All posts by jitu

এমপি আজাদকে দলীয় পদবি থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৪ ( দেবিদ্বার) সংসদীয় আসনের সাংসদ আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আ’লীগ দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

১৩ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কারণ দর্শানোর ওই নোটিশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া উল্লেখ্য করেছেন- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে আপনার ( এমপি আজাদ) নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে মর্মে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা হয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরো কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে  আপনাকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হল। এমতাবস্থায় সংগঠনের আর্দশ, শৃংখলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্গৃক্ত থাকার অভিযোগে আপনাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রেরণের জন্য নির্দেশ দেয়া হল।

এ বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।

 

 

 

জলদস্যুদের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি, সেকেন্ড পার্টির মাধ্যমে চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজের ২৩ না‌বিক উদ্ধারে জলদস্যুদের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। তবে দ্বিতীয় পক্ষের মাধ্যমে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমু‌খি হয়ে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজটি হাইজ্যাক করা জলদস্যুদের সঙ্গে এখনো ফরমালি যোগাযোগ করা যায়নি। আমরা সেকেন্ড পার্টির মাধ্যমে চেষ্টা করছি এবং যেখানে জানানো প্রয়োজন, সেখানে জানিয়েছি।

হাছান মাহমুদ বলেন, এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। বিষয়টি মন্ত্রী সভায়ও অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।

ড. হাছান ব‌লেন, ইতোমধ্যে রিপোর্টিং সেন্টার ইন কুয়ালালামপুর, ইন্ডিয়ান ফিউশন সেন্টার ইন নিউ দিল্লি, তারপর সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, চীনসহ সব এরিয়ার নেভাল শিপে আমরা রিপোর্ট করেছি। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।

জিম্মি নাবিকদের মুক্ত করার প্রক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য জাহাজ এবং নাবিকদের মুক্ত করা। কিন্তু স্ট্র্যাটেজি কী হবে, এটা পাবলিক বলার বিষয় নয়। ইতোপূর্বে একই কোম্পানির একটি জাহাজ জলদস্যুরা নিয়ন্ত্রণে নিয়েছিল। তিন মাস পর সেই জাহাজ ও ক্রুদের উদ্ধার করা হয়েছিল।

গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। জাহাজে ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন।

এর আগে, ২০১০ সালের ৫ ডিসেম্বর গ্রুপটির জাহাজ এমভি জাহান মনি ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে এনেছিল কবির গ্রুপ।

প্রগতিশীল বর্তমান সমাজে দৈনিক আমাদের কুমিল্লার এ আয়োজন সত্যিই ব্যতিক্রম

স্টাফ রিপোর্টার:
বৃহত্তর কুমিল্লার পাঠক নন্দিত পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লার আয়োজনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, প্রগতিশীল বর্তমান সমাজে আমাদের কুমিল্লার এ ইফতারের আয়োজন সত্যিই বিশাল কিছু বহন করে। আমরা এতটাই প্রগতিশীল হয়েছি যে, পবিত্র আজানের আওয়াজকেও আমরা শব্দদূষণ বলি। সেই প্রগতিশীল সমাজে আমাদের কুমিল্লা যে আয়োজনটা করেছে এটা সত্যি প্রশংসনীয় একটি মহৎ কাজ।

বক্তারা আরো বলেন, আমাদের কুমিল্লা সব সময়ই ভালো কাজ করে থাকে। তারা কিছু দিন আগে শীতবস্ত্র বিতরণ করেছে। সংবাদকর্মীদের নিয়ে বার্ষিক বনভোজন করেছে, করোনাকালীন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন ইফতারের মতো মহৎ একটি আয়োজন করেছে। ভালো কাজের মধ্য দিয়ে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাক দৈনিক আমাদের কুমিল্লা। দৈনিক আমাদের কুমিল্লার এ সকল ইতিবাচক কর্মকাণ্ড শুধু কুমিল্লা নয়, দেশের অন্যান্য আঞ্চলিক গণমাধ্যমগুলোর অনুকরণ করা উচিত। গতকাল (১৩ মার্চ) বুধবার নগরীর বাগিচাগাঁওস্থ দৈনিক আমাদের কুমিল্লা অফিসে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানের সভাপতিত্বে ও চীফ রিপোর্টার আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, সান মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আবদুল লতিফ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সনাক কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, সুজন কুমিল্লা জেলার সভাপতি আলহাজ্ব  শাহ মোহাম্মদ আমলগীর খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমা, সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান,  এখন টিভির স্টাফ রিপোর্টার মাসুদ আলম, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরীসহ দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার, বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ ও অফিসের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর ইফতারের পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন কুমিল্লা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান।

এবার সোহমের সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা পরীমণি

ডেস্ক রিপোর্ট:

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার সকালে খবরটি সংবাদবাধ্যমকে নিশ্চিত করেছেন করেছেন অভিনেত্রী নিজেই।

তিনি বলেন, ‘ফেলুবকশি’ নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।

‘ফেলুবকশি’ সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরীমণি। তবে এই অভিনেত্রী জানিয়েছেন, এটি থ্রিলার গল্পের ছবি। ছবিতে তার চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র। পরী জানান তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সোহম।

কলকাতার সিনেমায় কাজের সুযোগ সম্পর্কে পরীমণি জানান, গত বছর কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়। সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি। তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়।

পরী বলেন, ‘কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে–পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর সেখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।’

অভিনেত্রী আরো জানান, ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি।

ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী আজকে একটা আবেদন জানিয়েছেন যে, বিশেষ করে তিনি ইতোমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন- যে, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে, তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টির যে টাকা, সেটি নিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও দুটি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেটি হচ্ছে- জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে যাতে করে কৃষি ভিত্তিক সমবায় গড়ে তোলা যায়, সেই জন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া রমজানের প্রস্তুতি হিসেবে কে কী করছেন- মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তথ্য নিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

কুমিল্লায় অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এর উদ্যোগে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও ইটভাটা ভেঙ্গে ফেলা হয়।

বুধবার (১৩ মার্চ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় সদর দক্ষিণ সুয়াগাজীতে মেসার্স বি এল বি ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা ও বাতাবাড়িয়া বিশ্বরোডে মেসার্স কামাল ব্রিকস ভেঙ্গে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুর রহমান এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সদর দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

তিতাস উপজেলায় ৭৫ মিটার ব্রিজের ভিত্তিপ্রস্তার স্থাপন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর তিতাস উপজেলার বাতাকান্দি জিসি-রায়পুর ভায়া মাছিমপুর ৭৫.০৬ মিটার দীর্ঘ পিএসসি এবং আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

বুধবার (১৩ মার্চ) এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এই ব্রিজটি স্থানীয় সরকার মন্ত্রণালয়, কুমিল্লা বাস্তায়ন করছে। এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইফতেখার আহসান, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, তিতাস উপজেলা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম , তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভুইয়া,আসমানিয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা প্রমুখ।

ব্রিজটি ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ করছেন। গ্রামের সকল অবকাঠামো বিদ্ধমান রেখে শহরের সকল সুযোগ সুবিধা দেয়া হবে। প্রতিটি গ্রামে শহরের সকল সুযোগ সুবিধা পাবে।

তিনি বলেন, দাউদকান্দি-তিতাসে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। কোন সেক্টর বাদ যাবে না।

জিম্মি নাবিকদের সুস্থ ফেরত আনতে আমরা বদ্ধপরিকর : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সোমালীয় জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতরে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণের বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এখন পর্যন্ত থাকা খবর অনুযায়ী নাবিকরা সুস্থ এবং ভালো আছেন বলেও জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ২৩ জন ক্রু ছিলেন।

অপহরণ হওয়া জাহাজ উদ্ধারের অগ্রগতি জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, আমাদের কথা হচ্ছে যে কোনো মূল্যে নাবিকদের আমরা বাংলাদেশে ফেরত আনতে বদ্ধপরিকর।

তিনি বলেন, বলা হচ্ছে সোমালিয়ার জলদস্যুরা… এটা ভারত মহাসাগরে, বলা হচ্ছে সোমালিয়া থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি। জলদস্যু কারা এটাই এখনো আইডেন্টিফাইড নয়। ওই অঞ্চলটি সোমালিয়ান অঞ্চল সেটি বলা যেতে পারে। তবে সেটা কে তা (সোমালীয় জলদস্যু) বলা মুশকিল, সেটা আপনি হতে পারেন আমিও হতে পারি।

পরিবারগুলো উদ্বিগ্ন দিন কাটাচ্ছে- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, আমরা সামাজিক জীব, পরিবার নিয়ে বসবাস করি। যে পরিবারগুলোর সদস্যরা সেখানে আটকে আছে, সে পরিবারগুলোর কীভাবে দিন যাচ্ছে সেটা আমরা অনুভব করছি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। অন্য জায়গাগুলোতে তিনি কথা বলেছেন। নাবিকদের নিরাপদে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নাবিকদের ফিরিয়ে আনতে কত সময় লাগতে পারে- জানতে চাইলে খালিদ মাহমুদ বলেন, যারা এখন জাহাজটি নিয়ন্ত্রণ করছেন তারা তো মানুষ না তারা জলদস্যু। মানুষের সঙ্গে কথা বললে আমি সময় নির্ধারণ করতে পারবো, এতগুলো মিটিং করলে আমরা শেষ করতে পারবো। এটা জলদস্যুদের বিষয়, জলদস্যু আর মানুষ এক নয়। তাই সময়টা এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে না।

তিনি বলেন, তবে আমরা বদ্ধপরিকর, আমাদের নাগরিক নাবিকদের আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে।

দেশের সব সেক্টরের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দে চার খাতকে গুরুত্বের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

দেশের সব সেক্টরের উন্নয়নে প্রায় সাড়ে ১৩শ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এইসব প্রকল্প দেশের উন্নয়নের জন্য হলেও অর্থ বরাদ্দে প্রকল্পের গুরুত্ব বিবেচনা করা হয়। গুরুত্ব বিবেচনা করেই প্রকল্পগুলোতে কম-বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়। এবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চার খাতের প্রকল্পকে গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এই সভায় প্রকল্পভিত্তিক অর্থ বরাদ্দ দিয়ে সাধারণ নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

অর্থ বরাদ্দে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

১. দারিদ্র্য নিরসন, জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, কর্মসংস্থান সৃজন ও আয়বৃদ্ধির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকল্পসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন প্রকল্পগুলোর অগ্রাধিকার বিবেচনায় রেখে আরএডিপিতে অর্থ বরাদ্দের চাহিদা প্রস্তাব করতে হবে।

২. বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে আরএডিপিতে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ খাত এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদির ক্ষয়ক্ষতি পুনর্বাসন সংক্রান্ত প্রকল্পে অর্থ বরাদ্দের চাহিদা প্রদানে অগ্রাধিকার দিতে হবে।

৩. অর্থ বরাদ্দের চাহিদা দিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে গৃহীত উদ্যোগ বাস্তবায়নে সহায়ক প্রকল্প গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

৪. এলাকা/অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলো অর্থ বরাদ্দের চাহিদা প্রদান নিশ্চিত করতে হবে।

৫. সম্পদের সীমাবদ্ধতা বিবেচনা করে আরএডিপিতে নতুন প্রকল্প গ্রহণের চেয়ে চলমান প্রকল্প সমাপ্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

৬. অনুমোদিত প্রকল্প দলিলে প্রাইস কন্টিনজেন্সি ও ফিজিক্যাল কন্টিনজেন্সি খাতে সংস্থানকৃত অর্থ ‘সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা’ অনুসরণ করে ব্যয় প্রস্তাব করতে হবে। বিদ্যমান নির্দেশিকা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডিপিপির সংস্থান পরিবর্তন ব্যতিরেকে এ খাতের অর্থ প্রকল্পের অনুকূলে অন্য কোনো খাতে বরাদ্দের প্রস্তাব করা যাবে না।

৭. সংশোধিত এডিপির সেক্টরের নির্ধারিত জিওবি বাবদ মোট বরাদ্দ অপরিবর্তিত রেখে অগ্রাধিকারের ভিত্তিতে নিজস্ব মন্ত্রণালয়/বিভাগের আন্তঃপ্রকল্পে অর্থ বরাদ্দের চাহিদা সমন্বয় করা যাবে।

৮. বৈদেশিক অর্থায়ন সংশ্লিষ্ট (ঋণ/অনুদান চুক্তি স্বাক্ষরিত, ঋণ/অনুদান প্রাপ্তির সুনিশ্চিত অঙ্গীকারপ্রাপ্ত) প্রকল্পে চলতি অর্থবছরে প্রাপ্ত প্রকল্প ঋণ/অনুদান ব্যবহারের নিমিত্ত পরিপূরক জিওবি বরাদ্দের প্রস্তাবকে অগ্রাধিকার দিতে হবে।

৯. জাপান ঋণ মওকুফ অনুদান তহবিল (ডিআরজিএ) এবং জাপান ঋণ মওকুফ অনুদান প্রতিরূপ তহবিল (ডিআরজিএসিএফ) ইআরডি থেকে প্রকল্প ঋণ/অনুদান হিসেবে উল্লেখ করা না হলে জিওবি হিসেবে বিবেচিত হবে।

১০. যেসব প্রকল্পে জিওবি বা প্রকল্প ঋণ/অনুদানের পাশাপাশি বাস্তবায়নকারী সংস্থার অর্থায়ন রয়েছে সেসব প্রকল্পের ক্ষেত্রে স্ব-অর্থায়নকৃত অর্থের বরাদ্দ প্রতিফলন করতে হবে।

১১. শুধু অনুমোদিত প্রকল্প বরাদ্দসহ আরএডিপিতে অন্তর্ভুক্ত করা যাবে। এএমএস-এ অন্তর্ভুক্তি ব্যতীত নতুন অনুমোদিত প্রকল্প আরএডিপিতে অন্তর্ভুক্ত বা বরাদ্দের জন্য প্রস্তাব করা যাবে না।

১২. প্রকল্পভিত্তিক চাহিদা প্রস্তাবের ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে বরাদ্দের পাশাপাশি ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের প্রক্ষেপণ এএমএস-এ অন্তর্ভুক্ত করতে হবে।

বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি ক্লাব আল হিলাল

ডেস্ক রিপোর্ট:

টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইত্তিহাদকে হারিয়ে অসাধারণ এই কীর্তি গড়ে দলটি।

এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে আল হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেà¦