন। রোববার (১১ ফেব্রুয়ারি) তাদের দাফন সম্পন্ন হয়েছে।

হাফিজ আহমেদের বাড়ি গাজীপুর ও তার স্ত্রী সাথী আহমেদের বাড়ি বরিশাল। নিউইয়র্কের জ্যামাইকাতে সপরিবারে থাকতেন তারা।

নিহত সাথী নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তাদের মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, নিউইয়র্ক থেকে বিংহামটনে যাচ্ছিলেন হাফিজ ও সাথী দম্পতি। সঙ্গে ছিল ৮ বছরের মেয়ে রাইদা। দুর্ঘটনায় মারাত্মক আহত রাইদা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। ইসাম নামে তাদের ১৮ বছরের একটি ছেলে রয়েছে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

শাহ ইমরান:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।

মরদেহ দাউদকান্দি উপজেলা গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। রোববার সকাল ৯ টায় এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আশংকাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দাউদকান্দি-চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপোরোয়া গতির একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিন জন। তাদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কচুয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার দাউদকান্দি-চাঁদপুর সড়কের মহানন্দা নামক স্থানে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জে গুলিবিদ্ধ ১১ বছরের শিশু, চতুর্থ বারের মত রক্তাক্ত নাওড়া

নিজস্ব প্রতিবেদক:

জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া গ্রামবাসীর উপর ৪ দফায় হামলা করেছে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ রফিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত ছররা গুলিবিদ্ধ হয়েছে ২১জন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রফিক বাহিনীর হামলায় শিশুসহ আরো ৫ জন ছররা গুলিবিদ্ধ হয়েছে। এসময় আরো প্রায় ২২ জন বিভিন্ন ভাবে আহত হয়েছেন।

জানা যায়, রফিক বাহিনীর প্রধান রফিকুল ইসলামের ছোট ভাই মিজানুর রহমানের নেতৃত্ব শনিবার জসু, আলেক, শাহ আলম, এমদাদুল, রহমান, নাজমুলসহ প্রায় ১৫০ জন সন্ত্রাসী নাওড়া গ্রামে হামলা করে। এসময় তারা কায়েতপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোতালেব ভূঁইয়ার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হাতে দেশি-বিদেশি পিস্তল, রামদা, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র ছিল।

সূত্র জানায়, এই হামলার ঘটনায় ৫ জন ছররা গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সদস্য জাকির হোসেন জাগু পিতা আবুল পাশা, আবুল হোসেন পিতা মৃত শাহাবুদ্দিন, মোহাম্মদ আল-আমিন পিতা মনির হোসেন, মারুফা আক্তার পিতা নজরুল ইসলাম, ১১ বছর বয়সী শিশু মোহাম্মদ জুম্মন হোসেন পিতা মোজাম্মেল। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে আহত জাকির হোসেন জাগুর পিতা আবুল পাশা বলেন, রফিক বাহিনীর প্রধান রফিকের ছোট ভাই মিজানের নেতৃত্বে সন্ধ্যায় প্রায় ১৫০ জন সন্ত্রাসী আমাদের বাড়ি ঘরে হামলা করে। কিছু বুঝে উঠার আগেই আমার ছেলেকে গুলি করে। সে আহত হয়ে পড়লে তার মাথায় আঘাত করা হয়।

কেন বার বার আপনাদের উপর হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের জমি দখল করতে সন্ত্রাসীরা একজোট হয়েছে। তারা আমাদের এলাকা ছাড়া করে জমির দখল নিতে চায়।

অতর্কিত হামলায় ছররা গুলিবিদ্ধ শিশু মোহাম্মদ জুম্মন হোসেনের বাবা মোজাম্মেল আর্তনাদ করতে করতে বলেন, আমার ১১ বছর বয়সী ছেলেটার কি দোষ? হঠাৎ করে রফিকের সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে গুলি চালায়। আমার ছেলের পুরো শরীর রক্তে ভিজে গেছে।

তিনি বলেন, রফিক জমি দখল করতে গত ১০-১২ দিনে আমাদের গ্রামবাসীর উপর চার দফায় হামলা করেছে। আমাদের অনেকে এখনও আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। এখন আবারো হামলা করেছে। এই গ্রামের কাউকে বাঁছতে দিবে না সে।

ছররা গুলিবিদ্ধ মোহাম্মদ আল-আমিন বলেন, গত কয়েক বছর যাবত রফিক বাহিনীর সদস্যরা আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে। সম্প্রতি তারা বেপরোয়া হয়ে উঠেছে। নাওড়া মধ্যপাড়ার মোতালেব ভূঁইয়া ও প্রধানের বাড়ির কাউকে একা ফেলেই কারণে অকারণে মারধর করে।

তিনি বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে গুলি ছুড়তে ছুড়তে সন্ত্রাসীরা বাড়ির ভিতরে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই আমার পা অবশ হয়ে যায়। দৌড়ও দিতে পারছিলাম না। পরে দেখি পা দিয়ে রক্ত পড়ছে।

কায়েতপাড়া যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, পূর্বাচলের নিকটবর্তী হওয়ায় কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দাদের জমি দখল করতে বেপরোয়া হয়ে উঠেছেন ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। গত শুক্রবার কায়েতপাড়ায় উপস্থিত হয়ে প্রকাশ্যে ভুক্তভোগীদের মেরে এলাকার ছাড়া নির্দেশ দেয় তিনি। এ সময় জনসম্মুখে তাদের বাড়িঘর ভেঙ্গে সব জায়গা জমি দখলে নেওয়ার ঘোষণা দেন রফিক।

তিনি বলেন, রফিক বাহিনীর ভয়ে অনেক পরিবার এখন গ্রাম ছাড়া। গত তিন বারের হামলার ঘটনায় আহত অনেকই এখনো গ্রামে ফিরে আসে নাই। তাই তারা কয়েকদিন পর পর হামলা করছে।

উল্লেখ্য, এর আগে ২৯ জানুয়ারি দুই দফায় রফিক বাহিনীর হামলায় নাওড়া গ্রামের ৮ জন ছররা গুলিবিদ্ধ হয়। ওইসময় নারী-শিশুসহ ১৩ জন আহত হয়। এদিকে, গত ৫ ফেব্রুয়ারি আবারো নাওড়া গ্রামে হামলা করে রফিক বাহিনী। ওইদিন ৮ জন ছররা গুলিবিদ্ধসহ ১৬ জন আহত হয়।

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন

ডেস্ক রিপোর্ট:

উপজেলা নির্বাচনের কারণে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ৩ মে এবং সি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। তবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ২৭ এপ্রিলেই নেওয়া হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের কারণে জিএসটি গুচ্ছভুক্ত বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা একদিন করে এগিয়ে আনা হয়েছে।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ১১ মে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচনী উত্তেজনার মধ্যে এবার সোশ্যাল মিডিয়া ‘বন্ধ’ পাকিস্তানে

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানে নির্বাচনের দিন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এবার ফলাফল ঘোষণার মধ্যে সমস্যা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারেও। বৈশ্বিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষক নেটব্লকস জানিয়েছে, শনিবার (১০ ফেব্রুয়ারি) গোটা পাকিস্তান থেকে এক্সের (সাবেক টুইটার) ব্যবহারকারীরা সমস্যার কথা জানিয়েছেন।

পাকিস্তানে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে। ফলাফল ঘোষণা শেষ হয়নি এখনো। এর মধ্যেই দেশটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিঘ্ন ঘটার খবর সামনে এলো।

নেটব্লকস বলেছে, পাকিস্তানে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউটের মধ্যে অনুষ্ঠিত একটি ‘বিতর্কিত’ নির্বাচনের পরে রাজনৈতিক অস্থিরতা চলাকালীন এই ঘটনা ঘটলো।

এর আগে, ভোটের দিন গত বৃহস্পতিবার পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ করে দেওয়া হয়। একদিন আগে ঘটে যাওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ‘আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করে কর্তৃপক্ষ।

তবে দক্ষিণ এশীয় দেশটিতে ইন্টারনেট-মোবাইল ফোন সেবা বন্ধ করার ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটিকে ‘জনগণের অধিকারের ওপর বেপরোয়া আক্রমণ’ বলে বর্ণনা করেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

এদিকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যবহার বিঘ্নিত হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এক্সেরই এক পোস্টে তারা বলেছে, এটি লজ্জাজনক। নির্বাচনের দিন মোবাইল সেবা বন্ধ করার পর এবার তারা পাকিস্তানজুড়ে এক্স ব্লক করে দিয়েছে। কারণ, পিটিআই নির্বাচনে কারচুপির কথা প্রকাশ করে দিচ্ছিল!

এক বাড়িতে শত বছর বিচরণ করছে রহস্য পাখি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের সাতরা গ্রামে শত বছর বিচরণ করছে রহস্য ঘেরা হাজার হাজার পাখি। নানা প্রজাতির পাখিদের কিচিরমিচির শব্দে মুখর আশপাশের এলাকা। পাখিদের ওড়াউড়ি কিচিরমিচির আওয়াজ মুগ্ধ করে স্থানীয় এলাকাবাসী ও দর্শনার্থীদের। এখানে প্রকৃত প্রদত্ত্ব ভাবে পাখির অভয়ারণ্য তৈরি হয়েছে। স্থানীয় লোকমুখে এ নিয়ে রয়েছে নানা কাহিনী।

খোঁজ নিয়ে যায়, শরফুদ্দিন পাটোয়ারী বাড়ি। এ বাড়িতে বসবাস করছে ৩৬টি পরিবার। এ বাড়ির সামনে আছে দুটি পুকুর। পাড়ে রয়েছে বেশ কিছু গাছ। শত বছর ধরে পুকুর পাড়ের গাছ গুলোতে বসবাস করছে হাজার হাজার পাখি। রহস্যজনক ভাবে পাখি গুলো প্রত্যেকদিন সন্ধ্যায় এখানে আসে। আবার ফজরের নামাজের পরপরই চলে যায়। সারা দিন শেষে সন্ধ্যায় তারা পুনরায় এখানে ফিরে। এভাবে চলছে শত বছর ধরে। স্থানীয়দের অভিমত কেউ এ পাখির কোনো ক্ষতি করলে তারাও বিপদের সম্মুখীন হয়।

এখানে বিচরণ করা উল্লেখযোগ্য পাখিরা হলো, সাদা বক, কালো শালিক, শালিক, ঘুঘুসহ অন্তত ১৫-২০ প্রজাতির পাখি।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম তুহিন বলেন, এসব রহস্য পাখিকে স্থানীয়রা খুব মেনে চলে। তাদের পূর্ব পুরুষ থেকে পাখি গুলোর বিচরণ। দুটি পুকুরের মাছের জন্য দিতে হয়না আলাদা কোনো খাদ্য। পাখির বিষ্ঠায় মাছের খাদ্য। এতে সহজে পুকুরের মাছ গুলো অল্প দিনে ৩-৪ কেজি হয়ে যায়। মাছও অনেক সুস্বাদু। পুকুরের পানি দেখতে খারাফ লাগলেও তারা ওই পানিই ব্যবহার করছে। এতে তাদের কোনো ক্ষতি হয় না। জনশ্রুতি আছে বেশ কয়েক বছর আগে বেদে জনগোষ্ঠীর এক লোক এখানকার কয়েকটি পাখি মেরে ফেললে তাদের দুটি সন্তানও ওই রাতে মারা যায়।

নোয়াখালী উপকূলীয় বন কর্মকর্তা আবু ইউছুফ জানান, ভিন্ন রকমের পাখি এখানে বসবাস করার খবর পেয়ে আমি ঘটনাস্থর পরিদর্শন করি। দীর্ঘ সময় পাখি গুলো এখানে বসবাস করার কারণ খুঁজে বের করার পাশাপাশি স্থানীয়দের এ বিষয়ে সচেতন করে তোলা হবে।

চৌদ্দগ্রামে মুহসিনুল উম্মাহ ফাউন্ডেশন’র উদ্যোগে মসজিদ নির্মাণ কাজের উদ্ধোধন

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুহসিনুল উম্মাহ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বায়তুল ফালাহ জামে মসজিদ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত দোয়া-মুনাজাত, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, চৌদ্দগ্রামের কৃতিসন্তান মো: হুমায়ুন কবির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘মুহসিনুল উম্মাহ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মো: খোরশেদ আলম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সেকশন অফিসার সোহাগ মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুর রহমান, মাওলানা মো: মুবারক করিম, শুভপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার আরএইচএম অপু, সাবেক মেম্বার ছালেহ আহমেদ, মুফতি ফরহাদ উল্লাহ আল-কাদেরী, ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সাগর, সমাজসেবক শামসুল আলম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য বৃক্তিবর্গ।