All posts by jitu

বাড়ির সীমানায় ময়লা ফেলার বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত খুরশীদ আলম (৬০) উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো.শহীদুল্লাহ (৬৫) তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে ভিকটিম খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সাথে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সনদ বড়ুয়া বলেন, নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম বাড়ছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না থাকার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ খেতে পারছে। একটা মানুষও না খেয়ে মরেনি। অনেক ভালো আছে।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাজারে দ্রব্যমূল্য বেড়েছে যাচ্ছে, নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রোজার মাসটা আসতে দেন!’

সারা দুনিয়ায় দ্রব্যের দাম বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এখন টেলিভিশন সবাই দেখে, সারা বিশ্বের সব খবর নিয়ে গ্রামের চায়ের দোকানে রীতিমত গবেষণা হয়। মানুষ বোঝে, এখানে সরকারের দোষ নেই। অর্থের যে সংকট। বিশ্বে যে সংকট দ্রব্যমূল্য নিয়ে, সেটা তো বাংলাদেশের একার না। সারা দুনিয়াতে জিনিসপত্রের দাম বাড়ছে।

জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, আমাদের জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। আমরা আশা করি, সামনের রমজানেও জিনিসপত্রের পর্যাপ্ত সরবরাহ থাকবে এবং মানুষ প্রয়োজনীয় সামগ্রী পাবে।

গরুর মাংসের কেজি বেড়ে ৮০০ টাকা হয়ে গেছে। গরু ব্যবসায়ীরা বলছেন, পথেঘাটে চাঁদাবাজির কারণে তারা বাড়াতে বাধ্য হয়েছেন। ভোক্তা অধিকার বলছে, আমরা এই বিষয়টা নিয়ন্ত্রণে সম্পূর্ণ অসহায়। বিশ্ব সংকটের পাশাপাশি চাঁদাবাজির কারণেও বাড়ছে—এ বিষয়ে কাদের বলেন, ‘চাঁদাবাজি একটা বিষয় অবশ্যই। দেশের প্রধানমন্ত্রী নিজেই চাঁদাবাজির বিরুদ্ধে কঠিন বক্তব্য রেখেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘একটা বিষয় শুরু হলে রাতারাতি বন্ধ হয়ে যাবে এমন তো ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী বলার পর সবাই নড়েচড়ে বসেছেন। এখানে যার যে দায়িত্ব আছে পালন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সবাই কিন্তু তাদের তৎপরতা শুরু করে দিয়েছে।

নিত্যপণ্যের দাম নিয়ে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য একটা বিষয়। অর্থনীতিতে যখন সংকট তখন বাজার ওঠানামা করে। ওঠানামা করে এটাই স্বাভাবিক, এটা বাজারের ধর্ম। অপেক্ষা করেন, আপনাদের তো না খেয়ে (খাইয়ে) রাখিনি! দেশের মানুষ খেতে পাচ্ছে। একটা মানুষও না খেয়ে মরেনি, অনেক ভালো আছে।

দাউদকান্দিতে অস্ত্রধারী যুবকের ভিডিও ভাইরাল

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্রসহ ভিডিও ভাইরাল হওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম শরীফ হোসেন(৩৫)। সে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মনির হোসেনের ছেলে । সোমবার দিবাগত গভীর রাতে শরীফকে তার নিজ বাড়ী গ্রেফতার করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরের পর অস্ত্রসহ এক যুবকের ভিডিওটি ভাইরাল হয়। ৪৯ সেকেন্ড ও একমিনিট ৪সেকেন্ডের দুটি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েবের নির্দেশনায় পুলিশের বেশ কয়েকটি টিম ভাইরাল হওয়া যুবককে আটকের জন্য মাঠে নামে। অবশেষে ওই যুবককে শনাক্ত করা হয়। এরপর রাতেই তাকে গ্রেফতার করা হয়।

ভাইরাল হওয়া ৪৯ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটিতে দেখা গেছে- খালি গায়ে একজন যুবক একটি ঘরের ভিতর পিস্তল নাড়াচাড়া করছেন। ১মিনিট ৪সেকেন্টের ভিডিওতে দেখা যায়, শপিং ব্যাগে একজন আরেকজনকে দু’টি অস্ত্র বুঝিয়ে দিচ্ছে এবং বলছে “পাইছোনি বুইঝা”। এসময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা চলছিল।

এ ভিডিও দু’টি ভাইরাল হয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি(তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, ১মিনিট ৪ সেকেন্ডের ভিডিওটিতে যে যুবক আগ্নেয়াস্ত্র খুলে দেখছিলেন সে সিঙ্গুলা গ্রামের মোবারক হোসেনের ছেলে মুন্না(১৮)। একবছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না মারা যায় ।

আর ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেন। অস্ত্র হাতে ভাইরাল হওয়া শরীফ হোসেনকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ভিডিও হয়তো আগের। আর এর সাথে কারা কারা জড়িত থাকতে পারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে । অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

‘সাইবার পুলিশ ইউনিট’ স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিগত কয়েক বছর ধরে সাইবার অপরাধ বেড়েছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পৃথক ইউনিটের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পুলিশের একটি পূর্ণাঙ্গ ‘সাইবার পুলিশ ইউনিট’ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাইবার অপরাধ এবং এর সঙ্গে যুক্ত ফাইন্যান্সিয়াল, ক্রাইম, মানি লন্ডারিংয়ের মতো অপরাধগুলো মোকাবিলায় ‘সাইবার পুলিশ সেন্টার স্থাপন’ করা হয়েছে। একটি পূর্ণাঙ্গ সাইবার পুলিশ ইউনিট স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশে এরই মধ্যে ডিএনএ ল্যাব, আধুনিক ফরেনসিক ল্যাব, অটোমেটেড ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (আইএফআইসি) এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কয়েকটি বিভাগীয় শহরে এ সব ল্যাবের কার্যক্রম চলমান। ভবিষ্যতে প্রতিটি বিভাগে এ ধরনের ল্যাব স্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গঠন করেছি।

অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে গঠন করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, অ্যান্টি টেররিজম ইউনিট, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন ও এমআরটি পুলিশ।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তায় আর্মড পুলিশের ২টি এবং র্যাবের ১টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় জনপ্রিয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ গত ছয় বছরে প্রায় সোয়া পাঁচ কোটি কল রিসিভ হয়েছে। এরমধ্যে প্রায় সোয়া দুই কোটি সেবা প্রত্যাশীকে জরুরি সেবা প্রদান করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯-কে আরও সমৃদ্ধ করা হবে।

পুলিশ স্টাফ কলেজ এখন আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বাংলাদেশ পুলিশ একাডেমিসহ পুলিশ ট্রেনিং সেন্টারগুলোতে আমরা যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারকে জাতিসংঘ শান্তিরক্ষা প্রশিক্ষণের উৎকৃষ্ট কেন্দ্রে পরিণত করেছি। পুলিশ সদস্যদের বৈদেশিক প্রশিক্ষণের ক্ষেত্র বৃদ্ধি করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা খানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ব্যারাক, আবাসিক ভবনের জন্য জমি বরাদ্দসহ এসব স্থাপনা নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ হেডকোয়ার্টার্সে ২০ তলা এনসিকম ভবন, এসবি ও সিআইডির আধুনিক ভবন, ১০১টি আধুনিক থানা ভবন নির্মাণ করেছি। আরও অনেক উন্নয়নমূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুলিশে একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বাহিনীর কার্যক্রমে শিগগির দুটি হেলিকপ্টার যুক্ত হতে চলছে। বিভিন্ন অনলাইনভিত্তিক সেবা ও মোবাইল অ্যাপস প্রবর্তন, অনলাইন জিডি, ই-ট্রাফিক প্রসিকিউশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ই-সার্ভিস চালু করা হয়েছে। প্রতিটি থানায় নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক স্থাপন করা হয়েছে। আমরা পুলিশের জনবল ব্যাপকহারে বৃদ্ধি করেছি। সুপার নিউমারারি পদ সৃষ্টি করে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছি। গ্রেড-১ ও গ্রেড-২ পদের সংখ্যা বৃদ্ধি করেছি। পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে অত্যন্ত পরিচালিত কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণ আধুনিক ব্যাংকিং সুবিধা পাচ্ছেন।

৪০০ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

এ সময় জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়।

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

এদিকে, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১১৫ পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়। ২০২০ ও ২০২১ সালে দেওয়া হয় ২৩০ পুলিশ সদস্যকে।

২০২০ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পান ১১৮ জন। ২০১৯ সালে ৩৪৯ জন পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছিল।

এর আগে যথাক্রমে ২০১৮ সালে ১৮২ জন, ২০১৭ সালে ১৩২ জন, ২০১৬ সালে ১২২ জন, ২০১৫ সালে ৮৬ জন কর্মকর্তা বিপিএম-পিপিএম পদক পেয়েছেন।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল পাঠাচ্ছে

ডেস্ক রিপোর্ট:

বিপিএলের শেষ হয়নি এখনো। এরইমাঝে উত্তাপ পাওয়া যাচ্ছে নতুন সূচির। বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নামতে হবে টাইগারদের। তবে এমন ব্যস্ততা শুধুমাত্র পুরুষদের জন্যই না। নারী ক্রিকেটেও আছে বড় ব্যস্ততা।

বিপিএলের পর মার্চ-এপ্রিল মাসেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দেশের মেয়েরা। সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও দল ঘোষণা করে দিয়েছে অজিরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির দলই নিয়ে আসছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আসবেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।

মূলত সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতেই অজি নারীদের এই সফর। ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেন,

“সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, এই সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের এবং বছরের শেষের দিকে আমরা যে পরিস্থিতি এবং উইকেটের মুখোমুখি হতে পারি তার সাথে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করবে।”

অস্ট্রেলিয়া দল

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল, সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবার ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।

আসন্ন সিরিজের ছয়টি ম্যাচের সবগুলোই আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি, তবে ২১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ওয়ানডে লেগের প্রথম লেগটি ঢাকার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ফজরের নামাজের সময় মসজিদে হামলা, বহু মুসল্লি নিহত

ডেস্ক রিপোর্ট:

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের একটি মসজিদে নামাজের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মুসল্লি প্রাণ হারিয়েছেন। একই দিনে ক্যাথলিকদের ওপরও হামলা চালানো হয়েছে। বেশ কিছু স্থানীয় এবং নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

সোমবার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রোববার ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা নাটিয়াবোনির একটি মসজিদে হামলা চালায়। এতে ডজন খানেক মানুষ প্রাণ হারান।

স্থানীয় এক বাসিন্দা জানান, হতাহতরা সবাই মুসলিম। এদের মধ্যে অধিকাংশই পুরুষ। অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা খুব ভোরে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘেরাও করে এবং লোকজনের ওপর গুলি চালায়। মুসল্লিরা সে সময় ফজরের নামাজের জন্য একত্রিত হয়েছিল। তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, বড় ধরনের হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। মসজিদে হামলার একই দিনে উত্তর বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায়ও হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৫ জন বেসামরিক লোক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। গির্জার একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালের মার্চে দিজিবোতে একজন পুরোহিতকে অপহরণ করা হয়েছিল। তিনি এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যাথলিক ধর্মযাজক সিজার ফার্নান্দেজকে খুন করা হয়।

২০২১ সালের আগস্টে উত্তরাঞ্চলীয় জিবোর শহরে গ্র্যান্ড ইমামকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত হওয়ার তিন দিন আগে তাকে অপহরণ করা হয়েছিল।

তিন দিনের সফরে বাংলাদেশে আসলেন ভারতীয় বিমান বাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার:

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান এর আমন্ত্রণে তিনি ঢাকা আসেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

এই সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন

ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করে দুই দেশ।

ইরফানকে বাঁচাতে মানুষের দুয়ারে দুয়ারে কুবির ১৪ তম ব্যাচ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইরফানুল্লাহকে বাঁচাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।

‘প্রজেক্ট : ইরফানের জীবন’ নামক একটি ক্যাম্পেইন করে ইরফানের জন্য টাকা সংগ্রহ করছে তারা।

গতবছর নভেম্বর মাসের ৯ তারিখ (কুবি) টিউশন থেকে বাসায় ফেরার পথে ঢাকাগামী তিশা পরিবহনের ( ঢাকা মেট্রো ব-১৫-১৬৪৮) ধাক্কায় মারাত্মক আহত হয় তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দূর্ঘটনার আজ তিন মাস অতিক্রম হলেও ইরফানুল্লাহর শারীরিক অবস্থার তেমন একটা পরিবর্তন হয়নি। টানা তিনমাস আইসিইউতে রাখার পর গত ১০ ফেব্রুয়ারি কেবিনে স্থানান্তর করা হয়। তবে জ্ঞান না ফেরার কারণে কাউকে চিনতে পারতেছে না তিনি। এমনকি শরীরের নিচের পঁচা অংশ শুকায়নি।

ডিপার্টমেন্টের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আইসিইউ এর বিল ছাড়া পরিবার ২৩ লক্ষ টাকা খরচ করেছে । আইসিইউ এর বিল প্রায় ২৭ লক্ষ টাকা। যার উল্লেখযোগ্য অংশ এখনো অপরিশোধিত। প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার টাকা খরচ হচ্ছে।

১৪ তম আর্বতনের শিক্ষার্থীরা জানান, ইরফান আমাদের বন্ধু, ভাই, আমাদের অনেকের সাথে হয়তো দেখা হয় নাই, কিন্তু আমাদের হৃদয় একসাথে। আমরা ইরফান কে বাঁচাতে সর্বস্তরের মানুষ দুয়ারে দুয়ারে যাচ্ছি।
আমরা চাই আমাদের বন্ধু আবারও আমাদের মাঝে ফিরে আসুক, আমরা স্বপ্ন দেখি ইরফান আমাদের সাথে গল্প করবে, আড্ডা দিবে। এখন তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরাও তার পরিবার। তাই আমরা চেষ্টা করছি কিছু করার।

ইরফানের বড় ভাই মুহিবুল্লাহ বলেন, প্রশাসন, ডিপার্টমেন্ট, সংগঠন আমাদের যে সাহায্য করেছে। তা দিয়ে চিকিৎসার সামান্য কাজ শেষ হয়েছে। এখনোও সাতাশ লক্ষ টাকা বাকি রয়েছে। সামনে কত টাকা লাগে জানি না। আমরা এখন নিঃস্ব। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন।

সাহায্যের জন্য
Islami Bank Bangladesh Limited.
A/C No: 20501210208197200
Muradul Mustakim
Cumilla Branch.

Agrani Bank.
A/C No: 0200021604843
Md. Muhsin Jamil
BandorBazar, Sylhet Branch

01870608274 (Nagad)
01865201794 (Bkash)
01531569476 (Bkash & Nagad)
01622999694 (Rocket)
01571132847 (Bkash)

মাইলস্টোন কলেজে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :

নজরকাড়া নানাবিধ আয়োজনমালার মধ্যদিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ২৪ ফেব্রুয়ারি উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আয়োজন করা হয় এই মনোজ্ঞ অনুষ্ঠানের।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। মনমাতানো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরুন নবী (অব.)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচাল