All posts by jitu

‘শাহরুখ খান ১৭টি মোবাইল ফোন ব্যবহার করেন’

ডেস্ক রিপোর্ট:

বলিউড বাদশাহ শাহরুখ খান। ক্যারিয়ারজুড়ে রয়েছে অসংখ্য সাফল্যে। শুধু সাফল্যের দিক থেকেই নয়, সম্পদের দিক থেকেও ভারতের সকল অভিনেতাকে ছাড়িয়ে তিনি। যদিও তার আজকের অবস্থান তৈরি করাটা সহজ কোনো বিষয় ছিল না।

বয়স ৫৮ হলেও এখনও ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার ক্ষমতা রাখেন শাহরুখ। সম্প্রতি অভিনেতাকে নিয়ে মজার এক তথ্য শেয়ার করেছেন তার বন্ধু বলিউড প্রযোজক-অভিনেতা বিবেক ভাসওয়ানি।

শাহরুখ যখন বলিউড ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছেন, তখন অনেক সহযোগিতা করেন বিবেক। এমনকী বিবেকের বাড়িতে শাহরুখের থাকার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শাহরুখের সঙ্গে এখন তার যোগাযোগ নেই বললেই চলে! সম্প্রতি সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দেন বিবেক। এ আলাপচারিতায় শাহরুখের এতগুলো মুঠোফোন ব্যবহারের তথ্য উঠে আসে।

আপনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কঠিন সময় পার করেছেন। তারপরও কেন শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেন নি? জবাবে বিবেক বলেন, ‘‘শাহরুখ খানের ১৭টি মুঠোফোন রয়েছে। তার মধ্যে একটি নাম্বার আমার কাছে আছে। ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর আমি শাহরুখকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি। আমি যখন গোসল করছিলাম, তখন শাহরুখ আমাকে ফোন করেছিল। আর আমি ধরতে পারিনি। শাহরুখের অনেক দায়িত্ব, সবসময় ভ্রমণের উপরেই থাকে। সে একটি সাম্রাজ্য চালায়। তাই আমিও বলি, ওকে।’’

শাহরুখের সঙ্গে কথা হয় না, দেখাও হয় না বিবেকের। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমরা কথা বলি না, দেখাও করি না। যখন দেখা হয়, তখন মনে হয় না আমাদের দেখা হওয়ার মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে। আমি একজন শিক্ষক। একটি স্কুলের ডিন। আমি লোকাল বাসে, ট্রেনে চলাফেরা করি। কিন্তু শাহরুখ একজন সুপারস্টার।’

চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বিবেক। সেখানেই তাদের শেষ দেখা। সেই স্মৃতিচারণ করে বিবেক বলেন, ‘‘চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। আমাকে শাহরুখ বলেছিল, ‘স্যার, আসুন প্লিজ। চলুন আমার বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’ সেই পার্টিতে আমরা খুব আনন্দ করেছিলাম।’’

শাহরুখকে সবশেষ দেখা গেছে ডাংকি সিনেমায়। এর আগে পাঠান ও জওয়ান-এ হাজার কোটি রুপির বেশি কালেকশন এনে দিয়েছিলেন কিং খান। ২০২৩ সাল তার জন্য অসাধারণ একটি সময় পার হয়েছে।

শুধু গ্র্যাজুয়েশন দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে সফট স্কিলে দক্ষতা বাড়ানোর বিষয়ে তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা-যোগ্যতা না থাকলে শুধু গ্র্যাজুয়েশন দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

রোববার সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে যোগ দিয়ে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে সমাবর্তনে অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, বিশ্বের যেসব ভাষা বহুল প্রচলিত সেসব ভাষায় আমাদের শিক্ষার্থীরা যাতে করে দক্ষ হয়ে উঠেন। এসব প্রচলিত ভাষায় আমাদের শিক্ষার্থীরা দক্ষ না হলে কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে যাওয়াটা হবে স্বাভাবিক।

তিনি বলেন, ভাষা ছাড়াও অনেক সফট স্কিল রয়েছে। এসব স্কিলের দিক থেকেও আমরা যদি পিছিয়ে থাকি তাহলে শুধু গ্র্যাজুয়েট হয়ে কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়টির ৭ম সমাবর্তনে ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলের জন্য আরও চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।

গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াটা একটা বিশ্ব নাগরিক তৈরি করার প্রক্রিয়া। সমগ্র বিশ্বে এখন দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ কর্মীর চাহিদা বেড়েছে। সমগ্র বিশ্বের শ্রম বাজার আমাদের জন্য উন্মুক্ত। আমাদের প্রতিবেশী দেশগুলোতে যদি দেখি, সেসব দেশে আরবি-ফরাসি ভাষা শিখে বিশ্ব নাগরিক হওয়ার জন্য তাদের তরুণ প্রজন্ম সারাবিশ্বে জড়িয়ে পড়েছে। আমাদেরকেও এ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এজন্য যেভাবে দক্ষ ও যোগ্য হওয়া যায়, শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে হবে।

মানসম্পন্ন-দক্ষ কর্মীর অভাবে বিদেশি পেশাজীবীরা এদেশে এসে শ্রমবাজার দখল করছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষিত, উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীরা এসে কাজ করছেন।

গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আপনারা কেন বিদেশি পেশাজীবীদের এ জায়গা দখল করতে পারবেন না? যারা এরইমধ্যেই গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের উদ্দেশ্যে বিনীত নিবেদন থাকবে- ক্যারিয়ার প্ল্যানিংটা আপনারা অবশ্যই করবেন।

তিনি বলেন, যেসব খাতে বিদেশি পেশাজীবীরা কর্মরত আছেন- সে সবখাতে আপনারা দেখবেন, এসব পেশাজীবীরা সুনির্দিষ্ট কিছু দক্ষতার কারণে এদেশে কাজের সুযোগ পেয়েছেন। যারা কর্মদাতা, তারা কিন্তু শুধু গ্র্যাজুয়েট বলে কাউকে চাকরি দেন না। তারা দেখতে চান- তাদের যে ধরনের প্রয়োজনীয় শিক্ষা, যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন, সেটা প্রার্থীর আছে কিনা। চাকরি দাতাদের এখানে বক্তব্য হচ্ছে, আমাদের সন্তানদের অনেকে গ্র্যাজুয়েশন শেষ করলেও প্রয়োজনীয় দক্ষতায় ঘাটতি থেকে যাচ্ছে। আমরা অনুরোধ করবো, আপনারা সেসব ঘাটতিগুলো পূরণে কাজ করবেন।

ইউআইইউর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইউনিভাসিটির অধ্যাপক ইমেরিটাস এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এটা নিয়ে কাজ চলছে, এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আল্টিমেটলি এই ক্রাইসিসটা তো ম্যানেজ করতে হবে।’

রোববার (২৫ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেসব সমস্যা ফেস করছে এগুলো নতুন কোনো সমস্যা নয়। বাংলাদেশ এসব সমস্যা যেভাবে মোকাবিলা করছে সেটার প্রশংসা করেছেন তারা। কাজেই এরমধ্যে সন্দেহের কিছু নাই। আর আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কথা বলেছি, বিশেষ করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চায়, তাদের সঙ্গে তারা কথা বলতে চায়।’

তিনি বলেন, ‘দেশে যতগুলো মেগা প্রকল্প হয়েছে সবই শেখ হাসিনার সরকারের সময়ে হয়েছে। ২০১৭ সালে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঠাকুরগাঁও গিয়েছিলাম। তার দুদিন আগে বিএনপি মহাসচিব মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো উন্নয়ন হয়েছে নাকি, আমি তো কিছু দেখি না। যাদের উন্নয়ন সম্পর্কে এমন ধারণা, তারা কী করবে? তারাতো কিছু করতে পারেনি।’

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কিছুদিন আগে মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এতে ওই অঞ্চলে (উত্তরা, মিরপুর) যারা থাকেন- এসব এলাকার মানুষের যে কী উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস। নারীরা মেট্রোরেলে উঠে স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে যাচ্ছেন, কিন্তু তাদের চোখে-মুখে প্রশান্তি এবং আনন্দ। কাজেই মেগা প্রকল্প সম্পর্কে অনেক কথা বলেছে বিএনপি। কিন্তু মানুষ কত উপকৃত হয়েছে এবং কত খুশি হয়েছে- এই জিনিসটা আমি বললাম। মেগা প্রকল্প করবো কি করবো না। করলে কী হবে, শুধু ক্রিটিসিজম করলে তো কোনো লাভ হবে না। এগুলো শেখ হাসিনা বানিয়েছেন ঠিক কথা। কিন্তু বানিয়েছেন তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা চিন্তা নিয়ে। বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে, জনগণ এটা গ্রহণ করেছে।’

এসময় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এদিন সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১টা পর্যন্ত আগারগাঁওয়ের ইআরডি ভবনে মন্ত্রীর দপ্তরে বৈঠক হয়। বৈঠকে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রথম অফিসিয়াল সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আনা বিজার্ড। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

২৬৫৬ মেগাওয়াট তাপবিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হচ্ছে

ডেস্ক রিপোর্ট:

বর্তমানে ভারত থেকে ২ হাজার ৬৫৬ মেগাওয়াট তাপবিদ্যুৎ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে ২৩ হাজার ১৫৯ মেগাওয়াট ক্ষমতার ১৪১টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত আছে। এছাড়া ভারত থেকে ২ হাজার ৬৫৬ মেগাওয়াট তাপবিদ্যুৎ আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী মোট ১১ হাজার ৩০৩ মেগাওয়াট ক্ষমতার ১৮টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন এবং দরপত্র প্রক্রিয়াধীনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। বর্তমানে মোট ৯ হাজার ৮৩ মেগাওয়াট ক্ষমতার ১৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২৪ হতে ২০২৭ সালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে যথাক্রমে— মাতারবাড়ী, গাজীপুর, সৈয়দপুর, ঘোড়াশাল, ময়মনসিংহ, রূপসা, রামপাল, পটুয়াখালী, মেঘনাঘাট, কেরানীগঞ্জ ও চট্টগ্রামে পর্যায়ক্রমে চালু হবে।

এছাড়া মোট ২ হাজার ২২০ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে দরপত্র প্রক্রিয়াধীন বিভিন্ন পর্যায়ে রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২৬ হতে ২০৩০ সালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে যথাক্রমে— ফেঞ্চুগঞ্জ, গজারিয়া, মিরসরাই, মেঘনাঘাট ও রাউজানে পর্যায়ক্রমে চালু হবে।

সংসদ সদস্য মোছা. জান্নাত আরা হেনরীর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকার কর্তৃক জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করে বিকল্প জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্রসারের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমসমূহের ধারাবাহিকতায় ইতোমধ্যে বিভিন্ন ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কর হয়েছে যার সম্মিলিত ক্ষমতা ৯৭১.৭০ মেগাওয়াট। উক্ত কার্যক্রমের আওতায় ইতোমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর তীরে ৭.৬ মেগাওয়াট পিক ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে ; যা হতে ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, এছাড়া ৮৮.৭৫ মেগাওয়াট পিক ক্ষমতার আরও একটি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। যার বাস্তবায়ন কাজ চলতি বছরের জুনে সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে।

ঘরের মাঠেই ফুলহামের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

ডেস্ক রিপোর্ট:

আগের মৌসুমের আক্ষেপ ঘুচানোর মিশনে ঠিকঠাকই ফল পাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ও সবমিলিয়ে পাঁচ জয় নিয়ে এরিক টেন হাগের দল নিজেদের সঠিক কক্ষপথে ছিল। তবে তাদের সেই ছন্দে ধাক্কা দিয়েছে টেবিলে দশের বাইরে থাকা দল ফুলহ্যাম। তাও আবার ম্যানইউ’র ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ড থেকে সফরকারীরা ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে।

গতকাল (শনিবার) প্রিমিয়ার লিগের ম্যাচটিতে সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। যেখানে রেড ডেভিলদের ২১ বছর পর তাদের ঘরের মাঠে হারিয়েছে ফুলহ্যাম। এমনকি গত ৬১ বছরের মধ্যে ইউনাইটেডের মাঠে এটি তাদের দ্বিতীয় জয়। এই ম্যাচের পর ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের আধিপত্য কমানোর স্বপ্নে বড় ধাক্কা খেল টেন হাগের শিষ্যরা।

এদিন ম্যাচের ডেডলক ভাঙা প্রথম গোলটি আসে ৬৫ মিনিটে। ফুলহ্যামের নাইজেরিয়ান লেফটব্যাক ক্যালভিন ব্যাসে প্রথম স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন। কর্নার থেকে পাওয়া বল দ্বিতীয়বারের চেষ্টায় ইউনাইটেডের জালে জড়ান তিনি। যা শোধ করতে ম্যানইউকে অপেক্ষা করতে হয় প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত। যদিও ৮৯ মিনিটে সেই গোলটি আসে সফরকারী গোলরক্ষকের ভুলে। ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার গোলরক্ষক বার্নড লেনোর ভুলের সুযোগ নিয়ে লিগের চলতি মৌসুমে নিজের প্রথম গোল করেন।

তবে রেড ডেভিলদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। যখন পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার অপেক্ষায় ছিল ম্যানইউ, যোগ করা সময়ের সপ্তম মিনিটে ফুলহ্যামকে চূড়ান্ত আনন্দে ভাসান অ্যালেক্স আইয়ুবি। নাইজেরিয়ান এই মিডফিল্ডারের গোল ইউনাইটেড সমর্থকদের হৃদয় হতাশায় পরিপূর্ণ করে তোলে। ফলে ২–১ গোলে হার নিয়ে স্বাগতিকরা মাঠ ছাড়ে।

এই হারের পর ২৬ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানইউ। আসরে নবম জয় পাওয়া ফুলহ্যাম ৩২ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে। টেবিলের শীর্ষে থাকা লিভারপুল সমান ম্যাচে পেয়েছে ৬০ পয়েন্ট। দুই ও তিনে আছে যথাক্রমে ম্যানসিটি (৫৯) ও আর্সেনাল (৫৮)।

বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ও খর্বাকার নারী একফ্রেমে

ডেস্ক রিপোর্ট:

তুর্কি নাগরিক সুলতান কোসেনের উচ্চতা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ তিনি। অন্যদিকে সবচেয়ে কম উচ্চতার ২ ফুট ৭ ইঞ্চির জ্যোতি আমেজের বাড়ি ভারতে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয়বার দেখা হয়েছে তাদের। এর আগে ২০১৮ সালে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

দিনকয়েক আগে ফটো সেশনে অংশ নিয়েছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দুই অন্যতম সদস্য সুলতান ও জ্যোতি।

২০০৯ সালের পর উচ্চতা ২ ইঞ্চি বেড়েছে ‌

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সুলতানের নাম নথিভুক্ত হয় ২০০৯ সালে। এরপর থেকে তার উচ্চতা বেড়েছে আরও ২ ইঞ্চি। সুলতান পেশায় একজন কৃষক। তিনি তুর্কি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন না। তাই বিশ্ববাসীর কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদের সর্বদা একজন অনুবাদকের প্রয়োজন হয়। অন্যদিকে, জ্যোতি হিন্দি, মারাঠি এবং কিছুটা ইংরেজি বলতে পারেন।

সুলতান এত লম্বা হলেন কীভাবে

চিকিৎসা বিজ্ঞানের মতে সুলতানের উচ্চতাকে স্বাভাবিক বলা যায় না। চিকিৎসার ভাষায়, তিনি অ্যাক্রোমেগালিতে ভুগছেন। এটি পিটুইটারি গ্রন্থিতে টিউমারের কারণে হয়। এই টিউমার গ্রোথ হরমোনকে স্বাভাবিক থাকতে দেয় না এবং যখন এই ভারসাম্য বিঘ্নিত হয়, তখন দৈত্যের মতো উচ্চতা বেড়ে যায় এবং এর কারণে উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পায়।

২০১১ সালে সুলতান ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়েছিলেন। সেখানে তার চিকিৎসা করার পর তার উচ্চতা বৃদ্ধিও বন্ধ হয়ে গিয়েছিল। সুলতানের কব্জি এবং মধ্যমা আঙুলের মধ্যে ১১.২২ ইঞ্চি দূরত্ব রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় হাতের তালুর রেকর্ডও তার দখলে। এ ছাড়া তার পায়ের আঙুলও সবচেয়ে বড়। অন্যদিকে জ্যোতির উচ্চতা সুলতানের উচ্চতার এক চতুর্থাংশ।

জ্যোতির উচ্চতা স্বাভাবিক নয় কেন

জ্যোতি আমেজে একজন অভিনেত্রী। তার উচ্চতা ২.৭ ফুট। চিকিৎসার পরিভাষায় বলা যায়, জ্যোতির অ্যাকোনড্রোপ্লাসিয়া নামে একটি রোগ রয়েছে। এটি উচ্চতার অভাব সম্পর্কিত একটি বিশেষ রোগ। জ্যোতি ২০১১ সালে তার ১৮তম জন্মদিন উদযাপনের সময় তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে খাটো উচ্চতার নারী হিসেবে রেকর্ড করা হয়েছিল। এরপর ২০১৪ সালে জ্যোতি আমেরিকান টিভি শোতেও উপস্থিত হয়েছেন। ২০১৮ সালে মিশর পর্যটন প্রচার বোর্ড তাকে সুলতানের সঙ্গে একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ জানায়। এরপরেই ২০১৮ সালে মিশরে দেখা হয়েছিল দুজনের।

পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পিলখানায় হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা কাঠামোতে আনতে হবে। তদন্ত শেষ করা একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। কাজেই চূড়ান্ত বিচার হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা আশা করছি।’

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা সম্পূর্ণ আমাদের বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি খুব শিগগির চূড়ান্ত বিচারটাও আমরা দেখবো।’

নিহতদের অনেক স্বজন বৃদ্ধ হয়েছেন, তারা আদৌ বিচার দেখে যেতে পারবেন কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও সেটি বলি, যা কিছু হোক যেন দ্রুতই হয়। তবে কবে শেষ হবে সেটা বিচারকরাই জানেন। আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা জানেন আমাদের আদালত স্বাধীন, তারা একটি ন্যায্য বিচার করবেন এটাই আমাদের প্রত্যাশা।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখানে কারও গাফিলতি নেই। আমি আগেই বলেছি এখানে বিরাট ধরনের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য ছিল। এই সবেই সময় লেগেছে।’

শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট নাগরিক হব : সমাজকল্যাণ মন্ত্রী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, ছোট্ট সোনামণিরা আজকে সুন্দর কুচকাওয়াজ পরিবেশন করেছে তার জন্য আমি মুগ্ধ হয়েছি। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ভালো কুচকাওয়াজ প্রদর্শন করে। এ বিদ্যালয়ের ছোট্ট পাখিরা সবাই আজকে সুন্দর ভাবে সেজেগুজে এসেছে, তারা আমাদের নৃত্য দেখাবে। শিশুদের খেলাধুলা ভীষণ দরকার। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলতে পারব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট নাগরিক হব। আমরা সৎ মানুষ হবো, সহনশীল মানুষ হবো। সেই ভালো যে সত্যিকারের ভালো। সে ভাবেই তোমরা তৈরি হবে। তোমরা সৃজনশীল মানবিক মানুষ হবে, তারা বিজ্ঞান নিয়ে গড়ে উঠবে। বিশ্ব মানব হবে। সেজন্যে আমাদের এই নতুন শিক্ষা ক্যারিকুলাম তৈরি হয়েছে।

তিনি বলেন, এ বিদ্যালয়ের বেশ কিছু সমস্যা রয়েছে। এ বিদ্যালয়ের ভবন নির্মাণ হওয়ার কথা থাকলেও তা আটকে আছে। তা আমি আজকেই দেখবো। হাসান আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে হবে। আমি আশা করি এই যে সমস্যাটি রয়েছে তা সহসায় সমাধান করা হবে। আমি যেহেতু আজকে শুনেছি এটি সমস্যা সমাধান করব। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, অভিভাবকরা হাসান আলী আর মাতৃপিঠ স্কুলে তাদের সন্তানদের ভর্তি করতে মরিয়া হয়ে উঠে। তাদের চিন্তা করতে হবে একটি ক্লাসে ৪০ থেকে ৫০ জনের বেশি শিক্ষার্থী থাকতে পারে না। প্রতিটি ক্লাসে বেশি শিক্ষার্থী ভর্তি হলে সেখানে পড়ালেখা ভালো হয়না। এই বিদ্যালয়ের মাঠের বাউন্ডারি অস্থায়ী ভাবে দেয়া হবে। তার কারণ হলো এ মাঠে সভা সমাবেশ করা হয়। সমাবেশের সময় যেন বাউন্ডারী দেয়া হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমতআরা সাফি বন্যা।

এসময় উপস্থিত ছিলেন, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর ভূমি কর্মকর্তা হেদায়েত উল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাবেক ও বর্তমান শিক্ষক এবং অভিভাবকগণ।

কুমিল্লায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর নেউরা এলাকায় মোটরসাইকেলে বসা শাহ আলম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার নেউরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর ঢুলিপাড়া ও পকেটগেট এলাকার দুইটি গ্যারেজের মালিক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত যুবকের ভাই জসিম উদ্দিন। নিহত শাহ আলম পাশের দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে।

এদিকে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাহ আলম মোটরসাইকেল যোগে যাচ্ছেন। একটি গেইটের সামনে গিয়ে তিনি মোটরসাইকেলের গতি কমান, এসময় কেউ একজন তাকে ধারালো কিছু দিয়ে ঘাড়ে ও গলায় কোপাতে থাকেন। পাশে তার মোটর সাইকেলটি পড়ে যায়। মোটরসাইকেলটি তখনও চলছিল। মোটরসাইকেলের পেছনের লাল বাতিটিও জ্বলছিল।

শাহ আলমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, শাহ আলম ১০ থেকে ১২ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে থাকেন। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসায় আসেন। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় সে গ্যারেজের ব্যবসা করতেন। মাঝে মাঝে রাতে গ্যারেজে থেকে যেতেন। হয়তো ভোররাতের দিকে বাড়ি ফিরছিলেন, এসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। পাশে তার মোটরসাইকেল পড়ে ছিল।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফ