All posts by jitu

নোয়াখালীতে প্রশাসনকে ম্যানেজ করে চলছে চেয়ারম্যানের অশ্লীল নৃত্য আসর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটের জগদানন্দ গ্রামে বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য আসর চালানোর অভিযোগে উঠেছে ধানসিঁড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামাল কোম্পানী ও সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুনাফের বিরুদ্ধে।

মোটা অংকের অর্থের বিনিময়ে স্থানীয় প্রশাসনের যোগসাজশে বেসামাল এ অশ্লীল নৃত্য চলছে বলে অভিযোগ করেন স্থানীয় সচেতন মহল।অভিযোগ রয়েছে, গত বছর এ মেলায় রমরমা দেহ ব্যবসা চালানো হয়। পরে সরকারের একাধিক সংস্থা মেলা পরিদর্শন করে বেশ কিছু আপত্তিকর উপকরণ উদ্ধার করে মেলা বন্ধ করে দেন। একাধিক সূত্র জানায়, ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি ওই মেলার উদ্বোধন করেন। সে ক্ষমতাদরদের সাথে ঘনিষ্ঠততার প্রভাব খাটিয়ে ধরাকে সরাজ্ঞান করেই চলছে।

বুধবার দিবাগত রাতে সরেজমিনে মুকবুল চৌধুরী হাট বিজয় মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলায় রয়েছে ১৫-২০টি দোকান। মেলার মূল আর্কষণ হল নগ্ন নৃত্যের আসর। রাত ১১টা থেকে উঠতি বয়সী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর যুবকদের নগ্ন নৃত্য আসরে উপছে পড়া ভিড় দেখা যায়। তবে নগ্ন নৃত্য মঞ্চে মোবাইলে ছবি ও ভিডিও চিত্র ধারণ কঠিনভাবে নিষিদ্ধ। মেলায় অশ্লীল নৃত্য করেন একাধিক কিশোরী,তরুণী ও যুবতী। তাদের শরীরে হরদম টাকা ছিটাচ্ছেন এক টাক মাথার লন্ডন প্রবাসী।

ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানী বলেন, এলাকার আমজনতা চায়, আমি কি করব। জনগণ চায় এটা। আমরাতো মানুষ নিয়ে বাস করতে হবে। তিনি উল্টো প্রশ্ন রাখেন, মানুষ ছাড়া কি বাস করতে পারবেন।

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। যখন বলা হয় গণমাধ্যম কর্মিদের কাছে ভিডিও চিত্র রয়েছে তারপর তিনি বলেন মেলার আয়োজক কমিটি জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছে।

বুড়িচংয়ে হেলিকাপ্টারে চড়ে ওয়াজ মাহফিলে আসলেন হুজুর

কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা নারায়নগঞ্জ আব্বাসী মঞ্জিল থেকে হেলিকপ্টারে করে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দিতে আসেন হুজুর নারায়নগঞ্জ জৌনপুর দরবার শরিফের বর্তমান গদ্দিনিশীন পীর আল্লামা মুফতি ড.সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। হেলিকপ্টারে হুজুরের আগমনের খবর শুনে সকল বয়সী অসংখ্য নারী-পুরুষের উৎসুক মানুষের ঢল নামে।

(৩১ জানুয়ারি ২০২৪)বুধবার দুপুর বিকাল ২:৩০ মিনিটে হেলিকপ্টারে করে ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়।এর আগে হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এই হুজুরকে দেখতে সকাল থেকেই এই এলাকা সহ দূরদূরান্ত থেকে উৎসুক জনতা অপেক্ষা করতে থাকে। উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে বুড়িচং থানার পুলিশকে হিমশিম খেতে হয়েছে।

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।উক্ত ওয়াজ মাহফিলটি বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আলী আকবর চেয়ারম্যানের স্মরণে অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন।মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী মোঃ মফিজুল ইসলাম।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলামের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে ওয়াজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ওবাইদুস্ সোবহান মামুন সাঈদী।এছাড়াও আরো ওয়াজ করেন অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম।

বুড়িচংয়ে ভূমি অফিসের জালিয়াতির অভিযোগে দুই প্রতারক আটক

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির ভূমি অফিসের সহ-কারী ভূমি কর্মকর্তার অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।

(৩১ জানুয়ারি ২০২৪) বুধবার বিকেলে দুই প্রতারককে আটক করা হয়েছে।

পুলিশ ও ভূমি অফিসের সূত্রে জানা যায়,উপজেলার ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলামের অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করে দলিল কাজ সম্পন্ন করেন দুই প্রতারক শরিফ হোসেন( ২৭) ও মো: সালেহ আহম্মেদ (২১)। প্রতারক শরিফ হোসেনের বাড়ি উপজেলা ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া গ্রামের মৃত: শহিদউল্লাহ’র ছেলে। অপর প্রতারক মোঃ সালেহ আহম্মেদ একই ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলাম জানান,এই দুই প্রতারক আমাকে বিপদগ্রস্ত করতে অফিসিয়াল ও বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করেছে।আমি জানতে পেরে প্রথমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করি তারপর তিনি তাদেরকে আটক করে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করে।এ বিষয় ফাঁড়ির এসআই মোঃ রহুল আমিন জানান, ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের নীলমহল ও ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রশিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, অফিস সহকারী দীলিপ কুমার সাহা ও অফিস সহায়ক জাহানারা বেগম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের হাতে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম মজুমদার। বর্তমান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী আবুল বাশার ও উপাধ্যক্ষ মোস্তাক আহমদ ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক কামরুর রশীদ। বিদায়ীদের দীর্ঘ কর্ম জীবনের স্মৃতিচারণ করেন সাবেক ও বর্তমান সহকর্মীবৃন্দ।

কুমিল্লা ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজে ২৪তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত স্বনামধন্য ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের ২৪তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

 

কুমিল্লা  সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, কুমিল্লা এরিয়া কমান্ডার এবং ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি এবং মোসাঃ বাবেয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে ক্রীড়া প্রতিযোগিতা ও দ্বিতীয় পর্বে জাকজমকপূর্ণ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী পর্ব শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে প্রতিষ্ঠানের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্রীড়া ও ডিসপ্লে পরিবেশনার ভূয়সী প্রশংসা করে বিদ্যালয়টি শিক্ষা, ক্রীড়া ও সহ-পাঠ্য কার্যক্রমে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। এরুপ অগ্রগতি অব্যাহত থাকলে অচিরেই বিদ্যালয়টি অত্র অঞ্চলের মধ্যে তথা সারা দেশে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

 

২৪তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ জয়নুল আবেদিন হাউজ চ্যাম্পিয়ন ও বেগম রোকেয়া হাউজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে৷

অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷

একজনের নেতৃত্বেই পাকিস্তানকে তিন ফরম্যাটে খেলতে হবে: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:

ভারত বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনার মুখে সব ফরম্যাট থেকে পাকিস্তানের অধিনায়কের দায়্ত্বি ছেড়ে দিয়েছেন বাবর আজম। তার পরিবর্তে শান মাসুদকে ট্স্টে অধিনায়ক ও শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অধিনায়ক বদলালেও দলের অবস্থা বদলায়নি। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান হেরেছে ৪-১ ব্যবধানে।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করলেও এখনও নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। আপাতত পাকিস্তানের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় সিদ্ধান্ত নিতে তড়িঘড়ি করছে না পাকিস্তান।

তবে দলের ভালো করতে হলে পাকিস্তানকে এক অধিনায়কের নেতৃত্বেই তিন ফরম্যাট খেলতে হবে বলে মনে করছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি।

আফ্রিদি আরও মনে করেন, এই মুহূর্তে দলে কোনো সহ-অধিনায়কের প্রয়োজন নেই। অধিনায়ক যেন ড্রেসিংরুমে স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটিই চান তিনি। দলের খেলোয়াড়রা যাতে মনে না করেন যে, একজনের বাইরে তাদের দেখার জন্য অন্য কেউ আছেন।

আফ্রিদি বলেন, ‘সব ফরম্যাটেই পিসিবিকে একজন অধিনায়ক রাখতে হবে। সহ-অধিনায়কের প্রয়োজন নেই। এটি সব খেলোয়াড়দের একটি স্পষ্ট বার্তা দেবে যে, তাদের দেখাশোনার দায়িত্বে কে আছেন।’

পরপর দুই সিরিজে বাজে পারফরম্যান্সের পর সমালোচিত পাকিস্তানের নবনিযুক্ত টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজকে সাপোর্ট করে যাচ্ছেন আফ্রিদি। তিনি মনে করছেন, এক বা দ্ইু সিরিজ দিয়ে আসলে ডিরেক্টর ও অধিনায়কদের বিচার করা যায় না। পাকিস্তানের ভাগ্য বদলাতে তাদের অন্তত ৩ বছরের জন্য দায়িত্ব দেওয়া দরকার।

আফ্রিদি বলেন, ‘আপনি যদি মনে করেন মোহাম্মদ হাফিজ ভালো, তাহলে শুধু একটি সিরিজে তাকে বিচার করবেন না। তাকে সঠিক সময় দিন এবং একই কথা অধিনায়কের ক্ষেত্রেও প্রযোজ্য। তার তিন বছর সেখানে থাকা উচিত। বিশ্বকাপ টি-টোয়েন্টি শিরোপার সন্ধানে বেশ কিছু শক্তিশালী দল নিয়ে এই বছর একটি খুব কঠিন টুর্নামেন্ট হতে চলেছে। আমি মনে করি না যে, এই ফরম্যাটের স্কোয়াডে কোনো পরিবর্তন আনার সময় এখন।’

তিনি আরও বলেন, ‘আমাদের শুধু এই (বর্তমান) খেলোয়াড়দের সঙ্গে নিয়েই খেলা চালিয়ে যেতে হবে। তাদের আত্মবিশ্বাস দিতে হবে। তবে হ্যাঁ, আমি ফখর জামান এবং সাইম আইয়ুবকে টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে দেখতে চাই।’

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেটি খুললে এক তরুণীর মাথা এবং দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

সন্ত্রাস, জালিয়াতি, অপপ্রচার বিএনপির রাজনীতির ৩ প্রধান উপাদান: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির রাজনীতির তিনটি প্রধান উপাদান হচ্ছে সন্ত্রাস-খুন, জালিয়াতি আর দেশবিরোধী অপপ্রচার।’

বুধবার দুপুরে ‘১৯৯৪ সালে লালবাগ ৭ হত্যাকাণ্ড’ স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা, মিলাদ ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আসলে বিএনপি-জামায়াত খুনি চক্র। তারা হত্যার রাজনীতিটাই করে। আজ যারা বিএনপির বড় বড় নেতা মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব সবাই বিএনপি ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর আগে অন্য দল করতো। জিয়াউর রহমান মানুষের লাশের ওপর দাঁড়িয়েই বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সুতরাং সেই হত্যা-খুন সন্ত্রাসের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। ২০১৩, ১৪, ১৫’ সালে বিএনপি যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ২৮ অক্টোবর সমাবেশের নামে একজন পুলিশ সদস্যকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইসরায়েলি বাহিনীর অনূকরণে তারা পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ এম্বুলেন্সসহ হাসপাতালের ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে যা দেশের ইতিহাসে ঘটেনি।’

জালিয়াতি করতে গিয়ে বিএনপি মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টাও বানিয়েছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে দেখা গেল সে ইংরেজি ছাড়া কিছুই বলতে পারে না, পরে দেখা গেল যে ‘গড়গড়িয়ে বাংলা কয়’। আপনাদের মনে আছে যে, কংগ্রেসম্যানদের সই জাল করেছিল বিএনপি এবং ভারতের মন্ত্রী অমিত শাহ’র সাথে কথা হয়েছে বলে একটা ভুয়া অডিও ছেড়েছিল তারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপি ভরাডুবি নিশ্চিত বুঝেই অংশ নেয়নি এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই। এই নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য, সরকারকে বৈধতা না দেওয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লিখেছে। কিন্তু পৃথিবীর সমস্ত রাষ্ট্র নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। বহু রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে আর দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতা শুনতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, ফ্রান্স, জার্মানি, চীন, ভারত, রাশিয়ার রাষ্ট্রদূতসহ ৮০ জন ডিপ্লোম্যাট উপস্থিত ছিল।

এদিন বক্তব্যের শুরুতে মন্ত্রী ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি শহীদ শাহ আলম, হাফিজ উদ্দীন, দেলওয়ার হোসেন, আনসারউল্লা গাজী, আনোয়ার হোসেন আনু, নজরুল ইসলাম ও মোহাম্মদ ইউনুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ১৯৯৪ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রামে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। এটি তারা মেনে নিতে পারে নাই। নির্বাচনের পরের দিন এই হতাযজ্ঞ চালানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপরেও অবদমিত হয়নি বরং এই খুনি চক্রকে রুখে দাঁড়িয়েছিল। সেই বিজয়ের যাত্রাপথ বেয়ে ১৯৯৬ সালে ২১ বছর পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালের ২৩ জুন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ।

দুর্নীতি সূচকে দেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে একটি ভালো নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে পুরো পৃথিবী অভিনন্দন জানিয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র নতুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এটাকে খাটো করার জন্য কিছু একটা বলতে হবে সে জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে না কি দুই ধাপ নেমে গেছে বাংলাদেশ। এখন টিআইবির অভ্যন্তরে কোনো দুর্নীতি আছে কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এভাবে একপেশে রিপোর্ট দিয়ে সরকারকে খাটো করা যাবে না।’

বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে তারা অন্যদের ক্রীড়ানক হিসেবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যেখান থেকে ফান্ড পায়, যেভাবে প্রেসক্রিপশন দেয় সেভাবেই কাজ করে। তবে এ ধরনের সংগঠন থাকুক আমরা চাই। আমরা মনে করি সিভিল সোস্যাইটি সংস্থাগুলো সরকারের ভুলত্রুটি তুলে ধরতে পারে, সে জন্য এ ধরনের প্রতিষ্ঠান থাকা ভালো। কিন্তু সেই প্রতিষ্ঠান যখন এক চোখা হয়ে যায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির রাজনৈতিক নেতাদের মতো কথা বলে, রিজভী আহমেদের কথা আর টিআইবির বক্তব্য যখন মিলে যায় তখন বোঝা যায়, ‘ডাল মে কুচ কালা হায়’।’