All posts by jitu

স্কুলশিক্ষার্থীরা সহায়তা বাবদ ৫ হাজার টাকা পাবে

ডেস্ক রিপোর্ট:

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর। এসব শিক্ষার্থীদের সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা করে দিবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ সহায়তা পেতে ২৯ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ভর্তিকৃত ও অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি–সহায়তা দেওয়া হবে। ভর্তি–সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অবেদন করতে হবে।

আরও বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবেন। অন্যান্য ক্ষেত্রে মা–বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।

এ ছাড়াও শিক্ষার্থীদের ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ প্রয়োজন হবে ভর্তি-সহায়তা পেতে। আর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকদের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ প্রয়োজন হবে।

লেভান্ডভস্কির ‘ফিফটি’তে জয় বার্সার

ডেস্ক রিপোর্ট:

একদিন আগেই জাভি হার্নান্দেজ বলেছিলেন— আর কোনো হোঁচট সামলানোর সামর্থ্য নেই বার্সেলোনার। তেমনই এক হোঁচট খাওয়ার পথে ছিল কাতালান ক্লাবটি। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় তাদের আর বিরূপ কিছু দেখতে হয়নি। পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডভস্কির জোড়া নৈপুণ্যে তারা সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে। বার্সার হয়ে এদিন লেভা গোলের ফিফটি পূর্ণ করেছেন।

গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে একক আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত জাভি শিষ্যদের ড্রয়ের শঙ্কা নিয়ে খেলতে হয়। যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। প্রথম দফায় ব্যর্থ পোলিশ তারকা, তবে ভুলে শট নেওয়ার আগেই গোললাইন থেকে সরে গিয়েছিলেন সেল্টা গোলরক্ষক। ফলে পুনরায় নেওয়া পেনাল্টি শটে আগের ক্ষতি পুষিয়ে নেন লেভান্ডভস্কি।

লা লিগায় আগে থেকেই রিয়াল মাদ্রিদ ও জিরোনা পেছনে ছুটছে বার্সা। সে কারণে আরও অবনতি ঠেকাতে তাদের জয় দরকার ছিল। সেই লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পায় কাতালানরা। তবে ভিতর রকির পাস থেকে পাওয়া বলে লামিন ইয়ামালের বাঁ পায়ের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। এরপর বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানেরও সহজ পরীক্ষা নেয় সেল্টা। তবে তিনি তা সহজেই উতরে যান।

সমতার দিকেই আগাচ্ছিল প্রথমার্ধ। তার আগে যোগ করা সময়ে প্রথম লিড পেয়ে যায় সফরকারীরা। অবশিষ্ট সময়ে তারা কেবল ওই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল। ইয়ামালের পাস বক্সের বাইরে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভা। ১-০ গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।

যদিও বার্সার স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক সেল্টাকে সমতা ফেরান লাগো আসপাস। বক্সের বাইরে থেকে এই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের শট নেন। বার্সা ডিফেন্ডার জুল কুন্দের পায়ে বলটি লেগে দিক পাল্টে জালে জড়ায়। সেখানে আগেই অন্যদিকে ঝাঁপিয়ে পড়া টের স্টেগানের কিছুই করার ছিল না। অল্প সময়েই ফের লিড নিতে পারত বার্সা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা বদলি নেমে দূরপাল্লার শট নেন। যা হাতের স্পর্শে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন সেল্টা গোলরক্ষক। রাফিনহার আরও একটি শট পরে বাধা পায় রক্ষণ দেয়ালে।

ড্র নিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা মিনিটের খেলা চলতে থাকে। যার তৃতীয় মিনিটে ইয়ামাল ফাউলের শিকার হন সেল্টার বক্সে। ফলে পেনাল্টি পায় বার্সেলোনা। সেখানেই শুরু অমন নাটকীয়তা এবং তবে শেষ পর্যন্ত বার্সার হয়ে দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে জয়ের উপলক্ষ আনেন লেভা। বার্সার হয়ে চলতি লিগে সর্বোচ্চ গোল হয়ে গেল তার, ২২ ম্যাচে পোলিশ ফরোয়ার্ড ১০ গোল করেছেন।

এ নিয়ে এক ম্যাচ পর লা লিগায় জয়ের স্বাদ পেল বার্সেলোনা। ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তারা তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে রিয়াল ও ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

টিকিট কালোবাজারি বন্ধ করা হবে: রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, টিকিট কালোবাজারি বন্ধ করা হবে। টিকিট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোক ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে। টিকিট কালোবাজারিদের কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার সৈয়দপুর, লালমনিরহাটে কোচ এবং ওয়াগন মেরামত কারখানা, কলোকা, দিনাজপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করতে হবে। মনোযোগ দিয়ে সবাই মিলে কাজ করলে রেলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে, রেল সেক্টরের আরও উন্নয়ন হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চান জনবান্ধব এ পরিবহনের যথাযথ উন্নয়ন হোক এবং জনগণ স্বল্প খরচে যাতায়াত এবং মালামাল পরিবহনের সুযোগ পাক। আমরা সবাই কাজ করে রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারখানা পরিদর্শন করে যা দেখা গেলো তাতে মনে হয়, আমাদের রেলের উন্নয়নের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, বিএনপির আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে আমাদের রেলের দক্ষ জনবল ছাঁটাই করা হয়, যার কারণে দক্ষ জনবল সংকট। আমাদের জনবলের ঘাটতি রয়েছে। যার কারণে উৎপাদন কম হয়। আমরা জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছি। জনবল নিয়োগ সম্পন্ন হলে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে পদায়ন করা হবে। তখন আশা করি এসব কারখানার থেকে উৎপাদন বাড়বে এবং রেলওয়ের আরও উন্নয়ন হবে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ সময় আগামীকাল

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল রোববার (১৮ ফেব্রুয়ারি)। এদিন, বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৮টি আসন পাবে। আর জাতীয় পার্টি পাবে দুটি আসন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোটের প্রয়োজন হবে না। তবে এরই মধ্যে দলগুলো তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। এতে ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাই হবে। প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটের তারিখ ১৪ মার্চ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এই সময়ের পরই ঘোষণা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম।

আগামী চার বছরে গ্যাসের শতভাগ প্রিপেইড মিটার স্থাপন হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী চার বছরে গ্যাসের শতভাগ প্রিপেইড মিটার স্থাপন করা হবে।

শনিবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন এবং বঙ্গবন্ধু কর্নার ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস মিটার স্থাপন করলে অপচয় কমে যাওয়াসহ অনেক সুবিধা রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে চাই। এখন বিশ্বব্যাংক, এডিবিসহ অনেকে অর্থায়ন করতে চায়। তারা প্রায় ৩০ লাখ মিটার কানেক্ট করবে।

জালালাবাদ গ্যাসের সার্ভিস দেখে তিনি বলেন, এখানে কোনো সিস্টেম লস নেই, কোনো অবৈধ সংযোগও নেই। ডাটা সেন্টার চমৎকার মনে হয়েছে। জালালাবাদ গ্যাসের মোট ২ লাখ ২১ হাজার ১৪৫ গ্রাহকের মধ্যে আবাসিক গ্রাহক রয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩৪৫ জন। ইতোমধ্যে ৫০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। আরও দেড় লাখ মিটার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নসরুল হামিদের সঙ্গে ছিলেন।

ভোট জালিয়াতির কথা স্বীকার করে রাওয়ালপিন্ডির কমিশনারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের জাতীয় নির্বাচন এবার বেশ বিতর্কের মুখে পড়েছে। সবচেয়ে বেশি আলোচিত ছিল নির্বাচনের দিন ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধের বিষয়টি।

নির্বাচনের দিন মোবাইল পরিষেবা বন্ধের কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। দেশটির নির্বাচনে কারচুপির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এবার ভোট জালিয়াতি ও অনিয়মের স্বীকার করে পদত্যাগ করলেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা। তিনি প্রশ্ন করে বলেন, জাতিকে সত্যটা উন্মোচন না করে কেন আমি অনৈসলামিক পন্থায় মারা যাব?

কমিশনার আমলাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনীতিবিদদের জয়ী করার জন্য কোনো পাপ করা উচিত নয়।

তিনি বলেন, তার এলাকার আসনে যাকে পরাজিত ঘোষাণা করা হয়েছে তিনি ৫০ হাজার ভোটে এগিয়ে ছিলেন।

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ হয় ৮ ফেব্রুয়ারি। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশে সময় লাগে তিন দিন। কিন্তু এতে দেখা যায়, এককভাবে সরকার গঠনের জন্য কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এমনকি নির্বাচনপরবর্তী জোট গঠন নিয়েও জটিল পরিস্থিতির তৈরি হয়েছে। কোনো দলই ঐক্যমতে পৌঁছাতে পারছে না।

তাছাড়া বড় ভোট কারচুপির অভিযোগ এনে এখনো বিক্ষোভ দেখাচ্ছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। দলটির দাবি, তাদের সমর্থিত প্রার্থীরা ১৫০টির বেশি আসনে জয় পেলেও তা কারচুপি করে ৯২টি করে দেওয়া হয়েছে। ফলে জোট গঠন করে কারা দেশটিতে নতুন সরকার গঠন করবে তা এখনো স্পষ্ট নয়।

দেশ বিক্রির চুক্তি করিনি, করবোও না: নৌ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশ বিক্রির চুক্তি করিনি, সামনেও করবো না। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে বসানো স্ক্যানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে সব বন্দরে স্ক্যানার বসানোর জন্য এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন। এখন অনেক স্ক্যানার বসানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাস্টমসের বোঝাপড়ার অভাব ছিল। কয়েক বছরের অনেক সমস্যা গত তিন চার বছরেই সমাধান হয়েছে। এটা বড় প্রাপ্তি বলে মন্তব্য করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ এগিয়ে যাচ্ছে। এটি হয়ে গেলে মেরিটাইম সেক্টরে আমরা অন্যরকম উচ্চতায় চলে যাব। বে-টার্মিনালে ১২ মিটার ড্রাফটের জাহাজ আসবে। এতে ব্যস্ততা বেড়ে যাবে। যার জন্য অবকাঠামো তৈরি প্রয়োজন।

‘প্রধানমন্ত্রী পায়রা বন্দর করেছেন, গভীর সমুদ্রবন্দর করেছেন। ডেনমার্ক পায়রা বন্দরে বিনিয়োগ করার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। সৌদি আরব আবরও বিনিয়োগ করতে চায়। বিদেশিরা এখন বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন।’

বন্দর চেয়ারম্যান বলেন, বিশ্বের ১০০ শীর্ষ বন্দরে চট্টগ্রাম বন্দর ৬৭তম। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বন্দর এগিয়ে চলছে। বন্দরের পিসিটিতে সৌদিভিত্তিক রেড সি গেটওয়ের সঙ্গে চুক্তি হয়েছে। বে টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রথমবারের মতো আধুনিক স্ক্যানার স্থাপন করেছি।

স্ক্যানার দুইটি কাস্টম হাউস অপারেট করবে। এর ফলে দ্রুততম রফতানি কনটেইনার জাহাজীকরণ সম্ভব হবে। বন্দরের নিরাপত্তা ও ভাবমূর্তি বাড়বে।

প্রকল্প পরিচালক সূত্রে জানা গেছে, বন্দরের নিজস্ব অর্থায়নে ৮৫ কোটি ৮৯ লাখ টাকায় সংগৃহীত এফএস৬০০০ মডেলের রেডিও একটিভ পোর্টাল মনিটর সমৃদ্ধ এ স্ক্যানার ঘণ্টায় ১৫০টি কনটেইনার স্ক্যান করতে পারে।

ইস্পাতে এক্স-রে অনুপ্রবেশ ক্ষমতা ৩৩০ মিলিমিটার। ডুয়েল এনার্জির এ স্ক্যানার বোথওয়ে স্ক্যানে সক্ষম।

উচ্চতর স্ক্যানিংয়েও এক্স-রে চিত্র অবিকৃত থাকে। জৈব, অজৈব ও মধ্যবর্তী উপাদান নির্দিষ্ট রঙে চিহ্নিত করে। ফলে আইজিএম বহির্ভূত পণ্য শনাক্ত করা যাবে। ট্রেইলার চালক সরাসরি স্ক্যানিং টানেলের মধ্য দিয়ে গাড়ি চালাতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে কনটেইনার স্ক্যান হয়ে যায়। কনটেইনার নাম্বারও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয় স্ক্যানারে। স্থাপন করা হয়েছে ৪টি ইমেজ মনিটরিং সেন্টার ও রিয়েল টাইম সিসিটিভি সিস্টেম।

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এ প্রকল্পের ডিপিপি অনুমোদন হয়। ২০২২ সালের ২৯ নভেম্বর মন্ত্রণালয় দরপত্র অনুমোদন দেয়। ১২ ডিসেম্বর সর্বনিম্ন দরদাতা হিসেবে ফাইভ আর অ্যাসোসিয়েটকে কার্যাদেশ দেওয়া হয়।

২০২৩ সালের ৫ জানুয়ারি চুক্তি সম্পাদন এবং ২৭ ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ হয়। আইএসপিএসের আলোকে বন্দরের সব রফতানি গেটে কনটেইনার স্ক্যানার নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেভির এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আজিম, চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফাইজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, বন্দর সচিব মো. ওমর ফারুক।

কুমিল্লায় রোহিঙ্গাদের ভুয়া পাসপোর্ট তৈরী সহায়তাকারী ৩ জন গ্রেফতার

শাহ ইমরান:

কুমিল্লায় যৌথ অভিযানে রোহিঙ্গা নাগরিকের ভুয়া পাসপোর্ট তৈরী সহায়তাকারী ১৪ টি পাসর্পোট সহ ৩ জন গ্রেফতার করা হয়েছে।

শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট তৈরির মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত মুল আসামী রোহিঙ্গা নাগরিক মোঃ ইয়াছির (১৯) কে আদালতে প্রেরণ করলে আদালতে সে তাকে সহায়তাকারী ব্যক্তিদের নাম প্রকাশ করে জবানবন্দি প্রদান করে।

উক্ত জবানবন্দির সূত্র ধরে কুমিল্লা ডিবি ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ফয়সাল মিয়া (২৬), সন্দিগ্ধ আসামী মোশারফ (৩৫) ও শরীফ (২৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল মিয়া মুরাদনগর থানার ব্রাহ্মণচাপিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে, অপর আসামী মোশারফ হোসেন কোতয়ালী থানার আড়াইওরা পশ্চিম পাড়া গ্রামের আবুল বাশার মিস্ত্রি ছেলে এবং মোঃ শরিফুল ইসলাম শরিফ মুরাদনগর থানার বাখরনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পরে গ্রেফতারকৃত আসামী ফয়সাল মিয়াকে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ আরো জানায়, সন্দিগ্ধ আসামী মোশারফকে কুমিল্লা কোতয়ালী থানাধীন নোয়াপাড়া এলাকা হতে গ্রেফতারকালে তার প্রতিষ্ঠান আল-মদিনা ট্যুর এ্যান্ড ট্রাভেলস হতে ৬ টি ভুয়া পাসপোর্ট ও পাসপোর্ট জমার স্লিপ উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় পাসপোর্ট আইনে আলাদা একটি মামলা রুজু প্রকৃয়াধীন।

পুলিশ জানায়, ভুয়া পাসপোর্ট তৈরিতে সহয়তাকারী অপর আসামী কম্পিউটার অপারেটর শরীফকে মুরাদনগর কোম্পানীগঞ্জ এলাকায় নকিব ট্রাভেলস হতে গ্রেফতারকালে তার প্রতিষ্ঠান হতে ৮ টি ভুয়া পাসপোর্ট ও কিছু পাসপোর্ট জমার কাগজপত্র উদ্ধার করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক নাসির উল্ল্যাহ কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মুরাদনগর থানায় পাসপোর্ট আইনে অপর একটি মামলা রুজু প্রকৃয়াধীন।

চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালিত

ফখরুদ্দীন ইমন:

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন এর সার্বিক দিক-নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে পথসভা, চালক ও সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোয় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে ফুলেল শুভেচ্ছা প্রদান সহ চালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় হাইওয়ে পুলিশের সেবা সমূহ, মহাসড়কের বিভিন্ন আইন-কানুন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হয়।

শনিবার ((১৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার, আমানগন্ডা ও বাবুচি এলাকায় পৃথক পৃথক এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: তোফাজ্জল হোসেন, পৌর কাউন্সিলর কাজী বাবুল, সাংবাদিক কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, মুহা. ফখরুদ্দীন ইমন, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ সহ মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের পৃথক দু’টি টিম।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘‘চলার পথে, হাইওয়ে পুলিশ আছে আপনার সাথে” এ মূলমন্ত্রকে সামনে রেখে সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতে ‘জাতীয় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে সচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন সহ হাইওয়ে পুলিশের সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের মাঝে লিপলেট বিতরণ, সচেতন চালক ও পথচারীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান সহ চালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ সময় তিনি চালকদেরকে ট্রাফিক আইন, সঠিক গতিসীমা মেনে গাড়ী চালানোর জন্য উদ্বুদ্ধ করা সহ ঘুম ঘুম চোখে ও একাধারে পাঁচ ঘন্টার অধিক সময় গাড়ী না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

জীবনের শেষ সিনেমার ইঙ্গিত দিয়ে যা বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক:

চার বছরের বিরতি দিয়ে ২০২৩ সালে বড়পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। এসেই হ্যাটট্রিক হিট উপহার দেন সিনেমাপ্রেমীদের। বছরের শুরুতে ‘পাঠান’ জ্বরে কাবু করেন ভক্তদের। এর পর ‘জওয়ান’ ঝড়ে বক্স অফিসে আগুন লাগিয়ে ক্যামিওতে ‘টাইগার-৩’ এ দেখা দেন অভিনেতা।

বছরের শেষে বড়দিনে আবারও বড়পর্দায় কিং খান। ‘ডানকি’ দিয়ে বছর শেষ করেন। প্রতিটি সিনেমা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও অর্জন করেন।

কিন্তু নতুন বছরে আর কোনো সিনà