,

ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করবে ভারত : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কার্যকর ভূমিকা নেবে ভারত। দুই দেশের নিরাপত্তায় বিজিবি -বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে।

এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে কাজ করবে ভারত সরকার।

এদিকে, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তা, অর্থনীতি ও যোগাযোগসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আগামী পাঁচ বছর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।