All posts by jitu

চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ঐক্যজোট প্রার্থী খোরশেদ আলম

স্টাফ রির্পোটার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইসলামী ঐক্যজোট মনোনীত এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ খোরশেদ আলম। বুধবার বিকেলে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট চৌদ্দগ্রাম শাখার সহ-সভাপতি মাওলানা মোবারক করিম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, অহিদ মিয়া, মাওলানা শাহাদাত হোসেন, ওমর ফারুক, সামছুল আলম, হাফেজ মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটর সাইকেল বহর নিয়ে খোরশেদ আলমকে উপজেলা পরিষদ পর্যন্ত নিয়ে আসেন।

জানা গেছে, খোরশেদ আলম বর্তমানে ইসলামী ঐকজোটের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি আল মক্কা ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী ও মুহসিনুল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন তিনি রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক কাজ করে যাচ্ছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে। এমপি পদে প্রার্থী হওয়ার খবরে খোরশেদ আলমের নিজ গ্রাম উনকোটসহ পুরো উপজেলায় সাধারণ মানুষ ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। এসময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা দিবে এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন হবে বলে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব: ইইউ

ডেস্ক রিপোর্ট:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় পুরো বিশ্ব।

বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ইইউ রাষ্ট্রদূত।

তিনি বলেন, ‘সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশাকরি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।’

এ সময় তিনি কোনো প্রশ্ন নিতে চান না বলে জানান। সাংবাদিকরা তারপরও ভোটের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চান। জবাবে হোয়াইটলি বলেন, ‘না, ধন্যবাদ।’

বিকেল তিনটা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে হোয়াইটলি ছাড়াও ইইউর সাতটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য ৪ নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

অন্যদিকে বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ৭টি দেশের রাষ্ট্রদূত এসেছিলেন। এটাকে আমরা বলি ইইউ ডেলিগেশন। তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যেই চারজন এসেছেন। তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে। এটা তারা জানতেন না। তারা আজও এসেছেন, এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়— সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সিইসি বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, আমাদের মাননীয় কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ ও প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন। যাতে করে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সব শক্তিকে সমন্বিত করে; যাতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা খুব স্পষ্ট করে তাদের বুঝিয়েছি। আমার বিশ্বাস, আমাদের যে সাংবিধানিক সীমাবদ্ধতা এটা তারা বুঝতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, বিভেদ-বিভাজন থাকে সেখানে কোনভাবেই আমরা হস্তক্ষেপ করতে পারি না।’

কুমিল্লার গোমতী নদী থেকে বালি ও মাটি উত্তোলন রোধে সাড়াশি অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ রোধে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযান করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে গোমতী নদীর মাটি ও বালি তোলা বন্ধ রোধে ড্রাইভারশন বন্ধ করার অভিযান করা হয়েছে।

গোমতী নদীর মাটি ও বালি তোলা বন্ধ রোধে বুধবার প্রথম দিনের অভিযানে জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর থেকে শুরু করে অরন্যপুর, পালপাড়া পর্যন্ত ড্রাইভারশন বন্ধ করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন,আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা এবং আদর্শ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মেহেদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো:আরিফুর রহমান,উপসহকারী প্রকৌশলী নাহিদ ফারজানা শিমু, রাজস্ব সার্ভেয়ার জেসমিন আক্তার, সাথে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের এ এস আই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বলেন,গোমতী নদী থেকে মাটি এবং বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসক জিরো টলারেন্সে রয়েছেন। এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে ও মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য : সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এই বিষয়টা আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের স্পষ্ট করে বুঝিয়েছি।

বুধবার (২৯ নভেম্বর) রাজধনীর আগারগাঁওয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, ইইউ’র প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ৩টায় নির্বাচন কমিশন বৈঠকে বসে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

অন্যদিকে ইইউর পক্ষে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ৭টি দেশের রাষ্ট্রদূত এসেছিলেন। এটাকে আমরা বলি ইইউ ডেলিগেশন। তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যেই চারজন এসেছেন। তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে। এটা তারা জানতেন না। তারা আজও এসেছেন, এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়— সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, আমাদের মাননীয় কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ ও প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন। যাতে করে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সব শক্তিকে সমন্বিত করে; যাতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা খুব স্পষ্ট করে তাদের বুঝিয়েছি। আমার বিশ্বাস, আমাদের যে সাংবিধানিক সীমাবদ্ধতা এটা তারা বুঝতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, বিভেদ-বিভাজন থাকে সেখানে কোনভাবেই আমরা হস্তক্ষেপ করতে পারি না।’

নাশকতা মামলায় মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিস আক্তার বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১ নভেম্বর মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০-৮০০ জনকে আসামি করা হয়। এ মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর গত ১ নভেম্বর এ মামলায় মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর বিকাল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং হত্যার উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা দেয় তারা। এ সময় আসামিরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়।

চৌদ্দগ্রামে মাইক্রোবাস ভর্তি ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস ভর্তি ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো; কক্সবাজার জেলার সদর থানার পাহাড়তলী গ্রামের রশিদ আলমের ছেলে মো: আবুল হাশেম, একই গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে মো: ফয়সাল ও বৈদ্যঘোনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে জাহেদ হোসেন।

বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা বৈদ্দের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো: আবুল হাশেম, মো: ফয়সাল ও জাহেদ হোসেনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন, ‘মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি টিনশেড মার্কেটের ৫টি দোকান পুড়ে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে আট ঘটিকায় উপজেলার চিওড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথা এলাকার মজুমদার মার্কেটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দ সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় চিওড়া রাস্তার মাথা এলাকায় মজুমদার মার্কেটের সাদেক মিয়ার ভাতের হোটেল থেকে এলপিজি সিলিন্ডার লিক হয়ে অগ্নিপাতের সূত্রপাত হয়ে সমগ্র মার্কেটটি পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মজুমদার মার্কেটের দোকানদার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মো: ফরিদ মিয়ার একটি মুরগি দোকান, একই গ্রামের সাদেক মিয়ার ভাতের হোটেল, ঘোষতল গ্রামের তাজুল ইসলাম মাসুদ এর একটি ফার্মেসী, একই গ্রামের আব্দুল মান্নানের একটি মুরগি ও সাইকেল সার্ভিসিং দোকান এবং ডিমতলী গ্রামের সাইফুল ইসলামের একটি লাইব্রেরি মালামাল সম্পন্ন পুড়ে যায়। এ ঘটনায় সাদে মিয়া নামে এক ব্যবসায়ী আহত হয়েছে এবং কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হোসেন ও চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ জানান, ‘অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগি মার্কেট মালিক ও ব্যবসায়ীরা।’

নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত আলেয়া বেগম ৫০ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নম্বর ওয়ার্ডের জগনানন্দ(বিটিভি বাজার) গ্রামের মো.সোলেমানের স্ত্রী।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নম্বর ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালের দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়া কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে মো.সেলিম অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশের রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খেয়ে পেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। পরতবর্তীতে তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বিটিভি বাজার এলাকায় সিএনজিতে তিনি মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে।

নেতাকর্মীদের সমর্থনে সাজ্জাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা -৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে মত বিনিময়

সোমবার বিকালে কুমিল্লা -৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র পদ প্রার্থী আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর স্কুল এন্ড কলেজ মাঠে দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন। এসময় স্বতন্ত্র পদ প্রার্থী আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সকল নেতাকর্মী এবং সাধারণ জনগণের মতামত নেন। সভায় উপস্থিত সকল নেতাকর্মী তাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য সমর্থন দেন। এসভায় শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ভারেল্লা মসজিদে মাগরিবের নামাজ শেষে ওই বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম,ফারুক আহমেদ, কাউসার আহমেদ, সহ আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কংশনগর বাজারের কুমিল্লা -সিলেট মহাসড়কে শত শত নেতাকর্মীরা প্রদক্ষিণ করে। পরে কংশনগর দক্ষিণ বাজার এফ রহমান মার্কেটের সামনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলিম এবং পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মাসুসুদ্দুজ জামান মাসুম।

অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আবু ইসলাম, কবির হোসেন, লিটন মিয়া, জসিম উদ্দিন মেম্বার, শিপন মেম্বার, অহিদুর রহমান অকি, ফারুক আহমেদ ফটিক,
ডা. আবুল খায়ের, ইউনুস মিয়া মেম্বার, আতিকুর রহমান, সুলতান আহমদ, ইকবাল হোসেন, নাসের মাহমুদ, আমির সোহেল, নাজমুল হাসান, রাকিবুল ইসলাম, আনোয়ার পারভেজ, জহিরুল ইসলাম, মীর মোহাম্মদ জজু, নুরুল আমিন মাষ্টার, আবুল হাসেম, জহিরুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শাহ আলম মেম্বার, জসিম উদ্দিন মেম্বার ২, আবু হাসান ভূইয়া, সফিকুল ইসলাম, আসিফ আকবর, রাহাত ভূইয়া। এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্বতন্ত্র পদ প্রার্থী আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সকল নেতাকর্মীদের নিকট জানতে চান নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হিসেবে দেখতে চান কি না। উপস্থিত শত শত নেতাকর্মী এক বাক্যে হাত উঠিয়ে তাকে সমর্থন দেন এবং ভোট দেয়ার প্রতিশ্রুতি ও দেন।