Tag Archives: প্রতিশ্রুতি

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট:

সরকার ব্যাংক খাতে তারল্য সংকট নিরসন ও আর্থিক খাত সংস্কারের লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা চেয়েছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও, বাজেট সহায়তা হিসেবে ঋণ চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তায় সহযোগিতা করবে। তবে, সবকিছুই সহজ এবং বাস্তবায়নযোগ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ৭৫ কোটি ডলার পলিসি বেসড ঋণ হিসেবে এবং ২৫ কোটি ডলার ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দেওয়া হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সহায়তা এ বছরই পাওয়া যাবে, বাকিটা নিয়ে আগামী বছর আলোচনা হবে।

মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের নির্বাচন ইশতেহারে ১২ টি প্রতিশ্রুতি

শাহ ইমরান:

কুসিক উপনির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

রবিবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

মেয়র নির্বাচিত হলে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা উপহার দেওয়ার ঘোষণা দিয়ে নিজাম উদ্দিন কায়সার তাঁর কর্ম পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ইশতেহারে তিনি নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়া, জলাবদ্ধতা ও যানজট নিরসন, নৈতিক শক্তির পুনরুদ্ধার, তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং, স্বাস্থ্য সেবা, ক্রীড়া-সংস্কৃতি, খাদ্য ও নগর কৃষি, পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুশিক্ষাসহ ১২টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন।

ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রতিটি শহর নির্মাণের পেছনে একটি দর্শন থাকে বা থাকা জরুরি, যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে নাগরিক সংস্কৃতি, মূল্যবোধ, মানবিকতা, জীবনাচরণ, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ।